JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ০৭:৩৬ পিএম
Breaking
Vaibhav Sooryavanshi: বৈভবের ২০৪ রান দেখে সাদা বলের ক্রিকেট নিয়ে প্রশ্ন তুললেন মঞ্জরেকার Shamik Bhattacharya : সংবিধান দিবসের আগে একাধিক ইস্যুতে সরব শমীক ভট্টাচার্য HS Result 2026: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর! ২৭ নভেম্বর প্রকাশিত হচ্ছে তৃতীয়... নেপালের বিমানবন্দরে চাঞ্চল্য! ৪.৮ কেজি গাঁজা-সহ ধৃত কেরলের যুবক, পৃথক ঘটনায় সোনা পাচার! Kolkata Derby: ডার্বির টিকিটে বড় ধামাকা! অর্ধেকেরও কম দামে খেলা দেখার সুযোগ, ফেরত মিলবে অ... রান্নাঘরের এই সাধারণ জিনিসগুলির মেয়াদ জানেন? ভুল ব্যবহার বিপদ ডেকে আনতে পারে! কোন বয়সে কত ঘণ্টা ঘুম প্রয়োজন? বিশেষজ্ঞদের পরামর্শ জানলে চমকে যাবেন! শীতে সকালে এই ৫ পদ না খেলে মিস করবেন আসল স্বাদ! Vaibhav Sooryavanshi: বৈভবের ২০৪ রান দেখে সাদা বলের ক্রিকেট নিয়ে প্রশ্ন তুললেন মঞ্জরেকার Shamik Bhattacharya : সংবিধান দিবসের আগে একাধিক ইস্যুতে সরব শমীক ভট্টাচার্য HS Result 2026: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর! ২৭ নভেম্বর প্রকাশিত হচ্ছে তৃতীয়... নেপালের বিমানবন্দরে চাঞ্চল্য! ৪.৮ কেজি গাঁজা-সহ ধৃত কেরলের যুবক, পৃথক ঘটনায় সোনা পাচার! Kolkata Derby: ডার্বির টিকিটে বড় ধামাকা! অর্ধেকেরও কম দামে খেলা দেখার সুযোগ, ফেরত মিলবে অ... রান্নাঘরের এই সাধারণ জিনিসগুলির মেয়াদ জানেন? ভুল ব্যবহার বিপদ ডেকে আনতে পারে! কোন বয়সে কত ঘণ্টা ঘুম প্রয়োজন? বিশেষজ্ঞদের পরামর্শ জানলে চমকে যাবেন! শীতে সকালে এই ৫ পদ না খেলে মিস করবেন আসল স্বাদ!

Vaibhav Sooryavanshi: বৈভবের ২০৪ রান দেখে সাদা বলের ক্রিকেট নিয়ে প্রশ্ন তুললেন মঞ্জরেকার

Vaibhav Sooryavanshi: বৈভবের ২০৪ রান দেখে সাদা বলের ক্রিকেট নিয়ে প্রশ্ন তুললেন মঞ্জরেকার
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। মাত্র ৫৩ বলে ২০৪ রানের ইনিংস খেলে একের পর এক রেকর্ড ভেঙেছে ১৫ বছরের এই বিস্ময় প্রতিভা। তবে বৈভবের কৃতিত্বে উচ্ছ্বসিত হওয়ার পাশাপাশি আধুনিক এক দিনের ক্রিকেটের ভারসাম্য নিয়েও প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে, সাদা বলের ক্রিকেট এমন এক জায়গায় পৌঁছে গিয়েছে, যেখানে ব্যাটারদের দাপটে কার্যত অসহায় বোলাররা।

মঙ্গলবার দোহায় রাইজিং স্টার এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ভারত ‘এ’-র হয়ে খেলতে নেমে ৫৩ বলে ২০৪ রান করেন বৈভব। তাঁর ইনিংসে ছিল সাতটি চার এবং ২৮টি ছয়। মাত্র ২৮ বলে শতরান করার পাশাপাশি ৫২ বলে দ্বিশতরান পূর্ণ করেন তিনি। তালিকাভুক্ত এক দিনের ক্রিকেটে দ্রুততম শতরান ও দ্বিশতরানের রেকর্ড গড়েন এই কিশোর।

বৈভবের ইনিংস নিয়ে সমাজমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মঞ্জরেকর। তিনি লেখেন, ‘বৈভবের মধ্যে যে বিশেষ প্রতিভা রয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু ও যা করেছে, তা সাদা বলের ক্রিকেট কোন হাস্যকর জায়গায় পৌঁছে গিয়েছে, তার আরও একটা প্রমাণ। দর্শকরা এটাই দেখতে চান, এমনটা ভাবা ভুল। ক্রিকেট ব্যাট ও বলের খেলা। শুধু ব্যাটের নয়।’

মঞ্জরেকরের বক্তব্যে উঠে এসেছে আধুনিক ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ বিতর্ক। সাম্প্রতিক সময়ে ব্যাটারদের সুবিধা দিতে একাধিক নিয়ম ও পরিবর্তন এসেছে। ছোট বাউন্ডারি, ব্যাটের উন্নত প্রযুক্তি এবং ফিল্ডিংয়ের বিধিনিষেধের কারণে বোলারদের কাজ ক্রমশ কঠিন হয়ে উঠছে। বৈভবের ২০৪ রানের ইনিংস সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে।

উল্লেখ্য, ২৮টি ছক্কা মেরে তালিকাভুক্ত এক দিনের ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ডও গড়েছে বৈভব। তাঁর স্ট্রাইক রেট ছিল ৩৮৪.৯০। প্রতিভার অসাধারণ প্রদর্শনের পাশাপাশি তাই ক্রিকেটের ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনার দরজা খুলে দিল এই ইনিংস।

1 Views 0 Likes 0 Comments

Related News

Kolkata Derby: ডার্বির টিকিটে বড় ধামাকা! অর্ধেকেরও কম দামে খেলা দেখার সুযোগ, ফেরত মিলবে অতিরিক্ত টাকাও!
ময়দান

Kolkata Derby: ডার্বির টিকিটে বড় ধামাকা! অর্ধেকেরও কম দামে খেলা দেখার সুযোগ, ফেরত...

স্পোর্টস ডেস্ক: কলকাতা ডার্বির টিকিটের চড়া দাম নিয়ে সমর্থকদের ক্ষোভের মুখে শেষ পর্যন্ত বড় সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল ক্লাব। আগামী ২৯ নভেম্বর মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মহারণের আগে কমিয়ে দেওয়া হল টিকিটের দাম। শুধু তাই নয়, য...

২৫ নভে ২০২৬, ০৭:১৬ পিএম · 2 মিনিট
Vaibhav Sooryavanshi: বৈভবের রুদ্ধশ্বাস ইনিংস দেখে কী বললেন দলের নেতা তিলক?
ময়দান

Vaibhav Sooryavanshi: বৈভবের রুদ্ধশ্বাস ইনিংস দেখে কী বললেন দলের নেতা তিলক?

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সে ব্যাট হাতে যে ঝড় তুলেছে বৈভব সূর্যবংশী, তা দেখে বিস্মিত সতীর্থরাও। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পর বৈভবের প্রশংসায় পঞ্চমুখ ভারত ‘এ’ দলের অধিনায়...

২৫ নভে ২০২৬, ০৬:৫৮ পিএম · 2 মিনিট
Vaibhav Sooryavanshi: আইপিএলে বৈভবের দাম উঠতে পারে ৪০ কোটি! ভবিষ্যদ্বাণী নামী প্রাক্তনের
ময়দান

Vaibhav Sooryavanshi: আইপিএলে বৈভবের দাম উঠতে পারে ৪০ কোটি! ভবিষ্যদ্বাণী নামী প্রা...

নিউজ ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই ব্যাট হাতে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছে বৈভব সূর্যবংশী। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পর এবার তাঁকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন ভারতের প্রাক্তন ক্রিকে...

২৫ নভে ২০২৬, ০৬:২০ পিএম · 2 মিনিট
IPL 2027 Auction: আইপিএল নিলামে বীরুপুত্র আর্যবীর, নাম তুলে নিলেন রাহুলের ছেলে অন্বয়
ময়দান

IPL 2027 Auction: আইপিএল নিলামে বীরুপুত্র আর্যবীর, নাম তুলে নিলেন রাহুলের ছেলে অন্...

স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০২৭-এর নিলামকে ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটমহলে শুরু হয়েছে জোর চর্চা। সেই নিলামে নাম নথিভুক্ত করলেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের দুই তরুণ ক্রিকেটার আর্যবীর সেহবাগ ও মোহিত উলভা। অন্যদিকে, নিলাম থেকে নিজেদের স...

২৫ নভে ২০২৬, ০৫:৪২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.