JAZZBAAT 24 BANGLA
২২ অক্টো ২০২৬, ০২:৪৫ পিএম
Breaking
AI-এর দাপটে বদলাচ্ছে চাকরির বাজার Health Tips: ভাত নিয়ে প্রচলিত ধারণা কতটা সত্যি, জানুন বিশেষজ্ঞদের মত Arsenal vs Bayern Munich: কেনের গোলেও জয় অধরা! শেষ ৮ মিনিটে রাইসের তাণ্ডবে বায়ার্নের মুখ... Harbhajan Singh: ‘অস্ট্রেলিয়াকে সুবিধা দিতেই ভারতীয় দলকে ভাঙতে চেয়েছিলেন চ্যাপেল!’ গ্রেগকে... Real Madrid: লাইপজিগকে ৪-১ গোলে উড়িয়ে রিয়ালের হ্যাটট্রিক জয়! এমবাপের ঝড়ে এল ক্লাসিকোর... Cheesy Egg Paratha: বাড়িতেই সহজ উপকরণে বানান মজাদার ব্রেকফাস্ট ট্রেন ধরতে গিয়ে ওষুধের চিন্তা দূর! রেলস্টেশনে মিলবে কম দামের ওষুধ SIR: কমিশন অভিযান ঘিরে রাজধানীতে ফের সংঘাতের আবহ, শুক্রবার অনুমতি ছাড়াই পথে নামছে নাগরিক ম... AI-এর দাপটে বদলাচ্ছে চাকরির বাজার Health Tips: ভাত নিয়ে প্রচলিত ধারণা কতটা সত্যি, জানুন বিশেষজ্ঞদের মত Arsenal vs Bayern Munich: কেনের গোলেও জয় অধরা! শেষ ৮ মিনিটে রাইসের তাণ্ডবে বায়ার্নের মুখ... Harbhajan Singh: ‘অস্ট্রেলিয়াকে সুবিধা দিতেই ভারতীয় দলকে ভাঙতে চেয়েছিলেন চ্যাপেল!’ গ্রেগকে... Real Madrid: লাইপজিগকে ৪-১ গোলে উড়িয়ে রিয়ালের হ্যাটট্রিক জয়! এমবাপের ঝড়ে এল ক্লাসিকোর... Cheesy Egg Paratha: বাড়িতেই সহজ উপকরণে বানান মজাদার ব্রেকফাস্ট ট্রেন ধরতে গিয়ে ওষুধের চিন্তা দূর! রেলস্টেশনে মিলবে কম দামের ওষুধ SIR: কমিশন অভিযান ঘিরে রাজধানীতে ফের সংঘাতের আবহ, শুক্রবার অনুমতি ছাড়াই পথে নামছে নাগরিক ম...

ট্রেন ধরতে গিয়ে ওষুধের চিন্তা দূর! রেলস্টেশনে মিলবে কম দামের ওষুধ

ট্রেন ধরতে গিয়ে ওষুধের চিন্তা দূর! রেলস্টেশনে মিলবে কম দামের ওষুধ
ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক: প্রতিদিন লাখ-লাখ মানুষ যাতায়াত করেন ট্রেনে। তাঁদের সুবিধার্থে বড় পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ। ট্রেনে ওঠা মাত্রই অসুস্থ বোধ করেন কিংবা আপনার সঙ্গে থাকা কারোর শরীর যাত্রাপথে খারাপ হয়ে যায় তাহলে আর চিন্তার কোনো ব্যাপার নয়। এবার স্টেশনে খুলছে জনৌষধী কেন্দ্র। রেলযাত্রার মাঝপথে শরীর খারাপ হলে কিংবা জরুরি ওষুধের প্রয়োজন পড়লে যাত্রীদের আর চিন্তা করতে হবে না। জানা গিয়েছে, দেশের ১২৯টি রেলস্টেশনে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্রের মাধ্যমে সস্তায় ওষুধ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিষেবার ফলে স্টেশনে দাঁড়িয়েই প্রয়োজনীয় ওষুধ কেনার সুযোগ পাবেন যাত্রীরা।

শুধু তাই নয়, জনৌষধী কেন্দ্রে ৫০ শতাংশ থেকে ৮০ শতাংশ ছাড় পাওয়া যাবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। বাজারে যে ওষুধ কিনতে অনেক টাকা খরচ হয়, জনঔষধি কেন্দ্রে তার বিকল্প জেনেরিক ওষুধ তুলনামূলক কম দামে পাওয়া যাবে। এর ফলে চিকিৎসার খরচ কমানোর পাশাপাশি সাধারণ মানুষের প্রয়োজনে ওষুধ পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। প্রায়শই দেখা যায়, ট্রেনে অনেকক্ষণ যাত্রা করার শরীর খারাপ করছে বা বয়স্করা সমস্যায় পড়ছেন। দীর্ঘ যাত্রার সময় স্বাস্থ্যবিধি এবং যাত্রীদের সুযোগ-সুবিধা বজায় রাখার ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখা দেয়, তা বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দূরপাল্লার ট্রেনের যাত্রীদের ক্ষেত্রে এই পরিষেবা বিশেষভাবে কার্যকর হতে পারে। কারণ, যাত্রাপথে ওষুধের প্রয়োজন দেখা দিলে স্টেশনের বাইরে দোকান খুঁজতে গিয়ে সময় নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। কিংসা ওষুধ কিনতে গিয়ে ট্রেনও মিস হয়ে যেতে পারে। রেলস্টেশনের মধ্যেই জনঔষধি কেন্দ্র থাকলে সেই সমস্যা অনেকটাই কমবে। বিশেষত বয়স্ক যাত্রী এবং নিয়মিত ওষুধ খান এমন মানুষেরা এর ফলে সুবিধা পাবেন।

3 Views 0 Likes 0 Comments

Related News

SIR: কমিশন অভিযান ঘিরে রাজধানীতে ফের সংঘাতের আবহ, শুক্রবার অনুমতি ছাড়াই পথে নামছে নাগরিক মঞ্চ
দেশ

SIR: কমিশন অভিযান ঘিরে রাজধানীতে ফের সংঘাতের আবহ, শুক্রবার অনুমতি ছাড়াই পথে নামছে...

গত ১৪ অক্টোবর দিল্লির সুরজিৎ ভবনে ছাত্র, কৃষক, শ্রমিক, দলিত ও আদিবাসী সংগঠনগুলির যৌথ উদ্যোগে গড়ে ওঠে এই মঞ্চ। তাদের কর্মসূচি অনুযায়ী, শুক্রবার কনট প্লেসের বাংলা সাহিব গুরুদ্বার থেকে প্যাটেল চকের নির্বাচন কমিশন কার্যালয় পর্যন্ত মিছিল হওয়ার কথা। পথ অবরুদ্ধ হলে সেখানেই ‘জনগণের সংসদ’ বসিয়ে জাতীয় সঙ্গীত গেয়ে কর্মসূচি শেষ করবেন আন্দোলনকারীরা। মঞ্চের স্পষ্ট হুঁশিয়ারি, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বা প্রশাসন বলপ্রয়োগ করলে পরিস্থিতি আরও জটিল হবে। স্লোগান তোলা হয়েছে ‘হর গলি যন্তর মন্তর, হর গাঁও যন্তর মন্তর, মেরা ঘর যন্তর মন্তর’।

২২ অক্টো ২০২৬, ০১:১৯ পিএম · 2 মিনিট
Bihar Liquor Ban: মদ নিষিদ্ধ বিহারে মাদকের মরণফাঁদ! দশ বছরে বদলে গেল নেশার মানচিত্র
দেশ

Bihar Liquor Ban: মদ নিষিদ্ধ বিহারে মাদকের মরণফাঁদ! দশ বছরে বদলে গেল নেশার মানচিত্...

পটনা: বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর কেটে গিয়েছে প্রায় দশ বছর। ২০১৬ সালে রাজ্যে মদ বিক্রি ও সেবনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল নীতীশ কুমার সরকার। সেই সিদ্ধান্তের লক্ষ্য ছিল নেশাজনিত অপরাধ, পারিবারিক অশান্তি এবং সামাজিক ক্ষতি ...

২২ অক্টো ২০২৬, ১২:৫১ পিএম · 5 মিনিট
Sonia Gandhi: ইনস্টাগ্রামে সনিয়া গান্ধীর আত্মপ্রকাশ! প্রথম পোস্টেই চমক
দেশ

Sonia Gandhi: ইনস্টাগ্রামে সনিয়া গান্ধীর আত্মপ্রকাশ! প্রথম পোস্টেই চমক

নয়াদিল্লি: সমাজমাধ্যমে নতুন ইনিংস শুরু করলেন কংগ্রেসের প্রবীণ নেত্রী সনিয়া গান্ধী। বৃহস্পতিবার, ২২ অক্টোবর ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করলেন তিনি। আর প্রথম পোস্টেই নিজের আসন্ন আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এর ঝলক তুলে...

২২ অক্টো ২০২৬, ১২:৪৮ পিএম · 3 মিনিট
Amit Shah: স্বরাষ্ট্রমন্ত্রীর ৬২ বছরের জন্মদিন, শুভেচ্ছা জানালেন মোদী-যোগী-জয়শঙ্কর
দেশ

Amit Shah: স্বরাষ্ট্রমন্ত্রীর ৬২ বছরের জন্মদিন, শুভেচ্ছা জানালেন মোদী-যোগী-জয়শঙ্ক...

নিউজ ডেস্ক: আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জন্মদিন। এ বছর ৬২ বছরে পা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এস জয়শঙ্কর এবং রাজনাথ সিং। দেশের অভ্যন্তরীণ ...

২২ অক্টো ২০২৬, ১২:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.