JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ০১:০৬ পিএম
Breaking
Satarup Ghosh: শারদ্বতের বিস্ফোরক মন্তব্যের ভিডিয়ো পোস্ট শতরূপের, নতুন রাজনৈতিক বিতর্ক Rekha Patra: বিধায়ক রেখা পাত্রের শরীরে বিষ কীভাবে? ষড়যন্ত্রের আশঙ্কা দিদির, শ্বশুর-শাশুড়... Kolkata Police: হেলমেট নেই? কলকাতায় এবার বাইক পার্কিংও বন্ধ! Pakistan: পাকিস্তানের মাটিতে জঙ্গি ডেরা! ক্যামেরার সামনেই ISI-যোগ স্বীকার জইশ কমান্ডারের Paresh Ram Das: জেলবন্দি তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ফের গণধ*র্ষ*ণের অভিযোগ Share Market: সোমবারের ধাক্কা ভুলে শেয়ারবাজারে মহাঝড়! এক সকালেই ১৭০০ পয়েন্ট বাড়ল সেনসেক্... Kolkata Municipal Corporation Election: সুপ্রিম কোর্টের প্রস্তাবে বাড়ল জট, আপাতত বহাল স্থ... Kashmir: মাইনাস ১.৯ ডিগ্রিতে জমে যাচ্ছে শ্রীনগর! মরশুমের শীতলতম রাত, কাশ্মীরে কি এবার তুষা... Satarup Ghosh: শারদ্বতের বিস্ফোরক মন্তব্যের ভিডিয়ো পোস্ট শতরূপের, নতুন রাজনৈতিক বিতর্ক Rekha Patra: বিধায়ক রেখা পাত্রের শরীরে বিষ কীভাবে? ষড়যন্ত্রের আশঙ্কা দিদির, শ্বশুর-শাশুড়... Kolkata Police: হেলমেট নেই? কলকাতায় এবার বাইক পার্কিংও বন্ধ! Pakistan: পাকিস্তানের মাটিতে জঙ্গি ডেরা! ক্যামেরার সামনেই ISI-যোগ স্বীকার জইশ কমান্ডারের Paresh Ram Das: জেলবন্দি তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ফের গণধ*র্ষ*ণের অভিযোগ Share Market: সোমবারের ধাক্কা ভুলে শেয়ারবাজারে মহাঝড়! এক সকালেই ১৭০০ পয়েন্ট বাড়ল সেনসেক্... Kolkata Municipal Corporation Election: সুপ্রিম কোর্টের প্রস্তাবে বাড়ল জট, আপাতত বহাল স্থ... Kashmir: মাইনাস ১.৯ ডিগ্রিতে জমে যাচ্ছে শ্রীনগর! মরশুমের শীতলতম রাত, কাশ্মীরে কি এবার তুষা...

Kolkata Municipal Corporation Election: সুপ্রিম কোর্টের প্রস্তাবে বাড়ল জট, আপাতত বহাল স্থগিতাদেশ!

Kolkata Municipal Corporation Election: সুপ্রিম কোর্টের প্রস্তাবে বাড়ল জট, আপাতত বহাল স্থগিতাদেশ!
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে জটিলতা আরও বাড়ল। ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় আপাতত কোনও স্বস্তি মিলল না রাজ্য সরকারের। কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস সংক্রান্ত মামলাটি কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে পাঠানোর প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, ডিভিশন বেঞ্চ এই মামলায় নিজেদের অবস্থান স্পষ্ট না করা পর্যন্ত কলকাতা পুরসভার নির্বাচন স্থগিত রাখার প্রস্তাবও দিয়েছে শীর্ষ আদালত। ফলে পুরভোট ঘোষণার উপর কলকাতা হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশ আপাতত বহাল থাকছে।

বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এই মামলার শুনানি হয়। তবে এ দিন কোনও অন্তর্বর্তিকালীন নির্দেশ দেয়নি আদালত। আগামী ৩০ নভেম্বর মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। ফলে কলকাতা পুরসভার নির্বাচন কবে হবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই গেল।

উল্লেখ্য, সম্প্রতি কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে। কলকাতা পুরসভার ক্ষেত্রে ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হয়েছে। অন্যদিকে, হাওড়া পুরসভার ওয়ার্ডের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার বিলও বিধানসভায় পাশ হয়েছে। এই পুনর্বিন্যাসের প্রক্রিয়া নিয়েই আপত্তি ওঠে।

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বেআইনি বলে অভিযোগ তুলে গত ১১ সেপ্টেম্বর কলকাতা হাই কোর্টে মামলা করেন সিপিএম নেত্রী দীপু দাস। তাঁর অভিযোগ ছিল, ওয়ার্ডগুলির সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে আইন মেনে প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। অন্যদিকে, হাওড়া পুরসভার ওয়ার্ড বিন্যাসের বিরুদ্ধেও মামলা করেছেন সিপিএমের প্রাক্তন মেয়র পারিষদ তথা মধ্য হাওড়ার প্রাক্তন বিধানসভা নির্বাচনের প্রার্থী ইমতিয়াজ আহমেদ।

গত ৬ নভেম্বর কলকাতা পুরসভার নির্বাচন ঘোষণার উপর স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না বলে জানানো হয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

সোমবার সুপ্রিম কোর্টে শুনানির সময় রাজ্যের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানান, মামলাকারীর মূল আপত্তি ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধি নিয়ে নয়, বরং ওয়ার্ডগুলির সীমানা পুনর্নির্ধারণ নিয়ে। তাঁর বক্তব্য, পুনর্বিন্যাসের সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে। পুর কমিশনার স্মিতা পাণ্ডে এককভাবে কোনও সিদ্ধান্ত নেননি।

এছাড়াও রাজ্যের তরফে জানানো হয়, আপত্তি শোনার জন্য ১০ জন আধিকারিক নিয়োগ করা হয়েছিল। মোট ২৮৫টি শুনানির নোটিস পাঠানো হয় এবং দু’দফায় আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছিল। এমনকি সর্বদল বৈঠকও হয়েছিল বলে আদালতে দাবি করা হয়।

তবে শুনানিতে ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে রাজ্য সরকারের আইনি ক্ষমতা নিয়েই প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচি জানতে চান, নির্বাচিত পুরসভার অস্তিত্ব না থাকলে ৬০১ নম্বর ধারায় পুরসভার কাছ থেকে সুপারিশ পাওয়ার বিষয়টি কীভাবে সম্ভব?

এই প্রশ্নের পরেই মামলাটি ডিভিশন বেঞ্চে পাঠানোর প্রস্তাব সামনে আসে। এখন নজর ৩০ নভেম্বরের শুনানির দিকে। সেই দিন আদালত কী অবস্থান নেয়, তার উপরই নির্ভর করছে কলকাতা পুরভোটের পরবর্তী গতিপথ।

2 Views 0 Likes 0 Comments

Related News

Satarup Ghosh: শারদ্বতের বিস্ফোরক মন্তব্যের ভিডিয়ো পোস্ট শতরূপের, নতুন রাজনৈতিক বিতর্ক
মহানগর

Satarup Ghosh: শারদ্বতের বিস্ফোরক মন্তব্যের ভিডিয়ো পোস্ট শতরূপের, নতুন রাজনৈতিক বি...

কলকাতা: বাংলার রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং বামপন্থীরা। এবার স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের একটি ভিডিয়ো ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিধাননগরে দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠক...

২৫ নভে ২০২৬, ১২:৫৯ পিএম · 2 মিনিট
Kolkata Police: হেলমেট নেই? কলকাতায় এবার বাইক পার্কিংও বন্ধ!
মহানগর

Kolkata Police: হেলমেট নেই? কলকাতায় এবার বাইক পার্কিংও বন্ধ!

নিউজ ডেস্ক: হেলমেট ছাড়া বাইক চালালে শুধু জরিমানাই নয়, এবার পার্কিং নিয়েও সমস্যায় পড়তে পারেন চালকরা। পথ নিরাপত্তা নিশ্চিত করতে আরও কড়া পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুলিশ। লালবাজারের নতুন নির্দেশ, হেলমেট ছাড়া কোনও বাইক বা...

২৫ নভে ২০২৬, ১২:৫৬ পিএম · 2 মিনিট
Kolkata Municipal Corporation: কলকাতা পুরসভার ইতিহাসে নজিরবিহীন ঘটনা!
মহানগর

Kolkata Municipal Corporation: কলকাতা পুরসভার ইতিহাসে নজিরবিহীন ঘটনা!

কলকাতা: ১৫০ বছরেরও বেশি পুরনো ইতিহাসে প্রথমবার! কলকাতা পুরনিগমের কাউন্সিলর ক্লাবে স্থান পেল বিনায়ক দামোদর সাভারকরের ছবি। আর এই একটি সিদ্ধান্ত ঘিরেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক মহল। শুধু সাভারকর নন, কাউন্স...

২৫ নভে ২০২৬, ১২:৪৩ পিএম · 2 মিনিট
Kunal Ghosh : স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্য ঘিরেই তৃণমূলের তোপ! বিজেপির ‘উইশ লিস্ট’ ফাঁসের দাবি কুণাল ঘোষের, কী নিয়ে শুরু রাজনৈতিক তরজা?
মহানগর

Kunal Ghosh : স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্য ঘিরেই তৃণমূলের তোপ! বিজেপির ‘উইশ লিস্ট’ ফা...

সোশ্যাল মিডিয়ায় স্বাস্থ্যমন্ত্রীকে নিশানা করে কটাক্ষ কুনালের, বিজেপির মনের কথা বা ‘উইশ লিস্ট’ বুঝতে হলে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যই যথেষ্ট।

২৫ নভে ২০২৬, ১২:০৩ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.