JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০৬:২০ পিএম
Breaking
Suvendu Adhikari: মমতা জমানার খরচে বড় প্রশ্ন! প্রশাসনিক বৈঠকে ৮০% ব্যয় কমানোর দাবি শুভেন্... Howrah: সোনা-টাকা কিছুই নয়, চোরের নিশানা শুধু দামি জুতো! এক রাতেই ৪০টি ফ্ল্যাটে হানা, উধাও... উত্তরপ্রদেশে বিজেপিকে হারাতে বড় ছক! ৪০৩ আসন নিয়ে কংগ্রেস-অখিলেশের দর কষাকষি, ২-৪ দিনের মধ... Suvendu Adhikari: ‘গোমাতা হত্যা কোনওভাবেই বরদাস্ত নয়’, বড় ঘোষণা শুভেন্দুর! গোশালাগুলিকে ব... AR Rahman: ‘রামায়ণ’-এর জন্য ১০-১২টি ছবির প্রস্তাব ফিরিয়েছেন এ আর রহমান Dakshin Dinajpur: পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের টাকা? দুর্নীতি রুখতে এবার কড়া পদক্ষেপ Leopard Rescue : রাতের অন্ধকারে গর্জন, খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ SIR: পুরভোটের আগে এসআইআর মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, কমিশনকে এক মাসের সময়সীমা Suvendu Adhikari: মমতা জমানার খরচে বড় প্রশ্ন! প্রশাসনিক বৈঠকে ৮০% ব্যয় কমানোর দাবি শুভেন্... Howrah: সোনা-টাকা কিছুই নয়, চোরের নিশানা শুধু দামি জুতো! এক রাতেই ৪০টি ফ্ল্যাটে হানা, উধাও... উত্তরপ্রদেশে বিজেপিকে হারাতে বড় ছক! ৪০৩ আসন নিয়ে কংগ্রেস-অখিলেশের দর কষাকষি, ২-৪ দিনের মধ... Suvendu Adhikari: ‘গোমাতা হত্যা কোনওভাবেই বরদাস্ত নয়’, বড় ঘোষণা শুভেন্দুর! গোশালাগুলিকে ব... AR Rahman: ‘রামায়ণ’-এর জন্য ১০-১২টি ছবির প্রস্তাব ফিরিয়েছেন এ আর রহমান Dakshin Dinajpur: পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের টাকা? দুর্নীতি রুখতে এবার কড়া পদক্ষেপ Leopard Rescue : রাতের অন্ধকারে গর্জন, খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ SIR: পুরভোটের আগে এসআইআর মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, কমিশনকে এক মাসের সময়সীমা

Howrah: সোনা-টাকা কিছুই নয়, চোরের নিশানা শুধু দামি জুতো! এক রাতেই ৪০টি ফ্ল্যাটে হানা, উধাও ১ লক্ষ ২০ হাজারের বুট-স্নিকার্স

Howrah: সোনা-টাকা কিছুই নয়, চোরের নিশানা শুধু দামি জুতো! এক রাতেই ৪০টি ফ্ল্যাটে হানা, উধাও ১ লক্ষ ২০ হাজারের বুট-স্নিকার্স
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

হাওড়া: চোরের লক্ষ্য সোনা, গয়না কিংবা নগদ টাকা, এমনটাই সাধারণত দেখা যায়। কিন্তু হাওড়ার শিবপুরে ঘটল একেবারে উলটপুরাণ! কোনও ফ্ল্যাটের দরজা ভেঙে ঘরে ঢোকেনি চোর। আলমারি, লকার কিংবা গাড়িতেও হাত দেয়নি। তার নজর ছিল শুধু ফ্ল্যাটের দরজার বাইরে রাখা জুতোর দিকে। এক রাতের মধ্যেই একটি অভিজাত আবাসনের প্রায় ৪০টি ফ্ল্যাট থেকে উধাও হয়ে গেল দামি বুট, স্নিকার্স-সহ একাধিক জুতো। বাসিন্দাদের হিসাব অনুযায়ী, চুরি যাওয়া জুতোর মোট মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। এই অদ্ভুত চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ঘটনাটি হাওড়ার শিবপুর থানার অন্তর্গত ‘হ্যাপি গার্ডেন হাউজিং সোসাইটি’র। আবাসনের বাসিন্দাদের অভিযোগ, রবিবার রাতে কোনওভাবে পিছনের পাঁচিল টপকে ভিতরে ঢুকে পড়ে এক যুবক। এরপর সিঁড়ি দিয়ে একের পর এক তলায় উঠে প্রতিটি ফ্ল্যাটের দরজার সামনে রাখা জুতো পরীক্ষা করতে থাকে সে।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, অভিযুক্ত যুবক প্রতিটি দরজার সামনে দাঁড়িয়ে জুতোগুলি খুঁটিয়ে দেখছে। কোনও জুতো হাতে তুলে ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা করছে, আবার কোনওটি পছন্দ না হলে যথাস্থানে রেখে দিচ্ছে। পছন্দসই জুতো পেলেই সেগুলি নিজের সঙ্গে থাকা একটি থলেতে ভরে নিচ্ছে। অর্থাৎ, যা হাতের কাছে পেয়েছে, তা নয়—বেছে বেছে দামি এবং পরিষ্কার জুতোগুলিই ছিল তার নিশানা।

সবচেয়ে আশ্চর্যের বিষয়, আবাসনের মূল ফটকে নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে ওই যুবক ভিতরে প্রবেশ করল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তারক্ষীরা বিষয়টি টেরও পাননি বলে অভিযোগ। তবে আবাসনের গ্যারাজে থাকা কোনও গাড়ির ক্ষতি হয়নি। এমনকী, কোনও বাসিন্দার ফ্ল্যাটের ভিতরেও প্রবেশ করেনি অভিযুক্ত। ফলে গোটা ঘটনায় আরও বিস্মিত আবাসনের বাসিন্দারা।

সোমবার সকালে একের পর এক ফ্ল্যাট থেকে জুতো চুরির খবর সামনে আসতেই বাসিন্দারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। তখনই ধরা পড়ে রাতের অন্ধকারে ওই যুবকের কীর্তি। পরে চুরি যাওয়া জুতোর আনুমানিক মূল্য হিসাব করে দেখা যায়, প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার জুতো নিয়ে চম্পট দিয়েছে সে।

ইতিমধ্যেই সোমবার শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আবাসনের বাসিন্দারা। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি রাতে আবাসনের নিরাপত্তা ও নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা।

এখন সবচেয়ে বড় প্রশ্ন, এতগুলি দামি জুতো নিয়ে গেলেও সেগুলি নিয়ে কী করবে ওই চোর? উত্তর খুঁজছে পুলিশ।

2 Views 0 Likes 0 Comments

Related News

Dakshin Dinajpur: পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের টাকা? দুর্নীতি রুখতে এবার কড়া পদক্ষেপ
রাজ্য

Dakshin Dinajpur: পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের টাকা? দুর্নীতি রুখতে এবার কড়া প...

বালুরঘাট: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অতীতে একাধিকবার সামনে এসেছে। কোথাও পাকা বাড়ি থাকা সত্ত্বেও সরকারি আবাস প্রকল্পের সুবিধা পাওয়ার অভিযোগ, আবার কোথাও একই জায়গায় একাধিকবার আর্থিক সহা...

২৩ নভে ২০২৬, ০৬:০০ পিএম · 2 মিনিট
Leopard Rescue : রাতের অন্ধকারে গর্জন, খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
রাজ্য

Leopard Rescue : রাতের অন্ধকারে গর্জন, খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

ফের বন দফতরের পাতা খাঁচায় বন্দি হল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের রাইয়াবাড়ি চা বাগানের ১৫ নম্বর সেকশনে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। তবে চিতাবাঘটি খাঁচাবন্দি হওয়ায় স্বস্তি ফিরেছে চা বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

২৩ নভে ২০২৬, ০৫:৪৭ পিএম · 2 মিনিট
South Dinajpur: সাত বছর ধরে হিন্দু পরিচয়ে বসবাসের অভিযোগ! আসল পরিচয় ফাঁস হতেই হইচই, পাঁচ বাংলাদেশির বাড়িতে বুলডোজার
রাজ্য

South Dinajpur: সাত বছর ধরে হিন্দু পরিচয়ে বসবাসের অভিযোগ! আসল পরিচয় ফাঁস হতেই হইচই...

দক্ষিণ দিনাজপুর: সাত বছর ধরে এলাকায় বসবাস, স্থানীয়দের সঙ্গে ওঠাবসা, এমনকী হিন্দুদের পুজো-পার্বণেও নিয়মিত যোগদান! কিন্তু হঠাৎই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, হিলিতে বসবাসকারী একটি পরিবারের পাঁচ সদস্য বাংলাদেশে...

২৩ নভে ২০২৬, ০৫:৩৭ পিএম · 2 মিনিট
কোমর-পিঠে অসহ্য যন্ত্রণা, হাসপাতালে ভর্তি আরামবাগের বিজেপি বিধায়ক
রাজ্য

কোমর-পিঠে অসহ্য যন্ত্রণা, হাসপাতালে ভর্তি আরামবাগের বিজেপি বিধায়ক

নিউজ ডেস্ক: রেখা পাত্রর পর অসুস্থ আরামবাগের বিজেপি বিধায়ক হেমন্ত বাগ। রবিবার হঠাৎ করেই অসুস্থ হয়ে শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন তিনি। এদিন সকালে মুখ্যমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাস...

২৩ নভে ২০২৬, ০৫:২০ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.