JAZZBAAT 24 BANGLA
২৪ নভে ২০২৬, ১২:৩৫ পিএম
Breaking
Rabi Ghosh: বডিবিল্ডার হওয়ার স্বপ্ন থেকে বাংলার ‘বাঘা’: জন্মবার্ষিকীতে শ্রদ্ধায় স্মরণ কিংব... শিয়ালদহের রেললাইনের নীচে ধস! ক্ষতিগ্রস্ত নিকাশি নালা ও জলের পাইপও, চলছে মেরামতির কাজ GTA-6: গেম থেকে ফ্যাশন দুনিয়ায় ঝড়! জিটিএ ৬-এর ভাইস সিটি স্টাইলেই মাতছে নতুন প্রজন্ম গাড়ির বকেয়া কর মেটালেই জরিমানায় ১০০ শতাংশ ছাড়! বড় ঘোষণা পরিবহণ দফতরের Love Affair: বিয়ের পিঁড়িতে বসার আগেই ছন্দপতন! সন্দেহের বশে প্রেমিকাকে খুন Jensen Huang: বেজিংয়ে কি গা ঢাকা অ্যালিস হুয়াংয়ের? জেনসেনের প্রত্যাবর্তনের মধ্যেই চিনা যোগ... Indian Army: সেনা ও আধাসেনার ১৩-১৪টি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাক গুপ্তচর Bangladesh: হাসিনার প্রত্যাবর্তনের জল্পনার মধ্যেই ভারতকে নিশানা নাহিদের, ‘আওয়ামি লিগ নয়, ল... Rabi Ghosh: বডিবিল্ডার হওয়ার স্বপ্ন থেকে বাংলার ‘বাঘা’: জন্মবার্ষিকীতে শ্রদ্ধায় স্মরণ কিংব... শিয়ালদহের রেললাইনের নীচে ধস! ক্ষতিগ্রস্ত নিকাশি নালা ও জলের পাইপও, চলছে মেরামতির কাজ GTA-6: গেম থেকে ফ্যাশন দুনিয়ায় ঝড়! জিটিএ ৬-এর ভাইস সিটি স্টাইলেই মাতছে নতুন প্রজন্ম গাড়ির বকেয়া কর মেটালেই জরিমানায় ১০০ শতাংশ ছাড়! বড় ঘোষণা পরিবহণ দফতরের Love Affair: বিয়ের পিঁড়িতে বসার আগেই ছন্দপতন! সন্দেহের বশে প্রেমিকাকে খুন Jensen Huang: বেজিংয়ে কি গা ঢাকা অ্যালিস হুয়াংয়ের? জেনসেনের প্রত্যাবর্তনের মধ্যেই চিনা যোগ... Indian Army: সেনা ও আধাসেনার ১৩-১৪টি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাক গুপ্তচর Bangladesh: হাসিনার প্রত্যাবর্তনের জল্পনার মধ্যেই ভারতকে নিশানা নাহিদের, ‘আওয়ামি লিগ নয়, ল...

শিয়ালদহের রেললাইনের নীচে ধস! ক্ষতিগ্রস্ত নিকাশি নালা ও জলের পাইপও, চলছে মেরামতির কাজ

শিয়ালদহের রেললাইনের নীচে ধস! ক্ষতিগ্রস্ত নিকাশি নালা ও জলের পাইপও, চলছে মেরামতির কাজ
ছবি: সংগৃহীত

কলকাতা, নিউজ ডেস্ক: শিয়ালদহে রেললাইনের নীচে ধস। মঙ্গলবার সকালে স্টেশন সংলগ্ন একটি পুরনো নিকাশি নালা ধসে পড়ে রেললাইনের উপর। নিকাশি নালার একাংশ ভেঙে যাওয়ায় বিপত্তি তৈরি হয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখায়। শুধু নিকাশি নালাই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইনের নীচে থাকা জলের পাইপলাইনও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন ইঞ্জিনিয়াররা। ঘটনায় রেলযাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

https://www.youtube.com/shorts/vZHO15Nwt9s

জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশন থেকে দক্ষিণ শাখার দিকে বেরনোর মুখেই এই বিপত্তি ঘটে। স্থানীয় সূত্রের খবর, গত রবিবার প্রথম ওই পুরনো নিকাশি নালায় ধস নামে। পরবর্তী দু’দিনে পরিস্থিতির আরও অবনতি হয়। শেষ পর্যন্ত নালার একাংশ ভেঙে যাওয়ায় উপরের রেললাইনের একটি অংশ বসে যায়। ক্ষতিগ্রস্ত হয় জলের পাইপও। খবর পেয়েই সোমবার রাত থেকে মেরামতির কাজে নামে রেল এবং কলকাতা পুরসভার কর্মীরা। মঙ্গলবার সকালেও যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। বর্তমানে ধস মেরামতির কাজ চলছে। যদিও লুপ লাইনে বিপত্তি হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচলে এখনও কোনও প্রভাব পড়েনি বলে রেল সূত্রে খবর।

ধসে যাওয়া নিকাশি নালা, ক্ষতিগ্রস্ত জলের পাইপলাইন এবং বসে যাওয়া রেলপথ দ্রুত সারিয়ে তোলার চেষ্টা চলছে। তবে রেলের তরফে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত অংশটি মেন লাইন নয়, লুপ লাইন। ফলে এখনও পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনও বড় প্রভাব পড়েনি। মঙ্গলবার সকালেও শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে খবর। দ্রুত নিকাশি নালা, জলের পাইপলাইন এবং রেললাইনের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির চেষ্টা চলছে। তবে কবে নাগাদ সম্পূর্ণ কাজ শেষ হবে, তা এখনও স্পষ্ট নয়।

4 Views 0 Likes 0 Comments

Related News

গাড়ির বকেয়া কর মেটালেই জরিমানায় ১০০ শতাংশ ছাড়! বড় ঘোষণা পরিবহণ দফতরের
মহানগর

গাড়ির বকেয়া কর মেটালেই জরিমানায় ১০০ শতাংশ ছাড়! বড় ঘোষণা পরিবহণ দফতরের

কলকাতা, নিউজ ডেস্ক: রাজ্যের গাড়ির মালিকদের জন্য বড়সড় স্বস্তির ঘোষণা করল পরিবহণ দফতর। দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে থাকা গাড়ির কর মেটালে জরিমানার সম্পূর্ণ অর্থই মকুব করা হবে। ব্যক্তিগত গাড়ি থেকে বাণিজ্যিক যানবাহন, সব ধরনে...

২৪ নভে ২০২৬, ১১:৩৩ এএম · 2 মিনিট
হাসপাতাল চত্বর থেকে সরবে বেআইনি দোকান-হকার, কড়া নির্দেশ স্বাস্থ্য ভবনের
মহানগর

হাসপাতাল চত্বর থেকে সরবে বেআইনি দোকান-হকার, কড়া নির্দেশ স্বাস্থ্য ভবনের

কলকাতা, নিউজ ডেস্ক: এবার রোগীদের নিরাপত্তা, সুস্বাস্থ্য ও স্বার্থরক্ষায় কড়া পদক্ষেপ স্বাস্থ্য ভবনের। হাসপাতাল চত্বরে আর কোনওভাবেই রাখা যাবে না অনুমোদনহীন দোকান ও হকার। হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, রোগী ও তাঁদের পর...

২৩ নভে ২০২৬, ০৬:৫১ পিএম · 1 মিনিট
Ranjita Sinha: ট্রান্সজেন্ডারদের কর্মসংস্থানে রাজ্য সরকারের ঐতিহাসিক পদক্ষেপ,  আশাবাদী ডঃ রঞ্জিতা সিনহা
মহানগর

Ranjita Sinha: ট্রান্সজেন্ডারদের কর্মসংস্থানে রাজ্য সরকারের ঐতিহাসিক পদক্ষেপ, আশাব...

ইতিমধ্যেই প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে কোন এলাকায় কতজন ট্রান্সজেন্ডার রয়েছেন তার তথ্য সংগ্রহ করতে। কাজের আগে তাঁদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাঁদের সঙ্গে পুরসভা ও ট্রাফিক বিভাগের নির্দিষ্ট দলও যুক্ত থাকবে, যাতে সাধারণ মানুষের মনে কোনওরকম ভীতি বা বিভ্রান্তি তৈরি না হয়।

২৩ নভে ২০২৬, ০৬:৩৪ পিএম · 2 মিনিট
Shamik Bhattacharya: পীযূষ কানোরিয়াকে পাশে দাঁড় করিয়েই কড়া বার্তা শমীকের! কেন এমন সতর্কতা?
মহানগর

Shamik Bhattacharya: পীযূষ কানোরিয়াকে পাশে দাঁড় করিয়েই কড়া বার্তা শমীকের! কেন এম...

কলকাতা: দলের জনপ্রতিনিধিদের আচরণ নিয়ে এবার প্রকাশ্য মঞ্চ থেকেই সতর্কবার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রাজারহাট-নিউটাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়াকে পাশে দাঁড় করিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বিধায়কের...

২৩ নভে ২০২৬, ০৬:২৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.