নিউজ ডেস্ক: ছবি টাঙানোকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক, আর তার ২৪ ঘণ্টার মধ্যেই সেই ছবি সরিয়ে ফেলা। কলকাতা পুরসভার কাউন্সিলরস ক্লাবকে ঘিরে বুধবার এমনই এক ঘটনা সামনে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার। কলকাতা পুরসভার সদর দফতরের কাউন্সিলরস ক্লাবে নতুন করে আটজন বিশিষ্ট ব্যক্তিত্বের ছবি টাঙানো হয়। তাঁদের মধ্যে ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সাভারকর, সর্দার বল্লভভাই প্যাটেল, রানি লক্ষ্মীবাঈ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বি আর আম্বেদকর, বীরেন্দ্রনাথ শাসমল এবং মহারানা প্রতাপ। এই নতুন সংযোজনকে ঘিরেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক।




