JAZZBAAT 24 BANGLA
২৪ নভে ২০২৬, ০৮:১৩ পিএম
Breaking
NBSTC Bus Sarvice: মায়াপুর থেকে উত্তরবঙ্গে সরাসরি সরকারি বাস পরিষেবা, শীঘ্রই AC বাস পরিষে... শীতের সন্ধ্যায় গরম কিছু খেতে মন চাইছে? চটজলদি বাড়িতেই বানান মাশরুম ও চেস্টনাটের ক্রিমি স্... Enamul Molla : কুলতলিতে বাংলাদেশি সন্দেহে টোটো চালক আটক, তারপরেই চাঞ্চল্যকর দাবী! ভোটের পর গ্রামে ফিরতেই তাড়া! পুকুরে ঝাঁপ দিয়েও রেহাই পেলেন না তৃণমূল নেতা Rahul Gandhi: বাবার নিরাপত্তা ইচ্ছাকৃতভাবেই সরিয়ে নেওয়া হয়েছিল, আশঙ্কা সত্যি হয়েছিল রা... Space Technology: রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট! স্টারলিংকের দাপটে হারিয়ে যেতে প... India: এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে অবস্থান ধরে রাখল ভারত, আঞ্চলিক নেতৃত্বে দ্বিতীয... ফুটন্ত চা-কফিতে চুমুক দেওয়ার অভ্যাসেই বাড়ছে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি? কী বলছে গবেষণা NBSTC Bus Sarvice: মায়াপুর থেকে উত্তরবঙ্গে সরাসরি সরকারি বাস পরিষেবা, শীঘ্রই AC বাস পরিষে... শীতের সন্ধ্যায় গরম কিছু খেতে মন চাইছে? চটজলদি বাড়িতেই বানান মাশরুম ও চেস্টনাটের ক্রিমি স্... Enamul Molla : কুলতলিতে বাংলাদেশি সন্দেহে টোটো চালক আটক, তারপরেই চাঞ্চল্যকর দাবী! ভোটের পর গ্রামে ফিরতেই তাড়া! পুকুরে ঝাঁপ দিয়েও রেহাই পেলেন না তৃণমূল নেতা Rahul Gandhi: বাবার নিরাপত্তা ইচ্ছাকৃতভাবেই সরিয়ে নেওয়া হয়েছিল, আশঙ্কা সত্যি হয়েছিল রা... Space Technology: রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট! স্টারলিংকের দাপটে হারিয়ে যেতে প... India: এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে অবস্থান ধরে রাখল ভারত, আঞ্চলিক নেতৃত্বে দ্বিতীয... ফুটন্ত চা-কফিতে চুমুক দেওয়ার অভ্যাসেই বাড়ছে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি? কী বলছে গবেষণা

NBSTC Bus Sarvice: মায়াপুর থেকে উত্তরবঙ্গে সরাসরি সরকারি বাস পরিষেবা, শীঘ্রই AC বাস পরিষেবার ইঙ্গিত!

NBSTC Bus Sarvice: মায়াপুর থেকে উত্তরবঙ্গে সরাসরি সরকারি বাস পরিষেবা, শীঘ্রই AC বাস পরিষেবার ইঙ্গিত!
উত্তরবঙ্গ থেকে সরাসরি মায়াপুর ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক: মায়াপুরের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ আরও সহজ করতে বড় উদ্যোগ নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC)। মায়াপুর ইসকন থেকে সরাসরি বালুরঘাট এবং শিলিগুড়ি পর্যন্ত চালু হল দুটি নতুন সরকারি বাস পরিষেবা। মঙ্গলবার এই দুই বাস পরিষেবার উদ্বোধন করেন NBSTC-র বহরমপুর ডিভিশনাল হেড দিব্যেন্দু আচার্য। এই পরিষেবা চালু হওয়ায় মায়াপুরে আসা ভক্ত, পর্যটক এবং সাধারণ যাত্রীদের যাতায়াত অনেকটাই সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ভবিষ্যতে এই রুটে শীতাতপ নিয়ন্ত্রিত (AC) বাস পরিষেবা চালুর সম্ভাবনার কথাও জানান দিব্যেন্দু আচার্য।

এতদিন মায়াপুর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে যাতায়াতের ক্ষেত্রে অনেক যাত্রীকেই একাধিক যানবাহনের উপর নির্ভর করতে হতো। বিশেষ করে বালুরঘাট ও শিলিগুড়ি থেকে মায়াপুরে আসা ইসকনের ভক্তদের জন্য সরাসরি বাস পরিষেবার দাবি ছিল দীর্ঘদিনের। সেই প্রয়োজনের কথা মাথায় রেখেই NBSTC-র এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। নতুন এই পরিষেবার ফলে একদিকে যেমন তীর্থযাত্রীদের যাতায়াত সহজ হবে, তেমনই মায়াপুরকে কেন্দ্র করে পর্যটন ও ধর্মীয় যোগাযোগ ব্যবস্থারও প্রসার ঘটবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৬টায় মায়াপুর থেকে শিলিগুড়ির উদ্দেশে প্রথম বাসটি ছাড়বে। অন্যদিকে, সকাল ৮টায় মায়াপুর থেকে বালুরঘাটের উদ্দেশে রওনা দেবে দ্বিতীয় বাসটি। মায়াপুর থেকে বালুরঘাট পর্যন্ত বাসের ভাড়া ধার্য করা হয়েছে ২৬৫ টাকা এবং শিলিগুড়ি পর্যন্ত ভাড়া ৩৭৮ টাকা। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী, এই বাস পরিষেবায় মহিলাদের জন্য ভাড়ায় ছাড়ের সুবিধা থাকছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ ব্লকের BDO সুপ্রিয় ভট্টাচার্য, মায়াপুর ইসকনের অন্যতম কো-ডিরেক্টর হৃদয় চৈতন্য প্রভু-সহ অন্যান্য ভক্ত ও বিশিষ্ট ব্যক্তিরা। নতুন এই বাস পরিষেবা চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস। এই উদ্যোগের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান তিনি।

পাশাপাশি, মায়াপুরের মতো আন্তর্জাতিক ধর্মীয় ও পর্যটন কেন্দ্রের সার্বিক বিকাশের স্বার্থে পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করার আবেদনও জানান রসিক গৌরাঙ্গ দাস। তাঁর মতে, শুধু বাস পরিষেবাই নয়, আগামী দিনে মায়াপুরের সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তের যোগাযোগ আরও দ্রুত ও সম্প্রসারিত করা প্রয়োজন। নতুন এই দুই বাস পরিষেবা সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

3 Views 0 Likes 0 Comments

Related News

Enamul Molla : কুলতলিতে বাংলাদেশি সন্দেহে টোটো চালক আটক, তারপরেই চাঞ্চল্যকর দাবী!
রাজ্য

Enamul Molla : কুলতলিতে বাংলাদেশি সন্দেহে টোটো চালক আটক, তারপরেই চাঞ্চল্যকর দাবী!

বাংলাদেশি সন্দেহে এনামুল মোল্লা নামে এক টোটোচালককে আটক করেছে কুলতলি থানার পুলিশ। তাঁর বাড়ি বাংলাদেশের খুলনা জেলায় বলে পুলিশের দাবি। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

২৪ নভে ২০২৬, ০৭:১৯ পিএম · 2 মিনিট
ভোটের পর গ্রামে ফিরতেই তাড়া! পুকুরে ঝাঁপ দিয়েও রেহাই পেলেন না তৃণমূল নেতা
রাজ্য

ভোটের পর গ্রামে ফিরতেই তাড়া! পুকুরে ঝাঁপ দিয়েও রেহাই পেলেন না তৃণমূল নেতা

নিউজ ডেস্ক: ভোটের ফল প্রকাশের পর থেকেই ছিলেন এলাকাছাড়া। দীর্ঘদিন গ্রামে দেখা মেলেনি তৃণমূলের পঞ্চায়েত সদস্যের। অবশেষে সোমবার রাতে গ্রামে ফিরতেই তাঁকে ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের কালনায়। অভিযোগ, তাঁকে দেখেই তাড়া...

২৪ নভে ২০২৬, ০৬:৫৭ পিএম · 2 মিনিট
Sugandh Adhikari : মুখ্যমন্ত্রীর বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশি অভিযান, গো-হত্যার অভিযোগে গ্রেফতার ৪
রাজ্য

Sugandh Adhikari : মুখ্যমন্ত্রীর বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশি অভিযান, গো-হত্যার...

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই একেবারে অ্যাকশন মুডে রাজ্য পুলিশ। শুভেন্দু অধিকারীর ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মুর্শিদাবাদের সাগরদিঘিতে পশু জবাইয়ের অভিযোগে গ্রেফতার হলেন চার জন। মঙ্গলবার ভোররাতে সাগরদিঘির শেখদিঘির হাজিপুর এলাকার একটি নির্জন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে পুলিশ।

২৪ নভে ২০২৬, ০৫:৪৮ পিএম · 3 মিনিট
Police Assault : পুলিশকে মারধরের অভিযোগ, গ্রেফতার দুই
রাজ্য

Police Assault : পুলিশকে মারধরের অভিযোগ, গ্রেফতার দুই

শিলিগুড়ি জেলা হাসপাতালে পুলিশকর্মীদের উপর হামলার অভিযোগ ঘিরে এবার তদন্তে আরও এক ধাপ এগোল পুলিশ। ঘটনার পর এক অভিযুক্তকে গ্রেফতারের পর এবার পুলিশের জালে আরও এক যুবক। মঙ্গলবার রাতে ডাবগ্রাম এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।

২৪ নভে ২০২৬, ০৩:৪৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.