JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ০৭:৩৪ পিএম
Breaking
Shamik Bhattacharya : সংবিধান দিবসের আগে একাধিক ইস্যুতে সরব শমীক ভট্টাচার্য HS Result 2026: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর! ২৭ নভেম্বর প্রকাশিত হচ্ছে তৃতীয়... নেপালের বিমানবন্দরে চাঞ্চল্য! ৪.৮ কেজি গাঁজা-সহ ধৃত কেরলের যুবক, পৃথক ঘটনায় সোনা পাচার! Kolkata Derby: ডার্বির টিকিটে বড় ধামাকা! অর্ধেকেরও কম দামে খেলা দেখার সুযোগ, ফেরত মিলবে অ... রান্নাঘরের এই সাধারণ জিনিসগুলির মেয়াদ জানেন? ভুল ব্যবহার বিপদ ডেকে আনতে পারে! কোন বয়সে কত ঘণ্টা ঘুম প্রয়োজন? বিশেষজ্ঞদের পরামর্শ জানলে চমকে যাবেন! শীতে সকালে এই ৫ পদ না খেলে মিস করবেন আসল স্বাদ! Vastu Tips: ঘরে এই ৫টি জিনিস রাখা শুভ বলে মনে করা হয়, জানেন কি? সংসারে সুখ-সমৃদ্ধি আনতে মা... Shamik Bhattacharya : সংবিধান দিবসের আগে একাধিক ইস্যুতে সরব শমীক ভট্টাচার্য HS Result 2026: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর! ২৭ নভেম্বর প্রকাশিত হচ্ছে তৃতীয়... নেপালের বিমানবন্দরে চাঞ্চল্য! ৪.৮ কেজি গাঁজা-সহ ধৃত কেরলের যুবক, পৃথক ঘটনায় সোনা পাচার! Kolkata Derby: ডার্বির টিকিটে বড় ধামাকা! অর্ধেকেরও কম দামে খেলা দেখার সুযোগ, ফেরত মিলবে অ... রান্নাঘরের এই সাধারণ জিনিসগুলির মেয়াদ জানেন? ভুল ব্যবহার বিপদ ডেকে আনতে পারে! কোন বয়সে কত ঘণ্টা ঘুম প্রয়োজন? বিশেষজ্ঞদের পরামর্শ জানলে চমকে যাবেন! শীতে সকালে এই ৫ পদ না খেলে মিস করবেন আসল স্বাদ! Vastu Tips: ঘরে এই ৫টি জিনিস রাখা শুভ বলে মনে করা হয়, জানেন কি? সংসারে সুখ-সমৃদ্ধি আনতে মা...

Shamik Bhattacharya : সংবিধান দিবসের আগে একাধিক ইস্যুতে সরব শমীক ভট্টাচার্য

Shamik Bhattacharya : সংবিধান দিবসের আগে একাধিক ইস্যুতে সরব শমীক ভট্টাচার্য
তৃণমূলকে খোঁজা শমীক ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: একাধিক রাজনৈতিক ইস্যুতে যখন রাজ্যজুড়ে চর্চা তুঙ্গে, ঠিক তখনই একের পর এক মন্তব্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়ালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সংবিধানের মর্যাদা থেকে শুরু করে তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎ এমনকি রাজ্যের বিভিন্ন দফতরে দুর্নীতির অভিযোগ, সব বিষয়েই মুখ খুললেন তিনি। তবে সবচেয়ে বেশি নজর কাড়ল দুর্নীতি প্রসঙ্গে তাঁর ছড়ার ছলে করা কটাক্ষ। তাঁর মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার সংবিধান দিবস পালনের আগে সাংবাদিকদের মুখোমুখি হন শমীক ভট্টাচার্য। সংবিধান দিবসকে গৌরবের দিবস হিসেবে পালন করা প্রসঙ্গে তিনি বলেন, "কিছু মানুষ আছেন, যাঁরা এটা উপলব্ধি করতে পারেন না যে, সংবিধান পকেটে নিয়ে হাতে নিয়ে ঘোরার মত কোনও বস্তু নয়। সংবিধানকে হৃদয়ে নিয়ে বাঁচতে হয়।" তার কথায়," ১৪০ কোটির গণতন্ত্র, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, গণতান্ত্রিক জননী ভারতবর্ষ। আর তার ভিত হচ্ছে ভারতীয় সংবিধান।" পাঁচ বছর অন্তর রক্তপাত ছাড়াই সরকার পরিবর্তনের ক্ষমতাকে ভারতীয় গণতন্ত্রের অন্যতম শক্তি বলেও উল্লেখ করেন তিনি।

এরপর কাকলি ঘোষ দস্তিদার এর দলত্যাগ সংক্রান্ত মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে শমীক বলেন, "এটা পারিবারিক ব্যাপার দেখুন, মা মেয়ের ব্যাপারে। এ নিয়ে আমাদের কিছু বলা উচিত হবে না।" তৃণমূল কে আক্রমণ করে তাঁর মন্তব্য, "তৃণমূল কোনোদিন কোনও রাজনৈতিক দল ছিল না। তৃণমূলের যে পরিণতি হওয়ার কথা ছিল, সেটাই হয়েছে।" তবে এ বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলতে চাননি তিনি।

১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশ ফেরার প্রসঙ্গেও তাঁকে প্রশ্ন করা হয়। এর প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, “এটা সম্পূর্ণ ভারতের পররাষ্ট্র বিষয়। এ নিয়ে যা বলবেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলবেন, আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা বলবেন।”

অন্যদিকে, তথ্য ও সংস্কৃতি দফতরের ১১ জন আধিকারিক এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং ইন্দ্রনীল সেনের প্রসঙ্গ উঠতেই সরাসরি আক্রমণ সানান শমীক। তাঁর বক্তব্য, "যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো তৃণমূলের স্পর্শ।" তিনি আরও বলেন, "একা ইন্দ্রনীল সেন গেলো, ও অনেক সেন, ঘোষ, ব্যানার্জি সব বেরোবে।" তাঁর দাবি, রাজ্যের বিভিন্ন  দফতরে দুর্নীতির শিকড় রয়েছে। একইসঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার শূন্য সহনশীলতার নীতি নিয়ে সিন্ডিকেটের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে বলেও দাবি করেন তিনি। সব মিলিয়ে একাধিক ইস্যুতে শমীকের এই বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা শুরু হওয়ার ইঙ্গিত মিলেছে।

2 Views 0 Likes 0 Comments

Related News

HS Result 2026: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর! ২৭ নভেম্বর প্রকাশিত হচ্ছে তৃতীয় সেমিস্টারের ফল
মহানগর

HS Result 2026: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর! ২৭ নভেম্বর প্রকাশিত হচ্...

নিউজ ডেস্ক: মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকের পথে আরও এক গুরুত্বপূর্ণ ধাপ। তৃতীয় সেমিস্টারের পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকা হাজার হাজার পরীক্ষার্থীর জন্য অবশেষে এল সুখবর। আগামী ২৭ নভেম্বর, শুক্রবার প্রকাশিত হতে চলে...

২৫ নভে ২০২৬, ০৭:২২ পিএম · 2 মিনিট
Cyber Crime: কলকাতা ও শহরতলিতে ভুয়ো কল সেন্টারে হানা, পুলিশের জালে আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের ২০
মহানগর

Cyber Crime: কলকাতা ও শহরতলিতে ভুয়ো কল সেন্টারে হানা, পুলিশের জালে আন্তর্জাতিক সাই...

তল্লাশি চালিয়ে অভিযুক্তদের ডেরা থেকে ৬০টিরও বেশি ডিজিটাল ডিভাইস, প্রচুর সিম কার্ড এবং যোগাযোগের জন্য ব্যবহৃত অত্যাধুনিক সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ। এছাড়াও উদ্ধার হয়েছে ব্যাংক সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথি এবং নগদ প্রায় ২০ লক্ষ টাকা।

২৫ নভে ২০২৬, ০৬:৩০ পিএম · 2 মিনিট
Kunal Ghosh : তৃণমূল ভাঙার চেষ্টা করছে বিজেপি! সাংবাদিকদের সামনে বিস্ফোরক কুনাল
মহানগর

Kunal Ghosh : তৃণমূল ভাঙার চেষ্টা করছে বিজেপি! সাংবাদিকদের সামনে বিস্ফোরক কুনাল

সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বক্তব্যকে আরও জোরালো করলেন বেলেঘাটার বিধায়ক কুনাল ঘোষ।

২৫ নভে ২০২৬, ০৪:৩২ পিএম · 1 মিনিট
Dilip Ghosh: প্রাইম টাইমে বাংলা ছবি না দেখালেই বাতিল হতে পারে হলের লাইসেন্স, কড়া বার্তা দিলীপ ঘোষের
মহানগর

Dilip Ghosh: প্রাইম টাইমে বাংলা ছবি না দেখালেই বাতিল হতে পারে হলের লাইসেন্স, কড়া...

নিউজ ডেস্ক: বাংলা চলচ্চিত্রের পাশে দাঁড়াতে এবার কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। সিনেমাহলে বাংলা ছবির প্রদর্শন বাধ্যতামূলক করার পাশাপাশি টলিউডের সামগ্রিক মানোন্নয়নের উপরেও জোর দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর স্পষ্ট বা...

২৫ নভে ২০২৬, ০৩:৪২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.