JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ০৫:৪৭ পিএম
Breaking
IPL 2027 Auction: আইপিএল নিলামে বীরুপুত্র আর্যবীর, নাম তুলে নিলেন রাহুলের ছেলে অন্বয় D Gukesh: সময়ের চাপ সামলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে সিন্দারভের সঙ্গে ড্র গুকেশের Vaibhav Sooryavanshi: যুবরাজের সঙ্গে মাত্র ৩০ মিনিটের কথা, তারপরই ব্যাটে ঝড় Vaibhav Sooryavanshi: শচীন-কোহলির পাশে ১৫ বছরের বৈভব! কোচের মুখে এমন প্রশংসা, আর কী বললেন... Harbhajan Singh: মাঠের লড়াই ছাপিয়ে যাচ্ছে অসভ্যতা! মুখ খুললেন হরভজন সিং Droupadi Murmu: ঐতিহ্যবাহী কটক বালিযাত্রার উদ্বোধনে চমক, সুসজ্জিত ‘কলিঙ্গ তরিঙ্গিনী’ বোইতা... Kunal Ghosh : তৃণমূল ভাঙার চেষ্টা করছে বিজেপি! সাংবাদিকদের সামনে বিস্ফোরক কুনাল Vaibhav Sooryavanshi: ২০৪ রানের মহাকীর্তির পর সমালোচকদের দিলেন কড়া জবাব IPL 2027 Auction: আইপিএল নিলামে বীরুপুত্র আর্যবীর, নাম তুলে নিলেন রাহুলের ছেলে অন্বয় D Gukesh: সময়ের চাপ সামলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে সিন্দারভের সঙ্গে ড্র গুকেশের Vaibhav Sooryavanshi: যুবরাজের সঙ্গে মাত্র ৩০ মিনিটের কথা, তারপরই ব্যাটে ঝড় Vaibhav Sooryavanshi: শচীন-কোহলির পাশে ১৫ বছরের বৈভব! কোচের মুখে এমন প্রশংসা, আর কী বললেন... Harbhajan Singh: মাঠের লড়াই ছাপিয়ে যাচ্ছে অসভ্যতা! মুখ খুললেন হরভজন সিং Droupadi Murmu: ঐতিহ্যবাহী কটক বালিযাত্রার উদ্বোধনে চমক, সুসজ্জিত ‘কলিঙ্গ তরিঙ্গিনী’ বোইতা... Kunal Ghosh : তৃণমূল ভাঙার চেষ্টা করছে বিজেপি! সাংবাদিকদের সামনে বিস্ফোরক কুনাল Vaibhav Sooryavanshi: ২০৪ রানের মহাকীর্তির পর সমালোচকদের দিলেন কড়া জবাব

IPL 2027 Auction: আইপিএল নিলামে বীরুপুত্র আর্যবীর, নাম তুলে নিলেন রাহুলের ছেলে অন্বয়

IPL 2027 Auction: আইপিএল নিলামে বীরুপুত্র আর্যবীর, নাম তুলে নিলেন রাহুলের ছেলে অন্বয়
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০২৭-এর নিলামকে ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটমহলে শুরু হয়েছে জোর চর্চা। সেই নিলামে নাম নথিভুক্ত করলেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের দুই তরুণ ক্রিকেটার আর্যবীর সেহবাগ ও মোহিত উলভা। অন্যদিকে, নিলাম থেকে নিজেদের সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেটের দুই পরিচিত পরিবারের উত্তরসূরি। প্রাক্তন ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় দ্রাবিড় এবং অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক লক্ষ্ম্য রাইচন্দানি এ বারের নিলামে নাম লেখাননি। ফলে একদিকে যেমন নতুন প্রজন্মের কয়েক জন ক্রিকেটারের আইপিএলে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তেমনই অন্বয়ের সরে দাঁড়ানোও আলোচনায় উঠে এসেছে।

প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহবাগের ছেলে আর্যবীর সম্প্রতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নজরকাড়া পারফরম্যান্স করেছেন। প্রতিযোগিতায় পাঁচটি ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ৩৬১ রান। ৯০.২৫ গড়ে ব্যাট করার পাশাপাশি তাঁর স্ট্রাইক রেট ছিল ৯৫-এর বেশি। গোটা প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন তিনি। ধারাবাহিকতা এবং আক্রমণাত্মক ব্যাটিংয়ের সুবাদে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছেন এই তরুণ ব্যাটার। 

এ বার আইপিএলের মঞ্চেও নিজের প্রতিভা প্রমাণের সুযোগ খুঁজছেন তিনি। জানা গিয়েছে, ৩০ লক্ষ টাকা ন্যূনতম দর নিয়ে নিলামে অংশ নেবেন আর্যবীর। তাঁর পারফরম্যান্সের দিকে যে একাধিক ফ্র্যাঞ্চাইজির নজর থাকতে পারে, তা বলাই যায়।
আর্যবীরের পাশাপাশি নিলামে নাম লেখানোর সিদ্ধান্ত নিয়েছেন মোহিত উলভাও। পাকিস্তানের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। 

ফাইনালের মতো চাপের ম্যাচে অপরাজিত ৪৯ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিতে বড় ভূমিকা নেন মহিত। তাঁর এই পারফরম্যান্স তাঁকে প্রতিযোগিতার অন্যতম আলোচিত মুখ করে তুলেছে। তিনিও ৩০ লক্ষ টাকা ন্যূনতম দর নিয়ে নিলামে নামবেন বলে জানা গিয়েছে।

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের পেসার কাব্য প্যাটেলও এ বারের নিলামে জায়গা পেতে পারেন। তবে দলের আর এক সদস্য তথা অলরাউন্ডার মনল চৌহান নিলামের জন্য নিজের নাম নথিভুক্ত করেননি। একইভাবে নাম প্রত্যাহার করেছেন অন্বয় দ্রাবিড় ও লক্ষ্ম্য রাইচন্দানি। কেন তাঁরা নিলামে অংশ নিচ্ছেন না, সে বিষয়ে বিস্তারিত কোনও কারণ জানা যায়নি।

এ বারের আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন মোট ১,২২০ জন ক্রিকেটার। তবে এই বিশাল তালিকা থেকেই শেষ পর্যন্ত চূড়ান্ত নিলাম-তালিকা তৈরি হবে। আগামী ১ ডিসেম্বরের মধ্যে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে নিজেদের পছন্দের ক্রিকেটারদের নাম জমা দিতে হবে। পাশাপাশি, নতুন কোনও ক্রিকেটারকে বিবেচনার জন্য অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দিতে পারবে দলগুলি। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

প্রাথমিক তালিকায় রয়েছেন ১৪ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলা ভারতীয় ক্রিকেটার। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য আবেশ খান ও দীপক চাহার। দু’জনেরই ন্যূনতম দর রাখা হয়েছে ২ কোটি টাকা। এই একই দর-বন্ধনীতে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বেন স্টোকসও। সব মিলিয়ে অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটারদের পাশাপাশি তরুণ প্রতিভাদের নিয়েও এ বারের নিলামে আগ্রহ তৈরি হয়েছে। আর্যবীর ও মহিতের মতো অনূর্ধ্ব-১৯ তারকারা শেষ পর্যন্ত কোন ফ্র্যাঞ্চাইজির নজর কাড়েন, এখন সেটাই দেখার।

1 Views 0 Likes 0 Comments

Related News

D Gukesh: সময়ের চাপ সামলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে সিন্দারভের সঙ্গে ড্র গুকেশের
ময়দান

D Gukesh: সময়ের চাপ সামলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে সিন্দারভের সঙ্গে ড্র...

স্পোর্টস ডেস্ক: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের মঞ্চে প্রত্যাশা মতোই জমে উঠল ভারতের ডি গুকেশ ও উজবেকিস্তানের জাভোখির সিন্দারভের লড়াই। ২০২৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন দুই তারকা দাবাড়ু। দীর্ঘক্...

২৫ নভে ২০২৬, ০৫:৪০ পিএম · 2 মিনিট
Vaibhav Sooryavanshi: যুবরাজের সঙ্গে মাত্র ৩০ মিনিটের কথা, তারপরই ব্যাটে ঝড়
ময়দান

Vaibhav Sooryavanshi: যুবরাজের সঙ্গে মাত্র ৩০ মিনিটের কথা, তারপরই ব্যাটে ঝড়

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে ঝড় তুলে একের পর এক রেকর্ড ভেঙেছেন বৈভব সূর্যবংশী। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাত্র ৫৩ বলে ২০৪ রানের ঐতিহাসিক ইনিংস খেলে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছেন ভারতের এই কিশোর ব্যাটার। কিন্তু এই বিধ্ব...

২৫ নভে ২০২৬, ০৫:৩৭ পিএম · 3 মিনিট
Vaibhav Sooryavanshi: শচীন-কোহলির পাশে ১৫ বছরের বৈভব! কোচের মুখে এমন প্রশংসা, আর কী বললেন তিনি
ময়দান

Vaibhav Sooryavanshi: শচীন-কোহলির পাশে ১৫ বছরের বৈভব! কোচের মুখে এমন প্রশংসা, আর ক...

স্পোর্টস ডেস্ক: বয়স মাত্র ১৫। অথচ ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভেঙে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে বৈভব সূর্যবংশী। ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংসের পর এবার তার প্রশংসায় পঞ্চমুখ কোচ মনীশ ওঝা। শুধু প্রতিভাবান ক্রিকেটার নয়,...

২৫ নভে ২০২৬, ০৫:৩৬ পিএম · 2 মিনিট
Harbhajan Singh: মাঠের লড়াই ছাপিয়ে যাচ্ছে অসভ্যতা! মুখ খুললেন হরভজন সিং
ময়দান

Harbhajan Singh: মাঠের লড়াই ছাপিয়ে যাচ্ছে অসভ্যতা! মুখ খুললেন হরভজন সিং

স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই উত্তেজনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে মাঠে যেমন থাকে টানটান পরিস্থিতি, তেমনই গ্যালারিতেও চলে কথার লড়াই। কিন্তু সেই উত্তেজনা এবার মাঠের ক্রিকেটকে ছাপিয়ে যাচ্ছে! অন...

২৫ নভে ২০২৬, ০৫:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.