নিউজ ডেস্ক: মহিলাদের আর্থিক সহায়তার গুরুত্বপূর্ণ প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার। যা রাজ্যের মহিলাদের অনেকটাই সহায়তা করে। এবার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে একই পরিবারের চার-পাঁচজন মহিলা আর এই প্রকল্পের সুবিধা পাবেন না। সর্বোচ্চ দু'জন মহিলা পাবেন মাসে ৩ হাজার টাকা করে। মঙ্গলবার, ২৪ নভেম্বর এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন নিয়মের কথা জানিয়েছেন। ফলে একই পরিবারের একাধিক মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে তাঁদের ক্ষেত্রে নতুন করে যাচাইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার, ২৪ নভেম্বর অন্নপূর্ণা যোজনার নিয়ম নিয়ে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই উপভোক্তাদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
কাদের নাম বাদ পড়তে পারে?
রাজ্য সরকারের ঘোষণা অনুসারে বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার কে কেন্দ্র করে। ঘোষণা অনুসারে, একই পরিবারের সর্বোচ্চ দু'জন মহিলাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। অর্থাৎ একই পরিবারের তিন বা তার বেশি মহিলা এই প্রকল্পের টাকা পেয়ে থাকলে অতিরিক্ত উপভোক্তাদের নাম বাদ পড়তে পারে। অন্নপূর্ণা যোজনার মূল নির্দেশিকা অনুযায়ী, আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। তাঁকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। পাশাপাশি নিয়মিত সরকারি বেতন বা পেনশনভোগী এবং আয়করদাতারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। উপভোক্তার নিজের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি DBT পদ্ধতিতে টাকা পাঠানোর নিয়ম রয়েছে।
শুধু তাই নয় নতুন আবেদনকারীদের জন্যও রয়েছে সুযোগ। যাঁরা আগে আবেদন করতে পারেননি, তাঁরাও নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ও নথিপত্র যাচাইয়ের পরেই চূড়ান্তভাবে উপভোক্তার নাম অনুমোদিত হবে।
আবেদন জমা পড়ার পর সংশ্লিষ্ট আধিকারিকেরা প্রয়োজনীয় নথিপত্র যাচাই করবেন। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন উপভোক্তাদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাস থেকে টাকা পাঠানোর পরিকল্পনার কথা উঠে এসেছে। এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীরা একই সঙ্গে ভরসা প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন না।
সব মিলিয়ে অন্নপূর্ণা যোজনার নতুন নিয়মে একদিকে যেমন একই পরিবারের উপভোক্তার সংখ্যা সীমিত করা হচ্ছে, অন্যদিকে নতুন আবেদনকারীদের জন্যও দরজা খোলা হচ্ছে। এখন দেখার, নতুন নিয়ম কার্যকর হওয়ার পর সাধারণ মানুষ এই এই আর্থিক সহায়তা প্রসঙ্গে কি প্রতিক্রিয়া দেয়। এর মধ্যে দিয়ে মহিলারা কিছুটা হলেও আশার আলো দেখছে বলে মনে করা হচ্ছে।




