JAZZBAAT 24 BANGLA
২৬ নভে ২০২৬, ০৬:৪১ পিএম
Breaking
IPL 2027: জোফ্রা আর্চারকে ছাড়তে নারাজ, হাতছাড়া হল বড় সুযোগ Howler Monkey: মেক্সিকোর বিপন্ন হনুমানের অন্ত্রে মিলল পরিবেশ বিপর্যয়ের চিহ্ন ভুয়ো ভারতীয় নথিতে বসবাসের অভিযোগ, আলিগড়ে ধৃত ১২ সন্দেহভাজন বাংলাদেশি দিল্লিতে দুই শিবরকে তলব, অভিষেক-এর নেতৃত্বে প্রতিনিধি দল পাঠাচ্ছে মমতা তৃণমূল TVK: সেতু থেকে ঝুলছে টিভিকে বিধায়কের কুশপুতুল! ‘থেরি’ ছবির দৃশ্য পুনর্নির্মাণ করে বিক্ষোভ... Ajmal Kasab: কসাবের হয়ে ন’মাস মামলা লড়েছিলেন, ১৫ বছর পরেও ফি পাননি দুই আইনজীবী! Lille vs Bayern: কেনের অনুপস্থিতিতে ধাক্কা, চ্যাম্পিয়ন্স লিগে লিলের কাছে হার বায়ার্নের Liverpool: ইসাকের জোড়া গোল, উইর্ৎজের জাদুতে শেষ ষোলোর পথে লিভারপুল IPL 2027: জোফ্রা আর্চারকে ছাড়তে নারাজ, হাতছাড়া হল বড় সুযোগ Howler Monkey: মেক্সিকোর বিপন্ন হনুমানের অন্ত্রে মিলল পরিবেশ বিপর্যয়ের চিহ্ন ভুয়ো ভারতীয় নথিতে বসবাসের অভিযোগ, আলিগড়ে ধৃত ১২ সন্দেহভাজন বাংলাদেশি দিল্লিতে দুই শিবরকে তলব, অভিষেক-এর নেতৃত্বে প্রতিনিধি দল পাঠাচ্ছে মমতা তৃণমূল TVK: সেতু থেকে ঝুলছে টিভিকে বিধায়কের কুশপুতুল! ‘থেরি’ ছবির দৃশ্য পুনর্নির্মাণ করে বিক্ষোভ... Ajmal Kasab: কসাবের হয়ে ন’মাস মামলা লড়েছিলেন, ১৫ বছর পরেও ফি পাননি দুই আইনজীবী! Lille vs Bayern: কেনের অনুপস্থিতিতে ধাক্কা, চ্যাম্পিয়ন্স লিগে লিলের কাছে হার বায়ার্নের Liverpool: ইসাকের জোড়া গোল, উইর্ৎজের জাদুতে শেষ ষোলোর পথে লিভারপুল

Howler Monkey: মেক্সিকোর বিপন্ন হনুমানের অন্ত্রে মিলল পরিবেশ বিপর্যয়ের চিহ্ন

Howler Monkey: মেক্সিকোর বিপন্ন হনুমানের অন্ত্রে মিলল পরিবেশ বিপর্যয়ের চিহ্ন
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: জঙ্গল ধ্বংস হলে বন্যপ্রাণীদের বাসস্থান কমে যায়, খাবারের অভাব দেখা দেয়, বিপন্ন হয় তাদের অস্তিত্ব। কিন্তু পরিবেশের এই পরিবর্তন যে প্রাণীদের শরীরের ভিতরেও গভীর প্রভাব ফেলতে পারে, তার প্রমাণ পেলেন বিজ্ঞানীরা। মেক্সিকোর লস টুক্সতলাস বায়োস্ফিয়ার রিজার্ভের বিপন্ন হাউলার বাঁদরদের উপর গবেষণা করে দেখা গিয়েছে, বনভূমি ধ্বংস ও পরিবেশের পরিবর্তনের প্রভাব পড়ছে তাদের অন্ত্রের ব্যাকটেরিয়ার গঠনেও। অর্থাৎ, জঙ্গলের ক্ষতি শুধু তাদের আশপাশের পরিবেশকে বদলে দিচ্ছে না, বদলে দিচ্ছে শরীরের ভিতরের জীবাণুর জগতকেও।

মেক্সিকোর ভেরাক্রুজ প্রদেশের লস টুক্সতলাস অঞ্চলে এক সময় বিস্তীর্ণ চিরসবুজ বৃষ্টিঅরণ্য ছিল। কিন্তু কৃষিকাজ, পশুপালন এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে সেই অরণ্যের প্রায় ৬০ শতাংশ গাছের আচ্ছাদন হারিয়ে গিয়েছে। এক সময়ের অখণ্ড বনভূমি এখন ছোট ছোট অংশে বিভক্ত। ফলে সেখানে বসবাসকারী প্রাণীদের খাবার সংগ্রহ, চলাচল এবং প্রজননের ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে মেক্সিকান ম্যান্টলড হাউলার বাঁদরদের নিয়ে গবেষণা করেন নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিদাদ ভেরাক্রুজানার বিজ্ঞানীরা। এই প্রজাতির বাঁদর বিপন্ন। সাধারণত পরিবেশের পরিবর্তনের সঙ্গে কিছুটা মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকলেও তাদের ক্ষেত্রেও বনভূমির ক্ষতির প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে।

গবেষণার জন্য বিজ্ঞানীরা লস টুক্সতলাসের ১০টি বিচ্ছিন্ন বনাঞ্চলে বসবাসকারী বাঁদরদের মল সংগ্রহ করেন। সেই নমুনা পরীক্ষা করে তিন ধরনের জৈবিক সূচক বিশ্লেষণ করা হয়। সেগুলি হল অন্ত্রের মাইক্রোবায়োম বা ব্যাকটেরিয়ার সমষ্টি, শরীরে তৈরি হওয়া শর্ট চেন ফ্যাটি অ্যাসিড এবং গ্লুকোকর্টিকয়েড নামে এক ধরনের হরমোন। এই তিনটি সূচকের সাহায্যে প্রাণীদের শারীরবৃত্তীয় অবস্থা এবং পরিবেশের পরিবর্তনের সঙ্গে তাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা বোঝার চেষ্টা করেন গবেষকেরা।

গবেষণায় দেখা গিয়েছে, যে বাঁদরগুলি ছোট বনাঞ্চলে বসবাস করে, যেখানে গাছের আকার তুলনায় ছোট এবং বিভিন্ন প্রজাতির গাছের সংখ্যাও কম, তাদের অন্ত্রের ব্যাকটেরিয়ার গঠন অপেক্ষাকৃত অক্ষত বনভূমিতে থাকা বাঁদরদের থেকে আলাদা। অর্থাৎ, খাবারের বৈচিত্র্য এবং বসবাসের পরিবেশের সঙ্গে তাদের অন্ত্রের জীবাণুর সরাসরি সম্পর্ক রয়েছে।

অন্ত্রের মাইক্রোবায়োম প্রাণীদের হজম, পুষ্টি গ্রহণ এবং রোগ প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে হাউলার বাঁদরের মতো তৃণভোজী প্রাণীদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের গাছের পাতা ও ফল খাওয়ার সঙ্গে অন্ত্রের ব্যাকটেরিয়ার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বনভূমির বৈচিত্র্য কমে গেলে খাবারের বিকল্পও কমে যায়। তার প্রভাব পড়তে পারে অন্ত্রের জীবাণুর বৈচিত্র্যে।

গবেষণার প্রধান লেখক তাবর হুইটনি জানিয়েছেন, এই গবেষণার একটি গুরুত্বপূর্ণ দিক হল, পরিবেশের পরিবর্তন ধরার ক্ষেত্রে অন্ত্রের মাইক্রোবায়োম অত্যন্ত সংবেদনশীল। তাঁর মতে, প্রতি পাঁচ বা দশ বছর অন্তর একই ধরনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে সংরক্ষণ প্রকল্পের কার্যকারিতা বোঝা সম্ভব।

বিজ্ঞানীদের মতে, এই বিপন্ন প্রাণীদের রক্ষা করতে হলে শুধু বনভূমির আয়তন বাড়ালেই চলবে না, গাছের বৈচিত্র্যও বাড়াতে হবে। বিশেষ করে ফল ধরে এমন বিভিন্ন প্রজাতির গাছ লাগানো এবং বিচ্ছিন্ন বনাঞ্চলের মধ্যে গাছের আচ্ছাদন তৈরি করে সংযোগ স্থাপন করা জরুরি। তাতে বাঁদররা এক বনাঞ্চল থেকে অন্য বনাঞ্চলে যাতায়াত করতে পারবে। খাবার সংগ্রহ এবং প্রজননের সুযোগও বাড়বে।

গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘অ্যানিম্যাল কনজারভেশন’ পত্রিকায়। বিজ্ঞানীদের মতে, এই পদ্ধতিতে প্রাণীদের শরীরের ভিতরের পরিবর্তন পরীক্ষা করে ভবিষ্যতে অন্য বিপন্ন প্রজাতির সংরক্ষণেও নতুন দিশা পাওয়া যেতে পারে।

4 Views 0 Likes 0 Comments

Related News

ভুয়ো ভারতীয় নথিতে বসবাসের অভিযোগ, আলিগড়ে ধৃত ১২ সন্দেহভাজন বাংলাদেশি
বিদেশ

ভুয়ো ভারতীয় নথিতে বসবাসের অভিযোগ, আলিগড়ে ধৃত ১২ সন্দেহভাজন বাংলাদেশি

আমিনার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই গোন্ডা রোডের একটি ডেরায় হানা দেয় পুলিশ। সেখান থেকে আমিনার ছেলে মহম্মদ শরিফ উল, শাহরুখ, মহম্মদ সলমন-সহ পরিবারের আরও কয়েকজন সদস্যকে পাকড়াও করা হয়। সব মিলিয়ে আটজন প্রাপ্তবয়স্ক ও তিনজন নাবালক-সহ মোট ১২ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।

২৬ নভে ২০২৬, ০৬:০৩ পিএম · 2 মিনিট
বাংলাদেশের সুন্দরবনে “এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ জোট-সেভ”এর বার্ষিক সভায় ১০ দেশের ৪৫ প্রতিনিধি
বিদেশ

বাংলাদেশের সুন্দরবনে “এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ জোট-সেভ”এর বার্ষিক সভায় ১০ দ...

হাবিবুর রহমান, ঢাকা : প্রাকৃতিক ঝাড়ুদার খ্যাত মহাবিপন্ন পাখি শকুনের বিলুপ্তি প্রতিরোধ ও শকুনের বংশ বৃদ্ধির লক্ষ্যে বুধবার সকালে সুন্দরবনে শুরু হয়েছে দুইদিন ব্যপী “এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ জোট-সেভ”(এশিয়াস ভলচার্স ফ...

২৬ নভে ২০২৬, ১২:৩৮ পিএম · 2 মিনিট
Donald Trump: ইরান যুদ্ধ বন্ধের দাবিতে ট্রাম্পের উপর চাপ বাড়ালেন ডেমোক্র্যাট সেনেটররা
বিদেশ

Donald Trump: ইরান যুদ্ধ বন্ধের দাবিতে ট্রাম্পের উপর চাপ বাড়ালেন ডেমোক্র্যাট সেনে...

নিউজ ডেস্ক: ইরানের সঙ্গে চলতে থাকা সংঘাতের অবসান চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ বাড়ালেন ডেমোক্র্যাট সেনেটররা। তাঁদের অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে জড়িয়েছে ট্রাম্প প্...

২৬ নভে ২০২৬, ১২:২৪ পিএম · 2 মিনিট
ওয়াল স্ট্রিটের চাকরি ছেড়ে জামাকাপড় ভাড়া দিয়ে ব্যবসা জমালেন ওয়েন সং
বিদেশ

ওয়াল স্ট্রিটের চাকরি ছেড়ে জামাকাপড় ভাড়া দিয়ে ব্যবসা জমালেন ওয়েন সং

নিউজ ডেস্ক: আলমারিতে সাজানো দামি পোশাক। কোনওটি পার্টিতে পরার, কোনওটি বিশেষ অনুষ্ঠানের জন্য। বেশির ভাগ পোশাকই হয়তো বছরে এক-দু’বারের বেশি পরা হয় না। কিন্তু সেই পোশাকই যদি অন্যকে ভাড়া দিয়ে মাসে প্রায় ৪.৬১ লক্ষ টাকা আয় করা ...

২৬ নভে ২০২৬, ১১:০৩ এএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.