JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ০৯:৩৬ পিএম
Breaking
রেসিং ট্র্যাকেও সৌরভের ‘দাদাগিরি’! ইতিহাস গড়ার লক্ষ্যে কলকাতা রয়্যাল টাইগার্সের তরুণ শেষ মুহূর্তে ‘মাঠে’ নামলেন কল্যাণ! এআইএফএফ নির্বাচনে ভোটাধিকার পেলেন সভাপতি, বাংলার প্রতিন... Tripura High Court: ত্রিপুরায় অভিষেক-কুণালদের বড় আইনি স্বস্তি, খোয়াই থানার এফআইআর খারিজ হ... হাসিনার দেশে ফেরা নিয়ে অবশেষে মুখ খুলল ভারত Pune: আদালত চত্বরেই খুনের আসামির ওপর নৃশংস হামলা, চাঞ্চল্য পুণেতে Senegal: মরক্কোর হাত থেকে ছিনিয়ে সেনেগালকেই আফ্রিকা কাপের চ্যাম্পিয়ন ঘোষণা Bangladesh: আওয়ামি লিগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না, হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযো... Pep Guardiola: ইতালির প্রস্তাব ফিরিয়ে আক্ষেপ গুয়ার্দিওলার, জাতীয় দলের কোচিংই পরবর্তী লক্ষ্... রেসিং ট্র্যাকেও সৌরভের ‘দাদাগিরি’! ইতিহাস গড়ার লক্ষ্যে কলকাতা রয়্যাল টাইগার্সের তরুণ শেষ মুহূর্তে ‘মাঠে’ নামলেন কল্যাণ! এআইএফএফ নির্বাচনে ভোটাধিকার পেলেন সভাপতি, বাংলার প্রতিন... Tripura High Court: ত্রিপুরায় অভিষেক-কুণালদের বড় আইনি স্বস্তি, খোয়াই থানার এফআইআর খারিজ হ... হাসিনার দেশে ফেরা নিয়ে অবশেষে মুখ খুলল ভারত Pune: আদালত চত্বরেই খুনের আসামির ওপর নৃশংস হামলা, চাঞ্চল্য পুণেতে Senegal: মরক্কোর হাত থেকে ছিনিয়ে সেনেগালকেই আফ্রিকা কাপের চ্যাম্পিয়ন ঘোষণা Bangladesh: আওয়ামি লিগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না, হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযো... Pep Guardiola: ইতালির প্রস্তাব ফিরিয়ে আক্ষেপ গুয়ার্দিওলার, জাতীয় দলের কোচিংই পরবর্তী লক্ষ্...

রেসিং ট্র্যাকেও সৌরভের ‘দাদাগিরি’! ইতিহাস গড়ার লক্ষ্যে কলকাতা রয়্যাল টাইগার্সের তরুণ

রেসিং ট্র্যাকেও সৌরভের ‘দাদাগিরি’! ইতিহাস  গড়ার লক্ষ্যে কলকাতা রয়্যাল টাইগার্সের তরুণ
ছবি: সংগৃহীত

রেসিংয়ের ময়দানে সাফল্যের ধারা বজায় রাখতে তৈরি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মালিকানাধীন কলকাতা রয়্যাল টাইগার্স। চলতি সপ্তাহে বুদ্ধ আন্তর্জাতিক সার্কিটে ইন্ডিয়ান রেসিং লিগের তৃতীয় পর্ব এবং এফ৪ ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপের পঞ্চম পর্বে নামবে কলকাতার দল। তার আগে সাম্প্রতিক সাফল্য আত্মবিশ্বাস বাড়াচ্ছে দলের সদস্যদের। ইন্ডিয়ান রেসিং লিগে সাইশিবা শঙ্করণের পডিয়াম ফিনিশ এবং এফ৪-এ ১৫ বছরের আরন মেহতার ঐতিহাসিক জয় দলকে বাড়তি উৎসাহ জুগিয়েছে।


ইন্ডিয়ান রেসিং লিগের দ্বিতীয় পর্বের প্রথম রেসে দ্বিতীয় স্থান অর্জন করেন কলকাতা রয়্যাল টাইগার্সের সাইশিবা শঙ্করণ। ২৭ মিনিট ৫৫.৮০৬ সেকেন্ডে রেস শেষ করে তিনি পিছনে ফেলেন একাধিক প্রতিদ্বন্দ্বীকে। তাঁর আগে রেস শেষ করেন গোয়া এসেস জেএ রেসিংয়ের রাউল হাইম্যান। কলকাতার দলের অন্য চালকদের মধ্যে রয়েছেন কিয়ান ট্যান্ডন, জেম হেপওয়ার্থ এবং আদিত্য পাটনায়েক।
 

অন্যদিকে, এফ৪ ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপে নজর কেড়েছেন তরুণ চালক আরন মেহতা। মাদ্রাজ আন্তর্জাতিক সার্কিটে প্রতিযোগিতার তৃতীয় পর্বের তৃতীয় রেসে প্রথম হন তিনি। পোল পজিশন থেকে রেস শুরু করে শেষ পর্যন্ত নিজের জায়গা ধরে রাখেন ১৫ বছর বয়সি এই চালক। স্পিড ডেমনস দিল্লির ন্তিইসো মাবুন্ডাকে ০.৫৪৬ সেকেন্ডের ব্যবধানে পিছনে ফেলে জয় পান আরন। ১৫ বছর ছয় মাস ছয় দিন বয়সে এই প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে কমবয়সি জয়ী হওয়ার নজির গড়েছেন তিনি। এই জয়ের ফলে ৮২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন আরন। একই রেসে পিছন থেকে লড়াই করে চতুর্থ হন তাঁর সতীর্থ স্বর্ণভ দাস।


সৌরভ জানিয়েছেন, দুই প্রতিযোগিতাতেই দলের চালকদের পারফরম্যান্স আশাব্যঞ্জক। সাম্প্রতিক সাফল্যকে ভিত্তি করে ধারাবাহিকতা বজায় রাখাই তাঁদের লক্ষ্য। ডিসেম্বর মাসে নবি মুম্বই স্ট্রিট সার্কিটে মরসুমের শেষ পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে দুই প্রতিযোগিতাতেই নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে কলকাতা রয়্যাল টাইগার্স।

2 Views 0 Likes 0 Comments

Related News

শেষ মুহূর্তে ‘মাঠে’ নামলেন কল্যাণ! এআইএফএফ নির্বাচনে ভোটাধিকার পেলেন সভাপতি, বাংলার প্রতিনিধি কারা?
ময়দান

শেষ মুহূর্তে ‘মাঠে’ নামলেন কল্যাণ! এআইএফএফ নির্বাচনে ভোটাধিকার পেলেন সভাপতি, বাংলা...

এর পর কর্নাটক ফুটবল সংস্থা কল্যাণকে প্রতিনিধি করার উদ্যোগ নেয়। সংস্থার আগের মনোনীত প্রতিনিধি হানিফ মহম্মদের পরিবর্তে তাঁর নাম প্রস্তাব করেন সভাপতি এন এ হ্যারিস। নির্ধারিত সময়সীমার পরে এই মনোনয়ন জমা পড়ায় নির্বাচনী আধিকারিকের অনুমোদন প্রয়োজন হয়েছিল। শেষ পর্যন্ত সেই অনুমতি মেলায় চূড়ান্ত ভোটার তালিকায় জায়গা পান কল্যাণ।

২৫ নভে ২০২৬, ০৯:০৮ পিএম · 2 মিনিট
Senegal: মরক্কোর হাত থেকে ছিনিয়ে সেনেগালকেই আফ্রিকা কাপের চ্যাম্পিয়ন ঘোষণা
ময়দান

Senegal: মরক্কোর হাত থেকে ছিনিয়ে সেনেগালকেই আফ্রিকা কাপের চ্যাম্পিয়ন ঘোষণা

স্পোর্টস ডেস্ক: মাঠের লড়াইয়ে জিতেও খেতাব হারাতে হয়েছিল সেনেগালকে। প্রায় দশ মাসের আইনি টানাপড়েনের পরে শেষ পর্যন্ত ন্যায়বিচার পেল সাদিও মানের দেশ। ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসের চ্যাম্পিয়ন হিসাবে সেনেগালকেই স্বীকৃতি দ...

২৫ নভে ২০২৬, ০৭:৫৬ পিএম · 2 মিনিট
Pep Guardiola: ইতালির প্রস্তাব ফিরিয়ে আক্ষেপ গুয়ার্দিওলার, জাতীয় দলের কোচিংই পরবর্তী লক্ষ্য
ময়দান

Pep Guardiola: ইতালির প্রস্তাব ফিরিয়ে আক্ষেপ গুয়ার্দিওলার, জাতীয় দলের কোচিংই পরবর্...

ইতালির জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে সিদ্ধান্তটা নেওয়া যে সহজ ছিল না, তা স্বীকার করলেন পেপ গুয়ার্দিওলা। একই সঙ্গে জানিয়ে দিলেন, ভবিষ্যতে কোচিংয়ে ফিরলে কোনও জাতীয় দলের দায়িত্ব নিতে চান তিনি। জাত...

২৫ নভে ২০২৬, ০৭:৩৬ পিএম · 2 মিনিট
Vaibhav Sooryavanshi: বৈভবের ২০৪ রান দেখে সাদা বলের ক্রিকেট নিয়ে প্রশ্ন তুললেন মঞ্জরেকার
ময়দান

Vaibhav Sooryavanshi: বৈভবের ২০৪ রান দেখে সাদা বলের ক্রিকেট নিয়ে প্রশ্ন তুললেন মঞ্...

স্পোর্টস ডেস্ক: বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। মাত্র ৫৩ বলে ২০৪ রানের ইনিংস খেলে একের পর এক রেকর্ড ভেঙেছে ১৫ বছরের এই বিস্ময় প্রতিভা। তবে বৈভবের কৃতিত্বে উচ্ছ্বসিত হওয়ার পাশাপাশি আধুনিক এক দিনের ক...

২৫ নভে ২০২৬, ০৭:৩৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.