JAZZBAAT 24 BANGLA
২৬ নভে ২০২৬, ১০:৪৭ এএম
Breaking
টাকা, রূপ বা বংশমর্যাদা নয়, আইআইটি পাশ যুবকের বিয়ের শর্ত শুনে অবাক নেটপাড়া Big-Boss 2026: নিরঞ্জনের সামনে সৃজলার কান্না, দেখে আর চুপ থাকতে পারলেন না জীতু! বিগ বসের ঘ... Gang War: গ্যাং সংঘর্ষের রক্তাক্ত পরিণতি! ধাবায় ঢুকে চার যুবককে খুন, আততায়ীদের নিশানায় কার... India US Trade: বাণিজ্য চুক্তি না হলে ভারতীয় পণ্যে ২৫% শুল্ক! নতুন প্রস্তাবে চাপ বাড়াল ট্র... Shah Rukh Khan: একটি ইনস্টাগ্রাম পোস্টেই আইনি বিপাকে ইনফ্লুয়েন্সার! শাহরুখের ভাবমূর্তি ক্ষ... Narendra Modi: নির্মাণ শিল্পে ১১ হাজার কোটির প্রকল্প, মোদীর বড় ঘোষণা Oscars 2027: অস্কারের দৌড়ে রণবীর-যশের ‘রামায়ণ’! হলিউডের তাবড় ছবিকে টেক্কা দিয়ে ভিএফএক্... রেসিং ট্র্যাকেও সৌরভের ‘দাদাগিরি’! ইতিহাস গড়ার লক্ষ্যে কলকাতা রয়্যাল টাইগার্সের তরুণ টাকা, রূপ বা বংশমর্যাদা নয়, আইআইটি পাশ যুবকের বিয়ের শর্ত শুনে অবাক নেটপাড়া Big-Boss 2026: নিরঞ্জনের সামনে সৃজলার কান্না, দেখে আর চুপ থাকতে পারলেন না জীতু! বিগ বসের ঘ... Gang War: গ্যাং সংঘর্ষের রক্তাক্ত পরিণতি! ধাবায় ঢুকে চার যুবককে খুন, আততায়ীদের নিশানায় কার... India US Trade: বাণিজ্য চুক্তি না হলে ভারতীয় পণ্যে ২৫% শুল্ক! নতুন প্রস্তাবে চাপ বাড়াল ট্র... Shah Rukh Khan: একটি ইনস্টাগ্রাম পোস্টেই আইনি বিপাকে ইনফ্লুয়েন্সার! শাহরুখের ভাবমূর্তি ক্ষ... Narendra Modi: নির্মাণ শিল্পে ১১ হাজার কোটির প্রকল্প, মোদীর বড় ঘোষণা Oscars 2027: অস্কারের দৌড়ে রণবীর-যশের ‘রামায়ণ’! হলিউডের তাবড় ছবিকে টেক্কা দিয়ে ভিএফএক্... রেসিং ট্র্যাকেও সৌরভের ‘দাদাগিরি’! ইতিহাস গড়ার লক্ষ্যে কলকাতা রয়্যাল টাইগার্সের তরুণ

টাকা, রূপ বা বংশমর্যাদা নয়, আইআইটি পাশ যুবকের বিয়ের শর্ত শুনে অবাক নেটপাড়া

টাকা, রূপ বা বংশমর্যাদা নয়, আইআইটি পাশ যুবকের বিয়ের শর্ত শুনে অবাক নেটপাড়া
ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিবেদন: বছরে আয় ১ কোটি ২৭ লক্ষ টাকা। নামী আইআইটি থেকে পাশ করে বহুজাতিক পেশাদার দুনিয়ায় প্রতিষ্ঠিত। বয়স মাত্র ২৬। বিয়ের বাজারে এমন পাত্রের জন্য সম্বন্ধের অভাব হওয়ার কথা নয়। অথচ পাত্রী খুঁজতে গিয়ে একের পর এক সমস্যায় পড়ছেন তিনি। অবাক করার মতো বিষয়, তাঁর চাহিদার তালিকায় নেই পাত্রীর বিপুল বেতন, রূপ বা ধনী পরিবারের পরিচয়। বরং তাঁর শর্ত, পাত্রীকে ছোট শহরে বড় হতে হবে, উচ্চশিক্ষার জন্য বড় শহরে আসতে হবে এবং নিজের চেষ্টায় সেখানে প্রতিষ্ঠিত হতে হবে। অর্থাৎ, জীবনের দু’টি সম্পূর্ণ আলাদা জগতের অভিজ্ঞতা থাকতে হবে তাঁর হবু স্ত্রীর। এই অদ্ভুত বিয়ের শর্ত ঘিরেই এখন সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

ঘটনাটি সামনে এনেছেন ‘নট ডেটিং’-এর সহ-প্রতিষ্ঠাতা তথা সিইও জসভীর সিংহ। সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি জানিয়েছেন, তাঁর সংস্থার কাছে বিয়ের সম্বন্ধ খুঁজতে এসেছিলেন ২৬ বছরের এক আইআইটি স্নাতক। বছরে তাঁর আয় ১.২৭ কোটি টাকা। কিন্তু জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে তাঁর চাহিদা এমন, যা আগে কখনও শোনেননি বলে দাবি জসভীরের।

https://x.com/jasveer10/status/2124739798225367373?a=ggr9O5hp7lfNtF_OJws&s=20

দিল্লি-মুম্বইয়ের ধনী পরিবারেও মন মেলেনি

ছোট শহরে জন্ম ও বেড়ে ওঠা ওই যুবকের। দ্বাদশ শ্রেণি পর্যন্ত সেখানেই পড়াশোনা। তার পর উচ্চশিক্ষার জন্য বড় শহরে পাড়ি। আইআইটি থেকে ডিগ্রি পাওয়ার পরে পেশাগত জীবনে সাফল্য এসেছে। এক দশকেরও বেশি সময় ধরে মহানগরের জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছেন তিনি।

জসভীরের পোস্ট অনুযায়ী, ওই যুবক দিল্লি ও মুম্বইয়ের ধনী পরিবারের একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। শিক্ষা, পেশা, আর্থিক অবস্থা—সব দিক থেকেই তাঁদের সঙ্গে তাঁর মিল ছিল। কাগজে-কলমে তাঁরা আদর্শ জুটি হতে পারতেন। কিন্তু বাস্তবে সম্পর্ক এগোয়নি।

যুবকের বক্তব্য ছিল, ওই মহিলাদের অনেকেই ছোটবেলা থেকে বিলাসবহুল পরিবেশে বড় হয়েছেন। কেউ কেউ বিদেশে পড়াশোনা করেছেন। তাঁদের খাবারের পছন্দ, গান শোনার রুচি, দৈনন্দিন কথাবার্তা থেকে শুরু করে পরিবার, সম্পর্ক এবং নারী-পুরুষের ভূমিকা নিয়ে দৃষ্টিভঙ্গিও ছিল আলাদা। ফলে আর্থিক বা সামাজিক অবস্থান কাছাকাছি হলেও মানসিক বোঝাপড়ার জায়গায় ঘাটতি থেকে যাচ্ছিল।

ছোট শহরের পাত্রীদের সঙ্গেও সমস্যা

এর পর ছোট শহরে বড় হওয়া মহিলাদের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করেন ওই যুবক। কিন্তু সেখানেও সমস্যা দেখা দেয়। কারণ, দীর্ঘ দিন মহানগরে থাকার ফলে তাঁর চিন্তাভাবনা, আগ্রহ এবং জীবনযাপনের ধরন বদলে গিয়েছে। ব্যবসা, প্রযুক্তি, নতুন ধারণা এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে ভালবাসেন তিনি। কিন্তু যাঁদের সঙ্গে পরিচয় হচ্ছিল, তাঁদের কারও কারও আগ্রহের সঙ্গে তাঁর মিল হচ্ছিল না।

জসভীরের বর্ণনায়, যুবকটি নিজেকে কার্যত দু’টি জগতের মাঝখানে আটকে পড়া মানুষ বলে মনে করতেন। তাঁর কথায়, বড় শহরের ধনী পরিবারের মহিলারা তাঁর বর্তমান জীবনযাপন বুঝতে পারলেও অতীতের ছোট শহরের শৈশবকে অনুভব করতে পারতেন না। আবার ছোট শহরে থেকে যাওয়া মহিলারা তাঁর শিকড়ের সঙ্গে পরিচিত হলেও বর্তমানের মানুষটিকে সব সময় বুঝতে পারতেন না।

কী চান হবু স্ত্রী হিসেবে?

শেষ পর্যন্ত নিজের চাহিদা স্পষ্ট করে দেন ওই যুবক। তাঁর কথায়, এমন একজন মহিলাকে জীবনসঙ্গী হিসেবে চান, যিনি ছোট শহরে বড় হয়েছেন, উচ্চশিক্ষার জন্য বড় শহরে এসেছেন এবং নিজের যোগ্যতায় সেখানে প্রতিষ্ঠিত হয়েছেন। শুধু শিক্ষিত বা আর্থিক ভাবে স্বাবলম্বী হলেই হবে না, জীবনের দুই ধরনের পরিবেশের অভিজ্ঞতাও থাকতে হবে তাঁর।

অর্থাৎ, ছোট শহরের শৈশব, পরিবার ও সামাজিক পরিমণ্ডলের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি মহানগরের পেশাগত প্রতিযোগিতা, স্বাধীন জীবনযাপন এবং নতুন চিন্তাভাবনার সঙ্গেও মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে পাত্রীকে।

এই পছন্দকেই ‘টু নেশন থিয়োরি’ বলে ব্যাখ্যা করেছেন ওই যুবক। তাঁর মতে, একই দেশের মধ্যে ছোট শহর এবং মহানগরের জীবনযাত্রা অনেক সময় দু’টি আলাদা দেশের মতো। এক জায়গার সামাজিক অভিজ্ঞতা, মূল্যবোধ ও জীবনযাপনের সঙ্গে অন্য জায়গার ফারাক বিস্তর। তিনি এমন একজনকে চান, যিনি দু’টি জগতের সঙ্গেই পরিচিত।

সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

জসভীরের পোস্ট প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কেউ মনে করছেন, জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নিজের অভিজ্ঞতার সঙ্গে মিল খোঁজা অস্বাভাবিক নয়। আবার অনেকে প্রশ্ন তুলেছেন, বিয়ের মতো সম্পর্কে এত নির্দিষ্ট শর্ত আদৌ বাস্তবসম্মত কি না।

এক সমাজমাধ্যম ব্যবহারকারীর বক্তব্য, প্রেম বা বিয়ে শুধু বুদ্ধি কিংবা জীবনযাপনের অভিজ্ঞতার হিসাব নয়। সম্পর্ক টিকিয়ে রাখতে নমনীয়তা, সমঝোতা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাও জরুরি। অন্য এক জনের মতে, দু’জন মানুষের প্রত্যাশা ও মূল্যবোধের মিল থাকলে সম্পর্ক এগোতে পারে, তবে দু’পক্ষকেই কিছুটা মানিয়ে নিতে হয়। কেউ আবার সরাসরি এই শর্তকে অদ্ভুত বলে মন্তব্য করেছেন।

জসভীরের প্রশ্নও সেই জায়গাতেই—যুবক কি সত্যিই জীবনসঙ্গীর সঙ্গে অভিজ্ঞতার মিল খুঁজছেন, নাকি নিজেরই আর এক সংস্করণকে স্ত্রী হিসেবে পেতে চাইছেন? সব মিলিয়ে, বছরে ১.২৭ কোটি টাকা আয় করা আইআইটি স্নাতকের এই বিয়ের শর্ত নতুন করে একটি পুরনো প্রশ্ন সামনে এনেছে। জীবনসঙ্গী নির্বাচনে আর্থিক সামর্থ্য, সামাজিক অবস্থান বা বাহ্যিক সৌন্দর্যের চেয়েও কি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে একই রকম জীবনযাত্রার অভিজ্ঞতা? নাকি সম্পর্কের ক্ষেত্রে এমন নিখুঁত মিল খুঁজতে গিয়ে বাস্তবের মানুষকেই অগ্রাহ্য করছেন অনেকে? উত্তর খুঁজছে নেটপাড়া।

1 Views 0 Likes 0 Comments

Related News

Gang War: গ্যাং সংঘর্ষের রক্তাক্ত পরিণতি! ধাবায় ঢুকে চার যুবককে খুন, আততায়ীদের নিশানায় কারা?
দেশ

Gang War: গ্যাং সংঘর্ষের রক্তাক্ত পরিণতি! ধাবায় ঢুকে চার যুবককে খুন, আততায়ীদের নিশ...

নিউজ ডেস্ক: হরিয়ানার রোহতকে ফের গ্যাং সংঘর্ষের ভয়াবহ ছবি। গভীর রাতে একটি ধাবায় ঢুকে চার যুবককে গুলি করে হত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতের এই ঘটনার সূত্র ধরে সামনে এসেছে কুখ্যাত হিমাংশু ভাউ এবং সানি ...

২৬ নভে ২০২৬, ১০:০৬ এএম · 1 মিনিট
Narendra Modi: নির্মাণ শিল্পে ১১ হাজার কোটির প্রকল্প, মোদীর বড় ঘোষণা
দেশ

Narendra Modi: নির্মাণ শিল্পে ১১ হাজার কোটির প্রকল্প, মোদীর বড় ঘোষণা

নিউজ ডেস্ক: দেশের উন্নয়ন এবং পরিকাঠামো নিয়ে রাজনৈতিক তরজা নতুন নয়। একদিকে কেন্দ্রের বিজেপি সরকার নিজেদের উন্নয়নমূলক কাজকে তুলে ধরে আত্মনির্ভর ভারতের বার্তা দিচ্ছে অন্যদিকে, বিরোধী কংগ্রেসকে ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক...

২৫ নভে ২০২৬, ১০:১৯ পিএম · 2 মিনিট
Tripura High Court: ত্রিপুরায় অভিষেক-কুণালদের বড় আইনি স্বস্তি, খোয়াই থানার এফআইআর খারিজ হাইকোর্টে
দেশ

Tripura High Court: ত্রিপুরায় অভিষেক-কুণালদের বড় আইনি স্বস্তি, খোয়াই থানার এফআইআর...

নিউজ ডেস্ক: ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া মামলায় বড় আইনি স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের নেতা কুণাল ঘোষ। তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করে দিয়েছে ত্রিপুরা হাই...

২৫ নভে ২০২৬, ০৮:৪৬ পিএম · 1 মিনিট
Pune: আদালত চত্বরেই খুনের আসামির ওপর নৃশংস হামলা, চাঞ্চল্য পুণেতে
দেশ

Pune: আদালত চত্বরেই খুনের আসামির ওপর নৃশংস হামলা, চাঞ্চল্য পুণেতে

প্রত্যক্ষদর্শী ও ছড়িয়ে পড়া একটি ভিডিও সূত্রে জানা গিয়েছে, হামলার সময় মন্দার ফুটপাথের ওপর পড়ে গেলে অন্তত দুজন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। হামলা চালানোর পর অভিযুক্তরা দুটি স্কুটারে চেপে দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। প্রকাশ্য রাস্তায় এমন ভয়াবহ দৃশ্য দেখে পথচারীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

২৫ নভে ২০২৬, ০৮:১৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.