JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০৬:১৫ পিএম
Breaking
উত্তরপ্রদেশে বিজেপিকে হারাতে বড় ছক! ৪০৩ আসন নিয়ে কংগ্রেস-অখিলেশের দর কষাকষি, ২-৪ দিনের মধ... Suvendu Adhikari: ‘গোমাতা হত্যা কোনওভাবেই বরদাস্ত নয়’, বড় ঘোষণা শুভেন্দুর! গোশালাগুলিকে ব... AR Rahman: ‘রামায়ণ’-এর জন্য ১০-১২টি ছবির প্রস্তাব ফিরিয়েছেন এ আর রহমান Dakshin Dinajpur: পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের টাকা? দুর্নীতি রুখতে এবার কড়া পদক্ষেপ Leopard Rescue : রাতের অন্ধকারে গর্জন, খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ SIR: পুরভোটের আগে এসআইআর মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, কমিশনকে এক মাসের সময়সীমা Rishabh Pant: সিধুর ৩২ বছরের রেকর্ড ভাঙলেন পন্থ হাউসফুল শো চললেও শুক্রবার থেকে বন্ধ হতে পারে ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রদর্শন! নেপথ্যে কী? উত্তরপ্রদেশে বিজেপিকে হারাতে বড় ছক! ৪০৩ আসন নিয়ে কংগ্রেস-অখিলেশের দর কষাকষি, ২-৪ দিনের মধ... Suvendu Adhikari: ‘গোমাতা হত্যা কোনওভাবেই বরদাস্ত নয়’, বড় ঘোষণা শুভেন্দুর! গোশালাগুলিকে ব... AR Rahman: ‘রামায়ণ’-এর জন্য ১০-১২টি ছবির প্রস্তাব ফিরিয়েছেন এ আর রহমান Dakshin Dinajpur: পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের টাকা? দুর্নীতি রুখতে এবার কড়া পদক্ষেপ Leopard Rescue : রাতের অন্ধকারে গর্জন, খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ SIR: পুরভোটের আগে এসআইআর মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, কমিশনকে এক মাসের সময়সীমা Rishabh Pant: সিধুর ৩২ বছরের রেকর্ড ভাঙলেন পন্থ হাউসফুল শো চললেও শুক্রবার থেকে বন্ধ হতে পারে ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রদর্শন! নেপথ্যে কী?

South Dinajpur: সাত বছর ধরে হিন্দু পরিচয়ে বসবাসের অভিযোগ! আসল পরিচয় ফাঁস হতেই হইচই, পাঁচ বাংলাদেশির বাড়িতে বুলডোজার

South Dinajpur: সাত বছর ধরে হিন্দু পরিচয়ে বসবাসের অভিযোগ! আসল পরিচয় ফাঁস হতেই হইচই, পাঁচ বাংলাদেশির বাড়িতে বুলডোজার

দক্ষিণ দিনাজপুর: সাত বছর ধরে এলাকায় বসবাস, স্থানীয়দের সঙ্গে ওঠাবসা, এমনকী হিন্দুদের পুজো-পার্বণেও নিয়মিত যোগদান! কিন্তু হঠাৎই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, হিলিতে বসবাসকারী একটি পরিবারের পাঁচ সদস্য বাংলাদেশের নাগরিক। অভিযোগ, পরিচয় গোপন করে হিন্দু পরিচয়ে দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন তাঁরা। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় শোরগোল পড়ে যায়। এরপর সরকারি জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগে প্রশাসনের তরফে বুলডোজার চালিয়ে বাড়িটি ভেঙে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় সাত বছর আগে বাংলাদেশের মহাস্থানগড় থেকে একটি মুসলিম পরিবার হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর হিলির ত্রিমোহিনী পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় রাস্তার ধারের সরকারি জমি দখল করে প্রথমে অস্থায়ী ছাউনি তৈরি করে বসবাস শুরু করে বলে অভিযোগ। পরবর্তীকালে সেই ছাউনিই পাকা বাড়িতে পরিণত হয়।

এতদিন বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজর এড়িয়েই ছিল বলে দাবি। এলাকার মানুষের সঙ্গে স্বাভাবিকভাবেই মেলামেশা করতেন পরিবারের সদস্যরা। বিভিন্ন হিন্দু ধর্মীয় অনুষ্ঠান এবং পুজো-পার্বণেও তাঁদের যোগ দিতে দেখা যেত। ফলে তাঁদের প্রকৃত পরিচয় নিয়ে কারও মনে সন্দেহ তৈরি হয়নি।

কিন্তু গত ১৩ নভেম্বর একটি ঘটনাকে কেন্দ্র করে গোটা বিষয়টি সামনে আসে। অভিযোগ, শিবাজি সংঘের কালীপ্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সুমন সরকার ও আকাশ দাস নামে দুই যুবকের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এরপর ওই রাতেই সুমনের বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে আকাশের বিরুদ্ধে।

পরদিন, ১৪ নভেম্বর সকালে দুই পরিবারের মধ্যে নতুন করে বিবাদ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হিলি থানার পুলিশ। তদন্ত ও জিজ্ঞাসাবাদের সময় আকাশ এবং তাঁর পরিবারের পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে পুলিশি তদন্তে তাঁদের বাংলাদেশি নাগরিক বলে শনাক্ত করা হয়েছে বলে দাবি। এরপর আকাশ-সহ পরিবারের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁদের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে।

অন্যদিকে, সরকারি জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগে প্রশাসন বাড়িটি ভেঙে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা রাজু মহন্ত জানিয়েছেন, পরিবারটি প্রায় সাত বছর ধরে এলাকায় ছিল। বিভিন্ন পুজো-পার্বণে তাঁদের অংশ নিতে দেখা যেত। আসল পরিচয় জানার পর তাঁরা অবাক হয়েছেন। আর এক বাসিন্দা অসীমা মণ্ডলের কথায়, পরিবারের সদস্যদের আচরণ দেখে কখনও তাঁদের বাংলাদেশি বলে সন্দেহ হয়নি।

এখন পুলিশের তদন্তে উঠে আসছে একাধিক প্রশ্ন। কী কারণে ওই পরিবার পরিচয় গোপন করে এত বছর ধরে এলাকায় বসবাস করছিল? কীভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল তারা? এই ঘটনায় আর কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

1 Views 0 Likes 0 Comments

Related News

Dakshin Dinajpur: পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের টাকা? দুর্নীতি রুখতে এবার কড়া পদক্ষেপ
রাজ্য

Dakshin Dinajpur: পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের টাকা? দুর্নীতি রুখতে এবার কড়া প...

বালুরঘাট: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অতীতে একাধিকবার সামনে এসেছে। কোথাও পাকা বাড়ি থাকা সত্ত্বেও সরকারি আবাস প্রকল্পের সুবিধা পাওয়ার অভিযোগ, আবার কোথাও একই জায়গায় একাধিকবার আর্থিক সহা...

২৩ নভে ২০২৬, ০৬:০০ পিএম · 2 মিনিট
Leopard Rescue : রাতের অন্ধকারে গর্জন, খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
রাজ্য

Leopard Rescue : রাতের অন্ধকারে গর্জন, খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

ফের বন দফতরের পাতা খাঁচায় বন্দি হল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের রাইয়াবাড়ি চা বাগানের ১৫ নম্বর সেকশনে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। তবে চিতাবাঘটি খাঁচাবন্দি হওয়ায় স্বস্তি ফিরেছে চা বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

২৩ নভে ২০২৬, ০৫:৪৭ পিএম · 2 মিনিট
কোমর-পিঠে অসহ্য যন্ত্রণা, হাসপাতালে ভর্তি আরামবাগের বিজেপি বিধায়ক
রাজ্য

কোমর-পিঠে অসহ্য যন্ত্রণা, হাসপাতালে ভর্তি আরামবাগের বিজেপি বিধায়ক

নিউজ ডেস্ক: রেখা পাত্রর পর অসুস্থ আরামবাগের বিজেপি বিধায়ক হেমন্ত বাগ। রবিবার হঠাৎ করেই অসুস্থ হয়ে শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন তিনি। এদিন সকালে মুখ্যমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাস...

২৩ নভে ২০২৬, ০৫:২০ পিএম · 1 মিনিট
সন্দেশখালিতে তৃণমূলে বড় ভাঙন, একসঙ্গে NCPI-তে পা দিলেন প্রায় ৭০ জন
রাজ্য

সন্দেশখালিতে তৃণমূলে বড় ভাঙন, একসঙ্গে NCPI-তে পা দিলেন প্রায় ৭০ জন

নিউজ ডেস্ক: আরও বিপাকে মমতা তৃণমূল। এবার তৃণমূল কংগ্রেস ছেড়ে একসঙ্গে প্রায় ৭০ জন জনপ্রতিনিধি যোগ দিলেন ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া (NCPI)-তে। একের পর এক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল করা শুরু করেছে NCP...

২৩ নভে ২০২৬, ০২:১৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.