JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ১১:৩৮ এএম
Breaking
Kolkata Municipal Election: পুরভোটের আগে বড় ধাক্কা? পুর প্রশাসকের ক্ষমতা নিয়েই সুপ্রিম কো... Dalai Lama: চিনের আপত্তি উপেক্ষা! দিল্লিতে দলাই লামার জন্য বিশেষ সরকারি বাংলো, নিরাপত্তায়... Maharashtra: পরদিনই বোর্ডিং স্কুলে যাওয়ার প্রস্তুতি! কিন্তু তার আগের দিনই ঘটে গেল এমন এক ঘ... EB Raid: বাজারে হঠাৎ EB-র অভিযান! শ্যামবাজার থেকে কোলে মার্কেট, কোন বিষয় খতিয়ে দেখতে তৎপর... Calcutta High Court: আদালতকে না জানিয়েই ভিনরাজ্যে গ্রেপ্তার! পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হাইকো... Bangladesh Labour Protest: ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি! তবুও কাটল না অসন্তোষ AI Stocks: একদিনেই উধাও এআইয়ের দাপট! ওয়াল স্ট্রিটে ৯৩ লক্ষ কোটি টাকার ধস, মুখ থুবড়ে পড়ল... Sujit Bose: পুর নিয়োগ দুর্নীতিতে নতুন মোড়! এ বার সিবিআইয়ের নজরে সুজিত বসুর শ্যালক, উঠছে চ... Kolkata Municipal Election: পুরভোটের আগে বড় ধাক্কা? পুর প্রশাসকের ক্ষমতা নিয়েই সুপ্রিম কো... Dalai Lama: চিনের আপত্তি উপেক্ষা! দিল্লিতে দলাই লামার জন্য বিশেষ সরকারি বাংলো, নিরাপত্তায়... Maharashtra: পরদিনই বোর্ডিং স্কুলে যাওয়ার প্রস্তুতি! কিন্তু তার আগের দিনই ঘটে গেল এমন এক ঘ... EB Raid: বাজারে হঠাৎ EB-র অভিযান! শ্যামবাজার থেকে কোলে মার্কেট, কোন বিষয় খতিয়ে দেখতে তৎপর... Calcutta High Court: আদালতকে না জানিয়েই ভিনরাজ্যে গ্রেপ্তার! পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হাইকো... Bangladesh Labour Protest: ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি! তবুও কাটল না অসন্তোষ AI Stocks: একদিনেই উধাও এআইয়ের দাপট! ওয়াল স্ট্রিটে ৯৩ লক্ষ কোটি টাকার ধস, মুখ থুবড়ে পড়ল... Sujit Bose: পুর নিয়োগ দুর্নীতিতে নতুন মোড়! এ বার সিবিআইয়ের নজরে সুজিত বসুর শ্যালক, উঠছে চ...

Calcutta High Court: আদালতকে না জানিয়েই ভিনরাজ্যে গ্রেপ্তার! পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, শেষ পর্যন্ত জামিন অভিযুক্তর

Calcutta High Court: আদালতকে না জানিয়েই ভিনরাজ্যে গ্রেপ্তার! পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, শেষ পর্যন্ত জামিন অভিযুক্তর
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: আগাম জামিনের আবেদন তখনও বিচারাধীন। তার মধ্যেই আদালতকে কিছু না জানিয়ে ভিনরাজ্য থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। আর পুলিশের এই পদক্ষেপেই তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বিশেষ ক্ষমতা প্রয়োগ করে অভিযুক্তকে অন্তর্বর্তী জামিনও দিলেন বিচারপতি। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার একটি মামলাকে কেন্দ্র করে এই ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।

ঘটনায় অভিযুক্ত সইদুল শেখ। তিনি স্থানীয় একটি পঞ্চায়েতের উপপ্রধান। তাঁর বিরুদ্ধে একটি মুদিখানার দোকানে আগুন লাগানো এবং এক দম্পতিকে মারধর করে জখম করার অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলায় আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

অভিযুক্তের আইনজীবী সাবির আহমেদ ও অরিজিৎভূষণ বাগচীর দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাঁদের মক্কেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকী, গ্রামবাসীরা তাঁর সম্পত্তি ভাঙচুর করেছেন বলেও অভিযোগ করেন তাঁরা। আইনজীবীদের আরও দাবি, প্রায় এক বছর আগে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো একাধিক মামলাতেও তাঁকে জড়ানো হয়েছিল। যদিও সেই মামলাগুলিতে তিনি ইতিমধ্যেই জেলা আদালত থেকে জামিন পেয়েছেন।

আদালতে আগাম জামিনের আবেদনের শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবীকে কেস ডায়েরি এবং আঘাতের রিপোর্ট জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী শুনানিতে নথি পেশ না করে আদালতকে জানানো হয়, অভিযুক্তকে ভিনরাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এই খবর শুনেই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তাঁর পর্যবেক্ষণ, পুলিশের এই পদক্ষেপ সম্পর্কে আদালত কিংবা রাজ্যের আইনজীবী, কাউকেই কিছু জানানো হয়নি। পুরো বিষয়টি অন্ধকারে রাখা হয়েছিল। পুলিশের জমা দেওয়া রিপোর্টেও বিষয়টি এড়িয়ে যাওয়ার প্রবণতা স্পষ্ট বলে মন্তব্য করে আদালত।

এর পরেই বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সইদুল শেখের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন বিচারপতি। বসিরহাটের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের নির্ধারিত শর্তে তাঁকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পরবর্তীতে কেস ডায়েরি ও আঘাতের রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতি তাঁর অন্তর্বর্তী জামিনের নির্দেশ স্থায়ী করেন। তবে চার্জশিট জমা না পড়া পর্যন্ত সপ্তাহে অন্তত একদিন তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে অভিযুক্তকে।

আদালতের এই পর্যবেক্ষণে পুলিশের ভূমিকা নিয়ে আইনি মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

3 Views 0 Likes 0 Comments

Related News

Arjun Singh : ‘১৬ ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ দখল!’ অর্জুন সিংয়ের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়, ঠিক কীসের ইঙ্গিত দিলেন তিনি?
রাজ্য

Arjun Singh : ‘১৬ ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ দখল!’ অর্জুন সিংয়ের বিস্ফোরক মন্তব্যে...

নিউজ ডেস্ক: বাংলাদেশকে পরিস্থিতিকে কেন্দ্র করে ফের উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল। প্রতিবেশী দেশে হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ তুলে এবার সরাসরি বাংলাদেশ দখলের কথা বললেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তাঁর মন্তব্...

২৫ নভে ২০২৬, ১০:৪৭ এএম · 1 মিনিট
Balurghat Fire: সাতসকালে বালুরঘাটে হঠাৎ কী ঘটল? মুহূর্তেই বদলে গেল ছবিটা!
রাজ্য

Balurghat Fire: সাতসকালে বালুরঘাটে হঠাৎ কী ঘটল? মুহূর্তেই বদলে গেল ছবিটা!

  নিউজ ডেস্ক: সাতসকালে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বালুরঘাটে দুটি কেকের দোকানে অগ্নিকাণ্ড। ভয়াবহ আগুনে ভস্মিভূত দুটি কেকের দোকান। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে পৌছায় দমকলের দুটি ইঞ্জিন। ঘন্টা...

২৫ নভে ২০২৬, ১০:০৯ এএম · 1 মিনিট
Dev Deepawali : ৩১০০ প্রদীপের আলোয় দেব দীপাবলি উদযাপন, নিরঞ্জন ঘাটে আলোর উৎসব
রাজ্য

Dev Deepawali : ৩১০০ প্রদীপের আলোয় দেব দীপাবলি উদযাপন, নিরঞ্জন ঘাটে আলোর উৎসব

পৌরাণিক ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসকে সঙ্গী করেই ৩১০০ প্রদীপের আলোয় দেব দীপাবলি উদযাপিত হচ্ছে শিলিগুড়িতে।

২৪ নভে ২০২৬, ০৮:৫৯ পিএম · 2 মিনিট
NBSTC Bus Sarvice: মায়াপুর থেকে উত্তরবঙ্গে সরাসরি সরকারি বাস পরিষেবা, শীঘ্রই AC বাস পরিষেবার ইঙ্গিত!
রাজ্য

NBSTC Bus Sarvice: মায়াপুর থেকে উত্তরবঙ্গে সরাসরি সরকারি বাস পরিষেবা, শীঘ্রই AC ব...

মায়াপুর ইসকন থেকে সরাসরি বালুরঘাট এবং শিলিগুড়ি পর্যন্ত চালু হল দুটি নতুন সরকারি বাস পরিষেবা। মঙ্গলবার এই দুই বাস পরিষেবার উদ্বোধন করেন NBSTC-র বহরমপুর ডিভিশনাল হেড দিব্যেন্দু আচার্য।

২৪ নভে ২০২৬, ০৭:৫২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.