JAZZBAAT 24 BANGLA
২৬ নভে ২০২৬, ০৬:৫৩ পিএম
Breaking
প্যাকেটজাত খাবারে লবণ-চিনি-চর্বির পৃথক সতর্কবার্তা, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের IPL 2027: জোফ্রা আর্চারকে ছাড়তে নারাজ, হাতছাড়া হল বড় সুযোগ Howler Monkey: মেক্সিকোর বিপন্ন হনুমানের অন্ত্রে মিলল পরিবেশ বিপর্যয়ের চিহ্ন ভুয়ো ভারতীয় নথিতে বসবাসের অভিযোগ, আলিগড়ে ধৃত ১২ সন্দেহভাজন বাংলাদেশি দিল্লিতে দুই শিবরকে তলব, অভিষেক-এর নেতৃত্বে প্রতিনিধি দল পাঠাচ্ছে মমতা তৃণমূল TVK: সেতু থেকে ঝুলছে টিভিকে বিধায়কের কুশপুতুল! ‘থেরি’ ছবির দৃশ্য পুনর্নির্মাণ করে বিক্ষোভ... Ajmal Kasab: কসাবের হয়ে ন’মাস মামলা লড়েছিলেন, ১৫ বছর পরেও ফি পাননি দুই আইনজীবী! Lille vs Bayern: কেনের অনুপস্থিতিতে ধাক্কা, চ্যাম্পিয়ন্স লিগে লিলের কাছে হার বায়ার্নের প্যাকেটজাত খাবারে লবণ-চিনি-চর্বির পৃথক সতর্কবার্তা, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের IPL 2027: জোফ্রা আর্চারকে ছাড়তে নারাজ, হাতছাড়া হল বড় সুযোগ Howler Monkey: মেক্সিকোর বিপন্ন হনুমানের অন্ত্রে মিলল পরিবেশ বিপর্যয়ের চিহ্ন ভুয়ো ভারতীয় নথিতে বসবাসের অভিযোগ, আলিগড়ে ধৃত ১২ সন্দেহভাজন বাংলাদেশি দিল্লিতে দুই শিবরকে তলব, অভিষেক-এর নেতৃত্বে প্রতিনিধি দল পাঠাচ্ছে মমতা তৃণমূল TVK: সেতু থেকে ঝুলছে টিভিকে বিধায়কের কুশপুতুল! ‘থেরি’ ছবির দৃশ্য পুনর্নির্মাণ করে বিক্ষোভ... Ajmal Kasab: কসাবের হয়ে ন’মাস মামলা লড়েছিলেন, ১৫ বছর পরেও ফি পাননি দুই আইনজীবী! Lille vs Bayern: কেনের অনুপস্থিতিতে ধাক্কা, চ্যাম্পিয়ন্স লিগে লিলের কাছে হার বায়ার্নের

IPL 2027: জোফ্রা আর্চারকে ছাড়তে নারাজ, হাতছাড়া হল বড় সুযোগ

IPL 2027: জোফ্রা আর্চারকে ছাড়তে নারাজ, হাতছাড়া হল বড় সুযোগ
ছবি: সংগৃহীত

আইপিএলের ইতিহাসে অন্যতম বড় ট্রেড হতে পারত। হার্দিক পাণ্ড্যকে দলে নেওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়ে গিয়েছিল রাজস্থান রয়্যালস। এমনকী চুক্তি চূড়ান্ত করতে বেঙ্গালুরুতে উড়ে গিয়েছিলেন দলের মালিকপক্ষ এবং ক্রিকেট ডিরেক্টর কুমার সাঙ্গাকারা। কিন্তু শেষ পর্যন্ত একটি শর্তেই ভেস্তে গেল যাবতীয় আলোচনা। আর সেই সুযোগ কাজে লাগিয়ে হার্দিককে ছিনিয়ে নিল পঞ্জাব কিংস।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, হার্দিককে মুম্বই ইন্ডিয়ান্স থেকে নিতে চেয়েছিল রাজস্থান। বিনিময়ে ওপেনার যশস্বী জয়সওয়ালকে ছাড়তে প্রস্তুত ছিল তারা। কিন্তু মুম্বইয়ের দাবি ছিল, যশস্বীর পাশাপাশি ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চারকেও দিতে হবে। এই শর্ত মানতে রাজি হয়নি রাজস্থান। ফলে মাঝপথেই থেমে যায় দুই দলের আলোচনা।

হার্দিককে পেলে রাজস্থানের লাভ হত একাধিক দিক থেকে। ভারতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার হওয়ার পাশাপাশি অধিনায়ক হিসাবেও তাঁর সাফল্য রয়েছে। ২০২২ সালে অভিষেক মরশুমেই গুজরাত টাইটান্সকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। পরের বছরও দলকে ফাইনালে তুলেছিলেন। ফলে অধিনায়কত্বের অভিজ্ঞতা এবং অলরাউন্ড দক্ষতা দিয়ে রাজস্থানের শক্তি অনেকটাই বাড়াতে পারতেন হার্দিক।

অন্যদিকে, ২০২৭ সালের আইপিএলে রাজস্থানকে নেতৃত্ব দেওয়ার কথা রিয়ান পরাগের। ২০২৬ সালে তাঁর নেতৃত্বে দল প্লে-অফে উঠলেও ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি রিয়ান। ফলে হার্দিককে পেলে অধিনায়কত্বের ক্ষেত্রেও নতুন বিকল্প পেত রাজস্থান।

শেষপর্যন্ত হার্দিককে পেতে মুম্বইয়ের সঙ্গে চুক্তি করে  পাঞ্জাব কিংস। ভারতীয় পেসার অর্শদীপ সিংকে বিনিময়ে ছেড়ে দেয় তারা। ১৬.৩৫ কোটি টাকা থেকে বেড়ে ১৮ কোটি টাকা পারিশ্রমিকে পঞ্জাবে যোগ দিয়েছেন হার্দিক। অন্যদিকে, ১৮ কোটি টাকাতেই মুম্বইয়ে গিয়েছেন অর্শদীপ।

হার্দিকের আইপিএল পরিসংখ্যানও যথেষ্ট সমৃদ্ধ। ১৬২টি ম্যাচে ২৯৫৫ রান করার পাশাপাশি ৮২টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। চার বার মুম্বইয়ের হয়ে আইপিএল জিতেছেন তিনি। এমন একজন ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ হাতছাড়া করে রাজস্থান শেষ পর্যন্ত কতটা ভুল করল, তা অবশ্য সময়ই বলবে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Lille vs Bayern: কেনের অনুপস্থিতিতে ধাক্কা, চ্যাম্পিয়ন্স লিগে লিলের কাছে হার বায়ার্নের
ময়দান

Lille vs Bayern: কেনের অনুপস্থিতিতে ধাক্কা, চ্যাম্পিয়ন্স লিগে লিলের কাছে হার বায়ার...

স্পোর্টস ডেস্ক: চোট-আঘাতে জর্জরিত বায়ার্ন মিউনিখের জয়রথ থামল চ্যাম্পিয়ন্স লিগে।  ফ্রান্সের ক্লাব লিলের কাছে ২-১ গোলে হারল ভিনসেন্ট কোম্পানির দল। প্রথমার্ধে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হারতে হল জার্মানির ক্লাবটিকে। এই মর...

২৬ নভে ২০২৬, ০৫:২৩ পিএম · 2 মিনিট
Liverpool: ইসাকের জোড়া গোল, উইর্ৎজের জাদুতে শেষ ষোলোর পথে লিভারপুল
ময়দান

Liverpool: ইসাকের জোড়া গোল, উইর্ৎজের জাদুতে শেষ ষোলোর পথে লিভারপুল

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত প্রত্যাবর্তন লিভারপুলের। ঘরের মাঠে ম্যান ইউকে ৪-০ গোলে হারানোর পর এ বার ইউরোপের মঞ্চেও দাপট দেখাল অ্যান্ডোনি ইরাওলার দল। বুধবার রাতে বেলজিয়ামের ক্লাব ব্রুজের মাঠে গিয়ে ৩-০ গোলে জি...

২৬ নভে ২০২৬, ০৫:২২ পিএম · 2 মিনিট
Wiaan Mulder: ত্রিশতরান, সাত উইকেট! টেস্ট ক্রিকেটে এমন অবিশ্বাস্য নজির গড়ে ইতিহাসে মুল্ডার
ময়দান

Wiaan Mulder: ত্রিশতরান, সাত উইকেট! টেস্ট ক্রিকেটে এমন অবিশ্বাস্য নজির গড়ে ইতিহাস...

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটে একের পর এক নজির গড়ে ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ওয়িয়ান মুল্ডার। প্রথম ক্রিকেটার হিসাবে টেস্ট কেরিয়ারে ত্রিশতরান করার পাশাপাশি ইনিংসে সাত উইকেট নেওয়ার নজির গড়...

২৬ নভে ২০২৬, ০৫:১৯ পিএম · 2 মিনিট
১০ জুটি বদল, এতদিনে মিলল সমাধান! ভারতের টেস্ট ওপেনিংয়ে নতুন ভরসা রাহুল-জয়সওয়াল?
ময়দান

১০ জুটি বদল, এতদিনে মিলল সমাধান! ভারতের টেস্ট ওপেনিংয়ে নতুন ভরসা রাহুল-জয়সওয়াল?

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটে ওপেনিং জুটি নিয়ে দীর্ঘদিন ধরেই পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে ভারত। কখনও রোহিত শর্মা, কখনও শুভমন গিল, আবার কখনও মায়াঙ্ক আগরওয়াল কিংবা চেতেশ্বর পূজারা— গত কয়েক বছরে একাধিক ক্রিকেটারকে ওপেন করতে দ...

২৬ নভে ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.