JAZZBAAT 24 BANGLA
২৬ নভে ২০২৬, ০৭:৪৩ পিএম
Breaking
Mohammad Siraj: মহম্মদ সিরাজকে নিয়ে কোচ মরকেলের মন্তব্যে জল্পনা তুঙ্গে চেয়ার-লাঠি ছুড়ে হামলার অভিযোগ, বর্ধমানে বামেদের সভায় ধুন্ধুমার পরিস্থিতি Ind vs Nz: দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে বড় ইঙ্গিত কিউরেটরের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অর্ধেকেরও কম ওজন, কিন্তু প্রযুক্তিতে অনেকটাই আধুনিক জিটিএ ৬ খেলতে খেলতেই স্ত্রীর জন্য ফুল-আইসক্রিম কিনলেন স্বামী ২৬ নভেম্বর কেন পালন করা হয় সংবিধান দিবস? স্মার্টফোনে এখনই বদলে ফেলুন এই ৫টি সেটিংস, ফোনেই লুকিয়ে বিপদ! প্যাকেটজাত খাবারে লবণ-চিনি-চর্বির পৃথক সতর্কবার্তা, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের Mohammad Siraj: মহম্মদ সিরাজকে নিয়ে কোচ মরকেলের মন্তব্যে জল্পনা তুঙ্গে চেয়ার-লাঠি ছুড়ে হামলার অভিযোগ, বর্ধমানে বামেদের সভায় ধুন্ধুমার পরিস্থিতি Ind vs Nz: দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে বড় ইঙ্গিত কিউরেটরের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অর্ধেকেরও কম ওজন, কিন্তু প্রযুক্তিতে অনেকটাই আধুনিক জিটিএ ৬ খেলতে খেলতেই স্ত্রীর জন্য ফুল-আইসক্রিম কিনলেন স্বামী ২৬ নভেম্বর কেন পালন করা হয় সংবিধান দিবস? স্মার্টফোনে এখনই বদলে ফেলুন এই ৫টি সেটিংস, ফোনেই লুকিয়ে বিপদ! প্যাকেটজাত খাবারে লবণ-চিনি-চর্বির পৃথক সতর্কবার্তা, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Vaibhav Sooryavanshi: আইপিএলে বৈভবের দাম উঠতে পারে ৪০ কোটি! ভবিষ্যদ্বাণী নামী প্রাক্তনের

Vaibhav Sooryavanshi: আইপিএলে বৈভবের দাম উঠতে পারে ৪০ কোটি! ভবিষ্যদ্বাণী নামী প্রাক্তনের
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই ব্যাট হাতে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছে বৈভব সূর্যবংশী। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পর এবার তাঁকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে, ভবিষ্যতে আইপিএলের নিলামে বৈভবের দাম উঠতে পারে ৪০ কোটি টাকা পর্যন্ত। এমনকি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারও হয়ে উঠতে পারে এই বিস্ময় প্রতিভা।

নিজের ইউটিউব চ্যানেলে বৈভবের ইনিংস নিয়ে আলোচনা করতে গিয়ে আকাশ বলেন, ‘আমরা ৪০ কোটি টাকার ক্রিকেটার নিয়ে কথা বলছিলাম। এই ছেলেটি যদি কখনও আইপিএলের নিলামে ওঠে, কিংবা ওকে ধরে রাখার জন্য (রিটেনশন) আলোচনা হয়, তা হলে ও সত্যিই সবচেয়ে দামি ক্রিকেটার হতে পারে। এমন একটা লিগের কথা বলছি, যেখানে জসপ্রীত বুমরা, বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুল এবং হার্দিক পাণ্ড্যর মতো ক্রিকেটাররা খেলেন।’

কেন বৈভবকে নিয়ে এতটা আশাবাদী আকাশ? তার ব্যাখ্যাও দিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার। তাঁর কথায়, ‘অন্য ক্রিকেটাররা দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু বৈভবের ক্ষমতা রয়েছে ম্যাচকে একেবারে একপেশে করে দেওয়ার। ও যখন খেলতে নামে, তখন ম্যাচের চেহারাই বদলে যেতে পারে। তাই ভবিষ্যতে ৪০ কোটি টাকার ক্রিকেটার হয়ে উঠতে পারে ও। আমি বলছি না যে ও নিজে এত টাকা চাইবে। কিন্তু আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ার ক্ষমতা ওর রয়েছে।’

শুধু ভবিষ্যতের আর্থিক মূল্য নয়, বৈভবের ব্যাটিংয়ের ধরনেও বিস্মিত আকাশ। তাঁর মতে, ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০০ রান করা কার্যত অবিশ্বাস্য। ৫৩ বলে ২০৪ রানের ইনিংসে সাতটি চার ও ২৮টি ছক্কা মেরেছে বৈভব। মাত্র ২৮ বলে শতরান এবং ৫২ বলে দ্বিশতরান পূর্ণ করেছে সে।

আকাশের কথায়, বৈভবের ব্যাটিং দেখে মনে হচ্ছিল যেন কোনও ভিডিও গেম চলছে। মাত্র ১৫ বছর বয়সে এমন বিধ্বংসী ব্যাটিং যে ক্রিকেটের ইতিহাসে বিরল, তা বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, ২০২৫ সালের আইপিএলের নিলামে মাত্র ১.১০ কোটি টাকায় বৈভবকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস।

4 Views 1 Likes 0 Comments

Related News

Mohammad Siraj: মহম্মদ সিরাজকে নিয়ে কোচ মরকেলের মন্তব্যে জল্পনা তুঙ্গে
ময়দান

Mohammad Siraj: মহম্মদ সিরাজকে নিয়ে কোচ মরকেলের মন্তব্যে জল্পনা তুঙ্গে

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় একাদশে জায়গা হয়নি মহম্মদ সিরাজের। তাঁর মতো অভিজ্ঞ পেসারকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে সমর্থক থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটারদের একাংশ প্রশ্ন তুলেছিলেন। এবার সেই...

২৬ নভে ২০২৬, ০৭:৩৯ পিএম · 2 মিনিট
Ind vs Nz: দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে বড় ইঙ্গিত কিউরেটরের
ময়দান

Ind vs Nz: দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে বড় ইঙ্গিত কিউরেটরের

স্পোর্টস ডেস্ক: ওয়েলিংটনে প্রথম টেস্টে ব্যাটারদের দাপটে নিষ্প্রাণ হয়ে উঠেছিল পিচ। পাঁচ দিনের খেলায় দুই দল মিলিয়ে উঠেছিল ১,৩২৭ রান, অথচ উইকেট পড়েছিল মাত্র ২৪টি। ফলে ড্র হওয়া সেই ম্যাচের পর দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে বাড়তি...

২৬ নভে ২০২৬, ০৭:১৭ পিএম · 2 মিনিট
IPL 2027: জোফ্রা আর্চারকে ছাড়তে নারাজ, হাতছাড়া হল বড় সুযোগ
ময়দান

IPL 2027: জোফ্রা আর্চারকে ছাড়তে নারাজ, হাতছাড়া হল বড় সুযোগ

আইপিএলের ইতিহাসে অন্যতম বড় ট্রেড হতে পারত। হার্দিক পাণ্ড্যকে দলে নেওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়ে গিয়েছিল রাজস্থান রয়্যালস। এমনকী চুক্তি চূড়ান্ত করতে বেঙ্গালুরুতে উড়ে গিয়েছিলেন দলের মালিকপক্ষ এবং ক্রিকেট ডিরেক্টর কুমার স...

২৬ নভে ২০২৬, ০৬:২৫ পিএম · 2 মিনিট
Lille vs Bayern: কেনের অনুপস্থিতিতে ধাক্কা, চ্যাম্পিয়ন্স লিগে লিলের কাছে হার বায়ার্নের
ময়দান

Lille vs Bayern: কেনের অনুপস্থিতিতে ধাক্কা, চ্যাম্পিয়ন্স লিগে লিলের কাছে হার বায়ার...

স্পোর্টস ডেস্ক: চোট-আঘাতে জর্জরিত বায়ার্ন মিউনিখের জয়রথ থামল চ্যাম্পিয়ন্স লিগে।  ফ্রান্সের ক্লাব লিলের কাছে ২-১ গোলে হারল ভিনসেন্ট কোম্পানির দল। প্রথমার্ধে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হারতে হল জার্মানির ক্লাবটিকে। এই মর...

২৬ নভে ২০২৬, ০৫:২৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.