JAZZBAAT 24 BANGLA
২৫ নভে ২০২৬, ০৩:৪০ পিএম
Breaking
Assam: নদী থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ, নৃশংসতায় শিউরে উঠছে দেশ Sandip Mandi: ফুটবল পরিবারের ছেলে সন্দীপ মান্ডির সাফল্যে মেতে উঠেছে কল্যাণী Ajit Doval: ‘কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বকে সংঘাত ও সহযোগিতার এক নতুন রণক্ষেত্রে পরিণত করবে’:... Uttarakhand: পাহাড়ের মাথা ছুঁয়ে উঠছে বিশাল চাঁদ! উত্তরাখণ্ডের আকাশে অপূর্ব ‘মুনরাইজ’ Bangladesh: উত্তাল বাংলাদেশ! সাভার-আশুলিয়া-গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, রণক্ষেত্র মহাসড়ক Kolkata Metro: কলকাতায় দু’বার মোদী, উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া–সেক্টর ফাইভ মেট্রোর Vaibhav Sooryavanshi: পরবর্তী শচীন বা কোহলি নয়, প্রথম বৈভব সূর্যবংশী! ১৫ বছরের বিস্ময়কে নি... মেঘের সমুদ্রের ওপরে দু’হাত ছড়িয়ে যিশু! সত্যি না এআই, তোলপাড় নেটপাড়া Assam: নদী থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ, নৃশংসতায় শিউরে উঠছে দেশ Sandip Mandi: ফুটবল পরিবারের ছেলে সন্দীপ মান্ডির সাফল্যে মেতে উঠেছে কল্যাণী Ajit Doval: ‘কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বকে সংঘাত ও সহযোগিতার এক নতুন রণক্ষেত্রে পরিণত করবে’:... Uttarakhand: পাহাড়ের মাথা ছুঁয়ে উঠছে বিশাল চাঁদ! উত্তরাখণ্ডের আকাশে অপূর্ব ‘মুনরাইজ’ Bangladesh: উত্তাল বাংলাদেশ! সাভার-আশুলিয়া-গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, রণক্ষেত্র মহাসড়ক Kolkata Metro: কলকাতায় দু’বার মোদী, উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া–সেক্টর ফাইভ মেট্রোর Vaibhav Sooryavanshi: পরবর্তী শচীন বা কোহলি নয়, প্রথম বৈভব সূর্যবংশী! ১৫ বছরের বিস্ময়কে নি... মেঘের সমুদ্রের ওপরে দু’হাত ছড়িয়ে যিশু! সত্যি না এআই, তোলপাড় নেটপাড়া

Priyansh Arya: ১৯ ছক্কায় টি-টোয়েন্টিতে ইতিহাস, এক ইনিংসে একাধিক রেকর্ড প্রিয়াংশ আরিয়ার

Priyansh Arya: ১৯ ছক্কায় টি-টোয়েন্টিতে ইতিহাস, এক ইনিংসে একাধিক রেকর্ড প্রিয়াংশ আরিয়ার
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে কার্যত ঝড় তুললেন প্রিয়াংশ আরিয়া। মঙ্গলবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে ৬৮ বলে ১৮১ রানের বিধ্বংসী ইনিংস খেললেন দিল্লির অধিনায়ক। তাঁর ইনিংসে রয়েছে ৭টি চার এবং ১৯টি ছক্কা। আর এই ইনিংসেই একাধিক রেকর্ড গড়লেন ২৫ বছরের বাঁহাতি ওপেনার।

প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন প্রিয়াংশ। পাওয়ার প্লের মধ্যেই হাঁকান আটটি ছক্কা। মাত্র ৩৬ বলে শতরান পূর্ণ করেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তাঁর তৃতীয় শতরান। শেষ পর্যন্ত ১৮১ রান করে আউট হন তিনি। তাঁর স্ট্রাইক রেট ২৬৬.১৮।

এই ইনিংসের সুবাদে ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড নিজের নামে করলেন প্রিয়াংশ। এত দিন এই রেকর্ড ছিল লোকেশ রাহুলের দখলে। ২০২৬ সালের আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের হয়ে অপরাজিত ১৫২ রান করেছিলেন রাহুল। সেই রেকর্ড ভেঙে দিলেন প্রিয়াংশ।

শুধু তাই নয়, এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ডেও যৌথ ভাবে শীর্ষে উঠে এলেন তিনি। এর আগে ২০২৫ সালে মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের বিরুদ্ধে ১৯টি ছক্কা মেরেছিলেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। এ বার সেই নজির স্পর্শ করলেন প্রিয়াংশ।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন নজির গড়লেন তিনি। এত দিন এই রেকর্ড ছিল তিলক বর্মার। ২০২৪ সালে মেঘালয়ের বিরুদ্ধে অপরাজিত ১৫১ রান করেছিলেন তিলক।

প্রিয়াংশের দাপটে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৫ রান তোলে দিল্লি। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক অনুজ রাওয়াত, তাঁর সংগ্রহ অপরাজিত ২৯ রান। ব্যক্তিগত ১৮১ রানে থামলেও টি-টোয়েন্টির ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখলেন প্রিয়াংশ।

5 Views 0 Likes 0 Comments

Related News

Sandip Mandi: ফুটবল পরিবারের ছেলে সন্দীপ মান্ডির সাফল্যে মেতে উঠেছে কল্যাণী
ময়দান

Sandip Mandi: ফুটবল পরিবারের ছেলে সন্দীপ মান্ডির সাফল্যে মেতে উঠেছে কল্যাণী

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক বাংলার কল্যাণীর সন্দীপ মান্ডি। ম্যাচের ৮৮ মিনিটে কর্নার থেকে হেডে বল জালে জড়িয়ে ভারতকে ২-১ গোলে জিতিয়ে দেন তিনি। তাঁর সেই জয়সূচক গোল...

২৫ নভে ২০২৬, ০৩:৩৫ পিএম · 2 মিনিট
Vaibhav Sooryavanshi: পরবর্তী  শচীন বা কোহলি নয়, প্রথম বৈভব সূর্যবংশী! ১৫ বছরের বিস্ময়কে নিয়ে বড় মন্তব্য প্রাক্তনের
ময়দান

Vaibhav Sooryavanshi: পরবর্তী শচীন বা কোহলি নয়, প্রথম বৈভব সূর্যবংশী! ১৫ বছরের বিস...

নিউজ ডেস্ক: ১৫ বছর বয়সে ৫৩ বলে ২০৪ রান! বৈভব সূর্যবংশীর ব্যাটিং দেখে শুধু ক্রিকেটপ্রেমীরাই নন, মুগ্ধ প্রাক্তন ক্রিকেটাররাও। তবে তাঁকে পরবর্তী শচীন তেন্ডুলকর, ব্রায়ান লারা কিংবা বিরাট কোহলি হিসাবে দেখতে নারাজ প্রাক্তন ভার...

২৫ নভে ২০২৬, ০৩:২৫ পিএম · 2 মিনিট
Real Madrid vs PSV: এমবাপের জোড়া গোলে পিএসভিকে পাঁচ গোল দিল রিয়াল
ময়দান

Real Madrid vs PSV: এমবাপের জোড়া গোলে পিএসভিকে পাঁচ গোল দিল রিয়াল

স্পোর্টস ডেস্ক: প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু বিরতির পর যে ঝড় তুলল জোসে মোরিনহোর দল, তা সামলানোর ক্ষমতা ছিল না পিএসভি আইন্দহোভেনের। জুড বেলিংহ্যামের অবিশ্বাস্য গোল, কিলিয়ান এমবাপের জোড়া এবং ফেডেরিকো ভ...

২৫ নভে ২০২৬, ০১:৫৪ পিএম · 2 মিনিট
Vaibhav Sooryavanshi: ৫৩ বলে ২০৪! বৈভবের ব্যাটিং দেখে যুবরাজের মুখে একটাই কথা, কী বললেন ‘সিক্সার কিং’?
ময়দান

Vaibhav Sooryavanshi: ৫৩ বলে ২০৪! বৈভবের ব্যাটিং দেখে যুবরাজের মুখে একটাই কথা, কী...

স্পোর্টস ডেস্ক: ১৫ বছর বয়সেই ব্যাট হাতে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছে বৈভব সূর্যবংশী। ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পর প্রশংসার বন্যায় ভাসছে এই কিশোর। সূর্যকুমার যাদবের পর এ বার বৈভবের ব্যাটিংয়ে মুগ্ধ যুবরাজ সিংও।...

২৫ নভে ২০২৬, ০১:৪১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.