JAZZBAAT 24 BANGLA
২৬ নভে ২০২৬, ১১:১০ এএম
Breaking
ওয়াল স্ট্রিটের চাকরি ছেড়ে জামাকাপড় ভাড়া দিয়ে ব্যবসা জমালেন ওয়েন সং Narendra Modi: সংবিধান দিবসে বিরোধীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মোদীর Cairo Road Accident: কায়রোয় জ্বালানিবোঝাই ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণ! আগুনের গ্রাসে অন্তত... Jensen Huang: যৌন অসদাচরণের অভিযোগের পরেও ফের এনভিডিয়ার শীর্ষে জেনসেন হুয়াং Jammu Kashmir: রিয়াসির ৩০ জনের তালিকা পুলিশের হাতে, সম্পত্তি বাজেয়াপ্ত করে আর্থিক মদতে আঘা... টাকা, রূপ বা বংশমর্যাদা নয়, আইআইটি পাশ যুবকের বিয়ের শর্ত শুনে অবাক নেটপাড়া Big-Boss 2026: নিরঞ্জনের সামনে সৃজলার কান্না, দেখে আর চুপ থাকতে পারলেন না জীতু! বিগ বসের ঘ... Gang War: গ্যাং সংঘর্ষের রক্তাক্ত পরিণতি! ধাবায় ঢুকে চার যুবককে খুন, আততায়ীদের নিশানায় কার... ওয়াল স্ট্রিটের চাকরি ছেড়ে জামাকাপড় ভাড়া দিয়ে ব্যবসা জমালেন ওয়েন সং Narendra Modi: সংবিধান দিবসে বিরোধীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মোদীর Cairo Road Accident: কায়রোয় জ্বালানিবোঝাই ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণ! আগুনের গ্রাসে অন্তত... Jensen Huang: যৌন অসদাচরণের অভিযোগের পরেও ফের এনভিডিয়ার শীর্ষে জেনসেন হুয়াং Jammu Kashmir: রিয়াসির ৩০ জনের তালিকা পুলিশের হাতে, সম্পত্তি বাজেয়াপ্ত করে আর্থিক মদতে আঘা... টাকা, রূপ বা বংশমর্যাদা নয়, আইআইটি পাশ যুবকের বিয়ের শর্ত শুনে অবাক নেটপাড়া Big-Boss 2026: নিরঞ্জনের সামনে সৃজলার কান্না, দেখে আর চুপ থাকতে পারলেন না জীতু! বিগ বসের ঘ... Gang War: গ্যাং সংঘর্ষের রক্তাক্ত পরিণতি! ধাবায় ঢুকে চার যুবককে খুন, আততায়ীদের নিশানায় কার...

Narendra Modi: সংবিধান দিবসে বিরোধীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মোদীর

Narendra Modi: সংবিধান দিবসে বিরোধীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মোদীর
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: সংবিধান দিবসের মঞ্চ থেকে বিরোধীদের বিরুদ্ধে একের পর এক কড়া আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার, ২৬ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে প্রকাশিত একটি বিশেষ নিবন্ধে তিনি অভিযোগ করেন, অন্যান্য অনগ্রসর শ্রেণি বা OBC-দের জন্য বরাদ্দ সংরক্ষণ কমিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে চাইছে বিরোধী শিবিরের প্রধান দল। যদিও সরাসরি কোনও দলের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী, তাঁর বক্তব্যের নিশানায় যে কংগ্রেস, তা রাজনৈতিক মহলে স্পষ্ট বলেই মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তাঁর নিবন্ধে লেখেন, OBC সংরক্ষণ কমিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণ চালুর পরিকল্পনা অত্যন্ত উদ্বেগজনক। তাঁর দাবি, সংবিধান প্রণেতারা, বিশেষ করে ডঃ বি আর আম্বেদকর, এই ধরনের ব্যবস্থার বিরোধিতা করেছিলেন। সংবিধানের মূল ভাবনার সঙ্গে এমন পদক্ষেপের কোনও সামঞ্জস্য নেই বলেও মন্তব্য করেন তিনি।

এদিন সংসদে বিরোধীদের ভূমিকা নিয়েও সরব হন মোদী। তাঁর বক্তব্য, বিরোধীরা এখন গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের পরিবর্তে সংসদের কাজে বাধা দেওয়ার দিকেই বেশি মনোযোগী। তিনি বলেন, বিরোধী পক্ষের দায়িত্ব শুধু সরকারের সমালোচনা করা নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে সাংবিধানিক দায়িত্ব পালন করাও। সংসদে বারবার বিশৃঙ্খলা তৈরি করে সেই দায়িত্ব এড়ানো যায় না।

নারী সংরক্ষণ বিল নিয়েও বিরোধীদের নিশানা করেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, চলতি বছরের এপ্রিল মাসে লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের লক্ষ্যে আনা সংবিধান সংশোধনী বিলের বিরোধিতা করে বিরোধীরা নারী ক্ষমতায়নের পথে বাধা সৃষ্টি করেছে। যদিও বিরোধী নেতাদের বক্তব্য ছিল, মহিলা সংরক্ষণের সঙ্গে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনকে যুক্ত করার বিষয়টি গ্রহণযোগ্য নয়। প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় বিলটি লোকসভায় পাশ হতে পারেনি। মোদী অবশ্য আশ্বাস দিয়েছেন, দেশের নারীদের ন্যায়বিচার নিশ্চিত করতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়াও দেশের সংবিধানের ইতিহাস তুলে ধরে ১৯৫১ সালের প্রথম সংবিধান সংশোধনী এবং জরুরি অবস্থার সময় আনা ৪২তম সংশোধনী নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, অতীতে ক্ষমতাসীন সরকারগুলি একাধিকবার সংবিধানের অপব্যবহার করেছে। বিশেষ করে ৩৮তম ও ৩৯তম সংশোধনী নিয়ে তরুণ প্রজন্মকে পড়াশোনা করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫এ ধারা প্রত্যাহারের প্রসঙ্গও উঠে এসেছে তাঁর নিবন্ধে। মোদীর দাবি, এই ধারাগুলির কারণে দীর্ঘদিন ধরে সেখানকার তফসিলি জাতি, উপজাতি, OBC সম্প্রদায় এবং মহিলারা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন।

পাশাপাশি মাওবাদী কার্যকলাপের অবসান, আদিবাসীদের অধিকার এবং দারিদ্র্য দূরীকরণে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সাফল্যের কথাও তুলে ধরেছেন তিনি। প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা ও আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পের উল্লেখ করে তাঁর দাবি, সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই উদ্যোগগুলি।

সংবিধান দিবসে প্রধানমন্ত্রীর এই মন্তব্য ঘিরে নতুন করে জাতীয় রাজনীতিতে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সংরক্ষণ নীতি, নারী ক্ষমতায়ন এবং সংবিধানের ব্যাখ্যা এই তিনটি বিষয়কে কেন্দ্র করে আগামী দিনে শাসক ও বিরোধী শিবিরের রাজনৈতিক সংঘাত আরও তীব্র হতে পারে।

1 Views 0 Likes 0 Comments

Related News

Jammu Kashmir: রিয়াসির ৩০ জনের তালিকা পুলিশের হাতে, সম্পত্তি বাজেয়াপ্ত করে আর্থিক মদতে আঘাত
দেশ

Jammu Kashmir: রিয়াসির ৩০ জনের তালিকা পুলিশের হাতে, সম্পত্তি বাজেয়াপ্ত করে আর্থিক...

নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরের পাহাড়ি এলাকা থেকে প্রায় ২ দশক আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তাঁরা। পরিবারের দাবি ছিল, তাঁদের কোনও খোঁজ নেই। কিন্তু পুলিশের তদন্তে উঠে এসেছে অন্য তথ্য। অভিযোগ, ১৯৯১ থেকে ২০০৩ সালের মধ্যে রিয়াসি জেল...

২৬ নভে ২০২৬, ১০:৪৭ এএম · 3 মিনিট
টাকা, রূপ বা বংশমর্যাদা নয়, আইআইটি পাশ যুবকের বিয়ের শর্ত শুনে অবাক নেটপাড়া
দেশ

টাকা, রূপ বা বংশমর্যাদা নয়, আইআইটি পাশ যুবকের বিয়ের শর্ত শুনে অবাক নেটপাড়া

বিশেষ প্রতিবেদন: বছরে আয় ১ কোটি ২৭ লক্ষ টাকা। নামী আইআইটি থেকে পাশ করে বহুজাতিক পেশাদার দুনিয়ায় প্রতিষ্ঠিত। বয়স মাত্র ২৬। বিয়ের বাজারে এমন পাত্রের জন্য সম্বন্ধের অভাব হওয়ার কথা নয়। অথচ পাত্রী খুঁজতে গিয়ে একের পর এক সমস্য...

২৬ নভে ২০২৬, ১০:৪২ এএম · 4 মিনিট
Gang War: গ্যাং সংঘর্ষের রক্তাক্ত পরিণতি! ধাবায় ঢুকে চার যুবককে খুন, আততায়ীদের নিশানায় কারা?
দেশ

Gang War: গ্যাং সংঘর্ষের রক্তাক্ত পরিণতি! ধাবায় ঢুকে চার যুবককে খুন, আততায়ীদের নিশ...

নিউজ ডেস্ক: হরিয়ানার রোহতকে ফের গ্যাং সংঘর্ষের ভয়াবহ ছবি। গভীর রাতে একটি ধাবায় ঢুকে চার যুবককে গুলি করে হত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতের এই ঘটনার সূত্র ধরে সামনে এসেছে কুখ্যাত হিমাংশু ভাউ এবং সানি ...

২৬ নভে ২০২৬, ১০:০৬ এএম · 1 মিনিট
Narendra Modi: নির্মাণ শিল্পে ১১ হাজার কোটির প্রকল্প, মোদীর বড় ঘোষণা
দেশ

Narendra Modi: নির্মাণ শিল্পে ১১ হাজার কোটির প্রকল্প, মোদীর বড় ঘোষণা

নিউজ ডেস্ক: দেশের উন্নয়ন এবং পরিকাঠামো নিয়ে রাজনৈতিক তরজা নতুন নয়। একদিকে কেন্দ্রের বিজেপি সরকার নিজেদের উন্নয়নমূলক কাজকে তুলে ধরে আত্মনির্ভর ভারতের বার্তা দিচ্ছে অন্যদিকে, বিরোধী কংগ্রেসকে ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক...

২৫ নভে ২০২৬, ১০:১৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.