JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ০৫:৪৪ পিএম
Breaking
D Gukesh: সময়ের চাপ সামলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে সিন্দারভের সঙ্গে ড্র গুকেশের Vaibhav Sooryavanshi: যুবরাজের সঙ্গে মাত্র ৩০ মিনিটের কথা, তারপরই ব্যাটে ঝড় Vaibhav Sooryavanshi: শচীন-কোহলির পাশে ১৫ বছরের বৈভব! কোচের মুখে এমন প্রশংসা, আর কী বললেন... Harbhajan Singh: মাঠের লড়াই ছাপিয়ে যাচ্ছে অসভ্যতা! মুখ খুললেন হরভজন সিং Droupadi Murmu: ঐতিহ্যবাহী কটক বালিযাত্রার উদ্বোধনে চমক, সুসজ্জিত ‘কলিঙ্গ তরিঙ্গিনী’ বোইতা... Kunal Ghosh : তৃণমূল ভাঙার চেষ্টা করছে বিজেপি! সাংবাদিকদের সামনে বিস্ফোরক কুনাল Vaibhav Sooryavanshi: ২০৪ রানের মহাকীর্তির পর সমালোচকদের দিলেন কড়া জবাব Bangladesh: বাংলাদেশে ইউনূসের গ্রামীণ ব্যাঙ্ককে নিশানা কারা করছে? D Gukesh: সময়ের চাপ সামলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে সিন্দারভের সঙ্গে ড্র গুকেশের Vaibhav Sooryavanshi: যুবরাজের সঙ্গে মাত্র ৩০ মিনিটের কথা, তারপরই ব্যাটে ঝড় Vaibhav Sooryavanshi: শচীন-কোহলির পাশে ১৫ বছরের বৈভব! কোচের মুখে এমন প্রশংসা, আর কী বললেন... Harbhajan Singh: মাঠের লড়াই ছাপিয়ে যাচ্ছে অসভ্যতা! মুখ খুললেন হরভজন সিং Droupadi Murmu: ঐতিহ্যবাহী কটক বালিযাত্রার উদ্বোধনে চমক, সুসজ্জিত ‘কলিঙ্গ তরিঙ্গিনী’ বোইতা... Kunal Ghosh : তৃণমূল ভাঙার চেষ্টা করছে বিজেপি! সাংবাদিকদের সামনে বিস্ফোরক কুনাল Vaibhav Sooryavanshi: ২০৪ রানের মহাকীর্তির পর সমালোচকদের দিলেন কড়া জবাব Bangladesh: বাংলাদেশে ইউনূসের গ্রামীণ ব্যাঙ্ককে নিশানা কারা করছে?

D Gukesh: সময়ের চাপ সামলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে সিন্দারভের সঙ্গে ড্র গুকেশের

D Gukesh: সময়ের চাপ সামলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে সিন্দারভের সঙ্গে ড্র গুকেশের
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের মঞ্চে প্রত্যাশা মতোই জমে উঠল ভারতের ডি গুকেশ ও উজবেকিস্তানের জাভোখির সিন্দারভের লড়াই। ২০২৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন দুই তারকা দাবাড়ু। দীর্ঘক্ষণ ধরে চলা টানটান লড়াইয়ের পর শেষ পর্যন্ত অমীমাংসিতভাবে শেষ হয় ম্যাচ। ৩৮ চাল পর্যন্ত চলে এই লড়াই। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ কালো ঘুঁটি নিয়ে খেলতে নেমেছিলেন। অন্যদিকে, সাদা ঘুঁটি নিয়ে শুরু থেকেই তাঁকে চাপে রাখার চেষ্টা করেন সিন্ডারভ। তবে প্রতিপক্ষের একাধিক কৌশল সামলে শেষ পর্যন্ত ড্র আদায় করে নেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার।

ম্যাচের শুরু থেকেই সিন্দারভের প্রস্তুতির ছাপ স্পষ্ট ছিল। গুকেশ রুই লোপেজের বার্লিন ডিফেন্স বেছে নেন। কিন্তু এই ওপেনিংয়ের বিরুদ্ধে আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিলেন উজবেকিস্তানের দাবাড়ু। দ্রুত চাল দেওয়ার পাশাপাশি তিনি এমন একটি কৌশল প্রয়োগ করেন, যা এর আগে ২০২০ সালে গ্র্যান্ডমাস্টার ফাবিয়ানো কারুয়ানা ও ওয়েসলি সো-র ম্যাচেও দেখা গিয়েছিল। সেই ম্যাচে সাদা ঘুঁটি নিয়ে জয় পেয়েছিলেন কারুয়ানা। ফলে প্রথম থেকেই গুকেশের সামনে কঠিন পরীক্ষা তৈরি হয়।

সিন্দারভের ১৩তম চালের জবাবে গুকেশ বি-৭ ঘরে ঘুঁটি সরিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এরপর ১৪তম চালে সিন্ডারভ সি-৪ চাল দিলে পাল্টা এ-৫ চাল খেলেন ভারতীয় দাবাড়ু। দুই পক্ষই নিজেদের ঘুঁটির অবস্থান শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যায়। তবে ম্যাচ যত এগিয়েছে, ততই গুকেশের উপর চাপ বাড়তে থাকে।

বিশেষ করে সময়ের হিসাব নিয়ে কিছুটা সমস্যায় পড়েন ভারতীয় বিশ্বচ্যাম্পিয়ন। ১৭তম চালে সিন্দারভ বি-৩ চাল দেওয়ার পর পাল্টা ঘুঁটি সাজাতে গুকেশের প্রায় ৩৬ মিনিট সময় লেগে যায়। অন্যদিকে, ২২তম চালে প্রায় ২০ মিনিট ভেবে নাইট-ই-১ চাল দেন সিন্ডারভ। এরপর দু’পক্ষের মধ্যে একাধিক ঘুঁটি বিনিময় হয়। ম্যাচের এক পর্যায়ে গুকেশের হাতে অতিরিক্ত একটি পন থাকলেও সিন্দারভের ঘুঁটিগুলির সক্রিয় অবস্থানের কারণে তিনি সেই সুবিধাকে কাজে লাগাতে পারেননি। সাদা ঘুঁটি নিয়ে খেলায় সিন্ডারভ কিছুটা চাপ তৈরি করলেও গুকেশ ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন।

ম্যাচ চলাকালীন ভুল অবস্থানে ড্র দাবি করায় সিন্ডারভকে শাস্তির মুখেও পড়তে হয়। তবে সেই ঘটনা ম্যাচের ফল বদলায়নি। শেষ পর্যন্ত তিনবার একই অবস্থান তৈরি হওয়ায় ড্র মেনে নেন দুই দাবাড়ু। ফলে প্রথম ম্যাচ থেকে দু’জনেই অর্ধেক পয়েন্ট পেলেন।

এ বার দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে দাবা বিশ্ব। বুধবারের পরবর্তী লড়াইয়ে সাদা ঘুঁটি নিয়ে খেলবেন গুকেশ। প্রথম ম্যাচে প্রতিপক্ষের প্রস্তুতির সামনে কিছুটা চাপে পড়লেও দ্বিতীয় ম্যাচে নিজের পরিকল্পনা মেলে ধরার সুযোগ পাবেন তিনি। অন্যদিকে, প্রথম ম্যাচে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সিরিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন সিন্ডারভ। ১৪ ম্যাচের এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ। তাই শুরুতে ড্র হলেও পরবর্তী ম্যাচগুলিতে দুই দাবাড়ুর লড়াই আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলেই মনে করছেন দাবাপ্রেমীরা।

1 Views 0 Likes 0 Comments

Related News

Vaibhav Sooryavanshi: যুবরাজের সঙ্গে মাত্র ৩০ মিনিটের কথা, তারপরই ব্যাটে ঝড়
ময়দান

Vaibhav Sooryavanshi: যুবরাজের সঙ্গে মাত্র ৩০ মিনিটের কথা, তারপরই ব্যাটে ঝড়

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে ঝড় তুলে একের পর এক রেকর্ড ভেঙেছেন বৈভব সূর্যবংশী। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাত্র ৫৩ বলে ২০৪ রানের ঐতিহাসিক ইনিংস খেলে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছেন ভারতের এই কিশোর ব্যাটার। কিন্তু এই বিধ্ব...

২৫ নভে ২০২৬, ০৫:৩৭ পিএম · 3 মিনিট
Vaibhav Sooryavanshi: শচীন-কোহলির পাশে ১৫ বছরের বৈভব! কোচের মুখে এমন প্রশংসা, আর কী বললেন তিনি
ময়দান

Vaibhav Sooryavanshi: শচীন-কোহলির পাশে ১৫ বছরের বৈভব! কোচের মুখে এমন প্রশংসা, আর ক...

স্পোর্টস ডেস্ক: বয়স মাত্র ১৫। অথচ ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভেঙে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে বৈভব সূর্যবংশী। ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংসের পর এবার তার প্রশংসায় পঞ্চমুখ কোচ মনীশ ওঝা। শুধু প্রতিভাবান ক্রিকেটার নয়,...

২৫ নভে ২০২৬, ০৫:৩৬ পিএম · 2 মিনিট
Harbhajan Singh: মাঠের লড়াই ছাপিয়ে যাচ্ছে অসভ্যতা! মুখ খুললেন হরভজন সিং
ময়দান

Harbhajan Singh: মাঠের লড়াই ছাপিয়ে যাচ্ছে অসভ্যতা! মুখ খুললেন হরভজন সিং

স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই উত্তেজনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে মাঠে যেমন থাকে টানটান পরিস্থিতি, তেমনই গ্যালারিতেও চলে কথার লড়াই। কিন্তু সেই উত্তেজনা এবার মাঠের ক্রিকেটকে ছাপিয়ে যাচ্ছে! অন...

২৫ নভে ২০২৬, ০৫:৩৩ পিএম · 2 মিনিট
Vaibhav Sooryavanshi: ২০৪ রানের মহাকীর্তির পর সমালোচকদের দিলেন কড়া জবাব
ময়দান

Vaibhav Sooryavanshi: ২০৪ রানের মহাকীর্তির পর সমালোচকদের দিলেন কড়া জবাব

স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই ব্যাট হাতে ক্রিকেট দুনিয়াকে চমকে দিয়েছেন বৈভব সূর্যবংশী। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৫৩ বলে ২০৪ রানের ঐতিহাসিক ইনিংস খেলার পর এবার নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও স্পষ্ট বার্তা দিলেন এ...

২৫ নভে ২০২৬, ০৪:০৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.