JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ১১:২৫ এএম
Breaking
Dalai Lama: চিনের আপত্তি উপেক্ষা! দিল্লিতে দলাই লামার জন্য বিশেষ সরকারি বাংলো, নিরাপত্তায়... Maharashtra: পরদিনই বোর্ডিং স্কুলে যাওয়ার প্রস্তুতি! কিন্তু তার আগের দিনই ঘটে গেল এমন এক ঘ... EB Raid: বাজারে হঠাৎ EB-র অভিযান! শ্যামবাজার থেকে কোলে মার্কেট, কোন বিষয় খতিয়ে দেখতে তৎপর... Calcutta High Court: আদালতকে না জানিয়েই ভিনরাজ্যে গ্রেপ্তার! পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হাইকো... Bangladesh Labour Protest: ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি! তবুও কাটল না অসন্তোষ AI Stocks: একদিনেই উধাও এআইয়ের দাপট! ওয়াল স্ট্রিটে ৯৩ লক্ষ কোটি টাকার ধস, মুখ থুবড়ে পড়ল... Sujit Bose: পুর নিয়োগ দুর্নীতিতে নতুন মোড়! এ বার সিবিআইয়ের নজরে সুজিত বসুর শ্যালক, উঠছে চ... Arjun Singh : ‘১৬ ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ দখল!’ অর্জুন সিংয়ের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়... Dalai Lama: চিনের আপত্তি উপেক্ষা! দিল্লিতে দলাই লামার জন্য বিশেষ সরকারি বাংলো, নিরাপত্তায়... Maharashtra: পরদিনই বোর্ডিং স্কুলে যাওয়ার প্রস্তুতি! কিন্তু তার আগের দিনই ঘটে গেল এমন এক ঘ... EB Raid: বাজারে হঠাৎ EB-র অভিযান! শ্যামবাজার থেকে কোলে মার্কেট, কোন বিষয় খতিয়ে দেখতে তৎপর... Calcutta High Court: আদালতকে না জানিয়েই ভিনরাজ্যে গ্রেপ্তার! পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হাইকো... Bangladesh Labour Protest: ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি! তবুও কাটল না অসন্তোষ AI Stocks: একদিনেই উধাও এআইয়ের দাপট! ওয়াল স্ট্রিটে ৯৩ লক্ষ কোটি টাকার ধস, মুখ থুবড়ে পড়ল... Sujit Bose: পুর নিয়োগ দুর্নীতিতে নতুন মোড়! এ বার সিবিআইয়ের নজরে সুজিত বসুর শ্যালক, উঠছে চ... Arjun Singh : ‘১৬ ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ দখল!’ অর্জুন সিংয়ের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়...

Maharashtra: পরদিনই বোর্ডিং স্কুলে যাওয়ার প্রস্তুতি! কিন্তু তার আগের দিনই ঘটে গেল এমন এক ঘটনা, যা কাঁদাচ্ছে গোটা আবাসনকে!

Maharashtra: পরদিনই বোর্ডিং স্কুলে যাওয়ার প্রস্তুতি! কিন্তু তার আগের দিনই ঘটে গেল এমন এক ঘটনা, যা কাঁদাচ্ছে গোটা আবাসনকে!
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: পরদিনই যাওয়ার কথা ছিল বোর্ডিং স্কুলে। নতুন করে জীবন শুরু করার প্রস্তুতি চলছিল। কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বহুতলের ১১ তলা থেকে পড়ে মৃত্যু হলো মাত্র ছয় বছরের এক শিশুর। মহারাষ্ট্রের পালঘর জেলার পূর্ব নইগাঁও এলাকার এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম মিলিত দীনেশকুমার সুতার। মঙ্গলবার বিকেলে ভাসাই-ভিরার এলাকার 'নভকর টাওয়ার' নামে একটি বহুতল আবাসনের ১১ তলায় প্রতিবেশী এক নাবালিকার সঙ্গে খেলছিল সে। সেই সময় আচমকাই লবির জানলা দিয়ে নিচে পড়ে যায় শিশুটি।

পড়ে যাওয়ার সময় আবাসনের ফায়ার সেফটির একটি পাইপে মাথায় গুরুতর আঘাত লাগে মিলিতের। ঘটনাটি নজরে আসতেই আবাসনের বাসিন্দারা এবং শিশুটির বাবা দীনেশকুমার তাকে দ্রুত উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় ভাসাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

চিকিৎসকেরা শিশুটিকে বাঁচানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। মঙ্গলবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ছয় বছরের মিলিতের।

তবে এই ঘটনার পিছনে আরও একটি মর্মান্তিক পারিবারিক প্রেক্ষাপট রয়েছে। আবাসনের বাসিন্দাদের দাবি, মাত্র ১৫ দিন আগেই মিলিতের মায়ের মৃত্যু হয়েছিল। এরপর ছেলেকে মহাবালেশ্বরের একটি বোর্ডিং স্কুলে ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তার বাবা।

পরিবারের পরিকল্পনা অনুযায়ী, বুধবার সকালেই বোর্ডিং স্কুলে যাওয়ার কথা ছিল মিলিতের। তার আগের দিনই এমন দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।

একদিকে মাকে হারানোর শোক, অন্যদিকে নতুন স্কুলে যাওয়ার প্রস্তুতি—সবকিছুর মাঝেই অকালে নিভে গেল ছোট্ট একটি প্রাণ। গোটা ঘটনায় শোকস্তব্ধ আবাসনের বাসিন্দারা।

1 Views 0 Likes 0 Comments

Related News

Dalai Lama: চিনের আপত্তি উপেক্ষা! দিল্লিতে দলাই লামার জন্য বিশেষ সরকারি বাংলো, নিরাপত্তায় বড়সড় বদল
দেশ

Dalai Lama: চিনের আপত্তি উপেক্ষা! দিল্লিতে দলাই লামার জন্য বিশেষ সরকারি বাংলো, নির...

নিউজ ডেস্ক: চিনের আপত্তির তোয়াক্কা না করেই তিব্বতি ধর্মগুরু চতুর্দশ দলাই লামার জন্য দিল্লিতে সরকারি বাংলো বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। শুধু বাংলো বরাদ্দই নয়, তাঁর নিরাপত্তা ব্যবস্থাতেও একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়ে...

২৫ নভে ২০২৬, ১১:১৯ এএম · 2 মিনিট
Delhi: মধ্যরাতে ক্যাফেতে কী ঘটেছিল? সহকর্মীদের পার্টির পর তরুণীর ভয়াবহ অভিযোগ
দেশ

Delhi: মধ্যরাতে ক্যাফেতে কী ঘটেছিল? সহকর্মীদের পার্টির পর তরুণীর ভয়াবহ অভিযোগ

নিউজ ডেস্ক: দিল্লির একটি ক্যাফেতে রাতভর পার্টির পর ভয়াবহ অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজধানীতে। ২২ বছরের এক তরুণীর অভিযোগ, সহকর্মীদের সঙ্গে পার্টিতে যোগ দিতে গিয়ে তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছেন। তাঁর দাবি, দুই সহকর্মী ত...

২৫ নভে ২০২৬, ০৯:৫৫ এএম · 2 মিনিট
India: এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে অবস্থান ধরে রাখল ভারত, আঞ্চলিক নেতৃত্বে দ্বিতীয় মোদী
দেশ

India: এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে অবস্থান ধরে রাখল ভারত, আঞ্চলিক নেতৃত্বে...

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৭টি দেশ ও ভূখণ্ডের ১৩১টি সূচক বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। ১০০ নম্বরের মধ্যে গতবারের তুলনায় ০.৫ পয়েন্ট বাড়িয়ে ভারতের ঝুলিতে এসেছে ৪০.৫ পয়েন্ট। এর ফলে ‘মেজর পাওয়ার’ বা প্রধান শক্তি হিসেবে ভারতের অবস্থান আরও মজবুত হয়েছে।

২৪ নভে ২০২৬, ০৬:৩৭ পিএম · 2 মিনিট
Uttar Pradesh: চাপকল পাম্প করতেই জলের বদলে গলগল করে বেরিয়ে এল দেশি মদ, তাজ্জব আবগারি দফতর
দেশ

Uttar Pradesh: চাপকল পাম্প করতেই জলের বদলে গলগল করে বেরিয়ে এল দেশি মদ, তাজ্জব আবগা...

শুধু বাড়ির ভেতরেই নয়, এই অভিযানে খোলা মাঠ ও ঝোপঝাড়ের আড়ালে চলতে থাকা বিশাল মদ তৈরির কারবারেরও হদিস মেলে। আবগারি কর্মীরা সারিবদ্ধভাবে রাখা অসংখ্য নীল ড্রাম উল্টে দিয়ে বিপুল পরিমাণ মদ তৈরির কাঁচামাল ঘটনাস্থলেই নষ্ট করে দেন।

২৪ নভে ২০২৬, ০৩:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.