JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ০৩:৪১ পিএম
Breaking
Assam: নদী থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ, নৃশংসতায় শিউরে উঠছে দেশ Sandip Mandi: ফুটবল পরিবারের ছেলে সন্দীপ মান্ডির সাফল্যে মেতে উঠেছে কল্যাণী Ajit Doval: ‘কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বকে সংঘাত ও সহযোগিতার এক নতুন রণক্ষেত্রে পরিণত করবে’:... Uttarakhand: পাহাড়ের মাথা ছুঁয়ে উঠছে বিশাল চাঁদ! উত্তরাখণ্ডের আকাশে অপূর্ব ‘মুনরাইজ’ Bangladesh: উত্তাল বাংলাদেশ! সাভার-আশুলিয়া-গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, রণক্ষেত্র মহাসড়ক Kolkata Metro: কলকাতায় দু’বার মোদী, উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া–সেক্টর ফাইভ মেট্রোর Vaibhav Sooryavanshi: পরবর্তী শচীন বা কোহলি নয়, প্রথম বৈভব সূর্যবংশী! ১৫ বছরের বিস্ময়কে নি... মেঘের সমুদ্রের ওপরে দু’হাত ছড়িয়ে যিশু! সত্যি না এআই, তোলপাড় নেটপাড়া Assam: নদী থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ, নৃশংসতায় শিউরে উঠছে দেশ Sandip Mandi: ফুটবল পরিবারের ছেলে সন্দীপ মান্ডির সাফল্যে মেতে উঠেছে কল্যাণী Ajit Doval: ‘কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বকে সংঘাত ও সহযোগিতার এক নতুন রণক্ষেত্রে পরিণত করবে’:... Uttarakhand: পাহাড়ের মাথা ছুঁয়ে উঠছে বিশাল চাঁদ! উত্তরাখণ্ডের আকাশে অপূর্ব ‘মুনরাইজ’ Bangladesh: উত্তাল বাংলাদেশ! সাভার-আশুলিয়া-গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, রণক্ষেত্র মহাসড়ক Kolkata Metro: কলকাতায় দু’বার মোদী, উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া–সেক্টর ফাইভ মেট্রোর Vaibhav Sooryavanshi: পরবর্তী শচীন বা কোহলি নয়, প্রথম বৈভব সূর্যবংশী! ১৫ বছরের বিস্ময়কে নি... মেঘের সমুদ্রের ওপরে দু’হাত ছড়িয়ে যিশু! সত্যি না এআই, তোলপাড় নেটপাড়া

Sandip Mandi: ফুটবল পরিবারের ছেলে সন্দীপ মান্ডির সাফল্যে মেতে উঠেছে কল্যাণী

Sandip Mandi: ফুটবল পরিবারের ছেলে সন্দীপ মান্ডির সাফল্যে মেতে উঠেছে কল্যাণী
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক বাংলার কল্যাণীর সন্দীপ মান্ডি। ম্যাচের ৮৮ মিনিটে কর্নার থেকে হেডে বল জালে জড়িয়ে ভারতকে ২-১ গোলে জিতিয়ে দেন তিনি। তাঁর সেই জয়সূচক গোলেই দশমবার সাফ চ্যাম্পিয়ন হয় ভারত। আর সন্দীপের এই সাফল্যে গর্বিত গোটা কল্যাণী। দেশে ফিরতেই কলকাতা বিমানবন্দর থেকে নিজের শহর—সর্বত্রই পেলেন বীরের সম্মান।

সন্দীপের ফুটবলার হয়ে ওঠার গল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে পারিবারিক ঐতিহ্য। তাঁর বাবা সুন্দর মান্ডি ছিলেন রেলওয়ে ফুটবল দলের ডিফেন্ডার। কাকা সাগ্রাম মান্ডি একসময় মোহনবাগানের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ফলে ছোটবেলা থেকেই ফুটবলের পরিবেশে বড় হয়েছেন সন্দীপ। 

স্থানীয় মাঠে ফুটবলের প্রাথমিক পাঠ নেওয়ার পর যোগ দেন কল্যাণী মিউনিসিপ্যালিটি ফুটবল অ্যাকাডেমিতে। সেখানে প্রাক্তন জাতীয় ফুটবলার দেবজিৎ ঘোষ, দেবব্রত বিশ্বাস, কল্যাণ সেনগুপ্ত ও অজয় বেরার তত্ত্বাবধানে প্রশিক্ষণ নেন তিনি।

প্রথমে মাঝমাঠে খেললেও কোচ দেবজিৎ ঘোষ তাঁকে ডিফেন্সে নিয়ে আসেন। কোচদের মতে, সন্দীপ বরাবরই শৃঙ্খলাপরায়ণ এবং পরিশ্রমী। পরবর্তী সময়ে টাটা ফুটবল অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিয়ে মাত্র ১৭ বছর বয়সে জামশেদপুর এফসির হয়ে আইএসএলে অভিষেক হয় তাঁর। 

এরপর মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি ও ইন্টার কাশীর হয়ে খেলেছেন। ২০২৬ সালে যোগ দেন ইস্টবেঙ্গলে। লাল-হলুদ রক্ষণেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক গোলের পর সন্দীপ দেশে ফিরতেই কলকাতা বিমানবন্দরে তাঁকে ঘিরে উচ্ছ্বাস দেখা যায়। 

মা সরলা মান্ডির আবেগঘন অভ্যর্থনা ছিল বিশেষ মুহূর্ত। ঐতিহ্য মেনে তাঁর পা ধুইয়ে বরণ করা হয়। পরে কল্যাণীতে সাঁওতাল সম্প্রদায়ের মহিলারাও পিতলের থালায় তাঁর পা ধুইয়ে সম্মান জানান। ধামসা-মাদলের তালে চলে নাচ-গান। সেই আনন্দে সামিল হয়ে নিজেও নাচেন সন্দীপ। সিধু-কানুর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে ফিরে যান নিজের ফুটবলের শুরুর জায়গায়।

বাবার ফুটবল-ঐতিহ্য, কাকার অভিজ্ঞতা এবং কোচদের প্রশিক্ষণকে সঙ্গী করেই আজ জাতীয় দলের নায়ক সন্দীপ। এবার ইস্টবেঙ্গলের হয়ে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি ভারতীয় দলের রক্ষণেও নিজের জায়গা আরও শক্ত করাই তাঁর লক্ষ্য।

1 Views 0 Likes 0 Comments

Related News

Vaibhav Sooryavanshi: পরবর্তী  শচীন বা কোহলি নয়, প্রথম বৈভব সূর্যবংশী! ১৫ বছরের বিস্ময়কে নিয়ে বড় মন্তব্য প্রাক্তনের
ময়দান

Vaibhav Sooryavanshi: পরবর্তী শচীন বা কোহলি নয়, প্রথম বৈভব সূর্যবংশী! ১৫ বছরের বিস...

নিউজ ডেস্ক: ১৫ বছর বয়সে ৫৩ বলে ২০৪ রান! বৈভব সূর্যবংশীর ব্যাটিং দেখে শুধু ক্রিকেটপ্রেমীরাই নন, মুগ্ধ প্রাক্তন ক্রিকেটাররাও। তবে তাঁকে পরবর্তী শচীন তেন্ডুলকর, ব্রায়ান লারা কিংবা বিরাট কোহলি হিসাবে দেখতে নারাজ প্রাক্তন ভার...

২৫ নভে ২০২৬, ০৩:২৫ পিএম · 2 মিনিট
Real Madrid vs PSV: এমবাপের জোড়া গোলে পিএসভিকে পাঁচ গোল দিল রিয়াল
ময়দান

Real Madrid vs PSV: এমবাপের জোড়া গোলে পিএসভিকে পাঁচ গোল দিল রিয়াল

স্পোর্টস ডেস্ক: প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু বিরতির পর যে ঝড় তুলল জোসে মোরিনহোর দল, তা সামলানোর ক্ষমতা ছিল না পিএসভি আইন্দহোভেনের। জুড বেলিংহ্যামের অবিশ্বাস্য গোল, কিলিয়ান এমবাপের জোড়া এবং ফেডেরিকো ভ...

২৫ নভে ২০২৬, ০১:৫৪ পিএম · 2 মিনিট
Vaibhav Sooryavanshi: ৫৩ বলে ২০৪! বৈভবের ব্যাটিং দেখে যুবরাজের মুখে একটাই কথা, কী বললেন ‘সিক্সার কিং’?
ময়দান

Vaibhav Sooryavanshi: ৫৩ বলে ২০৪! বৈভবের ব্যাটিং দেখে যুবরাজের মুখে একটাই কথা, কী...

স্পোর্টস ডেস্ক: ১৫ বছর বয়সেই ব্যাট হাতে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছে বৈভব সূর্যবংশী। ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পর প্রশংসার বন্যায় ভাসছে এই কিশোর। সূর্যকুমার যাদবের পর এ বার বৈভবের ব্যাটিংয়ে মুগ্ধ যুবরাজ সিংও।...

২৫ নভে ২০২৬, ০১:৪১ পিএম · 2 মিনিট
Vaibhav Sooryavanshi: ৫৩ বলের তাণ্ডবে বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস! ১৫ বছরেই দ্বিশতরান, বৈভবের ছক্কার বন্যায় ভাসল মরুদেশ
ময়দান

Vaibhav Sooryavanshi: ৫৩ বলের তাণ্ডবে বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস! ১৫ বছরেই দ্বিশতর...

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট মাঠে বয়স যে শুধুই একটা সংখ্যা, আরও একবার প্রমাণ করে দিলেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই ব্যাট হাতে যে বিধ্বংসী ইনিংস খেললেন, তা দেখে কার্যত হতবাক ক্রিকেট দুনিয়া। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধ...

২৪ নভে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.