JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ০৭:৫৬ পিএম
Breaking
Bangladesh: আওয়ামি লিগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না, হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযো... Pep Guardiola: ইতালির প্রস্তাব ফিরিয়ে আক্ষেপ গুয়ার্দিওলার, জাতীয় দলের কোচিংই পরবর্তী লক্ষ্... Vaibhav Sooryavanshi: বৈভবের ২০৪ রান দেখে সাদা বলের ক্রিকেট নিয়ে প্রশ্ন তুললেন মঞ্জরেকার Shamik Bhattacharya : সংবিধান দিবসের আগে একাধিক ইস্যুতে সরব শমীক ভট্টাচার্য HS Result 2026: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর! ২৭ নভেম্বর প্রকাশিত হচ্ছে তৃতীয়... নেপালের বিমানবন্দরে চাঞ্চল্য! ৪.৮ কেজি গাঁজা-সহ ধৃত কেরলের যুবক, পৃথক ঘটনায় সোনা পাচার! Kolkata Derby: ডার্বির টিকিটে বড় ধামাকা! অর্ধেকেরও কম দামে খেলা দেখার সুযোগ, ফেরত মিলবে অ... রান্নাঘরের এই সাধারণ জিনিসগুলির মেয়াদ জানেন? ভুল ব্যবহার বিপদ ডেকে আনতে পারে! Bangladesh: আওয়ামি লিগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না, হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযো... Pep Guardiola: ইতালির প্রস্তাব ফিরিয়ে আক্ষেপ গুয়ার্দিওলার, জাতীয় দলের কোচিংই পরবর্তী লক্ষ্... Vaibhav Sooryavanshi: বৈভবের ২০৪ রান দেখে সাদা বলের ক্রিকেট নিয়ে প্রশ্ন তুললেন মঞ্জরেকার Shamik Bhattacharya : সংবিধান দিবসের আগে একাধিক ইস্যুতে সরব শমীক ভট্টাচার্য HS Result 2026: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর! ২৭ নভেম্বর প্রকাশিত হচ্ছে তৃতীয়... নেপালের বিমানবন্দরে চাঞ্চল্য! ৪.৮ কেজি গাঁজা-সহ ধৃত কেরলের যুবক, পৃথক ঘটনায় সোনা পাচার! Kolkata Derby: ডার্বির টিকিটে বড় ধামাকা! অর্ধেকেরও কম দামে খেলা দেখার সুযোগ, ফেরত মিলবে অ... রান্নাঘরের এই সাধারণ জিনিসগুলির মেয়াদ জানেন? ভুল ব্যবহার বিপদ ডেকে আনতে পারে!

Bangladesh: আওয়ামি লিগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না, হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ ঢাকার

Bangladesh: আওয়ামি লিগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না, হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ ঢাকার
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: বাংলাদেশে আওয়ামি লিগকে আর রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরানোর জন্য কূটনৈতিক স্তরে চেষ্টা চালাচ্ছে ঢাকা। বুধবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এই কথা জানিয়েছেন। তাঁর দাবি, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় গণহত্যার জন্য দায়ী আওয়ামি লিগ। দলটিকে তিনি ‘ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি’ বলেও উল্লেখ করেন।

বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বিএসএস-কে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম। ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের সালাহউদ্দিন বলেন, ‘জার্মানিতে গণহত্যায় জড়িত থাকার কারণে নাৎসি পার্টিকে যেমন রাজনীতি করতে দেওয়া হয়নি, তেমনই বাংলাদেশেও আওয়ামি লিগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।’

হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি মঙ্গলবার জানিয়েছিলেন, আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফিরতে চান ৭৯ বছরের প্রাক্তন প্রধানমন্ত্রী। নয়াদিল্লি থেকে জাতীয় বিমান সংস্থার বিমানে তাঁর ফেরার ব্যবস্থা করার জন্যও বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন হাসিনা। ২০২৪ সালের অগস্টে ছাত্র আন্দোলনের জেরে সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি।

আওয়ামি লিগকে রাজনৈতিক সংগঠন হিসাবে বিচারের মুখোমুখি করার আইনি ভিত্তি ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধানের ৪৭ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধন আনা হয়েছে। আগে ওই আইনে শুধু ব্যক্তির বিচার করা যেত। সংশোধনের পরে মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগে কোনও সংগঠনের বিরুদ্ধেও মামলা করা সম্ভব। তদন্ত শেষ করে চার্জশিট জমা পড়ার পর বিচার শুরু হবে। শেষ পর্যন্ত দলটির ভবিষ্যৎ নির্ধারণ করবে আদালত।

বাংলাদেশে বর্তমানে আওয়ামি লিগের কার্যকলাপ নিষিদ্ধ। নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করেছে। হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে। বাংলাদেশের সাতটি স্পর্শকাতর জেলায় নিরাপত্তা বাড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। মোতায়েন করা হয়েছে ১০৮ প্লাটুন বাহিনী, যার মধ্যে ৫৬ প্লাটুন হাসিনার নিজের জেলা গোপালগঞ্জে। গত কয়েক দিনে ট্রেন, বাস ও ব্যাঙ্কে অগ্নিসংযোগের মতো হিংসার ঘটনাও ঘটেছে। নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কয়েক জন পুলিশকর্মীকে নাশকতায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

২০২৪ সালের আন্দোলনে বিক্ষোভকারীদের উপর দমন-পীড়নের ঘটনায় হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন এবং বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মঙ্গলবার বলেছিলেন, হাসিনাকে ‘হাতকড়া পরিয়ে’ দেশে ফেরানো হবে। ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলামও জানিয়েছেন, দণ্ডিত পলাতক আসামির জন্য সরকারের বিমান পাঠানোর প্রত্যাশা অযৌক্তিক।

1 Views 0 Likes 0 Comments

Related News

নেপালের বিমানবন্দরে চাঞ্চল্য! ৪.৮ কেজি গাঁজা-সহ ধৃত কেরলের যুবক, পৃথক ঘটনায় সোনা পাচার!
বিদেশ

নেপালের বিমানবন্দরে চাঞ্চল্য! ৪.৮ কেজি গাঁজা-সহ ধৃত কেরলের যুবক, পৃথক ঘটনায় সোনা প...

নিউজ ডেস্ক: নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পাঁচ কেজি গাঁজা-সহ গ্রেফতার হলেন এক ভারতীয় নাগরিক। ধৃতের নাম আবদুল নওশাদ (২৯)। তিনি কেরলের বাসিন্দা। বুধবার নেপাল পুলিশের তরফে এই গ্রেফতারির কথা জানান...

২৫ নভে ২০২৬, ০৭:১৯ পিএম · 1 মিনিট
Sheikh Hasina: হাসিনার দেশে ফেরার ঘোষণায় উত্তপ্ত বাংলাদেশ, সীমান্তে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
বিদেশ

Sheikh Hasina: হাসিনার দেশে ফেরার ঘোষণায় উত্তপ্ত বাংলাদেশ, সীমান্তে ১০৮ প্লাটুন বি...

নিউজ ডেস্ক: শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি। সম্ভাব্য অশান্তি ও নাশকতা ঠেকাতে নিরাপত্তা আরও জোরদার করল মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। দেশের সাতটি জেলায় মোট ১০৮ প্লাটুন সীমান্তরক্ষী ব...

২৫ নভে ২০২৬, ০৬:৪১ পিএম · 2 মিনিট
Indonesia: ইন্দোনেশিয়ায় বেআইনি সোনার খনিতে বন্যা, মৃত ৬, আটকে অন্তত ২০
বিদেশ

Indonesia: ইন্দোনেশিয়ায় বেআইনি সোনার খনিতে বন্যা, মৃত ৬, আটকে অন্তত ২০

ইন্দোনেশিয়ায় বেআইনি সোনার খনিতে ভয়াবহ বন্যা। মাটির গভীরে খনির সুড়ঙ্গে জল ঢুকে মৃত্যু হয়েছে অন্তত ছ'জনের। এখনও ২০ জন খনিশ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা। বুধবার উদ্ধারকারীরা আরও তিনটি দেহ উদ্ধার করেছেন। আটকে থাকা শ্রমিকদের ...

২৫ নভে ২০২৬, ০৬:৩৮ পিএম · 2 মিনিট
Donald Trump: চিন-সহ ১৬ বাণিজ্যিক অংশীদারের উপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের! তালিকায় ভারতও
বিদেশ

Donald Trump: চিন-সহ ১৬ বাণিজ্যিক অংশীদারের উপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের!...

নিউজ ডেস্ক: চিনের সঙ্গে বাণিজ্যিক সংঘাতের রেশ কাটতে না কাটতেই নতুন করে শুল্কের অস্ত্র হাতে নিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বার লক্ষ্য শুধু বেজিং নয়, আমেরিকার ১৬টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। সেই তা...

২৫ নভে ২০২৬, ০৬:২৮ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.