আবহাওয়ার খবর: কার্তিকের শুরুতেই বঙ্গে স্পষ্ট হচ্ছে ঋতু পরিবর্তনের ইঙ্গিত। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ ১৬ অক্টোবর রাজ্য জুড়ে মূলত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া বজায় থাকবে। সকাল থেকেই দেখা মিলবে ঝলমলে রোদের, তবে ভোরের দিকে বাতাসে হালকা হিমেল পরশের আভাস পাওয়া যাচ্ছে।
আবহাওয়া বুলেটিন অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ফলে উৎসবের মরশুমে কেনাকাটা বা দৈনন্দিন কাজে বেরোনো সাধারণ মানুষকে কোনও দুর্ভোগের মুখে পড়তে হবে না।
আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়াতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসে। উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় প্রায় ৪ মাইল বেগে মৃদু বাতাস বইবে।
আবহাওয়াবিদদের মতে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে, ধীরে কমতে শুরু করায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই কমে আসবে। আপাতত আগামী কয়েক দিন আবহাওয়ার বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানা গেছে।
উত্তরবঙ্গেও আবহাওয়ার বেশ খানিকটা পরিবর্তন হতে দেখা গিয়েছে অনেকটাই আবহাওয়ার উন্নতি হয়েছে উত্তরের জেলাগুলিতে। পুজোর আনন্দের মাঝে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরে এমনটাই জানা যাচ্ছে। উত্তর থেকে দক্ষিণ অনেকটাই পরিবর্তন হয়েছে আবহাওয়া।




