JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ১০:৫০ পিএম
Breaking
Narendra Modi: নির্মাণ শিল্পে ১১ হাজার কোটির প্রকল্প, মোদীর বড় ঘোষণা Oscars 2027: অস্কারের দৌড়ে রণবীর-যশের ‘রামায়ণ’! হলিউডের তাবড় ছবিকে টেক্কা দিয়ে ভিএফএক্... রেসিং ট্র্যাকেও সৌরভের ‘দাদাগিরি’! ইতিহাস গড়ার লক্ষ্যে কলকাতা রয়্যাল টাইগার্সের তরুণ শেষ মুহূর্তে ‘মাঠে’ নামলেন কল্যাণ! এআইএফএফ নির্বাচনে ভোটাধিকার পেলেন সভাপতি, বাংলার প্রতিন... Tripura High Court: ত্রিপুরায় অভিষেক-কুণালদের বড় আইনি স্বস্তি, খোয়াই থানার এফআইআর খারিজ হ... হাসিনার দেশে ফেরা নিয়ে অবশেষে মুখ খুলল ভারত Pune: আদালত চত্বরেই খুনের আসামির ওপর নৃশংস হামলা, চাঞ্চল্য পুণেতে Senegal: মরক্কোর হাত থেকে ছিনিয়ে সেনেগালকেই আফ্রিকা কাপের চ্যাম্পিয়ন ঘোষণা Narendra Modi: নির্মাণ শিল্পে ১১ হাজার কোটির প্রকল্প, মোদীর বড় ঘোষণা Oscars 2027: অস্কারের দৌড়ে রণবীর-যশের ‘রামায়ণ’! হলিউডের তাবড় ছবিকে টেক্কা দিয়ে ভিএফএক্... রেসিং ট্র্যাকেও সৌরভের ‘দাদাগিরি’! ইতিহাস গড়ার লক্ষ্যে কলকাতা রয়্যাল টাইগার্সের তরুণ শেষ মুহূর্তে ‘মাঠে’ নামলেন কল্যাণ! এআইএফএফ নির্বাচনে ভোটাধিকার পেলেন সভাপতি, বাংলার প্রতিন... Tripura High Court: ত্রিপুরায় অভিষেক-কুণালদের বড় আইনি স্বস্তি, খোয়াই থানার এফআইআর খারিজ হ... হাসিনার দেশে ফেরা নিয়ে অবশেষে মুখ খুলল ভারত Pune: আদালত চত্বরেই খুনের আসামির ওপর নৃশংস হামলা, চাঞ্চল্য পুণেতে Senegal: মরক্কোর হাত থেকে ছিনিয়ে সেনেগালকেই আফ্রিকা কাপের চ্যাম্পিয়ন ঘোষণা

Narendra Modi: নির্মাণ শিল্পে ১১ হাজার কোটির প্রকল্প, মোদীর বড় ঘোষণা

Narendra Modi: নির্মাণ শিল্পে ১১ হাজার কোটির প্রকল্প, মোদীর বড় ঘোষণা
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: দেশের উন্নয়ন এবং পরিকাঠামো নিয়ে রাজনৈতিক তরজা নতুন নয়। একদিকে কেন্দ্রের বিজেপি সরকার নিজেদের উন্নয়নমূলক কাজকে তুলে ধরে আত্মনির্ভর ভারতের বার্তা দিচ্ছে অন্যদিকে, বিরোধী কংগ্রেসকে ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক কটাক্ষ। উন্নয়নের প্রশ্নে বিজেপি ও কংগ্রেসের রাজনৈতিক অবস্থানকে সামনে রেখে এবার সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। তারই মধ্যে নির্মাণ ও পরিকাঠামো শিল্পে কেন্দ্রের একটি বড় সিদ্ধান্তকে ঘিরে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ নির্মাণ ও পরিকাঠামো সরঞ্জাম উৎপাদনে ভারতকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করতে ১১ হাজার কোটি টাকার বিশেষ প্রকল্পে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রকল্পের লক্ষ্য দেশীয় উৎপাদন বাড়ানো, বিদেশি যন্ত্রপাতির উপর নির্ভরতা কমানো এবং ভারতীয় সংস্থাগুলিকে বিশ্ববাজারে প্রতিযোগিতার উপযুক্ত করে তোলা।

প্রকল্পের আওতায় নির্মাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ প্রস্তুতকারী সংস্থাগুলিকে ৮ থেকে ১৩ শতাংশ পর্যন্ত আর্থিক প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি উন্নত পরীক্ষণ কেন্দ্র তৈরি করার জন্য সর্বোচ্চ ৩৭৫ কোটি টাকা অনুদান দেওয়া হবে।  ক্রেন, টানেল বোরিং মেশিন, হাইড্রোলিক এক্সকাভেটর এবং অফ হাইওয়ে ট্রাকের মতো অত্যাধুনিক সরঞ্জাম উৎপাদনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বন্দর মেট্রো, সুরঙ্গ এবং সড়ক নির্মাণের মত গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পে এগুলির প্রয়োজনীয়তা রয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে এক্স হ্যান্ডেলে নিজের একাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেন, “নির্মাণ ও পরিকাঠামো সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে ভারতকে একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার দিকে একটি বড় পদক্ষেপ।”

https://x.com/narendramodi/status/2125598346987569315?a=8s1bBu-Fzjb4vB7QB4g&s=08

অন্যদিকে, এক্স এ বিজেপি সমর্থক অ্যাকাউন্ট থেকে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কংগ্রেসকে নিশানা করা হয়েছে। একটি পোস্টে লেখা হয়েছে, "বিজেপির মন্ত্র- কাজ ও বিকাশ, কংগ্রেসের এজেন্ডা- উত্তর এবং বহে।" অর্থাৎ বিজেপির উন্নয়নমূলক কাজের সঙ্গে কংগ্রেসের রাজনৈতিক অবস্থানকে তুলনা করে কটাক্ষ করা হয়েছে। যদিও এটি এক সরকারি বিবৃতি নয় বরং এক রাজনৈতিক সমর্থকের মন্তব্য।

আট বছর মেয়াদী এই প্রকল্প ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে ২০৩৩-৩৪  অর্থবর্ষ পর্যন্ত চলবে। প্রথমে ২ বছর উৎপাদন পরিকাঠামোতে জোর দেওয়া হবে। পরবর্তী পাঁচ বছর আর্থিক প্রণোদনা দেওয়া হবে। কেন্দ্রের আশা, এই উদ্যোগে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ভারতীয় নির্মাণ সরঞ্জামের চাহিদা এবং গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পাবে।

4 Views 0 Likes 0 Comments

Related News

Tripura High Court: ত্রিপুরায় অভিষেক-কুণালদের বড় আইনি স্বস্তি, খোয়াই থানার এফআইআর খারিজ হাইকোর্টে
দেশ

Tripura High Court: ত্রিপুরায় অভিষেক-কুণালদের বড় আইনি স্বস্তি, খোয়াই থানার এফআইআর...

নিউজ ডেস্ক: ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া মামলায় বড় আইনি স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের নেতা কুণাল ঘোষ। তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করে দিয়েছে ত্রিপুরা হাই...

২৫ নভে ২০২৬, ০৮:৪৬ পিএম · 1 মিনিট
Pune: আদালত চত্বরেই খুনের আসামির ওপর নৃশংস হামলা, চাঞ্চল্য পুণেতে
দেশ

Pune: আদালত চত্বরেই খুনের আসামির ওপর নৃশংস হামলা, চাঞ্চল্য পুণেতে

প্রত্যক্ষদর্শী ও ছড়িয়ে পড়া একটি ভিডিও সূত্রে জানা গিয়েছে, হামলার সময় মন্দার ফুটপাথের ওপর পড়ে গেলে অন্তত দুজন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। হামলা চালানোর পর অভিযুক্তরা দুটি স্কুটারে চেপে দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। প্রকাশ্য রাস্তায় এমন ভয়াবহ দৃশ্য দেখে পথচারীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

২৫ নভে ২০২৬, ০৮:১৩ পিএম · 2 মিনিট
Delhi Air Pollution: দূষিত বাতাস কতটা বাড়াচ্ছে বিপদ, উঠে এল উদ্বেগজনক তথ্য
দেশ

Delhi Air Pollution: দূষিত বাতাস কতটা বাড়াচ্ছে বিপদ, উঠে এল উদ্বেগজনক তথ্য

নয়াদিল্লি: দিল্লির বাতাসে বিষ। শীতের শুরুতেই দূষণের চাদরে ঢেকে যাচ্ছে রাজধানী। বাতাসে ভাসছে অতি সূক্ষ্ম ধূলিকণা, যার প্রভাব পড়ছে ফুসফুস থেকে শুরু করে শরীরের নানা অঙ্গে। এ বার রাজধানীর সরকারি হাসপাতালগুলির তথ্য সামনে আস...

২৫ নভে ২০২৬, ০৬:২২ পিএম · 4 মিনিট
Indian Railways: কামরায় ৫২টি বার্থ, যাত্রীর টিকিটে ৫৪ নম্বর, রেলকে কটাক্ষ নেটপাড়ার
দেশ

Indian Railways: কামরায় ৫২টি বার্থ, যাত্রীর টিকিটে ৫৪ নম্বর, রেলকে কটাক্ষ নেটপাড়া...

নয়াদিল্লি: ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে আসন খুঁজে পাওয়া—সব কিছুই ঠিকঠাক চলছিল। টিকিটে লেখা রয়েছে নিশ্চিত সংরক্ষণ, কামরা নম্বর A1, আসন নম্বর ৫৪। কিন্তু ট্রেনে উঠে সেই আসন খুঁজতে গিয়েই চোখ কপালে উঠল যাত্রীর। কামরায় আস...

২৫ নভে ২০২৬, ০৫:৪৭ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.