JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ০৩:৪২ পিএম
Breaking
Assam: নদী থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ, নৃশংসতায় শিউরে উঠছে দেশ Sandip Mandi: ফুটবল পরিবারের ছেলে সন্দীপ মান্ডির সাফল্যে মেতে উঠেছে কল্যাণী Ajit Doval: ‘কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বকে সংঘাত ও সহযোগিতার এক নতুন রণক্ষেত্রে পরিণত করবে’:... Uttarakhand: পাহাড়ের মাথা ছুঁয়ে উঠছে বিশাল চাঁদ! উত্তরাখণ্ডের আকাশে অপূর্ব ‘মুনরাইজ’ Bangladesh: উত্তাল বাংলাদেশ! সাভার-আশুলিয়া-গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, রণক্ষেত্র মহাসড়ক Kolkata Metro: কলকাতায় দু’বার মোদী, উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া–সেক্টর ফাইভ মেট্রোর Vaibhav Sooryavanshi: পরবর্তী শচীন বা কোহলি নয়, প্রথম বৈভব সূর্যবংশী! ১৫ বছরের বিস্ময়কে নি... মেঘের সমুদ্রের ওপরে দু’হাত ছড়িয়ে যিশু! সত্যি না এআই, তোলপাড় নেটপাড়া Assam: নদী থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ, নৃশংসতায় শিউরে উঠছে দেশ Sandip Mandi: ফুটবল পরিবারের ছেলে সন্দীপ মান্ডির সাফল্যে মেতে উঠেছে কল্যাণী Ajit Doval: ‘কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বকে সংঘাত ও সহযোগিতার এক নতুন রণক্ষেত্রে পরিণত করবে’:... Uttarakhand: পাহাড়ের মাথা ছুঁয়ে উঠছে বিশাল চাঁদ! উত্তরাখণ্ডের আকাশে অপূর্ব ‘মুনরাইজ’ Bangladesh: উত্তাল বাংলাদেশ! সাভার-আশুলিয়া-গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, রণক্ষেত্র মহাসড়ক Kolkata Metro: কলকাতায় দু’বার মোদী, উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া–সেক্টর ফাইভ মেট্রোর Vaibhav Sooryavanshi: পরবর্তী শচীন বা কোহলি নয়, প্রথম বৈভব সূর্যবংশী! ১৫ বছরের বিস্ময়কে নি... মেঘের সমুদ্রের ওপরে দু’হাত ছড়িয়ে যিশু! সত্যি না এআই, তোলপাড় নেটপাড়া

Lamine Yamal: চ্যাম্পিয়ন্স লিগে সাবাহ ম্যাচে নেই ইয়ামাল, চোট নিয়ে সতর্ক বার্সেলোনা

Lamine Yamal: চ্যাম্পিয়ন্স লিগে সাবাহ ম্যাচে নেই ইয়ামাল, চোট নিয়ে সতর্ক বার্সেলোনা
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ধাক্কা খেল বার্সেলোনা। বুধবার আজারবাইজানের ক্লাব সাবাহ এফকে-র বিরুদ্ধে খেলতে নামার আগে দলে পাওয়া যাবে না লামিনে ইয়ামালকে। ডান পায়ের গোড়ালিতে অস্বস্তির কারণে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা। তবে এই চোট নিয়ে খুব বেশি উদ্বেগের কারণ নেই বলেই জানিয়েছে ক্লাব। আগামী রবিবার লা লিগায় দেপোর্তিভো লা করুনার বিরুদ্ধে ম্যাচে ইয়ামালকে পাওয়ার ব্যাপারে আশাবাদী তারা।

সোমবার বার্সেলোনার তরফে একটি মেডিক্যাল বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়েছে, ইয়ামালের ডান গোড়ালিতে সামান্য অস্বস্তি রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই তাঁকে সাবাহ ম্যাচে খেলানো হবে না। ফলে দলের সঙ্গে আজারবাইজান সফরেও যাচ্ছেন না স্পেনের এই তরুণ তারকা।

রবিবার ভিয়ারিয়ালের বিরুদ্ধে পুরো ৯০ মিনিট খেলেছিলেন ইয়ামাল। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও পরে দুরন্ত প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। ফেরমিন লোপেজের সমতাসূচক গোলের পাস বাড়ান ইয়ামাল। বার্সেলোনার তৃতীয় গোলের ক্ষেত্রেও তাঁর অবদান ছিল। শেষ পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে ম্যাচ জেতে বার্সেলোনা।

চলতি মরসুমে বার্সেলোনার হয়ে দুরন্ত ছন্দে রয়েছেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭টি ম্যাচে ১৩টি গোল করেছেন। পাশাপাশি রয়েছে ১৩টি অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে কিশোর ফুটবলারদের মধ্যে সর্বাধিক গোল এবং অ্যাসিস্টের নজিরও তাঁর দখলে। এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ১৪টি গোল এবং ১৩টি অ্যাসিস্ট করেছেন তিনি।

বার্সেলোনার সামনে অবশ্য কঠিন সূচি রয়েছে। সাবাহ ম্যাচের পর লা লিগায় দেপোর্তিভোর বিরুদ্ধে খেলবে তারা। তার পর অ্যাটলেটিকো মাদ্রিদ এবং চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার সিটির মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। তাই ইয়ামালকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না কোচ হান্সি ফ্লিক।

চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে তিনটি জয় নিয়ে আপাতত পাঁচ নম্বরে রয়েছে বার্সেলোনা। বুধবার সাবাহর বিরুদ্ধে জিতলে শেষ ষোলোয় সরাসরি যোগ্যতা অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে তারা।

5 Views 0 Likes 0 Comments

Related News

Sandip Mandi: ফুটবল পরিবারের ছেলে সন্দীপ মান্ডির সাফল্যে মেতে উঠেছে কল্যাণী
ময়দান

Sandip Mandi: ফুটবল পরিবারের ছেলে সন্দীপ মান্ডির সাফল্যে মেতে উঠেছে কল্যাণী

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক বাংলার কল্যাণীর সন্দীপ মান্ডি। ম্যাচের ৮৮ মিনিটে কর্নার থেকে হেডে বল জালে জড়িয়ে ভারতকে ২-১ গোলে জিতিয়ে দেন তিনি। তাঁর সেই জয়সূচক গোল...

২৫ নভে ২০২৬, ০৩:৩৫ পিএম · 2 মিনিট
Vaibhav Sooryavanshi: পরবর্তী  শচীন বা কোহলি নয়, প্রথম বৈভব সূর্যবংশী! ১৫ বছরের বিস্ময়কে নিয়ে বড় মন্তব্য প্রাক্তনের
ময়দান

Vaibhav Sooryavanshi: পরবর্তী শচীন বা কোহলি নয়, প্রথম বৈভব সূর্যবংশী! ১৫ বছরের বিস...

নিউজ ডেস্ক: ১৫ বছর বয়সে ৫৩ বলে ২০৪ রান! বৈভব সূর্যবংশীর ব্যাটিং দেখে শুধু ক্রিকেটপ্রেমীরাই নন, মুগ্ধ প্রাক্তন ক্রিকেটাররাও। তবে তাঁকে পরবর্তী শচীন তেন্ডুলকর, ব্রায়ান লারা কিংবা বিরাট কোহলি হিসাবে দেখতে নারাজ প্রাক্তন ভার...

২৫ নভে ২০২৬, ০৩:২৫ পিএম · 2 মিনিট
Real Madrid vs PSV: এমবাপের জোড়া গোলে পিএসভিকে পাঁচ গোল দিল রিয়াল
ময়দান

Real Madrid vs PSV: এমবাপের জোড়া গোলে পিএসভিকে পাঁচ গোল দিল রিয়াল

স্পোর্টস ডেস্ক: প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু বিরতির পর যে ঝড় তুলল জোসে মোরিনহোর দল, তা সামলানোর ক্ষমতা ছিল না পিএসভি আইন্দহোভেনের। জুড বেলিংহ্যামের অবিশ্বাস্য গোল, কিলিয়ান এমবাপের জোড়া এবং ফেডেরিকো ভ...

২৫ নভে ২০২৬, ০১:৫৪ পিএম · 2 মিনিট
Vaibhav Sooryavanshi: ৫৩ বলে ২০৪! বৈভবের ব্যাটিং দেখে যুবরাজের মুখে একটাই কথা, কী বললেন ‘সিক্সার কিং’?
ময়দান

Vaibhav Sooryavanshi: ৫৩ বলে ২০৪! বৈভবের ব্যাটিং দেখে যুবরাজের মুখে একটাই কথা, কী...

স্পোর্টস ডেস্ক: ১৫ বছর বয়সেই ব্যাট হাতে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছে বৈভব সূর্যবংশী। ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পর প্রশংসার বন্যায় ভাসছে এই কিশোর। সূর্যকুমার যাদবের পর এ বার বৈভবের ব্যাটিংয়ে মুগ্ধ যুবরাজ সিংও।...

২৫ নভে ২০২৬, ০১:৪১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.