JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ০১:০৬ পিএম
Breaking
Satarup Ghosh: শারদ্বতের বিস্ফোরক মন্তব্যের ভিডিয়ো পোস্ট শতরূপের, নতুন রাজনৈতিক বিতর্ক Rekha Patra: বিধায়ক রেখা পাত্রের শরীরে বিষ কীভাবে? ষড়যন্ত্রের আশঙ্কা দিদির, শ্বশুর-শাশুড়... Kolkata Police: হেলমেট নেই? কলকাতায় এবার বাইক পার্কিংও বন্ধ! Pakistan: পাকিস্তানের মাটিতে জঙ্গি ডেরা! ক্যামেরার সামনেই ISI-যোগ স্বীকার জইশ কমান্ডারের Paresh Ram Das: জেলবন্দি তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ফের গণধ*র্ষ*ণের অভিযোগ Share Market: সোমবারের ধাক্কা ভুলে শেয়ারবাজারে মহাঝড়! এক সকালেই ১৭০০ পয়েন্ট বাড়ল সেনসেক্... Kolkata Municipal Corporation Election: সুপ্রিম কোর্টের প্রস্তাবে বাড়ল জট, আপাতত বহাল স্থ... Kashmir: মাইনাস ১.৯ ডিগ্রিতে জমে যাচ্ছে শ্রীনগর! মরশুমের শীতলতম রাত, কাশ্মীরে কি এবার তুষা... Satarup Ghosh: শারদ্বতের বিস্ফোরক মন্তব্যের ভিডিয়ো পোস্ট শতরূপের, নতুন রাজনৈতিক বিতর্ক Rekha Patra: বিধায়ক রেখা পাত্রের শরীরে বিষ কীভাবে? ষড়যন্ত্রের আশঙ্কা দিদির, শ্বশুর-শাশুড়... Kolkata Police: হেলমেট নেই? কলকাতায় এবার বাইক পার্কিংও বন্ধ! Pakistan: পাকিস্তানের মাটিতে জঙ্গি ডেরা! ক্যামেরার সামনেই ISI-যোগ স্বীকার জইশ কমান্ডারের Paresh Ram Das: জেলবন্দি তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ফের গণধ*র্ষ*ণের অভিযোগ Share Market: সোমবারের ধাক্কা ভুলে শেয়ারবাজারে মহাঝড়! এক সকালেই ১৭০০ পয়েন্ট বাড়ল সেনসেক্... Kolkata Municipal Corporation Election: সুপ্রিম কোর্টের প্রস্তাবে বাড়ল জট, আপাতত বহাল স্থ... Kashmir: মাইনাস ১.৯ ডিগ্রিতে জমে যাচ্ছে শ্রীনগর! মরশুমের শীতলতম রাত, কাশ্মীরে কি এবার তুষা...

Rekha Patra: বিধায়ক রেখা পাত্রের শরীরে বিষ কীভাবে? ষড়যন্ত্রের আশঙ্কা দিদির, শ্বশুর-শাশুড়ির বিস্ফোরক অভিযোগে বাড়ল রহস্য

Rekha Patra: বিধায়ক রেখা পাত্রের শরীরে বিষ কীভাবে? ষড়যন্ত্রের আশঙ্কা দিদির, শ্বশুর-শাশুড়ির বিস্ফোরক অভিযোগে বাড়ল রহস্য
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতাকে কেন্দ্র করে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। কীভাবে তাঁর শরীরে ঢুকল মারাত্মক কীটনাশক? নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে কোনও গভীর ষড়যন্ত্র? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক ও পারিবারিক মহলে। বিধায়কের অসুস্থতার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে পরিবারের তরফে। অন্যদিকে, রেখার দিদি এবং শ্বশুর-শাশুড়ির পরস্পরবিরোধী বক্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

রেখার সর্বক্ষণের সঙ্গী তাঁর দিদি রেবা নস্কর। মঙ্গলবার বোনের অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি ষড়যন্ত্রের আশঙ্কা জানিয়েছেন। তাঁর কথায়, ঘটনার পিছনে গভীর কোনও ষড়যন্ত্র থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন। তবে এই ঘটনায় কারা জড়িত থাকতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি তিনি।

রেবা জানিয়েছেন, বোনের সঙ্গে সব সময় থাকলেও কীভাবে এই ঘটনা ঘটল, তা তিনি বুঝতে পারছেন না। বাড়িতে কখনও ঘাস মারার কীটনাশক ছিল বলেও তাঁর মনে পড়ছে না। রেখা স্পষ্টবাদী এবং সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করেন। তাঁর কথায় কেউ ক্ষুব্ধ হয়ে এমন কোনও ঘটনা ঘটিয়েছে কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। তবে কোনও সিদ্ধান্তে পৌঁছনোর আগে তদন্তের প্রয়োজন বলে জানিয়েছেন।

অন্যদিকে, সন্দেশখালির পাত্রপাড়ায় বসে রেখার শ্বশুর ধীরেন পাত্র সম্পূর্ণ অন্য সুরে কথা বলেছেন। তাঁর অভিযোগ, বিধায়ক হওয়ার পর থেকে রেখা আর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন না। ভোটের পর থেকে শ্বশুরবাড়িতে তাঁর যাতায়াতও নেই বলে দাবি করেন তিনি। এমনকী রেখার স্বামী সন্দীপকে তাঁর বোন ও ভগ্নিপতি মারধর করেছিলেন বলেও অভিযোগ তুলেছেন ধীরেন। পাশে বসে রেখার শাশুড়ি অনুপমা পাত্রও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁদের কোনও খোঁজখবর নেন না বিধায়ক।

উল্লেখ্য, সন্দেশখালির প্রতিবাদী মুখ হিসেবে পরিচিত রেখা পাত্র প্রথমে বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরে হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হন তিনি। শনিবার রাতে তীব্র বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। হাসপাতালে গিয়ে দেখা যায়, ধীরে ধীরে কথা বলছেন তিনি। নিজের সুস্থতার বিষয়ে জানতে চাইলে হাত নেড়ে সম্মতি জানান। এ দিন তাঁর সিটিস্ক্যানও করা হয়েছে। তাঁকে দেখতে হাসপাতালে যান বিজেপি নেত্রী অর্চনা মজুমদার।

রেখার অসুস্থতার ঘটনায় এখনও বিষক্রিয়ার সঠিক কারণ নিশ্চিত হয়নি। কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার কিংবা ঘাস মারার কীটনাশক খাওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। তবে কীভাবে তাঁর শরীরে বিষ প্রবেশ করল, তা এখনও স্পষ্ট নয়।

সব মিলিয়ে, একদিকে দিদির ষড়যন্ত্রের আশঙ্কা, অন্যদিকে শ্বশুর-শাশুড়ির পারিবারিক অভিযোগ রেখা পাত্রের অসুস্থতাকে ঘিরে রহস্য আরও বেড়েছে। এখন তদন্তে কী উঠে আসে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

1 Views 0 Likes 0 Comments

Related News

Paresh Ram Das: জেলবন্দি তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ফের গণধ*র্ষ*ণের অভিযোগ
রাজ্য

Paresh Ram Das: জেলবন্দি তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ফের গণধ*র্ষ*ণের অভিযোগ

নিউজ ডেস্ক: ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে ঘিরে নতুন করে বিতর্ক। ধর্ষণের মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলবন্দি রয়েছেন তিনি। এর মধ্যেই তাঁর বিরুদ্ধে উঠল আরও গুরুতর অভিযোগ। এ বার পরেশরাম-সহ মোট আট জনের বিরুদ্...

২৫ নভে ২০২৬, ১২:৫৩ পিএম · 2 মিনিট
Singur: সিঙ্গুরে ট্রাক কারখানার পর আরও বড় চমক! কী ইঙ্গিত দিলেন স্বপন দাশগুপ্ত?
রাজ্য

Singur: সিঙ্গুরে ট্রাক কারখানার পর আরও বড় চমক! কী ইঙ্গিত দিলেন স্বপন দাশগুপ্ত?

সিঙ্গুর: দীর্ঘদিনের শিল্প-জট কাটিয়ে কি এবার সত্যিই নতুন শিল্পের মানচিত্রে জায়গা করে নিতে চলেছে সিঙ্গুর? অশোক লেল্যান্ডের ট্রাক তৈরির কারখানা গড়ার উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই নতুন আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। তবে এবার স...

২৫ নভে ২০২৬, ১২:১৬ পিএম · 2 মিনিট
Train Stone Pelting: হঠাৎ বিকট শব্দ, মুহূর্তেই আতঙ্ক! খড়্গপুরের কাছে চলন্ত হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেসে কীভাবে ভাঙল জানলার কাচ?
রাজ্য

Train Stone Pelting: হঠাৎ বিকট শব্দ, মুহূর্তেই আতঙ্ক! খড়্গপুরের কাছে চলন্ত হাওড়া...

খড়গপুর স্টেশনে ঠিক ঢোকার আগেই ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। খড়গপুর স্টেশন থেকে প্রায় দু কিলোমিটার আগে হাতিগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

২৫ নভে ২০২৬, ১১:৫৮ এএম · 2 মিনিট
Calcutta High Court: আদালতকে না জানিয়েই ভিনরাজ্যে গ্রেপ্তার! পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, শেষ পর্যন্ত জামিন অভিযুক্তর
রাজ্য

Calcutta High Court: আদালতকে না জানিয়েই ভিনরাজ্যে গ্রেপ্তার! পুলিশের ভূমিকায় ক্ষুব...

নিউজ ডেস্ক: আগাম জামিনের আবেদন তখনও বিচারাধীন। তার মধ্যেই আদালতকে কিছু না জানিয়ে ভিনরাজ্য থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। আর পুলিশের এই পদক্ষেপেই তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বিশেষ ক্ষমতা প্রয়োগ করে অভি...

২৫ নভে ২০২৬, ১১:১৩ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.