JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ০৩:৫১ পিএম
Breaking
উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে! দিল্লি পুলিশের জবাব তলব আদাল... Paschim Midnapore: নার্সিংহোমের সামনেই পড়ে মৃত ভ্রূণ! টানাটানি করছে কুকুরের দল, চন্দ্রকোন... Japanese Couple: বিচ্ছেদের চার বছর পর ফের সাতপাকে! জাপানি দম্পতির নতুন জীবন শুরু লখনউয়ের র... Dilip Ghosh: প্রাইম টাইমে বাংলা ছবি না দেখালেই বাতিল হতে পারে হলের লাইসেন্স, কড়া বার্তা দ... Assam: নদী থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ, নৃশংসতায় শিউরে উঠছে দেশ Sandip Mandi: ফুটবল পরিবারের ছেলে সন্দীপ মান্ডির সাফল্যে মেতে উঠেছে কল্যাণী Ajit Doval: ‘কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বকে সংঘাত ও সহযোগিতার এক নতুন রণক্ষেত্রে পরিণত করবে’:... Uttarakhand: পাহাড়ের মাথা ছুঁয়ে উঠছে বিশাল চাঁদ! উত্তরাখণ্ডের আকাশে অপূর্ব ‘মুনরাইজ’ উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে! দিল্লি পুলিশের জবাব তলব আদাল... Paschim Midnapore: নার্সিংহোমের সামনেই পড়ে মৃত ভ্রূণ! টানাটানি করছে কুকুরের দল, চন্দ্রকোন... Japanese Couple: বিচ্ছেদের চার বছর পর ফের সাতপাকে! জাপানি দম্পতির নতুন জীবন শুরু লখনউয়ের র... Dilip Ghosh: প্রাইম টাইমে বাংলা ছবি না দেখালেই বাতিল হতে পারে হলের লাইসেন্স, কড়া বার্তা দ... Assam: নদী থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ, নৃশংসতায় শিউরে উঠছে দেশ Sandip Mandi: ফুটবল পরিবারের ছেলে সন্দীপ মান্ডির সাফল্যে মেতে উঠেছে কল্যাণী Ajit Doval: ‘কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বকে সংঘাত ও সহযোগিতার এক নতুন রণক্ষেত্রে পরিণত করবে’:... Uttarakhand: পাহাড়ের মাথা ছুঁয়ে উঠছে বিশাল চাঁদ! উত্তরাখণ্ডের আকাশে অপূর্ব ‘মুনরাইজ’

উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে! দিল্লি পুলিশের জবাব তলব আদালতের

উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে! দিল্লি পুলিশের জবাব তলব আদালতের
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ২০২০ সালের দিল্লি হিংসা মামলায় বড় ধাক্কা খেলেন ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমাম। বুধবার সুপ্রিম কোর্ট তাঁদের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিল। তবে মামলার শুনানি চলবে। একই সঙ্গে দিল্লি পুলিশের কাছে এই বিষয়ে জবাব তলব করেছে শীর্ষ আদালত। আদালতের এই সিদ্ধান্তে আপাতত জেলমুক্তির আশা পূরণ হল না দু’জনের।

বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চে মামলাটির শুনানি হয়। উমর খালিদের হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিবাল। অন্যদিকে, শারজিল ইমামের পক্ষে সওয়াল করেন আইনজীবী সিদ্ধার্থ দাভে। দু’পক্ষের বক্তব্য শোনার পর আদালত জানিয়ে দেয়, এই মুহূর্তে অন্তর্বর্তী জামিন দেওয়া সম্ভব নয়। বিচারপতিদের বক্তব্য, দিল্লি পুলিশের পক্ষ না শুনে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। সেই কারণেই আবেদনকারীদের জামিনের আর্জিতে আপাতত সায় দেয়নি আদালত।

উমর ও শারজিলের আইনজীবীদের তরফে যুক্তি দেওয়া হয়, মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের জন্য সুপ্রিম কোর্ট আগেই এক বছরের সময়সীমা নির্ধারণ করেছিল। কিন্তু সেই সময়সীমার মধ্যেও প্রসিকিউশন সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। দীর্ঘদিন ধরে জেলবন্দি থাকার বিষয়টিও আদালতের সামনে তুলে ধরা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্ব দিল্লিতে ভয়াবহ হিংসার ঘটনা ঘটে। নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এবং জাতীয় নাগরিক পঞ্জি (NRC)-র বিরুদ্ধে আন্দোলনের আবহে এই সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল। ওই ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (UAPA)-এর অধীনে গ্রেপ্তার করা হয় উমর খালিদ ও শারজিল ইমামকে।

২০২০ সালের ২৫ অগস্ট গ্রেপ্তার হন শারজিল ইমাম। অন্যদিকে, ১৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় উমর খালিদকে। তারপর থেকে তাঁরা জেলবন্দি রয়েছেন।

বুধবারের শুনানিতে অন্তর্বর্তী জামিন না মেলায় আপাতত তাঁদের কারামুক্তির পথ আরও কঠিন হল। এখন নজর থাকবে দিল্লি পুলিশের জবাব এবং পরবর্তী শুনানির দিকে।

1 Views 0 Likes 0 Comments

Related News

Japanese Couple: বিচ্ছেদের চার বছর পর ফের সাতপাকে! জাপানি দম্পতির নতুন জীবন শুরু লখনউয়ের রাধা-কৃষ্ণ মন্দিরে, ভাইরাল বিয়ের ভিডিও!
দেশ

Japanese Couple: বিচ্ছেদের চার বছর পর ফের সাতপাকে! জাপানি দম্পতির নতুন জীবন শুরু ল...

মন্দির চত্বরে আয়োজিত এই ঘরোয়া অথচ আন্তরিক অনুষ্ঠানের মুহূর্তগুলো ইতিমধ্যেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, জাপানি ওই দম্পতি পুরোপুরি ভারতীয় সাজে সেজে উঠেছেন। বরের পরনে ছিল ছাই রঙের কুর্তা, কাঁধে গেরুয়া রঙের উত্তরীয় এবং গলায় গাঁদা ফুলের মালা।

২৫ নভে ২০২৬, ০৩:৪৪ পিএম · 2 মিনিট
Assam: নদী থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ, নৃশংসতায় শিউরে উঠছে দেশ
দেশ

Assam: নদী থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ, নৃশংসতায় শিউরে উঠছে দেশ

নিউজ ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে গরুপাচার রুখতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক সীমান্তরক্ষী জওয়ানের। পাচারকারীদের বাধা দিতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। অবশেষে বুধবার সকালে কুশিয়ারা নদী থেকে উদ্ধার হল তাঁর ক্ষতবিক্ষত দেহ। ...

২৫ নভে ২০২৬, ০৩:৩৭ পিএম · 2 মিনিট
Uttarakhand: পাহাড়ের মাথা ছুঁয়ে উঠছে বিশাল চাঁদ! উত্তরাখণ্ডের আকাশে অপূর্ব ‘মুনরাইজ’
দেশ

Uttarakhand: পাহাড়ের মাথা ছুঁয়ে উঠছে বিশাল চাঁদ! উত্তরাখণ্ডের আকাশে অপূর্ব ‘মুনরা...

উত্তরাখণ্ড: এক দিকে সারি সারি পাহাড়ের কালো অবয়ব, অন্য দিকে গাঢ় নীল আকাশ। তারই মাঝখান দিয়ে ধীরে ধীরে মাথা তুলছে বিশাল এক চাঁদ। প্রথমে মনে হবে, বুঝি পাহাড়ের চূড়াতেই আটকে রয়েছে চাঁদটি। তার পর একটু একটু করে উপরে উঠতেই চা...

২৫ নভে ২০২৬, ০৩:৩১ পিএম · 3 মিনিট
Assam: পুলিশের গাড়ি থেকে পালানোর চেষ্টা! দুলীয়াজান ট্রিপল মার্ডার কাণ্ডে গুলির লড়াই, জখম দুই অভিযুক্ত ও দুই পুলিশকর্মী
দেশ

Assam: পুলিশের গাড়ি থেকে পালানোর চেষ্টা! দুলীয়াজান ট্রিপল মার্ডার কাণ্ডে গুলির ল...

নিউজ ডেস্ক: অসমের দুলীয়াজানে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার কাণ্ডে এবার বড়সড় মোড়। তিনজনকে খুনের ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালাল পুলিশ। বরডুবির কাছে বালিজান চা বাগান সংলগ্ন এলাকায় এই এনকাউন্টারের ঘটনা ...

২৫ নভে ২০২৬, ০১:৩৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.