JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ০৩:৪৮ পিএম
Breaking
উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে! দিল্লি পুলিশের জবাব তলব আদাল... Paschim Midnapore: নার্সিংহোমের সামনেই পড়ে মৃত ভ্রূণ! টানাটানি করছে কুকুরের দল, চন্দ্রকোন... Dilip Ghosh: প্রাইম টাইমে বাংলা ছবি না দেখালেই বাতিল হতে পারে হলের লাইসেন্স, কড়া বার্তা দ... Assam: নদী থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ, নৃশংসতায় শিউরে উঠছে দেশ Sandip Mandi: ফুটবল পরিবারের ছেলে সন্দীপ মান্ডির সাফল্যে মেতে উঠেছে কল্যাণী Ajit Doval: ‘কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বকে সংঘাত ও সহযোগিতার এক নতুন রণক্ষেত্রে পরিণত করবে’:... Uttarakhand: পাহাড়ের মাথা ছুঁয়ে উঠছে বিশাল চাঁদ! উত্তরাখণ্ডের আকাশে অপূর্ব ‘মুনরাইজ’ Bangladesh: উত্তাল বাংলাদেশ! সাভার-আশুলিয়া-গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, রণক্ষেত্র মহাসড়ক উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে! দিল্লি পুলিশের জবাব তলব আদাল... Paschim Midnapore: নার্সিংহোমের সামনেই পড়ে মৃত ভ্রূণ! টানাটানি করছে কুকুরের দল, চন্দ্রকোন... Dilip Ghosh: প্রাইম টাইমে বাংলা ছবি না দেখালেই বাতিল হতে পারে হলের লাইসেন্স, কড়া বার্তা দ... Assam: নদী থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ, নৃশংসতায় শিউরে উঠছে দেশ Sandip Mandi: ফুটবল পরিবারের ছেলে সন্দীপ মান্ডির সাফল্যে মেতে উঠেছে কল্যাণী Ajit Doval: ‘কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বকে সংঘাত ও সহযোগিতার এক নতুন রণক্ষেত্রে পরিণত করবে’:... Uttarakhand: পাহাড়ের মাথা ছুঁয়ে উঠছে বিশাল চাঁদ! উত্তরাখণ্ডের আকাশে অপূর্ব ‘মুনরাইজ’ Bangladesh: উত্তাল বাংলাদেশ! সাভার-আশুলিয়া-গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, রণক্ষেত্র মহাসড়ক

Dilip Ghosh: প্রাইম টাইমে বাংলা ছবি না দেখালেই বাতিল হতে পারে হলের লাইসেন্স, কড়া বার্তা দিলীপ ঘোষের

Dilip Ghosh: প্রাইম টাইমে বাংলা ছবি না দেখালেই বাতিল হতে পারে হলের লাইসেন্স, কড়া বার্তা দিলীপ ঘোষের
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: বাংলা চলচ্চিত্রের পাশে দাঁড়াতে এবার কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। সিনেমাহলে বাংলা ছবির প্রদর্শন বাধ্যতামূলক করার পাশাপাশি টলিউডের সামগ্রিক মানোন্নয়নের উপরেও জোর দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর স্পষ্ট বার্তা, শুধু সরকারি উদ্যোগে বাংলা সিনেমার হাল ফিরবে না, নিজেদের ছবির মানও বাড়াতে হবে নির্মাতা, পরিচালক ও অভিনেতাদের। দক্ষিণী ছবিগুলি যদি গোটা দেশে জনপ্রিয়তা অর্জন করতে পারে, তাহলে বাংলা সিনেমা কেন পিছিয়ে থাকবে?

সম্প্রতি বলিউডের বড় বাজেটের ছবির মুক্তিকে কেন্দ্র করে বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রদর্শন নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। সেই পরিস্থিতির পর মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সিনেমা হলের মালিক, প্রযোজক, পরিচালক ও অভিনেতা-অভিনেত্রীদের বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যের সমস্ত সিনেমাহলে প্রাইম টাইমে দেখাতে হবে বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’। শুধু তাই নয়, প্রতিটি প্রেক্ষাগৃহে প্রাইম টাইমে অন্তত একটি বাংলা ছবি প্রদর্শন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়েছে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট সিনেমা হলের লাইসেন্স বাতিল পর্যন্ত হতে পারে।

পাশাপাশি বাংলা ছবির প্রদর্শনের সুযোগ বাড়াতে রাজ্যে নতুন ৫১টি সিনেমাহল তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। বাংলা চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে গঠন করা হচ্ছে একটি বিশেষ কমিটি। এই কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে।

কমিটিতে থাকছেন রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, শ্রীকান্ত মেহতা, রানা সরকার, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী এবং অরিজিৎ দত্ত। ২৬ নভেম্বর মিঠুন চক্রবর্তী ফিরে আসার পর কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে। বাংলা চলচ্চিত্রের সমস্যাগুলি চিহ্নিত করে তার সমাধানের পথও বাতলে দেবে এই কমিটি।

সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর মতে, বাংলা ছবির জন্য এই ধরনের পদক্ষেপ অনেক আগেই নেওয়া উচিত ছিল। তবে একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, বাংলা সিনেমার মান উন্নত না হলে শুধু প্রাইম টাইমে ছবি দেখিয়ে দর্শক টানা সম্ভব নয়।

দিলীপ ঘোষের কথায়, বাংলা ছবির সঙ্গে যুক্ত অভিনেতা, পরিচালক ও কলাকুশলীদের নিজেদের কাজের মান বাড়াতে হবে। নতুন পরিচালক ও অভিনেতাদের সুযোগ দিতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি দর্শকদের রুচি ও চাহিদার দিকেও নজর দিতে হবে।

তিনি আরও বলেন, বাংলা সিনেমার দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। এখানকার বহু পরিচালক ও অভিনেতা অন্য ভাষার চলচ্চিত্রেও সাফল্য পেয়েছেন। তাহলে আজ বাংলা ছবির এমন পরিস্থিতি কেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি। তাঁর মতে, অতীতে চলচ্চিত্র জগতে অতিরিক্ত রাজনীতির প্রভাব পড়েছে। এবার সেই পরিস্থিতি বদলে নতুনভাবে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

এখন দেখার, সরকারি উদ্যোগ, নতুন সিনেমাহল এবং বিশেষ কমিটির সুপারিশের হাত ধরে বাংলা চলচ্চিত্রের হারানো বাজার কতটা ফিরে আসে।

1 Views 0 Likes 0 Comments

Related News

Kolkata Metro: কলকাতায় দু’বার মোদী, উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া–সেক্টর ফাইভ মেট্রোর
মহানগর

Kolkata Metro: কলকাতায় দু’বার মোদী, উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া–সেক্টর ফাইভ মেট্রো...

নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুতেই কলকাতাবাসীর জন্য আসতে পারে বড় সুখবর। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হতে পারে নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সম্পূর্ণ মেট্রো পরিষেবা। আর এই বহু প্রতীক্ষিত মেট্রো রুটের উদ্...

২৫ নভে ২০২৬, ০৩:২৭ পিএম · 2 মিনিট
ছবি ঘিরে রাজনৈতিক বিতর্কের জের! একদিনের মধ্যেই কলকাতা পুরসভা থেকে সরানো হল শ্যামাপ্রসাদ ও সাভারকরের প্রতিকৃতি
মহানগর

ছবি ঘিরে রাজনৈতিক বিতর্কের জের! একদিনের মধ্যেই কলকাতা পুরসভা থেকে সরানো হল শ্যামাপ...

ছবি টাঙানোকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক, আর তার ২৪ ঘণ্টার মধ্যেই সেই ছবি সরিয়ে ফেলা। কলকাতা পুরসভার কাউন্সিলরস ক্লাবকে ঘিরে বুধবার এমনই এক ঘটনা সাম...

২৫ নভে ২০২৬, ০২:১৪ পিএম · 1 মিনিট
Kolkata Fire: এজেসি বোস রোডের তিনতলা বাড়িতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
মহানগর

Kolkata Fire: এজেসি বোস রোডের তিনতলা বাড়িতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্...

গত সপ্তাহের জোড়া অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের আগুনের গ্রাসে শহর কলকাতা। বুধবার সকালে শহরের অত্যন্ত ব্যস্ততম এলাকা এজেসি বোস রোডের একটি বহুতল আবাসনে ভয়াবহ আগুন লাগে। ঘিঞ্জি এবং সরু গলির ভেতরে বহুতলটি অবস্থিত হওয়ায় আগুন নেভানোর কাজে রীতিমতো হিমশিম খেতে হয় দমকল কর্মীদের।

২৫ নভে ২০২৬, ০১:৪৫ পিএম · 2 মিনিট
Satarup Ghosh: শারদ্বতের বিস্ফোরক মন্তব্যের ভিডিয়ো পোস্ট শতরূপের, নতুন রাজনৈতিক বিতর্ক
মহানগর

Satarup Ghosh: শারদ্বতের বিস্ফোরক মন্তব্যের ভিডিয়ো পোস্ট শতরূপের, নতুন রাজনৈতিক বি...

কলকাতা: বাংলার রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং বামপন্থীরা। এবার স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের একটি ভিডিয়ো ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিধাননগরে দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠক...

২৫ নভে ২০২৬, ১২:৫৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.