JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ১০:০০ পিএম
Breaking
Oscars 2027: অস্কারের দৌড়ে রণবীর-যশের ‘রামায়ণ’! হলিউডের তাবড় ছবিকে টেক্কা দিয়ে ভিএফএক্... রেসিং ট্র্যাকেও সৌরভের ‘দাদাগিরি’! ইতিহাস গড়ার লক্ষ্যে কলকাতা রয়্যাল টাইগার্সের তরুণ শেষ মুহূর্তে ‘মাঠে’ নামলেন কল্যাণ! এআইএফএফ নির্বাচনে ভোটাধিকার পেলেন সভাপতি, বাংলার প্রতিন... Tripura High Court: ত্রিপুরায় অভিষেক-কুণালদের বড় আইনি স্বস্তি, খোয়াই থানার এফআইআর খারিজ হ... হাসিনার দেশে ফেরা নিয়ে অবশেষে মুখ খুলল ভারত Pune: আদালত চত্বরেই খুনের আসামির ওপর নৃশংস হামলা, চাঞ্চল্য পুণেতে Senegal: মরক্কোর হাত থেকে ছিনিয়ে সেনেগালকেই আফ্রিকা কাপের চ্যাম্পিয়ন ঘোষণা Bangladesh: আওয়ামি লিগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না, হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযো... Oscars 2027: অস্কারের দৌড়ে রণবীর-যশের ‘রামায়ণ’! হলিউডের তাবড় ছবিকে টেক্কা দিয়ে ভিএফএক্... রেসিং ট্র্যাকেও সৌরভের ‘দাদাগিরি’! ইতিহাস গড়ার লক্ষ্যে কলকাতা রয়্যাল টাইগার্সের তরুণ শেষ মুহূর্তে ‘মাঠে’ নামলেন কল্যাণ! এআইএফএফ নির্বাচনে ভোটাধিকার পেলেন সভাপতি, বাংলার প্রতিন... Tripura High Court: ত্রিপুরায় অভিষেক-কুণালদের বড় আইনি স্বস্তি, খোয়াই থানার এফআইআর খারিজ হ... হাসিনার দেশে ফেরা নিয়ে অবশেষে মুখ খুলল ভারত Pune: আদালত চত্বরেই খুনের আসামির ওপর নৃশংস হামলা, চাঞ্চল্য পুণেতে Senegal: মরক্কোর হাত থেকে ছিনিয়ে সেনেগালকেই আফ্রিকা কাপের চ্যাম্পিয়ন ঘোষণা Bangladesh: আওয়ামি লিগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না, হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযো...

Oscars 2027: অস্কারের দৌড়ে রণবীর-যশের ‘রামায়ণ’! হলিউডের তাবড় ছবিকে টেক্কা দিয়ে ভিএফএক্সের সেরা ২০-তে ভারতীয় মহাকাব্য

Oscars 2027: অস্কারের দৌড়ে রণবীর-যশের ‘রামায়ণ’! হলিউডের তাবড় ছবিকে টেক্কা দিয়ে ভিএফএক্সের সেরা ২০-তে ভারতীয় মহাকাব্য
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের দৌড়ে বড়সড় সাফল্য অর্জন করল ভারতীয় সিনেমা। ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার ২০২৭)-এর 'সেরা ভিজ্যুয়াল এফেক্টস' (Best Visual Effects) বিভাগের প্রাথমিক শীর্ষ ২০টি ছবির তালিকায় জায়গা করে নিয়েছে নিতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক চলচ্চিত্র 'রামায়ণ: রাইজ অব আ লিজেন্ড )' (রামায়ণ: পার্ট ১)। আন্তর্জাতিক বিনোদন মাধ্যম Variety-এর এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (AMPAS)-এর ভিজ্যুয়াল এফেক্টস শাখা পরবর্তী রাউন্ডের ভোটাভুটির জন্য যে ২০টি চলচ্চিত্র নির্বাচন করেছে, সেখানে হলিউডের বিশ্বমানের সব ব্লকবাস্টার প্রজেক্টের পাশে সগৌরবে স্থান পেয়েছে ভারতের এই ছবি। 

তালিকায় 'রামায়ণ’-এর পাশাপাশি রয়েছে ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত ছবি 'দ্য ওডিসি’  (The Odyssey), ডেনিস ভিলেনিউভের 'ডিউন: পার্ট থ্রি’  (Dune: Part Three), মার্ভেল স্টুডিওজের 'অ্যাভেঞ্জার্স: ডুমসডে, 'স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে ‘  এবং জাপানের সাড়াজাগানো ছবি 'গডজিলা মাইনাস জিরো ' (Godzilla Minus Zero)-র মতো হেভিওয়েট সিনেমা। প্রযোজনা সংস্থা সনি পিকচার্সের (Sony Pictures) ব্যানারে যে তিনটি ছবি এই তালিকায় স্থান পেয়েছে, 'রামায়ণ: রাইজ অব আ লিজেন্ড' তার অন্যতম। 

প্রায় ১৬০০ কোটি টাকা বাজেটে নির্মিত এবং নমিত মালহোত্রা ও যশ প্রযোজিত এই ছবিটির ভিজ্যুয়াল এফেক্টস ও সিজিআই -এর কাজ করেছে আটবার অস্কারজয়ী বিশ্বখ্যাত সংস্থা ডিএনইজি  এবং প্রাইম ফোকাস স্টুডিওজ। এর আগে 'ডিউন’ এবং 'ইন্টারস্টেলার'-এর মতো ছবির ভিএফএক্স করে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিল ডিএনইজি। মুক্তির পর থেকেই দেশীয় বক্স অফিসে ১০০০ কোটি এবং বিশ্বজুড়ে ১৬০০ কোটি টাকার বেশি ব্যবসা করা 'রামায়ণ’ -এর প্রযুক্তিগত উৎকর্ষতা এবার আন্তর্জাতিক সমালোচকদেরও নজর কেড়েছে। এস. এস. রাজামৌলির 'আরআরআর’ হলো দ্বিতীয় ভারতীয় চলচ্চিত্র, যা অস্কারের ভিজ্যুয়াল এফেক্টস বিভাগের সেরা ২০-এর তালিকায় পৌঁছানোর গৌরব অর্জন করল। ছবিটিতে ভগবান রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের ভূমিকায় দক্ষিণী সুপারস্টার যশ, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং হনুমানের ভূমিকায় অভিনয় করেছেন সানি দেওল। 

অ্যাকাডেমি প্রথা অনুযায়ী এই প্রাথমিক ২০টি ছবির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও, সংশ্লিষ্ট ছবির নির্মাতাদের ইতিমধ্যেই পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হওয়ার বার্তা পাঠিয়ে দিয়েছে। চূড়ান্ত মনোনয়ন পেতে 'রামায়ণ’-কে আরও কয়েকটি কঠিন ধাপ পেরোতে হবে, আগামী ৭ থেকে ১১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত চলবে প্রাথমিক পর্যায়ের ভোটাভুটি। আগামী ১৫ ডিসেম্বর সমস্ত বিভাগের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা (Shortlist) ঘোষণা করবে অ্যাকাডেমি, যেখানে সেরা ১০টি ছবি জায়গা পাবে। আগামী বছরের ৮ থেকে ১০ জানুয়ারি সেরা ১০টি ছবির ভিএফএক্স দল অ্যাকাডেমির সদস্যদের সামনে তাদের কাজের বিশেষ প্রেজেন্টেশন তুলে ধরবে। ১১ থেকে ১৫ জানুয়ারি চূড়ান্ত ভোটগ্রহণের পর ২১ জানুয়ারি, ২০২৭ তারিখে অস্কারের চূড়ান্ত মনোনয়ন  ঘোষণা করা হবে। আগামী ১৪ মার্চ, ২০২৭ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে ৯৯তম অস্কারের মূল আসর। 

উল্লেখ্য, এ বছর আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে মারাঠি ছবি 'গোঁধল’  লড়লেও, নির্মাতারা মার্কিন প্রেক্ষাগৃহে মুক্তির শর্ত পূরণ করে স্বাধীনভাবে সাধারণ ও কারিগরি বিভাগে 'রামায়ণ’-কে অস্কারের দৌড়ে শামিল করেছেন। এর পাশাপাশি সম্প্রতি ঘোষিত ৩২তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের 'সেরা ভিজ্যুয়াল এফেক্টস' এবং 'সেরা স্টান্ট ডিজাইন'—এই দুটি বিভাগেও সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে রণবীর-যশের এই ছবি।

5 Views 0 Likes 0 Comments

Related News

Netflix Pakistani Dramas: একটি নিষিদ্ধ হওয়ার মুখে, অন্যটি ভাইরাল: নেটফ্লিক্সে দুটি পাকিস্তানি নাটক বন্ধকরার দাবী জানাল ভরতের চলচ্চিত্র নির্মাতারা
বিনোদন

Netflix Pakistani Dramas: একটি নিষিদ্ধ হওয়ার মুখে, অন্যটি ভাইরাল: নেটফ্লিক্সে দুটি...

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের আবহে এবার বিনোদন জগতকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। দুটি ভিন্ন পাকিস্তানি নাটক এবং সেগুলোর প্রচারণাকে কেন্দ্র করে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। একদিকে যেমন পাকিস্তানি কনটেন্ট পুরোপুরি নিষিদ্ধ করার দাবি উঠেছে, অন্যদিকে তেমনি ভারতীয় দর্শকদের একাংশের মধ্যে পাকিস্তানি ধারাবাহিকের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেত লো’-এর ফার্স্ট-লুক পোস্টার এবং মুক্তির তারিখ প্রকাশ্যে আসার পর থেকেই ভারতে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজটি আগামী ৪ ডিসেম্বর, ২০২৬ বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।

২৫ নভে ২০২৬, ০৬:০৭ পিএম · 3 মিনিট
Titu Talks: শাহরুখের হাতের ‘চম্পি’! আবেগে দু’দিন চুলই ধোননি ভুবন বাম, কেন এমন কাণ্ড করেছিলেন ইউটিউবার?
বিনোদন

Titu Talks: শাহরুখের হাতের ‘চম্পি’! আবেগে দু’দিন চুলই ধোননি ভুবন বাম, কেন এমন কাণ্...

প্রিয় তারকার সঙ্গে একবার দেখা করার স্বপ্ন দেখেন অসংখ্য অনুরাগী। আর সেই তারকার হাতের স্পর্শ যদি পাওয়া যায়, তাহলে সেই মুহূর্ত যে কতটা বিশেষ হয়ে উঠতে পারে, তারই এক মজার অথচ আবেগঘন উদাহরণ দিলেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা ভুবন বাম। বলিউড বাদশাহ শাহরুখ খানের বিনয়, উদারতা এবং মানুষকে আপন করে নেওয়ার অসাধারণ ক্ষমতার কথা কারও অজানা নয়। সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা ভুবন বাম কিং খানের সঙ্গে কাটানো এমনই এক অবিস্মরণীয় ‘ফ্যানবয়’ মুহূর্তের কথা সবার সামনে তুলে ধরেছেন। ভুবন জানিয়েছেন, শাহরুখ খানের হাত থেকে হেড ম্যাসাজ বা ‘চম্পি’ পাওয়ার পর আবেগে ও উচ্ছ্বাসে তিনি টানা দুই দিন নিজের চুল ধোননি।

২৫ নভে ২০২৬, ০১:৩৪ পিএম · 2 মিনিট
Kiff 2026: সলমন-রজনীকান্ত-প্রভাস এক মঞ্চে! কলকাতা চলচ্চিত্র উৎসবে এবার চাঁদের হাট, কবে আসছেন তারকারা?
বিনোদন

Kiff 2026: সলমন-রজনীকান্ত-প্রভাস এক মঞ্চে! কলকাতা চলচ্চিত্র উৎসবে এবার চাঁদের হাট,...

বছর শেষের মুখে শীতের আমেজে ফের চলচ্চিত্রের উৎসবে মেতে উঠতে চলেছে তিলোত্তমা। আগামী মাসেই বসতে চলেছে চলতি বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) জমকালো আসর। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই সিনে উৎসব। আর সেই উৎসবের জৌলুস কয়েক গুণ বাড়িয়ে দিতে এবার বিশেষ অতিথি হিসেবে কলকাতায় আসতে চলেছেন বলিউডের ‘ভাইজান’ খ্যাত মহাতারকা সলমন খান। মঙ্গলবার এই বড় ঘোষণা করা হয়েছে।

২৫ নভে ২০২৬, ০১:২৫ পিএম · 2 মিনিট
Shabana Azmi: পোশাকের স্বাধীনতা নিয়ে স্পষ্ট অবস্থান শাবানা আজমির
বিনোদন

Shabana Azmi: পোশাকের স্বাধীনতা নিয়ে স্পষ্ট অবস্থান শাবানা আজমির

পোশাক কি শুধু শরীর ঢাকার মাধ্যম, নাকি মানুষের ব্যক্তিগত স্বাধীনতারও একটি গুরুত্বপূর্ণ অংশ? একজন নারী কী পরবেন, কী পরবেন না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আসলে কার? পরিবার, সমাজ, ধর্মীয় প্রতিষ্ঠান, রাষ্ট্র—নাকি সেই নারীর নিজের? এই প্রশ্নগুলোই নতুন করে সামনে এনেছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমি।

২৫ নভে ২০২৬, ০১:০৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.