JAZZBAAT 24 BANGLA
২৪ নভে ২০২৬, ০৫:৫১ পিএম
Breaking
Sugandh Adhikari : মুখ্যমন্ত্রীর বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের অভিযান, সাগরদিঘিতে গ্রেফ... Bengal vs Uttar Pradesh: করণের ২৯ বলে ৮২, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে উত্তরপ্রদেশকে উড়িয়ে বাংলার... এক একরের বেশি জমি থাকলেই আবেদন! রাজ্যের স্কুলগুলিকে বিশেষ নির্দেশিকা শিক্ষা দফতরের Blair Tickner: দ্বিতীয় টেস্টের আগে বড় ধাক্কা কিউয়ি শিবিরে! চোটের কারণে ছিটকে গেলেন তারকা... David Beckham: বিয়ের আসর থেকে বইয়ের জগতে, আদিবাসী কিশোরীর সাহসে মুগ্ধ ডেভিড বেকহ্যাম R Praggnanandhaa: প্রথম চালেই বাজিমাত? গুকেশ-সিনদারভের বিশ্বযুদ্ধ নিয়ে বড় ইঙ্গিত দিলেন প্... D Gukesh: রেটিং ও আত্মবিশ্বাসে পিছিয়ে! তবুও সিনদারভকে হারিয়ে আবার ইতিহাস গড়তে চান ডি গুকে... Bundesliga: বুন্দেসলিগায় কি দেখা যাবে ভারতীয় ফুটবলার? ইউরোপের দরজা খোলার পথ বাতলাল জার্মান... Sugandh Adhikari : মুখ্যমন্ত্রীর বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের অভিযান, সাগরদিঘিতে গ্রেফ... Bengal vs Uttar Pradesh: করণের ২৯ বলে ৮২, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে উত্তরপ্রদেশকে উড়িয়ে বাংলার... এক একরের বেশি জমি থাকলেই আবেদন! রাজ্যের স্কুলগুলিকে বিশেষ নির্দেশিকা শিক্ষা দফতরের Blair Tickner: দ্বিতীয় টেস্টের আগে বড় ধাক্কা কিউয়ি শিবিরে! চোটের কারণে ছিটকে গেলেন তারকা... David Beckham: বিয়ের আসর থেকে বইয়ের জগতে, আদিবাসী কিশোরীর সাহসে মুগ্ধ ডেভিড বেকহ্যাম R Praggnanandhaa: প্রথম চালেই বাজিমাত? গুকেশ-সিনদারভের বিশ্বযুদ্ধ নিয়ে বড় ইঙ্গিত দিলেন প্... D Gukesh: রেটিং ও আত্মবিশ্বাসে পিছিয়ে! তবুও সিনদারভকে হারিয়ে আবার ইতিহাস গড়তে চান ডি গুকে... Bundesliga: বুন্দেসলিগায় কি দেখা যাবে ভারতীয় ফুটবলার? ইউরোপের দরজা খোলার পথ বাতলাল জার্মান...

Sugandh Adhikari : মুখ্যমন্ত্রীর বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের অভিযান, সাগরদিঘিতে গ্রেফতার ৪!

Sugandh Adhikari : মুখ্যমন্ত্রীর বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের অভিযান, সাগরদিঘিতে গ্রেফতার ৪!
একশন মুডে পুলিশ ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: গোহত্যা ও গরু পাচার রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। ‌রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনওভাবেই গোহত্যা বরদাস্ত করা যাবে না। একইসঙ্গে এই সংক্রান্ত আইন আরও শক্তিশালী করতে বিধানসভার আগামী অধিবেশনে নতুন বিল আনার পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 

সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই একেবারে অ্যাকশন মুডে রাজ্য পুলিশ। শুভেন্দু অধিকারীর ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মুর্শিদাবাদের সাগরদিঘিতে পশু জবাইয়ের অভিযোগে গ্রেফতার হলেন চার জন। মঙ্গলবার ভোররাতে সাগরদিঘির শেখদিঘির হাজিপুর এলাকার একটি নির্জন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে গোপন সূত্রে খবর আসে, হাজিপুর এলাকার একটি নির্জন ও পরিত্যক্ত জায়গায় বেআইনিভাবে পশু জবাই করা হচ্ছে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সাগরদিঘি থানার পুলিশ। সেখানে অভিযান চালিয়ে চার জনকে আটক করার পর গ্রেফতার করা হয়।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মাংস মাটিতে পুঁতে নষ্ট করে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে এই ঘটনার পিছনে আর কারা জড়িত, কোনও সংগঠিত চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া মাংস কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিল, তা জানতেও ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোমবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইন এবং কলকাতা হাই কোর্টের নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করা হবে। কোথাও গোপনে বেআইনি ভাবে গরু জবাইয়ের ঘটনা ঘটলে তার তথ্য সরাসরি সরকারকে জানানোর আবেদনও জানিয়েছেন তিনি। অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন।

তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। রাজ্যে সমস্ত কসাইখানা বন্ধ করে দেওয়ার কথা তিনি বলেননি। বরং আইন মেনে প্রয়োজনীয় অনুমতি নিয়ে নির্দিষ্ট কসাইখানায় পশু জবাইয়ের ক্ষেত্রে বাধা নেই বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, অনুমোদিত কসাইখানায় আইন মেনে পশু জবাই করা এবং বেআইনিভাবে গরু হত্যা করা এক বিষয় নয়। ফলে সরকারের মূল লক্ষ্য বেআইনি ও গোপনে গরু জবাই বন্ধ করা। 

শুধু আইন কঠোর করাই নয়, বয়স্ক ও অসুস্থ গরুর রক্ষণাবেক্ষণের জন্যও বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মন্ত্রিসভার বৈঠকে ‘গো সেবা’ প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় গোশালা বা গরুর পরিচর্যার দায়িত্বে থাকা যোগ্য ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানকে বছরে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কতগুলি গরুর দেখাশোনা করা হচ্ছে, তার ভিত্তিতে অনুদানের পরিমাণ নির্ধারিত হবে। এই প্রকল্পের জন্য নির্দিষ্ট গাইডলাইনও প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

পাশাপাশি রাজ্যে কেন্দ্রীয় সরকারের ‘রাষ্ট্রীয় গোকুল মিশন’ প্রকল্পের কাজও চালু করার কথা ঘোষণা করেছেন শুভেন্দু। দেশীয় গরুর প্রজাতি সংরক্ষণ, উন্নত প্রজনন ব্যবস্থা এবং দুধ উৎপাদন বৃদ্ধিই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য।

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে রাজ্য সরকার পশু জবাইয়ের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করেছিল। সেখানে পশু জবাইয়ের আগে স্থানীয় প্রশাসনের অনুমোদিত আধিকারিক এবং সরকারি পশু চিকিৎসকের শংসাপত্র বাধ্যতামূলক করা হয়। পাশাপাশি নির্দিষ্ট কসাইখানা ছাড়া প্রকাশ্যে পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা হলেও নির্দেশিকার উপর স্থগিতাদেশ দেয়নি আদালত।

তবে এবার গরু হত্যা নিয়ন্ত্রণ, বেআইনি পশু পাচার রোধ এবং বয়স্ক ও অসুস্থ গরুর রক্ষণাবেক্ষণ এই তিনটি বিষয়কে সামনে রেখেই নতুন পদক্ষেপের পথে হাঁটছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার।

2 Views 0 Likes 0 Comments

Related News

Police Assault : পুলিশকে মারধরের অভিযোগ, গ্রেফতার দুই
রাজ্য

Police Assault : পুলিশকে মারধরের অভিযোগ, গ্রেফতার দুই

শিলিগুড়ি জেলা হাসপাতালে পুলিশকর্মীদের উপর হামলার অভিযোগ ঘিরে এবার তদন্তে আরও এক ধাপ এগোল পুলিশ। ঘটনার পর এক অভিযুক্তকে গ্রেফতারের পর এবার পুলিশের জালে আরও এক যুবক। মঙ্গলবার রাতে ডাবগ্রাম এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।

২৪ নভে ২০২৬, ০৩:৪৯ পিএম · 2 মিনিট
Ras Mela : ঘোড়ার গাড়িতে নগর পরিক্রমা, রাসমেলায় নজর কাড়লেন মন্ত্রী-অভিনেতা-অভিনেত্রী!
রাজ্য

Ras Mela : ঘোড়ার গাড়িতে নগর পরিক্রমা, রাসমেলায় নজর কাড়লেন মন্ত্রী-অভিনেতা-অভিন...

বহু বছরের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আয়োজিত এই রাসমেলার উদ্বোধন করেন সুন্দরবন বিষয়ক তথা উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী প্রেরণা, অভিনেতা সায়ন এবং গৌড়ীয় মঠের সভাপতি মহারাজ ব্রজ বিনোদ দাস অধিকারী।

২৪ নভে ২০২৬, ০২:১৪ পিএম · 2 মিনিট
Student Injured: প্লাস্টিকের বন্দুক নিয়ে খেলতে গিয়ে বিপদ, হাসপাতালে অষ্টম শ্রেণির ছাত্র
রাজ্য

Student Injured: প্লাস্টিকের বন্দুক নিয়ে খেলতে গিয়ে বিপদ, হাসপাতালে অষ্টম শ্রেণি...

বাড়িতে প্লাস্টিকের খেলনা বন্দুক নিয়ে খেলছিল সে। সেই সময় আচমকাই বন্দুকে প্লাস্টিকের গুলি ভরে নিজের বাম কানে তাক করে গুলি চালিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই গুলি কানের ভিতরে ঢুকে যায়। এরপর তীব্র যন্ত্রণায় কাতর হয়ে পড়ে ওই পড়ুয়া।

২৪ নভে ২০২৬, ০১:৩০ পিএম · 2 মিনিট
Jitendra Tiwari: পঞ্চায়েত দফতরে চরম গাফিলতি! হাজিরা খাতা দেখে ক্ষুব্ধ বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, সাত দিনে হাল ফেরানোর আশ্বাস
রাজ্য

Jitendra Tiwari: পঞ্চায়েত দফতরে চরম গাফিলতি! হাজিরা খাতা দেখে ক্ষুব্ধ বিধায়ক জিতেন...

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, প্রতাপপুর পঞ্চায়েতে পরিষেবা নিতে গিয়ে অনেক সময়ই আধিকারিক বা কর্মীদের দেখা মেলে না। এলাকার বিভিন্ন গ্রামে জনসংযোগে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে এমন অভিযোগ পাওয়ার পরই সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেন জিতেন্দ্রবাবু। এদিন পঞ্চায়েত দফতরে ঢুকেই তিনি সরাসরি সচিবের কাছে কর্মীদের উপস্থিতি খাতা বা অ্যাটেনডেন্স রেজিস্টার দেখতে চান।

২৩ নভে ২০২৬, ০৮:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.