JAZZBAAT 24 BANGLA
২৬ নভে ২০২৬, ১০:৪৯ এএম
Breaking
টাকা, রূপ বা বংশমর্যাদা নয়, আইআইটি পাশ যুবকের বিয়ের শর্ত শুনে অবাক নেটপাড়া Big-Boss 2026: নিরঞ্জনের সামনে সৃজলার কান্না, দেখে আর চুপ থাকতে পারলেন না জীতু! বিগ বসের ঘ... Gang War: গ্যাং সংঘর্ষের রক্তাক্ত পরিণতি! ধাবায় ঢুকে চার যুবককে খুন, আততায়ীদের নিশানায় কার... India US Trade: বাণিজ্য চুক্তি না হলে ভারতীয় পণ্যে ২৫% শুল্ক! নতুন প্রস্তাবে চাপ বাড়াল ট্র... Shah Rukh Khan: একটি ইনস্টাগ্রাম পোস্টেই আইনি বিপাকে ইনফ্লুয়েন্সার! শাহরুখের ভাবমূর্তি ক্ষ... Narendra Modi: নির্মাণ শিল্পে ১১ হাজার কোটির প্রকল্প, মোদীর বড় ঘোষণা Oscars 2027: অস্কারের দৌড়ে রণবীর-যশের ‘রামায়ণ’! হলিউডের তাবড় ছবিকে টেক্কা দিয়ে ভিএফএক্... রেসিং ট্র্যাকেও সৌরভের ‘দাদাগিরি’! ইতিহাস গড়ার লক্ষ্যে কলকাতা রয়্যাল টাইগার্সের তরুণ টাকা, রূপ বা বংশমর্যাদা নয়, আইআইটি পাশ যুবকের বিয়ের শর্ত শুনে অবাক নেটপাড়া Big-Boss 2026: নিরঞ্জনের সামনে সৃজলার কান্না, দেখে আর চুপ থাকতে পারলেন না জীতু! বিগ বসের ঘ... Gang War: গ্যাং সংঘর্ষের রক্তাক্ত পরিণতি! ধাবায় ঢুকে চার যুবককে খুন, আততায়ীদের নিশানায় কার... India US Trade: বাণিজ্য চুক্তি না হলে ভারতীয় পণ্যে ২৫% শুল্ক! নতুন প্রস্তাবে চাপ বাড়াল ট্র... Shah Rukh Khan: একটি ইনস্টাগ্রাম পোস্টেই আইনি বিপাকে ইনফ্লুয়েন্সার! শাহরুখের ভাবমূর্তি ক্ষ... Narendra Modi: নির্মাণ শিল্পে ১১ হাজার কোটির প্রকল্প, মোদীর বড় ঘোষণা Oscars 2027: অস্কারের দৌড়ে রণবীর-যশের ‘রামায়ণ’! হলিউডের তাবড় ছবিকে টেক্কা দিয়ে ভিএফএক্... রেসিং ট্র্যাকেও সৌরভের ‘দাদাগিরি’! ইতিহাস গড়ার লক্ষ্যে কলকাতা রয়্যাল টাইগার্সের তরুণ

India US Trade: বাণিজ্য চুক্তি না হলে ভারতীয় পণ্যে ২৫% শুল্ক! নতুন প্রস্তাবে চাপ বাড়াল ট্রাম্প প্রশাসন

India US Trade: বাণিজ্য চুক্তি না হলে ভারতীয় পণ্যে ২৫% শুল্ক!  নতুন প্রস্তাবে চাপ বাড়াল ট্রাম্প প্রশাসন
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্কের টানাপোড়েন আরও বাড়ল। বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হলে ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলে এই শুল্কের হার ১৭ শতাংশে নামিয়ে আনার কথা জানিয়েছে আমেরিকার বাণিজ্য প্রতিনিধির দফতর (USTR)। বুধবার, ২৫ নভেম্বর প্রকাশিত এই প্রস্তাব ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের আওতায় শিল্পক্ষেত্রে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ও বাণিজ্যিক অসামঞ্জস্য নিয়ে তদন্তের পর এই পদক্ষেপের কথা জানিয়েছে USTR। ভারতের পাশাপাশি আরও ১৩টি অর্থনীতি ও বাণিজ্যিক অংশীদারকে এই তদন্তের আওতায় রাখা হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, কয়েকটি দেশের শিল্পনীতি, সরকারি আর্থিক সহায়তা, শ্রম সুরক্ষার ঘাটতি এবং বাজারে প্রবেশের বাধা আমেরিকার উৎপাদক ও রফতানিকারীদের প্রতিযোগিতার ক্ষেত্রে অসুবিধা তৈরি করছে।

ভারতের ক্ষেত্রে বিশেষভাবে 'মেক ইন ইন্ডিয়া' এবং উৎপাদন-সংযুক্ত উৎসাহ প্রকল্প বা PLI-র মতো উদ্যোগের কথা উল্লেখ করেছে মার্কিন বাণিজ্য দফতর। তাদের অভিযোগ, উৎপাদন ও রফতানি বাড়ানোর লক্ষ্যে ভারতের বিভিন্ন শিল্পনীতি আন্তর্জাতিক বাজারে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা তৈরি করছে। পাশাপাশি চিন-সহ অ-বাজার অর্থনীতি থেকে উৎপাদনের কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য আমদানির উপর ভারতের নির্ভরতা নিয়েও প্রশ্ন তুলেছে ওয়াশিংটন।

USTR-এর রিপোর্ট অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে চিন থেকে ভারতের উৎপাদন সংক্রান্ত মধ্যবর্তী উপকরণ আমদানির মূল্য ৪৪ বিলিয়ন ডলার বা ৯৭ শতাংশ বেড়েছে। একই সময়ে অ-বাজার অর্থনীতির দেশগুলি থেকে এই ধরনের আমদানির মূল্য বেড়েছে ৯১ বিলিয়ন ডলার বা ১৫২ শতাংশ। বিশেষ করে ওষুধ তৈরির সক্রিয় উপাদান এবং বাল্ক ড্রাগের ক্ষেত্রে ভারতের বিদেশি নির্ভরতার বিষয়টিও রিপোর্টে তুলে ধরা হয়েছে।

ওষুধ শিল্প নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে মার্কিন বাণিজ্য দফতর। তাদের রিপোর্টে ভারতীয় শিল্পমহলের পরিসংখ্যান উদ্ধৃত করে বলা হয়েছে, আমেরিকায় ভারতের জেনেরিক ওষুধের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। মার্কিন বাজারে ব্যবহৃত জেনেরিক প্রেসক্রিপশনের প্রায় ৪৭ শতাংশ এবং জেনেরিক সলিড ওরাল ওষুধের ৬১ শতাংশের জোগানের সঙ্গে ভারতের যোগ রয়েছে বলে দাবি করা হয়েছে। ফলে এই শিল্পে শুল্কনীতি কতটা প্রভাব ফেলতে পারে, তা নিয়েও প্রশ্ন উঠছে।

প্রতিযোগী দেশগুলির তুলনায় সম্ভাব্য শুল্কের হারেও রয়েছে গুরুত্বপূর্ণ পার্থক্য। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া ও থাইল্যান্ডের ক্ষেত্রে প্রস্তাবিত হার ১৮ শতাংশ। ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে ১৫ শতাংশের প্রস্তাব রয়েছে। ভিয়েতনামের ক্ষেত্রে সর্বোচ্চ প্রস্তাব ৩৫ শতাংশ, যদিও বাণিজ্য চুক্তি হলে তা ২০ শতাংশে নামতে পারে। অন্যদিকে, ভারতের ক্ষেত্রে চুক্তি হলে ১৭ শতাংশ শুল্কের সম্ভাবনা রাখা হয়েছে।

তবে এই প্রস্তাব নিয়ে ভারত নিজের অবস্থান স্পষ্ট করেছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, USTR-এর বিজ্ঞপ্তি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলাকালীন ভারত আমেরিকাকে জানিয়েছিল, কোনও ক্ষেত্রেই দেশে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন ক্ষমতা নেই। বাণিজ্য সংক্রান্ত মতবিরোধ চলতি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনার মাধ্যমেই মেটানো উচিত বলেও জানিয়েছে নয়াদিল্লি।

উল্লেখ্য, ২০২৫ সালের অগস্টে ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্কের মোট বোঝা ৫০ শতাংশে পৌঁছেছিল। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দুই দেশ বাণিজ্য চুক্তির একটি কাঠামো নিয়ে সমঝোতায় পৌঁছলে অধিকাংশ ভারতীয় পণ্যের উপর সেই শুল্ক ১৮ শতাংশে নামানোর কথা ঘোষণা করা হয়। পরে মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে জরুরি ক্ষমতা ব্যবহার করে আরোপিত বিস্তৃত শুল্ক বাতিল হওয়ায় পরিস্থিতিতে পরিবর্তন আসে। কিন্তু এখনও চূড়ান্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়নি।

5 Views 0 Likes 0 Comments

Related News

EPFO: যত খুশি টাকা জমা করা যাবে PF অ্যাকাউন্টে! নতুন নিয়মে বড় সুযোগ
অর্থনীতি

EPFO: যত খুশি টাকা জমা করা যাবে PF অ্যাকাউন্টে! নতুন নিয়মে বড় সুযোগ

নয়াদিল্লি: চাকরিজীবীদের ভবিষ্যতের সঞ্চয়ের অন্যতম ভরসা প্রভিডেন্ট ফান্ড বা PF। প্রতি মাসে বেতনের নির্দিষ্ট অংশ জমা পড়ে এই অ্যাকাউন্টে। দীর্ঘদিন ধরে সেই সঞ্চয়ের উপর সুদ জমতে জমতে অবসরের সময় তৈরি হয় বড় অঙ্কের তহবিল। এবার...

২৩ নভে ২০২৬, ১২:৪৩ পিএম · 3 মিনিট
টাকা তোলা থেকে অনলাইন পেমেন্ট, বিপদ এড়াতে আগাম প্রস্তুতির পরামর্শ
অর্থনীতি

টাকা তোলা থেকে অনলাইন পেমেন্ট, বিপদ এড়াতে আগাম প্রস্তুতির পরামর্শ

নিউজ ডেস্ক: ব্যাঙ্কে টাকা রয়েছে, অথচ প্রয়োজনের সময়ে সেই টাকা তুলতে পারছেন না! কাজ করছে না মোবাইল ব্যাঙ্কিং, আটকে যাচ্ছে অনলাইন লেনদেন, এটিএম থেকেও মিলছে না নগদ। ডিজিটাল ব্যাঙ্কিংয়ের যুগে এমন পরিস্থিতি যে কোনও সময় তৈরি হত...

২২ নভে ২০২৬, ০৫:৫৬ পিএম · 3 মিনিট
Price Hike: পেঁয়াজের দাম বাড়তেই মাথায় হাত! 6.09 শতাংশে পৌঁছল খুচরো মূল্যবৃদ্ধি
অর্থনীতি

Price Hike: পেঁয়াজের দাম বাড়তেই মাথায় হাত! 6.09 শতাংশে পৌঁছল খুচরো মূল্যবৃদ্ধি

বিশেষ প্রতিবেদন: দাম কমার আশায় সাধারণ মানুষ যখন বাজারের দিকে তাকিয়ে, তখনই নতুন করে উদ্বেগ বাড়াল দেশের খুচরো মূল্যবৃদ্ধির পরিসংখ্যান। অক্টোবর মাসে ভারতে খুচরো মুদ্রাস্ফীতির হার বেড়ে দাঁড়াল 6.09 শতাংশে। গত 2 বছরের মধ্যে...

১২ নভে ২০২৬, ০৫:৫৫ পিএম · 3 মিনিট
দুই মাসের বিরতির পর ভারতীয় শেয়ার বাজারে ফিরল বিদেশি লগ্নি
অর্থনীতি

দুই মাসের বিরতির পর ভারতীয় শেয়ার বাজারে ফিরল বিদেশি লগ্নি

নয়াদিল্লি: টানা দু’মাস ভারতীয় শেয়ার বাজার থেকে টাকা তুলে নিয়েছিলেন বিদেশি প্রাতিষ্ঠানিক লগ্নিকারীরা। সেই প্রবণতায় আচমকাই বদল। নভেম্বরের প্রথম ৬টি লেনদেনের দিনেই ভারতীয় শেয়ার বাজারে ৫৩,৭৩৯ কোটি টাকা ঢাললেন বিদেশি পোর্টফোল...

১১ নভে ২০২৬, ১১:৪১ এএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.