JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০৯:০৪ পিএম
Breaking
Jitendra Tiwari: পঞ্চায়েত দফতরে চরম গাফিলতি! হাজিরা খাতা দেখে ক্ষুব্ধ বিধায়ক জিতেন্দ্র তিও... Narendra Modi: গুরু নানকের প্রকাশ পর্বে শবদ কীর্তনে মোদী, যুবসমাজকে মাদকমুক্ত রাখার বার্তা Iran: আমেরিকার কাছে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের Tilak Varma: আর একটু সাহায্য পেলে ম্যাচটা শেষ করতে পারতাম’, পাকিস্তানের কাছে হারের পর আক্ষ... ফের এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াং China Visa: ভারতীয় ব্যবসায়ীদের সহজে ভিসা দিতে প্রস্তুত চিন India US Relations: যৌথ মহড়া থেকে অস্ত্র কেনা, প্রতিরক্ষা সহযোগিতায় আরও ঘনিষ্ঠ ভারত-আমেরি... Sourav Ganguly: ‘কুলদীপ-মানবরা কোথায়?’ গম্ভীর-শুভমনের দল নির্বাচন নিয়ে প্রশ্ন সৌরভের, নিশা... Jitendra Tiwari: পঞ্চায়েত দফতরে চরম গাফিলতি! হাজিরা খাতা দেখে ক্ষুব্ধ বিধায়ক জিতেন্দ্র তিও... Narendra Modi: গুরু নানকের প্রকাশ পর্বে শবদ কীর্তনে মোদী, যুবসমাজকে মাদকমুক্ত রাখার বার্তা Iran: আমেরিকার কাছে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের Tilak Varma: আর একটু সাহায্য পেলে ম্যাচটা শেষ করতে পারতাম’, পাকিস্তানের কাছে হারের পর আক্ষ... ফের এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াং China Visa: ভারতীয় ব্যবসায়ীদের সহজে ভিসা দিতে প্রস্তুত চিন India US Relations: যৌথ মহড়া থেকে অস্ত্র কেনা, প্রতিরক্ষা সহযোগিতায় আরও ঘনিষ্ঠ ভারত-আমেরি... Sourav Ganguly: ‘কুলদীপ-মানবরা কোথায়?’ গম্ভীর-শুভমনের দল নির্বাচন নিয়ে প্রশ্ন সৌরভের, নিশা...

Jitendra Tiwari: পঞ্চায়েত দফতরে চরম গাফিলতি! হাজিরা খাতা দেখে ক্ষুব্ধ বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, সাত দিনে হাল ফেরানোর আশ্বাস

Jitendra Tiwari: পঞ্চায়েত দফতরে চরম গাফিলতি! হাজিরা খাতা দেখে ক্ষুব্ধ বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, সাত দিনে হাল ফেরানোর আশ্বাস
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: সরকারি দফতরে কর্মসংস্কৃতি নিয়ে এবার সরাসরি কাঠগড়ায় তুললেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। সোমবার কোনও আগাম ঘোষণা ছাড়াই দুর্গাপুর-ফরিদপুর ব্লকের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শনে যান তিনি। আর সেখানে গিয়েই কর্মীদের হাজিরা খাতায় একের পর এক চমকপ্রদ অসঙ্গতি দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন বিধায়ক।

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, প্রতাপপুর পঞ্চায়েতে পরিষেবা নিতে গিয়ে অনেক সময়ই আধিকারিক বা কর্মীদের দেখা মেলে না। এলাকার বিভিন্ন গ্রামে জনসংযোগে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে এমন অভিযোগ পাওয়ার পরই সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেন জিতেন্দ্রবাবু। এদিন পঞ্চায়েত দফতরে ঢুকেই তিনি সরাসরি সচিবের কাছে কর্মীদের উপস্থিতি খাতা বা অ্যাটেনডেন্স রেজিস্টার দেখতে চান।

খাতা উল্টাতেই চোখ কপালে ওঠে বিধায়কের। দেখা যায়, নিয়ম মেনে কর্মীরা অফিসে ঢোকার সময় লিখে সই করলেও, বেরোনোর সময়ের ঘর অধিকাংশ ক্ষেত্রেই ফাঁকা পড়ে রয়েছে। শুধু তাই নয়, ওই দফতরের 'এন এস' (নির্মাণ সহায়ক) পদে থাকা আধিকারিকের নামের পাশে গত প্রায় ২৫ দিন ধরে কোনও স্বাক্ষরই নেই! এই দৃশ্য দেখে সচিবের কাছে কৈফিয়ত তলব করেন বিধায়ক। তাঁর প্রশ্ন, “কে কখন আসছেন, কখন বেরোচ্ছেন তার কোনও হিসেব নেই। এমনকী মাসের পর মাস সই না করেও যদি কেউ বেতন পেয়ে যান, তবে সাধারণ মানুষ পরিষেবা পাবেন কীভাবে?”

বিধায়কের কড়া প্রশ্নের মুখে পড়ে কার্যত নিজেদের ভুল স্বীকার করে নেন পঞ্চায়েত সচিব। তিনি বিধায়ককে আশ্বস্ত করেন যে, আগামী সাত দিনের মধ্যেই দফতরের এই বিশৃঙ্খলা কাটিয়ে সঠিক কর্মসংস্কৃতি ফিরিয়ে আনা হবে। তবে শুধুমাত্র হাজিরা খাতা দেখেই ক্ষান্ত হননি তিনি। তিনি পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের নথিপত্রও খতিয়ে দেখেন এবং অফিসে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগ শোনেন।

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, "আগের সরকারের আমলে মানুষের কথা বলার বা অভিযোগ জানানোর জায়গা ছিল না। এখন সরকার কর্মীদের সবরকম সুযোগ-সুবিধা দিচ্ছে, তাঁদের পাশে থাকছে। তাই বিনিময়ে মানুষকে সঠিক পরিষেবা দেওয়াটাও কর্মীদের নৈতিক দায়িত্ব। মানুষের অভিযোগ যে অমূলক ছিল না, তা আজ হাতেনাতে প্রমাণ হয়ে গেল। সাত দিনের সময় দেওয়া হয়েছে, আশা করি এরপর পরিস্থিতির বদল ঘটবে।" বিধায়কের এই ঝটিকা সফরে এদিন রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা পঞ্চায়েত চত্বরে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Illegal Saw Mills : মালদহে বন দফতরের অভিযান, সিল ৬টি অবৈধ করাত মিল
রাজ্য

Illegal Saw Mills : মালদহে বন দফতরের অভিযান, সিল ৬টি অবৈধ করাত মিল

বন দফতর সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারি, ভবানীপুর, তুলসিহাটা, কাপাইচণ্ডী ও কুশিদা এলাকায় তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় সংশ্লিষ্ট মিলগুলির প্রয়োজনীয় লাইসেন্স বা বৈধ অনুমতি পত্র না থাকার বিষয়টি সামনে আসে।

২৩ নভে ২০২৬, ০৬:৫৫ পিএম · 2 মিনিট
Durgapur: বিজেপি নেতা খুনের অভিযোগে গ্রেপ্তার! এবার মূল অভিযুক্তের বাড়িতে বুলডোজার চালাল প্রশাসন, দুর্গাপুরে চাঞ্চল্য
রাজ্য

Durgapur: বিজেপি নেতা খুনের অভিযোগে গ্রেপ্তার! এবার মূল অভিযুক্তের বাড়িতে বুলডোজা...

দুর্গাপুর: বিজেপি নেতা খুনের ঘটনায় এবার বড় পদক্ষেপ প্রশাসনের। খুনের মূল অভিযুক্তের বাড়িতে বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল নির্মাণ। সোমবার দুপুরে দুর্গাপুর-ফরিদপুরের জব্বরপল্লিতে এই অভিযান চালানো হয়। ঘটনাকে কেন্দ...

২৩ নভে ২০২৬, ০৬:২৭ পিএম · 2 মিনিট
Howrah: সোনা-টাকা কিছুই নয়, চোরের নিশানা শুধু দামি জুতো! এক রাতেই ৪০টি ফ্ল্যাটে হানা, উধাও ১ লক্ষ ২০ হাজারের বুট-স্নিকার্স
রাজ্য

Howrah: সোনা-টাকা কিছুই নয়, চোরের নিশানা শুধু দামি জুতো! এক রাতেই ৪০টি ফ্ল্যাটে হা...

হাওড়া: চোরের লক্ষ্য সোনা, গয়না কিংবা নগদ টাকা, এমনটাই সাধারণত দেখা যায়। কিন্তু হাওড়ার শিবপুরে ঘটল একেবারে উলটপুরাণ! কোনও ফ্ল্যাটের দরজা ভেঙে ঘরে ঢোকেনি চোর। আলমারি, লকার কিংবা গাড়িতেও হাত দেয়নি। তার নজর ছিল শুধু ফ্ল্য...

২৩ নভে ২০২৬, ০৬:১৪ পিএম · 2 মিনিট
Dakshin Dinajpur: পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের টাকা? দুর্নীতি রুখতে এবার কড়া পদক্ষেপ
রাজ্য

Dakshin Dinajpur: পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের টাকা? দুর্নীতি রুখতে এবার কড়া প...

বালুরঘাট: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অতীতে একাধিকবার সামনে এসেছে। কোথাও পাকা বাড়ি থাকা সত্ত্বেও সরকারি আবাস প্রকল্পের সুবিধা পাওয়ার অভিযোগ, আবার কোথাও একই জায়গায় একাধিকবার আর্থিক সহা...

২৩ নভে ২০২৬, ০৬:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.