JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০৬:৩২ পিএম
Breaking
Durgapur: বিজেপি নেতা খুনের অভিযোগে গ্রেপ্তার! এবার মূল অভিযুক্তের বাড়িতে বুলডোজার চালাল... Shamik Bhattacharya: পীযূষ কানোরিয়াকে পাশে দাঁড় করিয়েই কড়া বার্তা শমীকের! কেন এমন সতর্কত... Pahalgam Terror Attack: পহেলগাঁও হামলার আগে ৩৭ বার আকাশে চক্কর চিনা উপগ্রহের WBSEDCL: তিন মাসের অপেক্ষা শেষ! ..... থেকেই প্রতি মাসে আসবে বিদ্যুৎ বিল Suvendu Adhikari: মমতা জমানার খরচে বড় প্রশ্ন! প্রশাসনিক বৈঠকে ৮০% ব্যয় কমানোর দাবি শুভেন্... Howrah: সোনা-টাকা কিছুই নয়, চোরের নিশানা শুধু দামি জুতো! এক রাতেই ৪০টি ফ্ল্যাটে হানা, উধাও... উত্তরপ্রদেশে বিজেপিকে হারাতে বড় ছক! ৪০৩ আসন নিয়ে কংগ্রেস-অখিলেশের দর কষাকষি, ২-৪ দিনের মধ... Suvendu Adhikari: ‘গোমাতা হত্যা কোনওভাবেই বরদাস্ত নয়’, বড় ঘোষণা শুভেন্দুর! গোশালাগুলিকে ব... Durgapur: বিজেপি নেতা খুনের অভিযোগে গ্রেপ্তার! এবার মূল অভিযুক্তের বাড়িতে বুলডোজার চালাল... Shamik Bhattacharya: পীযূষ কানোরিয়াকে পাশে দাঁড় করিয়েই কড়া বার্তা শমীকের! কেন এমন সতর্কত... Pahalgam Terror Attack: পহেলগাঁও হামলার আগে ৩৭ বার আকাশে চক্কর চিনা উপগ্রহের WBSEDCL: তিন মাসের অপেক্ষা শেষ! ..... থেকেই প্রতি মাসে আসবে বিদ্যুৎ বিল Suvendu Adhikari: মমতা জমানার খরচে বড় প্রশ্ন! প্রশাসনিক বৈঠকে ৮০% ব্যয় কমানোর দাবি শুভেন্... Howrah: সোনা-টাকা কিছুই নয়, চোরের নিশানা শুধু দামি জুতো! এক রাতেই ৪০টি ফ্ল্যাটে হানা, উধাও... উত্তরপ্রদেশে বিজেপিকে হারাতে বড় ছক! ৪০৩ আসন নিয়ে কংগ্রেস-অখিলেশের দর কষাকষি, ২-৪ দিনের মধ... Suvendu Adhikari: ‘গোমাতা হত্যা কোনওভাবেই বরদাস্ত নয়’, বড় ঘোষণা শুভেন্দুর! গোশালাগুলিকে ব...

Durgapur: বিজেপি নেতা খুনের অভিযোগে গ্রেপ্তার! এবার মূল অভিযুক্তের বাড়িতে বুলডোজার চালাল প্রশাসন, দুর্গাপুরে চাঞ্চল্য

Durgapur: বিজেপি নেতা খুনের অভিযোগে গ্রেপ্তার! এবার মূল অভিযুক্তের বাড়িতে বুলডোজার চালাল প্রশাসন, দুর্গাপুরে চাঞ্চল্য
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

দুর্গাপুর: বিজেপি নেতা খুনের ঘটনায় এবার বড় পদক্ষেপ প্রশাসনের। খুনের মূল অভিযুক্তের বাড়িতে বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল নির্মাণ। সোমবার দুপুরে দুর্গাপুর-ফরিদপুরের জব্বরপল্লিতে এই অভিযান চালানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও প্রশাসনের দাবি, খুনের মামলার সঙ্গে এই বাড়ি ভাঙার কোনও সরাসরি সম্পর্ক নেই। প্রয়োজনীয় অনুমতি ছাড়াই বাড়িটি নির্মাণ করা হয়েছিল। সেই কারণেই আইন মেনে এই পদক্ষেপ করা হয়েছে।

ঘটনার সূত্রপাত চলতি মাসের ১০ তারিখ রাতে। দুর্গাপুর-ফরিদপুরের জব্বরপল্লিতে খুন হন বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক শ্যাম কুমার দাস। অভিযোগ, তাঁকে মারধর করে পিটিয়ে খুন করা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে বিজয় নন্দীর নাম উঠে আসে। পাশাপাশি অজয় নন্দী এবং প্রসূন পাণ্ডেকেও গ্রেপ্তার করে পুলিশ।

এই খুনের ঘটনা সামনে আসার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি ওঠে। পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিও প্রকাশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, খুনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকী, ১৫ দিনের মধ্যে অভিযুক্তদের সমূলে বিনাশের হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।

এর মধ্যেই সোমবার মূল অভিযুক্ত বিজয় নন্দীর বাড়িতে বুলডোজার অভিযান চালানো হয়। প্রশাসন সূত্রে খবর, বাড়ি নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় বৈধ অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছিল। এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তরফে আগেই নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু সেই নোটিসের কোনও সন্তোষজনক জবাব মেলেনি বলে প্রশাসনের দাবি।

এরপর সোমবার দুপুরে দুর্গাপুর-ফরিদপুরের বিডিও দেবদ্বীপ বৈরাগীর নেতৃত্বে প্রশাসনিক আধিকারিকদের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। সঙ্গে ছিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী এবং বুলডোজার। পরে অভিযুক্তের বাড়িটি ভেঙে ফেলা হয়।

এ বিষয়ে বিডিও দেবদ্বীপ বৈরাগী জানান, বাড়িটি সম্পূর্ণ অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। বাড়ির মালিক প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি। সেই কারণেই প্রশাসনের পক্ষ থেকে বাড়িটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বিজেপি নেতা খুনের ঘটনার পর অভিযুক্তের বাড়িতে এই বুলডোজার অভিযান ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। খুনের তদন্তের পাশাপাশি বাড়ি নির্মাণের বৈধতা সংক্রান্ত প্রশাসনিক পদক্ষেপও এখন আলোচনার কেন্দ্রে।

উল্লেখ্য, বাড়ি ভাঙার ক্ষেত্রে প্রশাসনের তরফে যে কারণ জানানো হয়েছে, তা বেআইনি নির্মাণ সংক্রান্ত। খুনের মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া পৃথকভাবে চলবে।

1 Views 0 Likes 0 Comments

Related News

Howrah: সোনা-টাকা কিছুই নয়, চোরের নিশানা শুধু দামি জুতো! এক রাতেই ৪০টি ফ্ল্যাটে হানা, উধাও ১ লক্ষ ২০ হাজারের বুট-স্নিকার্স
রাজ্য

Howrah: সোনা-টাকা কিছুই নয়, চোরের নিশানা শুধু দামি জুতো! এক রাতেই ৪০টি ফ্ল্যাটে হা...

হাওড়া: চোরের লক্ষ্য সোনা, গয়না কিংবা নগদ টাকা, এমনটাই সাধারণত দেখা যায়। কিন্তু হাওড়ার শিবপুরে ঘটল একেবারে উলটপুরাণ! কোনও ফ্ল্যাটের দরজা ভেঙে ঘরে ঢোকেনি চোর। আলমারি, লকার কিংবা গাড়িতেও হাত দেয়নি। তার নজর ছিল শুধু ফ্ল্য...

২৩ নভে ২০২৬, ০৬:১৪ পিএম · 2 মিনিট
Dakshin Dinajpur: পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের টাকা? দুর্নীতি রুখতে এবার কড়া পদক্ষেপ
রাজ্য

Dakshin Dinajpur: পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের টাকা? দুর্নীতি রুখতে এবার কড়া প...

বালুরঘাট: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অতীতে একাধিকবার সামনে এসেছে। কোথাও পাকা বাড়ি থাকা সত্ত্বেও সরকারি আবাস প্রকল্পের সুবিধা পাওয়ার অভিযোগ, আবার কোথাও একই জায়গায় একাধিকবার আর্থিক সহা...

২৩ নভে ২০২৬, ০৬:০০ পিএম · 2 মিনিট
Leopard Rescue : রাতের অন্ধকারে গর্জন, খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
রাজ্য

Leopard Rescue : রাতের অন্ধকারে গর্জন, খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

ফের বন দফতরের পাতা খাঁচায় বন্দি হল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের রাইয়াবাড়ি চা বাগানের ১৫ নম্বর সেকশনে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। তবে চিতাবাঘটি খাঁচাবন্দি হওয়ায় স্বস্তি ফিরেছে চা বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

২৩ নভে ২০২৬, ০৫:৪৭ পিএম · 2 মিনিট
South Dinajpur: সাত বছর ধরে হিন্দু পরিচয়ে বসবাসের অভিযোগ! আসল পরিচয় ফাঁস হতেই হইচই, পাঁচ বাংলাদেশির বাড়িতে বুলডোজার
রাজ্য

South Dinajpur: সাত বছর ধরে হিন্দু পরিচয়ে বসবাসের অভিযোগ! আসল পরিচয় ফাঁস হতেই হইচই...

দক্ষিণ দিনাজপুর: সাত বছর ধরে এলাকায় বসবাস, স্থানীয়দের সঙ্গে ওঠাবসা, এমনকী হিন্দুদের পুজো-পার্বণেও নিয়মিত যোগদান! কিন্তু হঠাৎই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, হিলিতে বসবাসকারী একটি পরিবারের পাঁচ সদস্য বাংলাদেশে...

২৩ নভে ২০২৬, ০৫:৩৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.