JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ১১:০১ এএম
Breaking
Arjun Singh : ‘১৬ ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ দখল!’ অর্জুন সিংয়ের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়... Balurghat Fire: সাতসকালে বালুরঘাটে হঠাৎ কী ঘটল? মুহূর্তেই বদলে গেল ছবিটা! Rekha Patra: বড় স্বস্তি, তবুও কাটেনি বিপদ! রেখা পাত্রের শারীরিক অবস্থায় উন্নতি, চিকিৎসকদে... Delhi: মধ্যরাতে ক্যাফেতে কী ঘটেছিল? সহকর্মীদের পার্টির পর তরুণীর ভয়াবহ অভিযোগ Horoscope: আজ ভাগ্য খুলতে পারে ৫ রাশির! নতুন কাজের সুযোগ থেকে পারিবারিক সুখ, কী বলছে ১২ রা... Weather: এক ধাক্কায় ৪ ডিগ্রি নামবে তাপমাত্রা! ফিরছে শীতের আমেজ, বৃষ্টির সম্ভাবনা কোথায়? জে... Tulu Mondal : নিউটাউনে ৫ কোটি টাকা উদ্ধার, ফের সিআইডির তলব টুলু মণ্ডলকে Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় বড় বদল, বাদ পড়বেন কারা? Arjun Singh : ‘১৬ ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ দখল!’ অর্জুন সিংয়ের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়... Balurghat Fire: সাতসকালে বালুরঘাটে হঠাৎ কী ঘটল? মুহূর্তেই বদলে গেল ছবিটা! Rekha Patra: বড় স্বস্তি, তবুও কাটেনি বিপদ! রেখা পাত্রের শারীরিক অবস্থায় উন্নতি, চিকিৎসকদে... Delhi: মধ্যরাতে ক্যাফেতে কী ঘটেছিল? সহকর্মীদের পার্টির পর তরুণীর ভয়াবহ অভিযোগ Horoscope: আজ ভাগ্য খুলতে পারে ৫ রাশির! নতুন কাজের সুযোগ থেকে পারিবারিক সুখ, কী বলছে ১২ রা... Weather: এক ধাক্কায় ৪ ডিগ্রি নামবে তাপমাত্রা! ফিরছে শীতের আমেজ, বৃষ্টির সম্ভাবনা কোথায়? জে... Tulu Mondal : নিউটাউনে ৫ কোটি টাকা উদ্ধার, ফের সিআইডির তলব টুলু মণ্ডলকে Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় বড় বদল, বাদ পড়বেন কারা?

Delhi: মধ্যরাতে ক্যাফেতে কী ঘটেছিল? সহকর্মীদের পার্টির পর তরুণীর ভয়াবহ অভিযোগ

Delhi: মধ্যরাতে ক্যাফেতে কী ঘটেছিল? সহকর্মীদের পার্টির পর তরুণীর ভয়াবহ অভিযোগ
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: দিল্লির একটি ক্যাফেতে রাতভর পার্টির পর ভয়াবহ অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজধানীতে। ২২ বছরের এক তরুণীর অভিযোগ, সহকর্মীদের সঙ্গে পার্টিতে যোগ দিতে গিয়ে তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছেন। তাঁর দাবি, দুই সহকর্মী তাঁকে গণধর্ষণ করেন এবং সেখানে উপস্থিত অন্যরাও এই ঘটনায় সাহায্য করেন। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন। বাকি তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে তদন্তকারী দল।

ঘটনাটি পূর্ব দিল্লির প্রীত বিহারের সলতানাতে ক্যাফের। অভিযোগ, সোমবার রাতে ওই ক্যাফেতে সহকর্মীদের সঙ্গে পার্টিতে যোগ দিয়েছিলেন তরুণী। মঙ্গলবার ভোরে ঘটে বলে অভিযোগ। জানা গিয়েছে, নির্যাতিতার পাশাপাশি অভিযুক্ত ছ’জনও কড়কড়ডুমার ক্রস রিভার মলের একটি ক্যাফেতে কাজ করতেন। তাঁদের সঙ্গে আরও এক সহকর্মীও ওই পার্টিতে উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ক্যাফেটি সাধারণত রাত সাড়ে ১১টার মধ্যে বন্ধ হয়ে যায়। কিন্তু ওই কর্মীদের মধ্যে একজনের কাছে ক্যাফের চাবি থাকায় বন্ধ হওয়ার পরেও সেটি ফের খোলা হয়। এরপর সেখানে চলতে থাকে পার্টি। অভিযোগ, উপস্থিত ব্যক্তিরা মদ্যপান করেন, নাচগান করেন এবং রাত প্রায় সাড়ে ৩টে পর্যন্ত সেখানে সময় কাটান।

তরুণীর অভিযোগ, সেই সময়ই দুই পুরুষ সহকর্মী তাঁর উপর যৌন নির্যাতন চালান। শুধু তাই নয়, উপস্থিত অন্য সহকর্মীরাও অভিযুক্তদের সাহায্য করেছিলেন বলে অভিযোগ করেছেন তিনি।

গ্রেফতার ৩, বাকি অভিযুক্তদের খোঁজে পুলিশ

তরুণীর অভিযোগের ভিত্তিতে ছ’জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। অভিযুক্তদের মধ্যে চারজন পুরুষ এবং দু’জন মহিলা রয়েছেন। এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে দু’জন মহিলা। বাকি তিনজন পলাতক বলে জানা গিয়েছে।

পুলিশ নির্যাতিতার বিস্তারিত বয়ান রেকর্ড করছে। পাশাপাশি ম্যাজিস্ট্রেটের সামনেও তাঁর বক্তব্য নথিভুক্ত করার প্রক্রিয়া চলতে পারে। ঘটনার সময় ক্যাফেতে ঠিক কী হয়েছিল, কার কী ভূমিকা ছিল এবং কীভাবে এই অপরাধ ঘটল, সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এই মুহূর্তে তদন্তের মূল লক্ষ্য বাকি অভিযুক্তদের খুঁজে বের করা এবং অভিযোগের সত্যতা যাচাই করা। ঘটনায় রাজধানীর নিরাপত্তা ও কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মহিলাদের সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলিকে প্রমাণিত ঘটনা হিসেবে দেখা হচ্ছে না।

9 Views 0 Likes 0 Comments

Related News

India: এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে অবস্থান ধরে রাখল ভারত, আঞ্চলিক নেতৃত্বে দ্বিতীয় মোদী
দেশ

India: এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে অবস্থান ধরে রাখল ভারত, আঞ্চলিক নেতৃত্বে...

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৭টি দেশ ও ভূখণ্ডের ১৩১টি সূচক বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। ১০০ নম্বরের মধ্যে গতবারের তুলনায় ০.৫ পয়েন্ট বাড়িয়ে ভারতের ঝুলিতে এসেছে ৪০.৫ পয়েন্ট। এর ফলে ‘মেজর পাওয়ার’ বা প্রধান শক্তি হিসেবে ভারতের অবস্থান আরও মজবুত হয়েছে।

২৪ নভে ২০২৬, ০৬:৩৭ পিএম · 2 মিনিট
Uttar Pradesh: চাপকল পাম্প করতেই জলের বদলে গলগল করে বেরিয়ে এল দেশি মদ, তাজ্জব আবগারি দফতর
দেশ

Uttar Pradesh: চাপকল পাম্প করতেই জলের বদলে গলগল করে বেরিয়ে এল দেশি মদ, তাজ্জব আবগা...

শুধু বাড়ির ভেতরেই নয়, এই অভিযানে খোলা মাঠ ও ঝোপঝাড়ের আড়ালে চলতে থাকা বিশাল মদ তৈরির কারবারেরও হদিস মেলে। আবগারি কর্মীরা সারিবদ্ধভাবে রাখা অসংখ্য নীল ড্রাম উল্টে দিয়ে বিপুল পরিমাণ মদ তৈরির কাঁচামাল ঘটনাস্থলেই নষ্ট করে দেন।

২৪ নভে ২০২৬, ০৩:৪৬ পিএম · 2 মিনিট
UP Elections 2027: উত্তরপ্রদেশে ৫০ আসনের ‘ধাঁধা’য় বিজেপি! ৪ শরিকের দাবি ১১৬
দেশ

UP Elections 2027: উত্তরপ্রদেশে ৫০ আসনের ‘ধাঁধা’য় বিজেপি! ৪ শরিকের দাবি ১১৬

নিউজ ডেস্ক: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হতেই নতুন রাজনৈতিক অঙ্কের মুখে বিজেপি। বিরোধী শিবিরে কংগ্রেস ও সমাজবাদী পার্টির আসন সমঝোতা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন শাসক শিবিরের অস্বস্তি বাড়াচ্ছে...

২৪ নভে ২০২৬, ০২:২৬ পিএম · 5 মিনিট
India Canada Relations: নিজস্ব কূটনৈতিক দূরত্ব ঘুচিয়ে প্রতিরক্ষা সহযোগিতার পথে ভারত-কানাডা
দেশ

India Canada Relations: নিজস্ব কূটনৈতিক দূরত্ব ঘুচিয়ে প্রতিরক্ষা সহযোগিতার পথে ভার...

নয়াদিল্লি: দীর্ঘ টানাপড়েনের পর সম্পর্ক স্বাভাবিক করার পথে আরও এক ধাপ এগোচ্ছে ভারত ও কানাডা। বাণিজ্যিক সমঝোতার পাশাপাশি এ বার প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও একটি কাঠামোগত চুক্তির প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ডিসেম্বর মাসে...

২৪ নভে ২০২৬, ০২:১৭ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.