JAZZBAAT 24 BANGLA
২৬ নভে ২০২৬, ১১:১০ এএম
Breaking
ওয়াল স্ট্রিটের চাকরি ছেড়ে জামাকাপড় ভাড়া দিয়ে ব্যবসা জমালেন ওয়েন সং Narendra Modi: সংবিধান দিবসে বিরোধীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মোদীর Cairo Road Accident: কায়রোয় জ্বালানিবোঝাই ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণ! আগুনের গ্রাসে অন্তত... Jensen Huang: যৌন অসদাচরণের অভিযোগের পরেও ফের এনভিডিয়ার শীর্ষে জেনসেন হুয়াং Jammu Kashmir: রিয়াসির ৩০ জনের তালিকা পুলিশের হাতে, সম্পত্তি বাজেয়াপ্ত করে আর্থিক মদতে আঘা... টাকা, রূপ বা বংশমর্যাদা নয়, আইআইটি পাশ যুবকের বিয়ের শর্ত শুনে অবাক নেটপাড়া Big-Boss 2026: নিরঞ্জনের সামনে সৃজলার কান্না, দেখে আর চুপ থাকতে পারলেন না জীতু! বিগ বসের ঘ... Gang War: গ্যাং সংঘর্ষের রক্তাক্ত পরিণতি! ধাবায় ঢুকে চার যুবককে খুন, আততায়ীদের নিশানায় কার... ওয়াল স্ট্রিটের চাকরি ছেড়ে জামাকাপড় ভাড়া দিয়ে ব্যবসা জমালেন ওয়েন সং Narendra Modi: সংবিধান দিবসে বিরোধীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মোদীর Cairo Road Accident: কায়রোয় জ্বালানিবোঝাই ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণ! আগুনের গ্রাসে অন্তত... Jensen Huang: যৌন অসদাচরণের অভিযোগের পরেও ফের এনভিডিয়ার শীর্ষে জেনসেন হুয়াং Jammu Kashmir: রিয়াসির ৩০ জনের তালিকা পুলিশের হাতে, সম্পত্তি বাজেয়াপ্ত করে আর্থিক মদতে আঘা... টাকা, রূপ বা বংশমর্যাদা নয়, আইআইটি পাশ যুবকের বিয়ের শর্ত শুনে অবাক নেটপাড়া Big-Boss 2026: নিরঞ্জনের সামনে সৃজলার কান্না, দেখে আর চুপ থাকতে পারলেন না জীতু! বিগ বসের ঘ... Gang War: গ্যাং সংঘর্ষের রক্তাক্ত পরিণতি! ধাবায় ঢুকে চার যুবককে খুন, আততায়ীদের নিশানায় কার...

ওয়াল স্ট্রিটের চাকরি ছেড়ে জামাকাপড় ভাড়া দিয়ে ব্যবসা জমালেন ওয়েন সং

ওয়াল স্ট্রিটের চাকরি ছেড়ে জামাকাপড় ভাড়া দিয়ে ব্যবসা জমালেন ওয়েন সং
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: আলমারিতে সাজানো দামি পোশাক। কোনওটি পার্টিতে পরার, কোনওটি বিশেষ অনুষ্ঠানের জন্য। বেশির ভাগ পোশাকই হয়তো বছরে এক-দু’বারের বেশি পরা হয় না। কিন্তু সেই পোশাকই যদি অন্যকে ভাড়া দিয়ে মাসে প্রায় ৪.৬১ লক্ষ টাকা আয় করা যায়? এমনই এক অভিনব ব্যবসার কথা শুনিয়েছেন ওয়াল স্ট্রিটের প্রাক্তন কর্মী ওয়েন সং। এক সময় আর্থিক প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি। এখন নিজের পোশাকের সংগ্রহ অনলাইনে ভাড়া দিয়ে প্রতি মাসে প্রায় ৫,০০০ ডলার আয় করছেন।

৩৫ বছরের ওয়েন টানা ৭ বছর অর্থনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু চাকরির প্রতি তাঁর আগ্রহ ক্রমশ কমছিল। প্রতিদিন সকালে কাজে যাওয়ার কথা ভাবলেই বিরক্তি তৈরি হত। বুঝতে পেরেছিলেন, এ ভাবে আর বেশিদিন চলতে পারবেন না। নতুন কিছু করার ইচ্ছা থেকেই ব্যবসার কথা ভাবতে শুরু করেন তিনি। এক দিন অনলাইনে পোশাক ভাড়া দিয়ে অর্থ উপার্জনের একটি লেখা পড়ে তাঁর মাথায় নতুন ভাবনা আসে। নিজের আলমারিতে থাকা পোশাকগুলিই ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেন।

শুরুটা হয়েছিল খুব ছোট করে। অনলাইন প্ল্যাটফর্মে নিজের সংগ্রহ থেকে মাত্র কয়েকটি পোশাকের ছবি ও বিবরণ দিয়ে তালিকা তৈরি করেন ওয়েন। কিন্তু অল্প সময়ের মধ্যেই ভাড়ার জন্য অর্ডার আসতে শুরু করে। প্রথম দিকে পোশাক পাঠানো, ফেরত নেওয়া এবং গ্রাহকদের সঙ্গে যোগাযোগের মতো কাজ সামলাতে কিছুটা সমস্যা হয়েছিল। তবে ধীরে ধীরে ব্যবসার পরিমাণ বাড়ে। প্ল্যাটফর্মে ‘স্টার লেন্ডার’ স্বীকৃতিও পান তিনি।

ওয়েন জানিয়েছেন, ২০২৬ সালের এপ্রিল থেকে তাঁর মাসিক আয় নিয়মিত ভাবে ৫,০০০ ডলারের কাছাকাছি পৌঁছয়। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪.৬১ লক্ষ টাকা। বর্তমানে তাঁর অনলাইন তালিকায় প্রায় ৪৬০টি পোশাক রয়েছে। প্রথমে নিজের ব্যবহার করা পোশাকই ভাড়ায় দিতেন। কিন্তু ব্যবসা থেকে আয় বাড়তে থাকায় জনপ্রিয় ডিজাইনের পোশাক নতুন করে কিনতে শুরু করেন। কোনও পোশাক বারবার ভাড়া গেলে সেই একই ডিজাইনের একাধিক পোশাক সংগ্রহে রাখেন, যাতে চাহিদা থাকলেও অর্ডার ফেরাতে না হয়।

এই ব্যবসায় সাফল্যের অন্যতম চাবিকাঠি বলে তিনি মনে করেন সঠিক দাম নির্ধারণকে। বোস্টনের বাইরে যাঁরা পোশাক ভাড়া নেন, তাঁদের ক্ষেত্রে পরিবহণের খরচও যোগ হয়। তাই অন্য বড় শহরের তুলনায় নিজের পোশাকের ভাড়া ২০ থেকে ৩০ শতাংশ কম রাখেন ওয়েন। এতে নতুন গ্রাহক আকৃষ্ট হন, আবার পুরনো গ্রাহকেরাও ফিরে আসেন।

গ্রাহকদের সঙ্গে সম্পর্ক তৈরি করাও তাঁর ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ। ওয়েনের কথায়, এখন এমন অনেক গ্রাহক রয়েছেন, যাঁরা নিয়মিত তাঁর কাছ থেকেই পোশাক ভাড়া নেন। তাঁদের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে। তবে সব সময় অভিজ্ঞতা মসৃণ নয়। পোশাক পাঠাতে ভুল, ফেরত আসার পর পোশাক ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা গ্রাহকদের অভিযোগের মতো সমস্যাও সামলাতে হয়েছে তাঁকে।

ফ্যাশনের বাজারে কোন পোশাকের চাহিদা বাড়ছে, তা বুঝতে প্রতিদিন ২ থেকে ৩ ঘণ্টা সময় দেন ওয়েন। জনপ্রিয় পোশাকের ধরন, ভাইরাল ডিজাইন এবং নতুন ট্রেন্ড সম্পর্কে খোঁজখবর রাখেন। এই কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যও নেন। তাঁর কথায়, আগের চাকরিতে বিকল্প বিনিয়োগের বাজারে কাজ করার সময় যেমন একসঙ্গে অনেকগুলি স্ক্রিনে নজর রাখতে হত, এখন ফ্যাশনের ট্রেন্ড বুঝতেও তেমন মনোযোগ দিতে হয়।

তবে শুধু পোশাক কেনা আর অনলাইনে ছবি দেওয়াতেই ব্যবসার কাজ শেষ নয়। প্রতিটি অর্ডারের পোশাক প্যাক করা, পাঠানো, ফেরত এলে পরীক্ষা করা, পরিষ্কার করা এবং প্রয়োজনে মেরামত করার দায়িত্বও তাঁর। সপ্তাহে প্রায় এক বার দর্জির কাছে যেতে হয়। বেশির ভাগ পোশাকের পরিষ্কারের কাজ নিজেই করেন। পোশাকের ক্ষতি হলে কী ভাবে তা সামলাতে হবে, সেই অভিজ্ঞতাও ধীরে ধীরে অর্জন করেছেন।

ওয়েন এখন মূলত ব্যক্তিগত রাঁধুনি হিসেবেও কাজ করেন। সপ্তাহান্তে সাধারণত ২ দিন রান্নার কাজ থাকে, কখনও ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত সময় দিতে হয়। সপ্তাহের বাকি দিনগুলি পোশাক ভাড়ার ব্যবসার জন্য রাখেন। এতে গ্রাহকদের চাহিদার সঙ্গেও সুবিধা হয়, কারণ অনেকেই সপ্তাহান্তের অনুষ্ঠান বা বাইরে যাওয়ার জন্য সপ্তাহের মাঝামাঝি পোশাক ভাড়া নেন।
অর্থনৈতিক ক্ষেত্রের চাকরি ছেড়ে নিজের উদ্যোগ শুরু করার সিদ্ধান্তে সময়ের উপর নিয়ন্ত্রণ ফিরে পেয়েছেন বলে মনে করেন ওয়েন। 

প্রয়োজন হলে রান্নার কাজ বাড়াতে পারেন, আবার ভ্রমণে গেলে সাময়িক ভাবে পোশাকের তালিকা বন্ধও রাখতে পারেন। ভবিষ্যতে ব্যবসার পরিধি আরও বাড়ানোর পাশাপাশি কর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে তাঁর। এক সময় যে পোশাকগুলি আলমারিতে পড়ে থাকত, সেগুলিই এখন তাঁর আয়ের উৎস। ওয়েনের অভিজ্ঞতা দেখাচ্ছে, ব্যবহৃত জিনিস বিক্রি করাই একমাত্র উপায় নয়—সেগুলি ভাড়া দিয়েও নিয়মিত ব্যবসা গড়ে তোলা সম্ভব। 

তবে তাঁর সাফল্যের পিছনে রয়েছে বড় পোশাকের সংগ্রহ, চাহিদা বুঝে নতুন পোশাক কেনা, প্রতিযোগিতামূলক দাম এবং নিয়মিত গ্রাহক পরিষেবা। ফলে এটি নিছক ‘প্যাসিভ ইনকাম’ নয়, বরং সময় ও পরিশ্রমসাপেক্ষ একটি ব্যবসা।

1 Views 0 Likes 0 Comments

Related News

Cairo Road Accident: কায়রোয় জ্বালানিবোঝাই ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণ! আগুনের গ্রাসে অন্তত ৩১ প্রাণ, আশঙ্কাজনক ৪ জন!
বিদেশ

Cairo Road Accident: কায়রোয় জ্বালানিবোঝাই ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণ! আগুনের গ্রাস...

নিউজ ডেস্ক: মিশরের রাজধানী কায়রোয় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন অন্তত 31 জন। বুধবার ঘনবসতিপূর্ণ এলাকার কাছে একটি ব্যস্ত সড়কে জ্বালানিবোঝাই ট্রাক উল্টে যাওয়ার পর আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের বিশাল গোলা এবং ...

২৬ নভে ২০২৬, ১০:৫৫ এএম · 2 মিনিট
Jensen Huang: যৌন অসদাচরণের অভিযোগের পরেও ফের এনভিডিয়ার শীর্ষে জেনসেন হুয়াং
বিদেশ

Jensen Huang: যৌন অসদাচরণের অভিযোগের পরেও ফের এনভিডিয়ার শীর্ষে জেনসেন হুয়াং

নিউজ ডেস্ক: যৌন অসদাচরণের অভিযোগ, অধস্তন কর্মীর সঙ্গে সম্পর্ক এবং সংস্থার আচরণবিধি লঙ্ঘনের কথা স্বীকার—এত কিছুর পরেও ফের নিজের পুরনো পদে ফিরে এলেন এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং। সংস্থার পরিচালন পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্...

২৬ নভে ২০২৬, ১০:৫০ এএম · 4 মিনিট
হাসিনার দেশে ফেরা নিয়ে অবশেষে মুখ খুলল ভারত
বিদেশ

হাসিনার দেশে ফেরা নিয়ে অবশেষে মুখ খুলল ভারত

জয়সওয়ালের কথায়, ‘প্রতিষ্ঠিত প্রক্রিয়া মেনেই প্রত্যর্পণের আবেদন খতিয়ে দেখা হচ্ছে। কোনও নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে, তা প্রত্যর্পণের আবেদনের থেকে আলাদা বিষয়।’ তিনি আরও বলেন, ‘এটি শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকারের মধ্যেকার বিষয়।’

২৫ নভে ২০২৬, ০৮:২৯ পিএম · 1 মিনিট
Bangladesh: আওয়ামি লিগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না, হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ ঢাকার
বিদেশ

Bangladesh: আওয়ামি লিগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না, হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গ...

নিউজ ডেস্ক: বাংলাদেশে আওয়ামি লিগকে আর রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরানোর জন্য কূটনৈতিক স্তরে চেষ্টা চালাচ্ছে ঢাকা। বুধবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সা...

২৫ নভে ২০২৬, ০৭:৫২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.