JAZZBAAT 24 BANGLA
২৪ নভে ২০২৬, ০৩:৫১ পিএম
Breaking
Uttar Pradesh: চাপকল পাম্প করতেই জলের বদলে গলগল করে বেরিয়ে এল দেশি মদ, তাজ্জব আবগারি দফতর Panchayat: ‘মির্জাপুর’-এর পর এবার বড় পর্দায় ‘পঞ্চায়েত’! ফুলেরার গল্প নিয়ে সিনেমা তৈরির... কলকাতা পুরসভায় প্রথমবার বীর সাভারকারের ছবি, তালিকায় রয়েছেন আর কারা? Iran: হিজাব ছাড়া গান গাওয়ার শাস্তি! ইরানে সংগীতশিল্পী পরস্তু আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাত, ক্... Lamine Yamal: চ্যাম্পিয়ন্স লিগে সাবাহ ম্যাচে নেই ইয়ামাল, চোট নিয়ে সতর্ক বার্সেলোনা Priyansh Arya: ১৯ ছক্কায় টি-টোয়েন্টিতে ইতিহাস, এক ইনিংসে একাধিক রেকর্ড প্রিয়াংশ আরিয়ার Sheikh Hasina: ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান হাসিনা, বিজয় দিবসকেই বেছে নিলেন প্রত্যাবর্ত... India Pakistan Relations: এসসিও বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান, সম্পর্কের বরফ কি গ... Uttar Pradesh: চাপকল পাম্প করতেই জলের বদলে গলগল করে বেরিয়ে এল দেশি মদ, তাজ্জব আবগারি দফতর Panchayat: ‘মির্জাপুর’-এর পর এবার বড় পর্দায় ‘পঞ্চায়েত’! ফুলেরার গল্প নিয়ে সিনেমা তৈরির... কলকাতা পুরসভায় প্রথমবার বীর সাভারকারের ছবি, তালিকায় রয়েছেন আর কারা? Iran: হিজাব ছাড়া গান গাওয়ার শাস্তি! ইরানে সংগীতশিল্পী পরস্তু আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাত, ক্... Lamine Yamal: চ্যাম্পিয়ন্স লিগে সাবাহ ম্যাচে নেই ইয়ামাল, চোট নিয়ে সতর্ক বার্সেলোনা Priyansh Arya: ১৯ ছক্কায় টি-টোয়েন্টিতে ইতিহাস, এক ইনিংসে একাধিক রেকর্ড প্রিয়াংশ আরিয়ার Sheikh Hasina: ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান হাসিনা, বিজয় দিবসকেই বেছে নিলেন প্রত্যাবর্ত... India Pakistan Relations: এসসিও বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান, সম্পর্কের বরফ কি গ...

কলকাতা পুরসভায় প্রথমবার বীর সাভারকারের ছবি, তালিকায় রয়েছেন আর কারা?

কলকাতা পুরসভায় প্রথমবার বীর সাভারকারের ছবি, তালিকায় রয়েছেন আর কারা?
ছবি: সংগৃহীত

কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতা পুরসভার অন্দরমহলে এবার নতুন সংযোজন। কাউন্সিলর ক্লাবে জায়গা পেতে চলেছে বীর সাভারকরের ছবি। কলকাতা পুরসভার দীর্ঘ ইতিহাসে এই প্রথম সাভারকরের ছবি সেখানে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু সাভারকর নন, তাঁর পাশাপাশি একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের ছবিও স্থান পেতে চলেছে কাউন্সিলর ক্লাবে। তালিকায় রয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ডঃ বি আর আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেল, মহারানা প্রতাপ এবং রানি লক্ষ্মীবাই।

১৮৭৬ সালে প্রতিষ্ঠিত কলকাতা পুরসভার ইতিহাসে এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে রাজনৈতিকভাবে বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত বিনায়ক দামোদর সাভারকরের ছবি পুরসভার কাউন্সিলর ক্লাবে জায়গা পাওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। এর আগে কলকাতা পুরসভার সাভারকরের কোনও ছবি ছিল না। ফলে নতুন করে তাঁর ছবি লাগানোর সিদ্ধান্ত ঘিরে কৌতূহল তৈরি হয়েছে।

তবে এই উদ্যোগ নিয়ে পুরসভার অন্দরেই উঠতে শুরু করেছে প্রশ্ন। কাউন্সিলর ক্লাবে সাভারকরের ছবি লাগানোর যৌক্তিকতা নিয়েও আপত্তি রয়েছে বলে খবর। অন্যদিকে, একইসঙ্গে একাধিক ঐতিহাসিক ও বিশিষ্ট ব্যক্তিত্বের প্রতিকৃতি বসানোর পরিকল্পনাও সামনে এসেছে। ফলে পুরসভার এই সিদ্ধান্তকে ঘিরে আগামী দিনে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা আরও বাড়তে পারে।

ভারতীয় রাজনীতিতে সবচেয়ে বিভেদ সৃষ্টিকারী ব্যক্তিদের একজন ছিলেন ভিনায়ক দামোদর সাভারকার। যাঁর প্রধান পরিচিতি ‘হিন্দুত্বের জনক’ হিসেবে। বীর সাভারকরকে ১৯১১ সালে পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলে বন্দি করেছিল ইংরেজরা। জানা যায়, পরে ইংরেজদের কাছে মুচলেকা দিয়ে সেলুলার জেল থেকে চলে আসেন সাভারকর। যা নিয়ে আজও বিতর্ক চলে জাতীয় রাজনীতিতে। তবে সে বিতর্ক দূরে সরিয়ে রাখলেও ‘রাজনৈতিক হিন্দুত্ব’-র জনক হিসেবে তাঁর পরিচিতি কখনও অস্বীকার করা যায় না।

সম্প্রতি, কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া শুরু করেছিল প্রশাসন। এই পুনর্বিন্যাসের পদ্ধতি নিয়ে আপত্তি তুলে আদালতের দ্বারস্থ হন কসবার সিপিএম নেত্রী তথা প্রাক্তন কাউন্সিলর দীপু দাস। তাঁর অভিযোগ, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে জনসংখ্যার পরিবর্তে ভোটার তালিকাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি, পুরো প্রক্রিয়ায় আইনগত ত্রুটি রয়েছে বলেও দাবি করেন তিনি। এই মামলায় সিপিএমের পাশাপাশি বিজেপি ও কংগ্রেসও যুক্ত হয়েছে। কংগ্রেস, বাম, এবং তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দলের তরফে অভিযোগ তোলা হয় যে, একতরফাভাবে ওয়ার্ড বাড়ানোর এই প্রক্রিয়ায় একাধিক আইনি জটিলতা রয়েছে।

3 Views 0 Likes 0 Comments

Related News

কলকাতা মেডিক্যাল কলেজে তুমুল তাণ্ডব, তিন ইন্টার্নকে থানায় তলব পুলিশের
মহানগর

কলকাতা মেডিক্যাল কলেজে তুমুল তাণ্ডব, তিন ইন্টার্নকে থানায় তলব পুলিশের

কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতা মেডিক্যাল কলেজে অশান্তির ঘটনায় পুলিশের পদক্ষেপ। এবার তিন ইন্টার্নকে তলব করা হল বউবাজার থানায়। সূত্রের খবর নোটিস পাওয়ার তিন দিনের মধ্যে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। হাসপাতালের...

২৪ নভে ২০২৬, ০২:০৮ পিএম · 2 মিনিট
শিয়ালদহের রেললাইনের নীচে ধস! ক্ষতিগ্রস্ত নিকাশি নালা ও জলের পাইপও, চলছে মেরামতির কাজ
মহানগর

শিয়ালদহের রেললাইনের নীচে ধস! ক্ষতিগ্রস্ত নিকাশি নালা ও জলের পাইপও, চলছে মেরামতির ক...

কলকাতা, নিউজ ডেস্ক: শিয়ালদহে রেললাইনের নীচে ধস। মঙ্গলবার সকালে স্টেশন সংলগ্ন একটি পুরনো নিকাশি নালা ধসে পড়ে রেললাইনের উপর। নিকাশি নালার একাংশ ভেঙে যাওয়ায় বিপত্তি তৈরি হয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখায়। শুধু নিকাশি নালাই নয়, ক্...

২৪ নভে ২০২৬, ১২:১৮ পিএম · 1 মিনিট
গাড়ির বকেয়া কর মেটালেই জরিমানায় ১০০ শতাংশ ছাড়! বড় ঘোষণা পরিবহণ দফতরের
মহানগর

গাড়ির বকেয়া কর মেটালেই জরিমানায় ১০০ শতাংশ ছাড়! বড় ঘোষণা পরিবহণ দফতরের

কলকাতা, নিউজ ডেস্ক: রাজ্যের গাড়ির মালিকদের জন্য বড়সড় স্বস্তির ঘোষণা করল পরিবহণ দফতর। দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে থাকা গাড়ির কর মেটালে জরিমানার সম্পূর্ণ অর্থই মকুব করা হবে। ব্যক্তিগত গাড়ি থেকে বাণিজ্যিক যানবাহন, সব ধরনে...

২৪ নভে ২০২৬, ১১:৩৩ এএম · 2 মিনিট
হাসপাতাল চত্বর থেকে সরবে বেআইনি দোকান-হকার, কড়া নির্দেশ স্বাস্থ্য ভবনের
মহানগর

হাসপাতাল চত্বর থেকে সরবে বেআইনি দোকান-হকার, কড়া নির্দেশ স্বাস্থ্য ভবনের

কলকাতা, নিউজ ডেস্ক: এবার রোগীদের নিরাপত্তা, সুস্বাস্থ্য ও স্বার্থরক্ষায় কড়া পদক্ষেপ স্বাস্থ্য ভবনের। হাসপাতাল চত্বরে আর কোনওভাবেই রাখা যাবে না অনুমোদনহীন দোকান ও হকার। হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, রোগী ও তাঁদের পর...

২৩ নভে ২০২৬, ০৬:৫১ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.