JAZZBAAT 24 BANGLA
০৭ অক্টো ২০২৬, ১২:২৫ পিএম
Breaking
Fake Doctor: দুবাই থেকে ফিরতেই বিমানবন্দরে আটক, বর্ধমানের শিশুমৃত্যু কাণ্ডে নয়া মোড় Durga puja: দেবীর পুজোয় নিষিদ্ধ চণ্ডী পাঠ, ভট্টাচার্য বাড়িতে পূজিতা দেবীর গাত্রবর্ণ টকটক... West Bengal Police: রাজ্য পুলিশের ডিজি পদে বহাল সিদ্ধিনাথ গুপ্তা, আরও ৬ মাস বাড়ল মেয়াদ RG Kar : ফের চর্চায় অভিক দে, নয়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের মোদী: ২৫ বছরের প্রশাসনিক ইনিংস, মন্দির দর্শন ও সংকল্প যাত্রায় মাইলফলক উদযাপন মোদীর Raga: আকাশবাণী ভবনের সামনে থেকে ফের আটক রাহুল-প্রিয়াঙ্কা, ‘টেনেহিঁচড়ে’ বাসে তোলার অভিযোগ Weather: পুজোর মুখে বৃষ্টির চোখরাঙানি, জেলায় জেলায় জারি হলুদ সতর্কতা Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত Fake Doctor: দুবাই থেকে ফিরতেই বিমানবন্দরে আটক, বর্ধমানের শিশুমৃত্যু কাণ্ডে নয়া মোড় Durga puja: দেবীর পুজোয় নিষিদ্ধ চণ্ডী পাঠ, ভট্টাচার্য বাড়িতে পূজিতা দেবীর গাত্রবর্ণ টকটক... West Bengal Police: রাজ্য পুলিশের ডিজি পদে বহাল সিদ্ধিনাথ গুপ্তা, আরও ৬ মাস বাড়ল মেয়াদ RG Kar : ফের চর্চায় অভিক দে, নয়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের মোদী: ২৫ বছরের প্রশাসনিক ইনিংস, মন্দির দর্শন ও সংকল্প যাত্রায় মাইলফলক উদযাপন মোদীর Raga: আকাশবাণী ভবনের সামনে থেকে ফের আটক রাহুল-প্রিয়াঙ্কা, ‘টেনেহিঁচড়ে’ বাসে তোলার অভিযোগ Weather: পুজোর মুখে বৃষ্টির চোখরাঙানি, জেলায় জেলায় জারি হলুদ সতর্কতা Earthquake: দিল্লিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প, তীব্র কম্পনে কাঁপল দিল্লি-এনসিআর-সহ উত্তর ভারত

সবজি থেকে চাল-ডাল, চড়ছে সবকিছুর দাম! পকেট বাঁচাতে ফর্দ ছাঁটছেন ক্রেতারা

সবজি থেকে চাল-ডাল, চড়ছে সবকিছুর দাম! পকেট বাঁচাতে ফর্দ ছাঁটছেন ক্রেতারা

কলকাতা, পিউ নন্দী: অগ্নিমূল্য কলকাতার বাজার। টাস্ক ফোর্সের নজরদারির পরেও লাগামছাড়া মূল্যবৃদ্ধি,নবান্নের নির্দেশে এবার কাটছাঁট মধ্যবিত্তের ফর্দে।

বর্ষার কারণেই কি বাড়ছে সবজির দাম ? নাকি নেপথ্যে রয়েছে অন্য কোন কারণ। কারণ যাই হোক না কেন সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের পকেটের কথা ভেবে কাটছাঁট করতে হচ্ছে ফর্দে।

ক্রেতারা অনেকেই বলছে, আয় বাড়ছে না কিন্তু ক্রমশ বেড়েই চলেছে জিনিসপত্রের দাম। টাস্ক ফোর্সের নজরদারির পরও ক্রমশ বাড়ছে দাম।ফলে মধ্যবিত্তে সমস্যা বেড়েই চলেছে।

মন্ত্রী-বিধায়ক ও টাস্ক ফোর্সের বাজার পরিদর্শনের পরেও নিয়ন্ত্রণে আসেনি কলকাতার বাজারদর। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও আনাজের দাম যেভাবে লাফিয়ে বেড়েছে, তাতে মধ্যবিত্তের হেঁশেলে টান পড়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে খরচ সামলাতে ক্রেতারা ১ কেজির বদলে ৫০০ গ্রাম সামগ্রী কিনেই বাড়ি ফিরছেন। ফলে বিক্রি কমে যাওয়ায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদেরও।

কাঁচা সবজি থেকে শুরু করে চাল-ডাল ও রান্নার তেলের দামে এসেছে বড়সড় বদল।

সবজির বাজারদর

বেগুন আগে প্রতি কেজি ৫৯ টাকা দাম ছিল বর্তমানে যা বের হয়েছে ৬০ – ৮০ টাকা,

টমেটো আগে প্রতি কেজি ৩০ টাকা দাম ছিল বর্তমানে যা বের হয়েছে ৪০ – ৫০ টাকা,

কাঁচা লঙ্কা আগে প্রতি কেজি ৮০ টাকার নিচে বর্তমানে যা বেড়ে হয়েছে ৮০ – ১০০ টাকা,

পটল প্রতি কেজি দাম ছিল ৪০ – ৫০ টাকা বর্তমানে যা বের হয়েছে ৫০ – ৮০ টাকা,

বিনস আগে প্রতি কেজি ১০০ টাকা দাম ছিল, বর্তমানে যা বেড়ে হয়েছে ১৫০ টাকা,

করলা প্রতি কেজি আগে দাম ছিল ৫০ টাকা বর্তমানে তাদের ৬০ টাকা হয়েছে

একই ভাবে আগে ঝিঙের দাম ছিল ৬০ টাকা বর্তমানে হয়েছে ৭০ টাকা কেজি,

ক্যাপসিকামের দাম ছিল ৭০ – ৮০ টাকা এখন হয়েছে ১০০ টাকা,শসার.দাম ৫০ টাকা,ঢ্যাঁড়শের দাম ৪০ – ৫০ টাকা,পেঁয়াজের দাম ৫০ টাকা।

মুদি সামগ্রীর বাজারদর

চিনির দাম ছিল ৪৫ টাকা যা হয়েছে ৬৫ টাকা, ছোলার ডাল ছিল ৭৫ টাকা এখন হয়েছে ৯০ টাকা, মুসুর ডাল ছিল ১০০ টাকা এখন হয়েছে ১১০ টাকা,অড়হর ডাল ছিল ১০০ টাকা এখন হয়েছে ১১৫ টাকা, হলুদ গুঁড়ো ছিল ২০০ টাকা এখন হয়েছে ২৬০ টাকা ,সাদা তেল ছিল ১৫০ টাকা এখন ১৬৫ টাকা।

আনাজপাতি ও রেশনের জিনিসে কেজিপ্রতি ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ।

পরিস্থিতি স্বাভাবিক করতে কেবল নজরদারি নয়, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছেন ক্রেতা-বিক্রেতা উভয়েই।তবে এটি বাজার দামগুলি বাজার অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে।

55 Views 0 Likes 0 Comments

Related News

IPO খোলার আগেই ৬,৭৪৬ কোটি! NSE-তে বড় বাজি LIC-র, আপনার জন্য কবে খুলছে সাবস্ক্রিপশন?
অর্থনীতি

IPO খোলার আগেই ৬,৭৪৬ কোটি! NSE-তে বড় বাজি LIC-র, আপনার জন্য কবে খুলছে সাবস্ক্রিপশ...

NSE IPO-র প্রাইস ব্যান্ড নির্ধারণ করা হয়েছে প্রতি শেয়ার ১,৭০০ থেকে ১,৭৮৫ টাকা। পুরো ইস্যুটিই ‘Offer for Sale’ বা OFS-এর মাধ্যমে হচ্ছে।

১৭ সেপ্টে ২০২৬, ০১:৪২ পিএম · 2 মিনিট
মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ! পর পর দু'মাসে বাড়ল বিমানের জ্বালানির দাম, চিন্তায় যাত্রীরা
অর্থনীতি

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ! পর পর দু'মাসে বাড়ল বিমানের জ্বালানির দাম, চিন্তায় যাত...

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এ বার সরাসরি পড়ল বিমানযাত্রায়। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তেই দেশে ফের বাড়ল বিমানের জ্বালানি এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ)-এর দাম। সূত্রের খবর, ১ সেপ্টেম্বর থেকে জ্...

০১ সেপ্টে ২০২৬, ১০:৫৪ এএম · 2 মিনিট
৩৫-এই সাবধান! মধ্যবিত্তকে বড় সতর্কবার্তা বিনিয়োগ বিশেষজ্ঞের
অর্থনীতি

৩৫-এই সাবধান! মধ্যবিত্তকে বড় সতর্কবার্তা বিনিয়োগ বিশেষজ্ঞের

বিশেষজ্ঞদের বক্তব্য, অবসরের পরিকল্পনা মানে শুধু টাকা জমিয়ে যাওয়া নয়। সেই টাকা অবসরের পর কত দিন চলবে, কী ভাবে নিয়মিত আয় তৈরি হবে এবং চিকিৎসার মতো অনিশ্চিত খরচ কী ভাবে সামলানো হবে, সবটাই পরিকল্পনার অংশ।

১৮ আগস্ট ২০২৬, ০৬:২৯ পিএম · 3 মিনিট
জুলাইয়ে পরিষেবা খাতে ধাক্কা, চার বছরের সর্বনিম্নে ভারতের PMI
অর্থনীতি

জুলাইয়ে পরিষেবা খাতে ধাক্কা, চার বছরের সর্বনিম্নে ভারতের PMI

মূল্যবৃদ্ধির ক্ষেত্রেও দেখা গিয়েছে মিশ্র প্রবণতা। সংস্থাগুলির কাঁচামাল ও অন্যান্য ইনপুট খরচের চাপ টানা চতুর্থ মাসে কমেছে। জানুয়ারির পর জুলাইয়েই এই চাপ ছিল সবচেয়ে কম। কিন্তু খরচের চাপের একটি অংশ গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়ায় পরিষেবার বিক্রয়মূল্য বৃদ্ধির হার তিন মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে।

০৫ আগস্ট ২০২৬, ১২:৪২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.