JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০৬:১৫ পিএম
Breaking
উত্তরপ্রদেশে বিজেপিকে হারাতে বড় ছক! ৪০৩ আসন নিয়ে কংগ্রেস-অখিলেশের দর কষাকষি, ২-৪ দিনের মধ... Suvendu Adhikari: ‘গোমাতা হত্যা কোনওভাবেই বরদাস্ত নয়’, বড় ঘোষণা শুভেন্দুর! গোশালাগুলিকে ব... AR Rahman: ‘রামায়ণ’-এর জন্য ১০-১২টি ছবির প্রস্তাব ফিরিয়েছেন এ আর রহমান Dakshin Dinajpur: পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের টাকা? দুর্নীতি রুখতে এবার কড়া পদক্ষেপ Leopard Rescue : রাতের অন্ধকারে গর্জন, খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ SIR: পুরভোটের আগে এসআইআর মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, কমিশনকে এক মাসের সময়সীমা Rishabh Pant: সিধুর ৩২ বছরের রেকর্ড ভাঙলেন পন্থ হাউসফুল শো চললেও শুক্রবার থেকে বন্ধ হতে পারে ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রদর্শন! নেপথ্যে কী? উত্তরপ্রদেশে বিজেপিকে হারাতে বড় ছক! ৪০৩ আসন নিয়ে কংগ্রেস-অখিলেশের দর কষাকষি, ২-৪ দিনের মধ... Suvendu Adhikari: ‘গোমাতা হত্যা কোনওভাবেই বরদাস্ত নয়’, বড় ঘোষণা শুভেন্দুর! গোশালাগুলিকে ব... AR Rahman: ‘রামায়ণ’-এর জন্য ১০-১২টি ছবির প্রস্তাব ফিরিয়েছেন এ আর রহমান Dakshin Dinajpur: পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের টাকা? দুর্নীতি রুখতে এবার কড়া পদক্ষেপ Leopard Rescue : রাতের অন্ধকারে গর্জন, খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ SIR: পুরভোটের আগে এসআইআর মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, কমিশনকে এক মাসের সময়সীমা Rishabh Pant: সিধুর ৩২ বছরের রেকর্ড ভাঙলেন পন্থ হাউসফুল শো চললেও শুক্রবার থেকে বন্ধ হতে পারে ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রদর্শন! নেপথ্যে কী?

উত্তরপ্রদেশে বিজেপিকে হারাতে বড় ছক! ৪০৩ আসন নিয়ে কংগ্রেস-অখিলেশের দর কষাকষি, ২-৪ দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত?

উত্তরপ্রদেশে বিজেপিকে হারাতে বড় ছক! ৪০৩ আসন নিয়ে কংগ্রেস-অখিলেশের দর কষাকষি, ২-৪ দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত?
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোটের অঙ্ক কষতে শুরু করে দিল কংগ্রেস ও সমাজবাদী পার্টি (এসপি)। বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে আসন সমঝোতা নিয়ে এবার দিল্লিতে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসল দুই দল। সোমবারের এই বৈঠকের পর উভয় পক্ষের নেতারাই আলোচনাকে ইতিবাচক বলে দাবি করেছেন। শুধু তাই নয়, আগামী দু’ থেকে চার দিনের মধ্যেই আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে বলেও আশাবাদী তাঁরা।

সোমবার দিল্লিতে রাজ্যসভা সাংসদ প্রমোদ তিওয়ারির সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন প্রমোদ তিওয়ারি, উত্তরপ্রদেশ কংগ্রেসের সভানেত্রী আরাধনা মিশ্র, এআইসিসির পর্যবেক্ষক রাজেন্দ্রপাল গৌতম, সাংসদ ইমরান মাসুদ এবং বিধায়ক বীরেন্দ্র চৌধরী। অন্যদিকে সমাজবাদী পার্টির প্রতিনিধিদলে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রামগোপাল যাদব, উত্তরপ্রদেশ শাখার সভাপতি শ্যামলাল পাল, সাংসদ রাজীব রাই এবং ইকরা হাসান।

বৈঠক শেষে রামগোপাল যাদব জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। দুই পক্ষই নিজেদের মতামত তুলে ধরেছে এবং একসঙ্গে নির্বাচনে লড়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর আশা, আগামী দু’-চার দিনের মধ্যেই আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারিও আলোচনায় সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, কে কতগুলি আসনে লড়বে, সেটি বড় বিষয় নয়। মূল লক্ষ্য নির্বাচনে জয়। তাঁর দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয় নিশ্চিত করতে বিরোধীদের ঐক্যবদ্ধভাবে লড়াই করা প্রয়োজন। মঙ্গলবারও দুই দলের মধ্যে পরবর্তী বৈঠক হওয়ার কথা রয়েছে।

তবে আসন বণ্টন নিয়ে দুই শিবিরের মধ্যে দর কষাকষি যথেষ্ট গুরুত্বপূর্ণ। উত্তরপ্রদেশ বিধানসভার মোট ৪০৩টি আসনের মধ্যে কংগ্রেসের তরফে ১৮১টি আসন দাবি করার ইঙ্গিত মিলেছিল। অন্যদিকে সমাজবাদী পার্টির একাংশের বক্তব্য, কংগ্রেসকে ৫০টির বেশি আসন দেওয়া উচিত নয়। এসপি প্রধান অখিলেশ যাদব অবশ্য আগেই জানিয়েছেন, আসন বণ্টনের ক্ষেত্রে একমাত্র মাপকাঠি হবে জয়ের সম্ভাবনা।

২০১৭ সালের বিধানসভা নির্বাচনে জোট করেও প্রত্যাশিত ফল করতে পারেনি দুই দল। সেবার কংগ্রেস ১০৫টি আসনে লড়ে মাত্র সাতটিতে জয় পেয়েছিল। সমাজবাদী পার্টি পেয়েছিল ৪৭টি আসন। ২০২২ সালের নির্বাচনেও কংগ্রেসের ফল ছিল অত্যন্ত খারাপ। অন্যদিকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জোটবদ্ধ হয়ে ভালো ফল করে দুই দল। এসপি ৩৭টি এবং কংগ্রেস ছ’টি আসনে জয়ী হয়।

এই সাফল্যের পর এবার বিধানসভা নির্বাচনেও সেই সমীকরণ ধরে রাখতে চাইছে দুই শিবির। আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্তে প্রিয়ঙ্কা গান্ধী ও অখিলেশ যাদবের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে আগামী কয়েক দিন উত্তরপ্রদেশের রাজনৈতিক সমীকরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

1 Views 0 Likes 0 Comments

Related News

SIR: পুরভোটের আগে এসআইআর মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, কমিশনকে এক মাসের সময়সীমা
দেশ

SIR: পুরভোটের আগে এসআইআর মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, কমিশনকে এক মাসের সময়স...

এদিনের শুনানিতে আদালতে আবেদনকারীদের পক্ষ থেকে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি অভিযোগ তোলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার কারণে বহু মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁর কথায়, “ভুলবশত যাঁদের নাম বাদ গিয়েছিল, তাঁদের মধ্যে ৯৩ শতাংশের নামই পরে পুনরায় তালিকায় যুক্ত হয়েছে। অর্থাৎ, এই সংখ্যাটা নেহাত কম নয়।

২৩ নভে ২০২৬, ০৫:৩৮ পিএম · 2 মিনিট
ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা
দেশ

ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

নয়াদিল্লি: আট বছর পুরনো ফৌজদারি মানহানির মামলায় বড় আইনি জটিলতায় ইউটিউবার ধ্রুব রাঠি। আদালতে বারবার হাজির না হওয়ায় এবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা (Non-Bailable Warrant বা NBW) জারি করল দিল্লির সাকেত আদ...

২৩ নভে ২০২৬, ০৪:৩৫ পিএম · 2 মিনিট
Noel Tata: টাটা গোষ্ঠীতে বড় সংঘাত! নোয়েল টাটার আপত্তিতে বোর্ড বৈঠক ঘিরে বাড়ল জল্পনা
দেশ

Noel Tata: টাটা গোষ্ঠীতে বড় সংঘাত! নোয়েল টাটার আপত্তিতে বোর্ড বৈঠক ঘিরে বাড়ল জল...

নিউজ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটার অন্দরে বাড়ছে মতবিরোধ। সংস্থার ভবিষ্যৎ, নেতৃত্ব, শেয়ার বাজারে তালিকাভুক্তি এবং মালিকানা কাঠামো নিয়ে এবার প্রকাশ্যে আসছে বোর্ডের অন্দরমহলের টানাপড়েন। আগামী ২৬ নভেম্বর টাটা ...

২৩ নভে ২০২৬, ০২:৫৫ পিএম · 2 মিনিট
India Nepal Relations: মোদী-বালেন শাহের বৈঠকে বড় ঘোষণা, ২৮ নভেম্বর থেকে ছুটবে ট্রেন
দেশ

India Nepal Relations: মোদী-বালেন শাহের বৈঠকে বড় ঘোষণা, ২৮ নভেম্বর থেকে ছুটবে ট্র...

নয়াদিল্লি: ভারত ও নেপালের সম্পর্ক আরও মজবুত করতে সোমবার, ২৩ নভেম্বর, নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। বাণিজ্য, বিদ্যুৎ, পরিকাঠামো, প্রযুক্তি থেকে শ...

২৩ নভে ২০২৬, ০২:৫২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.