JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০৬:৩৭ পিএম
Breaking
Ranjita Sinha: ট্রান্সজেন্ডারদের কর্মসংস্থানে রাজ্য সরকারের ঐতিহাসিক পদক্ষেপ, আশাবাদী ডঃ র... Delhi Air Pollution: শীতের দূষণ রুখতে দিল্লিতে কি তবে শুধুই BS-VI গাড়ি? কড়া অবস্থানের ইঙ... Durgapur: বিজেপি নেতা খুনের অভিযোগে গ্রেপ্তার! এবার মূল অভিযুক্তের বাড়িতে বুলডোজার চালাল... Shamik Bhattacharya: পীযূষ কানোরিয়াকে পাশে দাঁড় করিয়েই কড়া বার্তা শমীকের! কেন এমন সতর্কত... Pahalgam Terror Attack: পহেলগাঁও হামলার আগে ৩৭ বার আকাশে চক্কর চিনা উপগ্রহের WBSEDCL: তিন মাসের অপেক্ষা শেষ! ..... থেকেই প্রতি মাসে আসবে বিদ্যুৎ বিল Suvendu Adhikari: মমতা জমানার খরচে বড় প্রশ্ন! প্রশাসনিক বৈঠকে ৮০% ব্যয় কমানোর দাবি শুভেন্... Howrah: সোনা-টাকা কিছুই নয়, চোরের নিশানা শুধু দামি জুতো! এক রাতেই ৪০টি ফ্ল্যাটে হানা, উধাও... Ranjita Sinha: ট্রান্সজেন্ডারদের কর্মসংস্থানে রাজ্য সরকারের ঐতিহাসিক পদক্ষেপ, আশাবাদী ডঃ র... Delhi Air Pollution: শীতের দূষণ রুখতে দিল্লিতে কি তবে শুধুই BS-VI গাড়ি? কড়া অবস্থানের ইঙ... Durgapur: বিজেপি নেতা খুনের অভিযোগে গ্রেপ্তার! এবার মূল অভিযুক্তের বাড়িতে বুলডোজার চালাল... Shamik Bhattacharya: পীযূষ কানোরিয়াকে পাশে দাঁড় করিয়েই কড়া বার্তা শমীকের! কেন এমন সতর্কত... Pahalgam Terror Attack: পহেলগাঁও হামলার আগে ৩৭ বার আকাশে চক্কর চিনা উপগ্রহের WBSEDCL: তিন মাসের অপেক্ষা শেষ! ..... থেকেই প্রতি মাসে আসবে বিদ্যুৎ বিল Suvendu Adhikari: মমতা জমানার খরচে বড় প্রশ্ন! প্রশাসনিক বৈঠকে ৮০% ব্যয় কমানোর দাবি শুভেন্... Howrah: সোনা-টাকা কিছুই নয়, চোরের নিশানা শুধু দামি জুতো! এক রাতেই ৪০টি ফ্ল্যাটে হানা, উধাও...

Ranjita Sinha: ট্রান্সজেন্ডারদের কর্মসংস্থানে রাজ্য সরকারের ঐতিহাসিক পদক্ষেপ, আশাবাদী ডঃ রঞ্জিতা সিনহা

Ranjita Sinha: ট্রান্সজেন্ডারদের কর্মসংস্থানে রাজ্য সরকারের ঐতিহাসিক পদক্ষেপ,  আশাবাদী ডঃ রঞ্জিতা সিনহা
ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক: রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সামাজিক স্বীকৃতি ও কর্মসংস্থানের লক্ষ্যে এক বড়সড় পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সম্প্রতি ঘোষণা করেছেন, এবার থেকে শহরের ট্রাফিক সচেতনতা বৃদ্ধি এবং পুরসভা সংক্রান্ত কর আদায়ের কাজে ট্রান্সজেন্ডার কর্মীদের যুক্ত করা হবে। সরকারের এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন বিশিষ্ট সমাজকর্মী তথা বৃহন্নলা সংগঠনের প্রধান ডঃ রঞ্জিতা সিনহা।

এক বিশেষ সাক্ষাৎকারে ডঃ রঞ্জিতা সিনহা এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “এটি কোনও আকস্মিক ঘোষণা নয়, সরকারি স্তরে পাঁচ দফা বৈঠকের পর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এটি একটি পাইলট প্রজেক্ট। প্রাথমিক পর্যায়ে কলকাতা, বিধাননগর এবং হাওড়া এই তিনটি জায়গায় এই প্রকল্প শুরু হবে।”

 ইতিমধ্যেই প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে কোন এলাকায় কতজন ট্রান্সজেন্ডার রয়েছেন তার তথ্য সংগ্রহ করতে। কাজের আগে তাঁদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাঁদের সঙ্গে পুরসভা ও ট্রাফিক বিভাগের নির্দিষ্ট দলও যুক্ত থাকবে, যাতে সাধারণ মানুষের মনে কোনওরকম ভীতি বা বিভ্রান্তি তৈরি না হয়।

বিগত ৩০ বছর ধরে ট্রান্সজেন্ডারদের অধিকার নিয়ে লড়াই চালানো রঞ্জিতা সিনহা পূর্বতন সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে ট্রান্সজেন্ডার উন্নয়ন বোর্ড থাকলেও সেখানে প্রকৃত কাজের কোনও সদিচ্ছা ছিল না, হক কথা বলতে গিয়ে তাঁকে বোর্ড থেকে অপমানিত হয়ে বেরিয়ে আসতে হয়েছিল। বর্তমান সরকারের মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকা নিয়ে কেউ ভাবেনি। বর্তমান সরকার আমাদের কথা শুনেছে এবং স্টাইপেন্ডের মাধ্যমে কাজের সুযোগ তৈরি করে দিচ্ছে। তবে ভবিষ্যতে যাতে তাঁদের স্থায়ী বেতন ও সরকারি চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা করা হয়, সেই দাবিও আমরা জানিয়েছি।”

এই সাক্ষাৎকারে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের একাধিক গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, "প্রকৃত রূপান্তরকামীদের চিহ্নিত করতে 'ট্রান্সজেন্ডার কার্ড' চালু করা এবং জাতীয় ও রাজ্য স্তরের জনগণনায় তৃতীয় লিঙ্গের মানুষদের আলাদাভাবে অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি।" তাঁর মতে, ভুয়ো পরিচয় ব্যবহার করে কিছু অসাধু চক্র সমাজে অশান্তি ছড়াচ্ছে, যা প্রকৃত সম্প্রদায়ের ভাবমূর্তি নষ্ট করছে। একইসঙ্গে সরকারি হাসপাতালে ট্রান্সজেন্ডারদের জন্য পৃথক ওয়ার্ড বা বেডের ব্যবস্থা করা, 'স্বাস্থ্য সাথী' বা 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের আওতায় সেক্স রি-অ্যাসাইনমেন্ট সার্জারির সুযোগ দেওয়া এবং রাস্তাঘাটে ও গণপরিবহনে তাঁদের জন্য পৃথক শৌচাগার ও আসনের দাবিও জানান তিনি। এছাড়া অবিবাহিত বা বিধবা কন্যাদের মতো ট্রান্সজেন্ডার সন্তানদেরও বাবা-মায়ের সরকারি পেনশনের অধিকার দেওয়া, 'অন্নপূর্ণা ভাণ্ডার'-এর মতো প্রকল্পে সরাসরি নাম নথিভুক্ত করা এবং রাজনীতিতে মহিলাদের মতো ট্রান্সজেন্ডারদের জন্যও আসন সংরক্ষণের দাবি তোলেন তিনি।

রঞ্জিতা সিনহা বলেন, "রাতের শহরে ট্রাফিক সামলানোর পাশাপাশি ট্রান্সজেন্ডার কর্মীরা নারী সুরক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারের এই মানবিক প্রচেষ্টায় নতুন প্রজন্মের শিক্ষিত রূপান্তরকামী যুবক-যুবতীরা ভিক্ষাবৃত্তি ছেড়ে সম্মানের সাথে বাঁচার স্বপ্ন দেখছেন।" তবে তিনি এও মনে করিয়ে দেন যে, সরকারের ভালো কাজের প্রশংসা করার পাশাপাশি ভবিষ্যতে কোনও ত্রুটি-বিচ্যুতি দেখলে তিনি এবং তাঁর সংগঠন পুনরায় প্রতিবাদের পথে নামতে পিছপা হবেন না।

2 Views 0 Likes 0 Comments

Related News

Shamik Bhattacharya: পীযূষ কানোরিয়াকে পাশে দাঁড় করিয়েই কড়া বার্তা শমীকের! কেন এমন সতর্কতা?
মহানগর

Shamik Bhattacharya: পীযূষ কানোরিয়াকে পাশে দাঁড় করিয়েই কড়া বার্তা শমীকের! কেন এম...

কলকাতা: দলের জনপ্রতিনিধিদের আচরণ নিয়ে এবার প্রকাশ্য মঞ্চ থেকেই সতর্কবার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রাজারহাট-নিউটাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়াকে পাশে দাঁড় করিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বিধায়কের...

২৩ নভে ২০২৬, ০৬:২৫ পিএম · 2 মিনিট
WBSEDCL: তিন মাসের অপেক্ষা শেষ! ..... থেকেই প্রতি মাসে আসবে বিদ্যুৎ বিল
মহানগর

WBSEDCL: তিন মাসের অপেক্ষা শেষ! ..... থেকেই প্রতি মাসে আসবে বিদ্যুৎ বিল

কলকাতা: বিদ্যুৎ গ্রাহকদের জন্য বড় সুখবর। এবার থেকে আর তিন মাস অন্তর নয়, প্রতি মাসেই আসবে বিদ্যুতের বিল। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে এমনই গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য বিদ্যুৎ বণ্ট...

২৩ নভে ২০২৬, ০৬:২১ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: মমতা জমানার খরচে বড় প্রশ্ন! প্রশাসনিক বৈঠকে ৮০% ব্যয় কমানোর দাবি শুভেন্দুর, চাকরির আবেদন এবার সম্পূর্ণ বিনামূল্যে
মহানগর

Suvendu Adhikari: মমতা জমানার খরচে বড় প্রশ্ন! প্রশাসনিক বৈঠকে ৮০% ব্যয় কমানোর দাব...

কলকাতা: সরকারি অনুষ্ঠান, প্রশাসনিক বৈঠক ও মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে বিপুল খরচ নিয়ে এবার বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তুলনায় বর্তমান সরকারের আমলে প্রশাসন...

২৩ নভে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: ‘গোমাতা হত্যা কোনওভাবেই বরদাস্ত নয়’, বড় ঘোষণা শুভেন্দুর! গোশালাগুলিকে বছরে ১ লক্ষ টাকা দেবে রাজ্য
মহানগর

Suvendu Adhikari: ‘গোমাতা হত্যা কোনওভাবেই বরদাস্ত নয়’, বড় ঘোষণা শুভেন্দুর! গোশালা...

কলকাতা: পশ্চিমবঙ্গে গোহত্যা নিয়ে এবার আরও কঠোর অবস্থানের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এ রাজ্যে গোমাতাকে হত্যা করতে দে...

২৩ নভে ২০২৬, ০৬:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.