JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ০৬:৪৪ পিএম
Breaking
Sheikh Hasina: হাসিনার দেশে ফেরার ঘোষণায় উত্তপ্ত বাংলাদেশ, সীমান্তে ১০৮ প্লাটুন বিজিবি মোত... Indonesia: ইন্দোনেশিয়ায় বেআইনি সোনার খনিতে বন্যা, মৃত ৬, আটকে অন্তত ২০ Artificial Protease: ল্যাবরেটরিতে তৈরি ‘জৈব কাঁচি’! রোগের প্রোটিন কেটে ফেলবে কৃত্রিম এনজাই... Cyber Crime: কলকাতা ও শহরতলিতে ভুয়ো কল সেন্টারে হানা, পুলিশের জালে আন্তর্জাতিক সাইবার প্রত... শুধু ধর্মীয় উপদেশ নয়, সমাজ বদলের আন্দোলনও! Donald Trump: চিন-সহ ১৬ বাণিজ্যিক অংশীদারের উপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের! তালিকায়... Iran US Conflict: হরমুজে জাহাজ চলাচল বিপর্যস্ত, ২০২৯ পর্যন্ত সংঘাতের আশঙ্কা Delhi Air Pollution: দূষিত বাতাস কতটা বাড়াচ্ছে বিপদ, উঠে এল উদ্বেগজনক তথ্য Sheikh Hasina: হাসিনার দেশে ফেরার ঘোষণায় উত্তপ্ত বাংলাদেশ, সীমান্তে ১০৮ প্লাটুন বিজিবি মোত... Indonesia: ইন্দোনেশিয়ায় বেআইনি সোনার খনিতে বন্যা, মৃত ৬, আটকে অন্তত ২০ Artificial Protease: ল্যাবরেটরিতে তৈরি ‘জৈব কাঁচি’! রোগের প্রোটিন কেটে ফেলবে কৃত্রিম এনজাই... Cyber Crime: কলকাতা ও শহরতলিতে ভুয়ো কল সেন্টারে হানা, পুলিশের জালে আন্তর্জাতিক সাইবার প্রত... শুধু ধর্মীয় উপদেশ নয়, সমাজ বদলের আন্দোলনও! Donald Trump: চিন-সহ ১৬ বাণিজ্যিক অংশীদারের উপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের! তালিকায়... Iran US Conflict: হরমুজে জাহাজ চলাচল বিপর্যস্ত, ২০২৯ পর্যন্ত সংঘাতের আশঙ্কা Delhi Air Pollution: দূষিত বাতাস কতটা বাড়াচ্ছে বিপদ, উঠে এল উদ্বেগজনক তথ্য

Indonesia: ইন্দোনেশিয়ায় বেআইনি সোনার খনিতে বন্যা, মৃত ৬, আটকে অন্তত ২০

Indonesia: ইন্দোনেশিয়ায় বেআইনি সোনার খনিতে বন্যা, মৃত ৬, আটকে অন্তত ২০
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় বেআইনি সোনার খনিতে ভয়াবহ বন্যা। মাটির গভীরে খনির সুড়ঙ্গে জল ঢুকে মৃত্যু হয়েছে অন্তত ছ'জনের। এখনও ২০ জন খনিশ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা। বুধবার উদ্ধারকারীরা আরও তিনটি দেহ উদ্ধার করেছেন। আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে জোরকদমে চলছে অভিযান।

ঘটনাটি পশ্চিম জাভা প্রদেশের বোগর এলাকার। সোমবার রাতে কয়েক জন শ্রমিক সোনার কণা সংগ্রহের জন্য খনিতে কাজ করছিলেন। সেই সময় প্রবল বৃষ্টিতে উপচে পড়ে পাশের সিসেউরেহ নদী। নদীর জল ঢুকে যায় খনির প্রায় ১০০ মিটার গভীর সুড়ঙ্গে। আচমকা জল ঢুকে পড়ায় বিপদের মুখে পড়েন শ্রমিকেরা। খনির একটি অংশ থেকে ১১ জন কোনও রকমে বেরিয়ে আসতে পারলেও বাকিরা আটকে পড়েন।

পশ্চিম জাভা পুলিশের মুখপাত্র হেন্দ্রা রোচমাওয়ান জানিয়েছেন, স্থানীয় শ্রমিক এবং বাসিন্দারা প্রথমে নিজেরাই পাম্পের সাহায্যে জল বের করার চেষ্টা করেছিলেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খনিটি বেআইনি হওয়ায় প্রথমে প্রশাসনকে খবরও দেওয়া হয়নি। বোগর বিপর্যয় মোকাবিলা সংস্থার আধিকারিক মুহাম্মদ আদম হামদানি বলেন, ‘সমস্যা হল, কেউ ঘটনাটি জানায়নি। বেআইনি কাজ চলছিল বলে কেউ খবর দিতে চায়নি।’

পুলিশের কাছে ঘটনার খবর পৌঁছয় বন্যার প্রায় ১৬ ঘণ্টা পরে। বুধবার মধ্যরাতের কিছু পরে পূর্ণাঙ্গ উদ্ধার অভিযানে নামে জাকার্তার বিপর্যয় মোকাবিলা বাহিনী। জল বের করার জন্য ব্যবহার করা হচ্ছে বিশেষ পাম্প। পাশাপাশি ভূগর্ভস্থ জল যে পথ দিয়ে সুড়ঙ্গে ঢুকছে, সেই মুখগুলিও বন্ধ করার চেষ্টা চলছে।

জাকার্তা সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি জানিয়েছেন, খনির ভিতরে এখনও জলস্তর কমেনি। সরু প্রবেশপথ, পিচ্ছিল রাস্তা, পর্যাপ্ত আলোর অভাব এবং অতিরিক্ত জল উদ্ধারকাজে বাধা সৃষ্টি করছে। অভিযানে রয়েছেন ৩২৫ জন উদ্ধারকর্মী। তাঁদের মধ্যে রয়েছেন দমকল, পুলিশ, সেনা, চিকিৎসাকর্মী এবং স্বেচ্ছাসেবকেরা। মৃত ছ'জনের দেহই ৩০ থেকে ৪০ মিটার গভীরতা থেকে উদ্ধার হয়েছে।

খনিটি রাষ্ট্রায়ত্ত সংস্থা পিটি আনতামের পংকর সোনার খনি এলাকার কাছে হলেও সংস্থাটি জানিয়েছে, এই বেআইনি খনির সঙ্গে তাদের কোনও যোগ নেই। সংস্থার সমস্ত কর্মী নিরাপদে রয়েছেন এবং স্বাভাবিকভাবেই কাজ চলছে। তবে মানবিক কারণে উদ্ধার ও দেহ উদ্ধারের কাজে সাহায্য করছে তারা।

ইন্দোনেশিয়ায় এ ধরনের বেআইনি খনিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন হাজার হাজার মানুষ। কিন্তু নিরাপত্তার অভাবে প্রায়ই ধস, বন্যা এবং সুড়ঙ্গ ভেঙে দুর্ঘটনা ঘটে। সোনা উত্তোলনের কাজে পারদের মতো বিষাক্ত রাসায়নিকও ব্যবহার করা হয়, যা শ্রমিকদের স্বাস্থ্যের জন্য মারাত্মক বিপজ্জনক।

1 Views 0 Likes 0 Comments

Related News

Sheikh Hasina: হাসিনার দেশে ফেরার ঘোষণায় উত্তপ্ত বাংলাদেশ, সীমান্তে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
বিদেশ

Sheikh Hasina: হাসিনার দেশে ফেরার ঘোষণায় উত্তপ্ত বাংলাদেশ, সীমান্তে ১০৮ প্লাটুন বি...

নিউজ ডেস্ক: শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি। সম্ভাব্য অশান্তি ও নাশকতা ঠেকাতে নিরাপত্তা আরও জোরদার করল মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। দেশের সাতটি জেলায় মোট ১০৮ প্লাটুন সীমান্তরক্ষী ব...

২৫ নভে ২০২৬, ০৬:৪১ পিএম · 2 মিনিট
Donald Trump: চিন-সহ ১৬ বাণিজ্যিক অংশীদারের উপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের! তালিকায় ভারতও
বিদেশ

Donald Trump: চিন-সহ ১৬ বাণিজ্যিক অংশীদারের উপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের!...

নিউজ ডেস্ক: চিনের সঙ্গে বাণিজ্যিক সংঘাতের রেশ কাটতে না কাটতেই নতুন করে শুল্কের অস্ত্র হাতে নিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বার লক্ষ্য শুধু বেজিং নয়, আমেরিকার ১৬টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। সেই তা...

২৫ নভে ২০২৬, ০৬:২৮ পিএম · 4 মিনিট
Iran US Conflict: হরমুজে জাহাজ চলাচল বিপর্যস্ত, ২০২৯ পর্যন্ত সংঘাতের আশঙ্কা
বিদেশ

Iran US Conflict: হরমুজে জাহাজ চলাচল বিপর্যস্ত, ২০২৯ পর্যন্ত সংঘাতের আশঙ্কা

নিউজ ডেস্ক: যুদ্ধের আগুন কিছুটা স্তিমিত। শহরের হোটেল খুলছে, বিমান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, পর্যটকেরাও ফিরতে শুরু করেছেন। দুবাইয়ে বিলাসবহুল বাড়ির কেনাবেচাও চলছে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে, উপসাগরীয় অঞ্চলে পরি...

২৫ নভে ২০২৬, ০৬:২৪ পিএম · 4 মিনিট
Sputnik-S Satellite: মহাকাশে পরমাণু অস্ত্রবাহী উপগ্রহ পাঠানোর জল্পনায় বাড়ছে উদ্বেগ
বিদেশ

Sputnik-S Satellite: মহাকাশে পরমাণু অস্ত্রবাহী উপগ্রহ পাঠানোর জল্পনায় বাড়ছে উদ্বে...

নিউজ ডেস্ক: ইউক্রেন যুদ্ধের আবহে ফের পরমাণু হামলার হুঁশিয়ারি রাশিয়ার। এ বার সরাসরি পশ্চিমি দেশগুলিকে সতর্ক করলেন রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান তথা প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তাঁর দাবি, ইউক্রেন এবং ন্যাটো-র ...

২৫ নভে ২০২৬, ০৫:৫১ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.