JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ০২:৩৮ পিএম
Breaking
মেঘের সমুদ্রের ওপরে দু’হাত ছড়িয়ে যিশু! সত্যি না এআই, তোলপাড় নেটপাড়া Houthi Attack: রিয়াধে ফের হুথি হামলা, আহত ২ ভারতীয়! সৌদির পাশে দাঁড়িয়ে এবার কী কড়া বার্ত... ছবি ঘিরে রাজনৈতিক বিতর্কের জের! একদিনের মধ্যেই কলকাতা পুরসভা থেকে সরানো হল শ্যামাপ্রসাদ ও... Real Madrid vs PSV: এমবাপের জোড়া গোলে পিএসভিকে পাঁচ গোল দিল রিয়াল Strait of Hormuz: যুদ্ধের ৯ মাসে বদলে গেল আন্তর্জাতিক জলপথের নিয়ন্ত্রণের সমীকরণ Kolkata Fire: এজেসি বোস রোডের তিনতলা বাড়িতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন Vaibhav Sooryavanshi: ৫৩ বলে ২০৪! বৈভবের ব্যাটিং দেখে যুবরাজের মুখে একটাই কথা, কী বললেন ‘স... Assam: পুলিশের গাড়ি থেকে পালানোর চেষ্টা! দুলীয়াজান ট্রিপল মার্ডার কাণ্ডে গুলির লড়াই, জখ... মেঘের সমুদ্রের ওপরে দু’হাত ছড়িয়ে যিশু! সত্যি না এআই, তোলপাড় নেটপাড়া Houthi Attack: রিয়াধে ফের হুথি হামলা, আহত ২ ভারতীয়! সৌদির পাশে দাঁড়িয়ে এবার কী কড়া বার্ত... ছবি ঘিরে রাজনৈতিক বিতর্কের জের! একদিনের মধ্যেই কলকাতা পুরসভা থেকে সরানো হল শ্যামাপ্রসাদ ও... Real Madrid vs PSV: এমবাপের জোড়া গোলে পিএসভিকে পাঁচ গোল দিল রিয়াল Strait of Hormuz: যুদ্ধের ৯ মাসে বদলে গেল আন্তর্জাতিক জলপথের নিয়ন্ত্রণের সমীকরণ Kolkata Fire: এজেসি বোস রোডের তিনতলা বাড়িতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন Vaibhav Sooryavanshi: ৫৩ বলে ২০৪! বৈভবের ব্যাটিং দেখে যুবরাজের মুখে একটাই কথা, কী বললেন ‘স... Assam: পুলিশের গাড়ি থেকে পালানোর চেষ্টা! দুলীয়াজান ট্রিপল মার্ডার কাণ্ডে গুলির লড়াই, জখ...

মেঘের সমুদ্রের ওপরে দু’হাত ছড়িয়ে যিশু! সত্যি না এআই, তোলপাড় নেটপাড়া

মেঘের সমুদ্রের ওপরে দু’হাত ছড়িয়ে যিশু! সত্যি না এআই, তোলপাড় নেটপাড়া
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: নীচে যত দূর চোখ যায়, শুধুই সাদা মেঘের আস্তরণ। তার ওপর দু’হাত ছড়িয়ে দাঁড়িয়ে রয়েছে বিশাল এক মূর্তি! দেখে মনে হবে যেন মেঘের সমুদ্রে ভাসছে ব্রাজিলের বিখ্যাত ক্রাইস্ট দ্য রিডিমার। এমনই অবিশ্বাস্য দৃশ্যের ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। প্রথমে অনেকেই ভেবেছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হয়েছে এই ছবি। কিন্তু না, প্রকৃতিরই এক বিরল আবহাওয়াজনিত খেলা ধরা পড়েছে ক্যামেরায়।

https://x.com/Complex/status/2125514847089770903?a=gGLn3iyiGfC0B-1AOdQ&s=20

ব্রাজিলের রিও ডি জেনেইরোর করকোভাদো পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মূর্তিটি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭১০ মিটার উঁচুতে দাঁড়িয়ে রয়েছে ৩০ মিটারেরও বেশি উচ্চতার এই স্থাপত্য। সম্প্রতি পাহাড়ের নীচের অংশ এবং আশপাশের শহর ঘন মেঘে ঢেকে যায়। কিন্তু পাহাড়ের চূড়া এবং মূর্তিটি থেকে যায় মেঘের উপরে। ফলে দূর থেকে দেখে মনে হচ্ছিল, সাদা মেঘের বিশাল সমুদ্রের উপর দাঁড়িয়ে রয়েছে যিশুর মূর্তি।

ব্রাজিলের অডিয়োভিসুয়াল বিশেষজ্ঞ মার্সিও আমারো এবং আলোকচিত্রী হুম্বের্তো বাদ্দিনি এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। তাঁদের তোলা ছবি ও ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। মুহূর্তের মধ্যে তা নিয়ে শুরু হয় আলোচনা।

আবহবিদ্যার ভাষায় এই ঘটনাকে বলা হয় ‘অরোগ্রাফিক লিফট’। আটলান্টিক মহাসাগর থেকে আসা আর্দ্র বাতাস করকোভাদো পাহাড়ে ধাক্কা খেয়ে উপরের দিকে উঠে যায়। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাস ঠান্ডা হয় এবং জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে। সেই মেঘ পাহাড়ের নীচের ঢাল ও শহরকে ঢেকে ফেললেও চূড়া অনেক সময় পরিষ্কার থাকে।

১৯৩১ সালে তৈরি এই মূর্তি বিশ্বের অন্যতম পরিচিত পর্যটনস্থল। বিশ্বের নতুন সাত আশ্চর্যের তালিকাতেও রয়েছে তার নাম। প্রকৃতির এমন অপূর্ব দৃশ্য ফের একবার মুগ্ধ করল গোটা বিশ্বকে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Houthi Attack: রিয়াধে ফের হুথি হামলা, আহত ২ ভারতীয়! সৌদির পাশে দাঁড়িয়ে এবার কী কড়া বার্তা দিল নয়াদিল্লি?
বিদেশ

Houthi Attack: রিয়াধে ফের হুথি হামলা, আহত ২ ভারতীয়! সৌদির পাশে দাঁড়িয়ে এবার কী কড...

নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ায় সংঘাতের আঁচ আরও বাড়ল। সৌদি আরবের রাজধানী রিয়াধের আর্থিক কেন্দ্রে একটি বহুতলে হুথি বিদ্রোহীদের হামলায় আহত হলেন ১১ জন। তাঁদের মধ্যে দু’জন ভারতীয় নাগরিক। মঙ্গলবারের এই হামলার তীব্র নিন্দা করেছে ভা...

২৫ নভে ২০২৬, ০২:২৪ পিএম · 1 মিনিট
Strait of Hormuz: যুদ্ধের ৯ মাসে বদলে গেল আন্তর্জাতিক জলপথের নিয়ন্ত্রণের সমীকরণ
বিদেশ

Strait of Hormuz: যুদ্ধের ৯ মাসে বদলে গেল আন্তর্জাতিক জলপথের নিয়ন্ত্রণের সমীকরণ

নিউজ ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণের পথ হরমুজ প্রণালী। এক দিকে পারস্য উপসাগর, অন্য দিকে ওমান উপসাগর ও আরব সাগর। এই সরু জলপথ দিয়েই শান্তির সময়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহণ হয়। কি...

২৫ নভে ২০২৬, ০১:৪৯ পিএম · 5 মিনিট
Motherhood: কোলে সন্তান, হাতেই সংসদের মাইক! মাতৃত্ব সামলে দায়িত্ব পালনে নজির গড়লেন মহিলা সাংসদ, ভাইরাল ভিডিও ঘিরে চর্চা
বিদেশ

Motherhood: কোলে সন্তান, হাতেই সংসদের মাইক! মাতৃত্ব সামলে দায়িত্ব পালনে নজির গড়লে...

সংসদের অধিবেশন চলাকালীন নিজের ছোট সন্তানদের সঙ্গে নিয়েই বক্তব্য রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এক মহিলা সাংসদ। কর্মজীবন ও মাতৃত্বের মেলবন্ধনের এই বিরল দৃশ্য ক্যামেরাবন্দি হতেই তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম ও নেটদুনিয়ায় বিষয়টি নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া—একদিকে যেমন কর্মজীবী মায়েদের জন্য একে বড় অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে সংসদীয় শিষ্টাচার ও নিয়মকানুন নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

২৫ নভে ২০২৬, ০১:২৮ পিএম · 2 মিনিট
Pakistan: পাকিস্তানের মাটিতে জঙ্গি ডেরা! ক্যামেরার সামনেই ISI-যোগ স্বীকার জইশ কমান্ডারের
বিদেশ

Pakistan: পাকিস্তানের মাটিতে জঙ্গি ডেরা! ক্যামেরার সামনেই ISI-যোগ স্বীকার জইশ কমান...

নিউজ ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ তুলে এসেছে ভারত। তবে সেই অভিযোগ বারবার অস্বীকার করেছে ইসলামাবাদ। এবার পাকিস্তানের মাটিতে দাঁড়িয়েই জঙ্গি কার্যকলাপ এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ে...

২৫ নভে ২০২৬, ১২:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.