JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০৭:২২ পিএম
Breaking
BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য ChinaBorder: চিন সীমান্ত ও জাতীয় নিরাপত্তার অঙ্ক, সিয়াং মেগা প্রকল্প ঘিরে অরুণাচলে সংঘাত Mamata Banerjee: 'দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি', ১৫ দিনের মধ্যে দলত্যাগীদের ঘরে ফেরার ডাক... FireSafety : নার্সিংহোমে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকলের অভিযান, মিলল খামতি LawyersAttack: শালবনিতে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে উত্তপ্ত বাঁকুড়া আদালত, দোষীদের গ্... UDAN 2.0 : উড়ান-এ নতুন চার গন্তব্য, বাড়ছে বিমান যোগাযোগের পরিধি Suvendu Adhikari: এক ধাক্কায় তিন হাজার বাড়ল ভাতা, পুজোর আগে বড় উপহার মুখ্যমন্ত্রীর Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য ChinaBorder: চিন সীমান্ত ও জাতীয় নিরাপত্তার অঙ্ক, সিয়াং মেগা প্রকল্প ঘিরে অরুণাচলে সংঘাত Mamata Banerjee: 'দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি', ১৫ দিনের মধ্যে দলত্যাগীদের ঘরে ফেরার ডাক... FireSafety : নার্সিংহোমে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকলের অভিযান, মিলল খামতি LawyersAttack: শালবনিতে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে উত্তপ্ত বাঁকুড়া আদালত, দোষীদের গ্... UDAN 2.0 : উড়ান-এ নতুন চার গন্তব্য, বাড়ছে বিমান যোগাযোগের পরিধি Suvendu Adhikari: এক ধাক্কায় তিন হাজার বাড়ল ভাতা, পুজোর আগে বড় উপহার মুখ্যমন্ত্রীর Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা

আচমকা সরকারি হাসপাতালে হাজির স্বাস্থ্যমন্ত্রী, প্রশ্নের মুখে নিরাপত্তা

আচমকা সরকারি হাসপাতালে হাজির স্বাস্থ্যমন্ত্রী, প্রশ্নের মুখে নিরাপত্তা

পূর্ব বর্ধমান, কেয়া মণ্ডল: রাজ্যে স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো ও সরকারি হাসপাতালের পরিষেবা ব্যবস্থার দিকে বাড়তি নজর দেওয়ার কথা আগেই জানিয়েছিল নতুন সরকার। সেই লক্ষ্যেই নিয়মিত হাসপাতাল পরিদর্শন করছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। এবার বৃহস্পতিবার রাতে আচমকা পূর্ব বর্ধমানের বড়শুল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আচমকা পৌঁছে যান তিনি।

পরিদর্শনের সময় হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসাধীন রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চিকিৎসা পরিষেবা নিয়ে তাঁদের অভিজ্ঞতার কথা জানতে চান। পাশাপাশি চিকিৎসক, জুনিয়র ডাক্তার, নার্সিং স্টাফ এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি। তাঁদের কাজের ক্ষেত্রে কী ধরনের সমস্যা রয়েছে, কোথায় পরিকাঠামোগত ঘাটতি রয়েছে, সেই বিষয়গুলিও খতিয়ে দেখেন।

পরিদর্শন শেষে শারদ্বত জানান, চিকিৎসা পরিষেবা নিয়ে রোগীদের কাছ থেকে এখনও পর্যন্ত কোনও বড় ধরনের নেতিবাচক অভিযোগ পাননি। বরং পরিষেবা নিয়ে অধিকাংশ রোগীই সন্তুষ্ট বলে দাবি তাঁর। তবে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

বিশেষ করে জরুরি বিভাগে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। মহিলা চিকিৎসকদের রেস্ট রুমের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, গোটা জেলার আইনশৃঙ্খলা সামলানোর পাশাপাশি পুলিশের পক্ষে প্রতিটি হাসপাতালের নিরাপত্তার দিকে সারাক্ষণ নজর রাখা সম্ভব নয়। তাই হাসপাতালগুলিতে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করা জরুরি।

একইসঙ্গে নার্সিং স্টাফের ঘাটতির বিষয়টিও উঠে আসে। জরুরি বিভাগে প্রয়োজনের তুলনায় আরও নার্সিং কর্মী দরকার বলে জানান মন্ত্রী। চিকিৎসক ও নার্সদের কাজের পরিবেশ উন্নত করার উপরও জোর দেন তিনি। তাঁদের বসার জায়গা, প্রয়োজনীয় লেখার সামগ্রী এবং বিশ্রামের ব্যবস্থা থাকা উচিত বলে মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রীর কথায়, চিকিৎসক-নার্সরা স্বচ্ছন্দ পরিবেশে কাজ করতে না পারলে তার সরাসরি প্রভাব পড়বে রোগী পরিষেবায়। তাই কর্মীদের শুধু সমস্যাই নয়, তাঁদের প্রয়োজন ও দাবিদাওয়াও গুরুত্ব দিয়ে শুনতে হবে।

53 Views 0 Likes 0 Comments

Related News

BombRecovery :  মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য
রাজ্য

BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত কাঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েতের খেড়িয়া বিহারী মোড় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মাছ চাষের পুকুরের পাশে থাকা একটি ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে চারটি তাজা বোমা। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

০৫ অক্টো ২০২৬, ০৬:৫৪ পিএম · 2 মিনিট
FireSafety : নার্সিংহোমে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকলের অভিযান, মিলল খামতি
রাজ্য

FireSafety : নার্সিংহোমে অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে দমকলের অভিযান, মিলল খামতি

সোমবার জলপাইগুড়ি শহরের বজরাপাড়া, রাজবাড়িপাড়া এবং থানা মোড় সংলগ্ন তিনটি বেসরকারি নার্সিংহোমে যান জলপাইগুড়ি দমকল বিভাগের আধিকারিকেরা। মূলত নার্সিংহোম গুলিতে অগ্নিকাণ্ড মোকাবিলায় কি ধরনের ব্যবস্থা রয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখতেই এই অভিযান হয়েছে বলে জানা গিয়েছে। পরিদর্শনের সময় শুধুমাত্র অগ্নিনির্বাপন যন্ত্র রয়েছে কি না, তা দেখেই থেমে থাকেননি দমকল আধিকারিকেরা।

০৫ অক্টো ২০২৬, ০৫:১৪ পিএম · 2 মিনিট
LawyersAttack: শালবনিতে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে উত্তপ্ত বাঁকুড়া আদালত, দোষীদের গ্রেপ্তারে হুঁশিয়ারি
রাজ্য

LawyersAttack: শালবনিতে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে উত্তপ্ত বাঁকুড়া আদালত, দো...

পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নবনির্বাচিত সদস্য তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী শামিম আহমেদ ও তাঁর প্রতিনিধিদলের ওপর হওয়া হামলার প্রতিবাদে সোচ্চার হলেন বাঁকুড়ার আইনজীবীরা। আদালত চত্বরে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সভায় শামিল হয়ে বার কাউন্সিলের সদস্য ও স্থানীয় আইনজীবীরা একযোগে ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলেন।

০৫ অক্টো ২০২৬, ০৪:১৭ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: এক ধাক্কায় তিন হাজার বাড়ল ভাতা, পুজোর আগে বড় উপহার মুখ্যমন্ত্রীর
রাজ্য

Suvendu Adhikari: এক ধাক্কায় তিন হাজার বাড়ল ভাতা, পুজোর আগে বড় উপহার মুখ্যমন্ত্র...

নবান্ন থেকে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তফশিলি জাতি ও উপজাতির যে সকল পড়ুয়ারা হস্টেলে থেকে পড়াশোনা করেন, তাঁদের খাবারের বরাদ্দ টাকা অনেকটা বাড়ানো হল রাজ্য সরকারের তরফে।

০৫ অক্টো ২০২৬, ০৪:০১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.