JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ০৭:৩৭ পিএম
Breaking
Pep Guardiola: ইতালির প্রস্তাব ফিরিয়ে আক্ষেপ গুয়ার্দিওলার, জাতীয় দলের কোচিংই পরবর্তী লক্ষ্... Vaibhav Sooryavanshi: বৈভবের ২০৪ রান দেখে সাদা বলের ক্রিকেট নিয়ে প্রশ্ন তুললেন মঞ্জরেকার Shamik Bhattacharya : সংবিধান দিবসের আগে একাধিক ইস্যুতে সরব শমীক ভট্টাচার্য HS Result 2026: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর! ২৭ নভেম্বর প্রকাশিত হচ্ছে তৃতীয়... নেপালের বিমানবন্দরে চাঞ্চল্য! ৪.৮ কেজি গাঁজা-সহ ধৃত কেরলের যুবক, পৃথক ঘটনায় সোনা পাচার! Kolkata Derby: ডার্বির টিকিটে বড় ধামাকা! অর্ধেকেরও কম দামে খেলা দেখার সুযোগ, ফেরত মিলবে অ... রান্নাঘরের এই সাধারণ জিনিসগুলির মেয়াদ জানেন? ভুল ব্যবহার বিপদ ডেকে আনতে পারে! কোন বয়সে কত ঘণ্টা ঘুম প্রয়োজন? বিশেষজ্ঞদের পরামর্শ জানলে চমকে যাবেন! Pep Guardiola: ইতালির প্রস্তাব ফিরিয়ে আক্ষেপ গুয়ার্দিওলার, জাতীয় দলের কোচিংই পরবর্তী লক্ষ্... Vaibhav Sooryavanshi: বৈভবের ২০৪ রান দেখে সাদা বলের ক্রিকেট নিয়ে প্রশ্ন তুললেন মঞ্জরেকার Shamik Bhattacharya : সংবিধান দিবসের আগে একাধিক ইস্যুতে সরব শমীক ভট্টাচার্য HS Result 2026: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর! ২৭ নভেম্বর প্রকাশিত হচ্ছে তৃতীয়... নেপালের বিমানবন্দরে চাঞ্চল্য! ৪.৮ কেজি গাঁজা-সহ ধৃত কেরলের যুবক, পৃথক ঘটনায় সোনা পাচার! Kolkata Derby: ডার্বির টিকিটে বড় ধামাকা! অর্ধেকেরও কম দামে খেলা দেখার সুযোগ, ফেরত মিলবে অ... রান্নাঘরের এই সাধারণ জিনিসগুলির মেয়াদ জানেন? ভুল ব্যবহার বিপদ ডেকে আনতে পারে! কোন বয়সে কত ঘণ্টা ঘুম প্রয়োজন? বিশেষজ্ঞদের পরামর্শ জানলে চমকে যাবেন!

Pep Guardiola: ইতালির প্রস্তাব ফিরিয়ে আক্ষেপ গুয়ার্দিওলার, জাতীয় দলের কোচিংই পরবর্তী লক্ষ্য

Pep Guardiola: ইতালির প্রস্তাব ফিরিয়ে আক্ষেপ গুয়ার্দিওলার, জাতীয় দলের কোচিংই পরবর্তী লক্ষ্য
ছবি: সংগৃহীত

ইতালির জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে সিদ্ধান্তটা নেওয়া যে সহজ ছিল না, তা স্বীকার করলেন পেপ গুয়ার্দিওলা। একই সঙ্গে জানিয়ে দিলেন, ভবিষ্যতে কোচিংয়ে ফিরলে কোনও জাতীয় দলের দায়িত্ব নিতে চান তিনি। জাতীয় দলের কোচিংকেই নিজের পরবর্তী লক্ষ্য হিসাবে দেখছেন প্রাক্তন ম্যাঞ্চেস্টার সিটি কোচ।

প্রাক্তন বার্সেলোনা সতীর্থ তথা ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোমারিওর টেলিভিশন শোয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে ইতালির প্রস্তাব নিয়ে মুখ খোলেন গুয়ার্দিওলা। তাঁর কাছে পৌঁছেছিলেন ইতালির ফুটবল ফেডারেশনের হয়ে পাওলো মালদিনি এবং লিওনার্দো। বিশ্বকাপে টানা তিন বার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর নতুন করে দল গড়ার দায়িত্ব গুয়ার্দিওলার হাতে তুলে দিতে চেয়েছিল ইতালি।

গুয়ার্দিওলা বলেন, ‘এই প্রথম বিষয়টি নিয়ে কথা বলছি। হ্যাঁ, ওদের সঙ্গে আমার কথা হয়েছিল। ইতালিকে না বলতে আমার খারাপ লেগেছিল। ইতালির মতো দেশের জাতীয় দলের কোচ হওয়া আমার কেরিয়ারের অন্যতম বড় সম্মান হত। কিন্তু বুঝতে পেরেছিলাম, আমার একটু বিরতি প্রয়োজন। দু'বছর আগে প্রস্তাবটা পেলে হয়তো রাজি হয়ে যেতাম। কিন্তু পাওলো মালদিনি এবং লিওনার্দো যখন আমার সঙ্গে যোগাযোগ করেছিল, তখন আমার থামা প্রয়োজন ছিল।’

২০১৬ থেকে ২০২৬ পর্যন্ত ম্যাঞ্চেস্টার সিটিতে কোচিং করিয়েছেন গুয়ার্দিওলা। তাঁর প্রশিক্ষণে ছ'বার প্রিমিয়ার লিগ, তিন বার এফএ কাপ এবং এক বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে সিটি। দীর্ঘ কোচিং জীবনের ক্লান্তির কথাও জানিয়েছেন তিনি। গুয়ার্দিওলার কথায়, ‘১৮ বছর ধরে কোচিং করাচ্ছি। প্রতি তিন দিন অন্তর ম্যাচ, সপ্তাহের পর সপ্তাহ একই রুটিন। একটা সময় আসে, যখন একটু থামতে হয়।’

কবে আবার কোচিংয়ে ফিরবেন, তা অবশ্য এখনও ঠিক করেননি ৫৫ বছরের স্প্যানিশ কোচ। তবে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ইচ্ছা স্পষ্ট করে দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘সত্যি বলতে, জানি না কবে ফিরব। আপাতত আমি ভালো আছি। যদি কখনও ফিরি, তা হলে নিজের মনের কথা শুনেই ফিরব। এমন একটা দল হতে হবে, যারা আমাকে চাইবে। যে দলকে কখনও কোচিং করাইনি, অথচ করাতে চেয়েছি, সেটা হল কোনও জাতীয় দল। সেটাই আমার পরবর্তী পদক্ষেপ।’

সাক্ষাৎকারে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির পাশেও দাঁড়িয়েছেন গুয়ার্দিওলা। তাঁর মতে, ব্রাজিলের মতো দলেরও নতুন কোচকে নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সময় দেওয়া উচিত।

1 Views 0 Likes 0 Comments

Related News

Vaibhav Sooryavanshi: বৈভবের ২০৪ রান দেখে সাদা বলের ক্রিকেট নিয়ে প্রশ্ন তুললেন মঞ্জরেকার
ময়দান

Vaibhav Sooryavanshi: বৈভবের ২০৪ রান দেখে সাদা বলের ক্রিকেট নিয়ে প্রশ্ন তুললেন মঞ্...

স্পোর্টস ডেস্ক: বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। মাত্র ৫৩ বলে ২০৪ রানের ইনিংস খেলে একের পর এক রেকর্ড ভেঙেছে ১৫ বছরের এই বিস্ময় প্রতিভা। তবে বৈভবের কৃতিত্বে উচ্ছ্বসিত হওয়ার পাশাপাশি আধুনিক এক দিনের ক...

২৫ নভে ২০২৬, ০৭:৩৪ পিএম · 2 মিনিট
Kolkata Derby: ডার্বির টিকিটে বড় ধামাকা! অর্ধেকেরও কম দামে খেলা দেখার সুযোগ, ফেরত মিলবে অতিরিক্ত টাকাও!
ময়দান

Kolkata Derby: ডার্বির টিকিটে বড় ধামাকা! অর্ধেকেরও কম দামে খেলা দেখার সুযোগ, ফেরত...

স্পোর্টস ডেস্ক: কলকাতা ডার্বির টিকিটের চড়া দাম নিয়ে সমর্থকদের ক্ষোভের মুখে শেষ পর্যন্ত বড় সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল ক্লাব। আগামী ২৯ নভেম্বর মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মহারণের আগে কমিয়ে দেওয়া হল টিকিটের দাম। শুধু তাই নয়, য...

২৫ নভে ২০২৬, ০৭:১৬ পিএম · 2 মিনিট
Vaibhav Sooryavanshi: বৈভবের রুদ্ধশ্বাস ইনিংস দেখে কী বললেন দলের নেতা তিলক?
ময়দান

Vaibhav Sooryavanshi: বৈভবের রুদ্ধশ্বাস ইনিংস দেখে কী বললেন দলের নেতা তিলক?

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সে ব্যাট হাতে যে ঝড় তুলেছে বৈভব সূর্যবংশী, তা দেখে বিস্মিত সতীর্থরাও। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পর বৈভবের প্রশংসায় পঞ্চমুখ ভারত ‘এ’ দলের অধিনায়...

২৫ নভে ২০২৬, ০৬:৫৮ পিএম · 2 মিনিট
Vaibhav Sooryavanshi: আইপিএলে বৈভবের দাম উঠতে পারে ৪০ কোটি! ভবিষ্যদ্বাণী নামী প্রাক্তনের
ময়দান

Vaibhav Sooryavanshi: আইপিএলে বৈভবের দাম উঠতে পারে ৪০ কোটি! ভবিষ্যদ্বাণী নামী প্রা...

নিউজ ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই ব্যাট হাতে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছে বৈভব সূর্যবংশী। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পর এবার তাঁকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন ভারতের প্রাক্তন ক্রিকে...

২৫ নভে ২০২৬, ০৬:২০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.