JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০৬:৫৭ পিএম
Breaking
Illegal Saw Mills : মালদহে বন দফতরের অভিযান, সিল ৬টি অবৈধ করাত মিল Voter List 2026: ভোটার তালিকায় আপনার নাম রয়েছে তো? বাড়িতে বসেই মোবাইলে কয়েক মিনিটে করুন চ... Government Jobs 2026: ডিসেম্বরেই সরকারি চাকরির একাধিক পরীক্ষার বিজ্ঞপ্তি! NDA, CDS-সহ কোন... Government Jobs: মাধ্যমিক পাশেই মিলতে পারে কেন্দ্রীয় সরকারি চাকরি! কোথায় আবেদন করবেন, কী য... Liverpool: পোচেত্তিনোর অভিষেকেই লিভারপুলের কাছে ০-৪ হার Delhi: পালিয়ে বাইক ছিনতাই, ধাওয়া করে গুলি পুলিশের Crude Oil Prices: হরমুজে ফের জাহাজে হামলা তবু ৩ সপ্তাহ ধরে কমছে তেলের দাম কেন এই উলটপুরাণ? Ranjita Sinha: ট্রান্সজেন্ডারদের কর্মসংস্থানে রাজ্য সরকারের ঐতিহাসিক পদক্ষেপ, আশাবাদী ডঃ র... Illegal Saw Mills : মালদহে বন দফতরের অভিযান, সিল ৬টি অবৈধ করাত মিল Voter List 2026: ভোটার তালিকায় আপনার নাম রয়েছে তো? বাড়িতে বসেই মোবাইলে কয়েক মিনিটে করুন চ... Government Jobs 2026: ডিসেম্বরেই সরকারি চাকরির একাধিক পরীক্ষার বিজ্ঞপ্তি! NDA, CDS-সহ কোন... Government Jobs: মাধ্যমিক পাশেই মিলতে পারে কেন্দ্রীয় সরকারি চাকরি! কোথায় আবেদন করবেন, কী য... Liverpool: পোচেত্তিনোর অভিষেকেই লিভারপুলের কাছে ০-৪ হার Delhi: পালিয়ে বাইক ছিনতাই, ধাওয়া করে গুলি পুলিশের Crude Oil Prices: হরমুজে ফের জাহাজে হামলা তবু ৩ সপ্তাহ ধরে কমছে তেলের দাম কেন এই উলটপুরাণ? Ranjita Sinha: ট্রান্সজেন্ডারদের কর্মসংস্থানে রাজ্য সরকারের ঐতিহাসিক পদক্ষেপ, আশাবাদী ডঃ র...

Illegal Saw Mills : মালদহে বন দফতরের অভিযান, সিল ৬টি অবৈধ করাত মিল

Illegal Saw Mills : মালদহে বন দফতরের অভিযান, সিল ৬টি অবৈধ করাত মিল
পুলিশের অভিযান ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক: এলাকার মানুষের চোখের সামনেই চলছিল একের উপর এক কারবার। বাইরে থেকে দেখে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভিতরে ভিতরে চলছিল বেআইনি কাজ। দীর্ঘদিন ধরে বেআইনি কর্মকাণ্ড চললেও এতদিন কার্যত কোনও বড় পদক্ষেপ চোখে পড়েনি বলে অভিযোগ স্থানীয়দের। শেষ পর্যন্ত প্রশাসনের অভিযানে সামনে এলো গোটা বিষয়টি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। এতদিন ধরে কিভাবে চলছিল এই কারবার? এর পিছনে কি কোনও প্রভাবশালী মহলের মদত ছিল?

ঘটনাটি মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকায়। দীর্ঘদিন ধরে বিনা অনুমতিতে চলছিল কাঠ চেরাইয়ের কারবার। অবশেষে বন দফতরের অভিযানে বন্ধ হল হরিশ্চন্দ্রপুরের ছয়টি অবৈধ করাত মিল। সোমবার চাঁচল, ভালুকা, মালদহ, কালিয়াচক ও গাজল রেঞ্জের আধিকারিকরা যৌথ ভাবে এই অভিযান চালান। এরপর সেগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারি, ভবানীপুর, তুলসিহাটা, কাপাইচণ্ডী ও কুশিদা এলাকায় তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় সংশ্লিষ্ট মিলগুলির প্রয়োজনীয় লাইসেন্স বা বৈধ অনুমতি পত্র না থাকার বিষয়টি সামনে আসে। সেখানে লাইসেন্স ছাড়া চলা ছয়টি করাত মিল চিহ্নিত করে সেগুলি বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র বন্ধ করে দেওয়াই নয় মিলগুলির দরজায় শিকল দিয়ে তালা লাগানোর পাশাপাশি গালা দিয়ে সিল করে দেন বন আধিকারিকরা। এমনকি অভিযান চলাকালীন বেশ কিছু অবৈধ কাঠও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

এই বিষয়ে চাঁচল রেঞ্জ অফিসার মনোজিৎ সেথ জানান, অবৈধ করাত মিলের বিরুদ্ধে বন দফতরের এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। কোথাও বেআইনি ভাবে কাঠ চেরাইয়ের কাজ চলছে কি না, সেদিকেও নজর রাখা হবে বলে ইঙ্গিত মিলেছে। এই ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

তবে বন দফতরের এই অভিযানের পরেই স্থানীয়দের একাংশের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে চলছিল এই মিলগুলি। তাহলে এতদিন কেন ব্যবস্থা নেওয়া হয়নি? নিয়মিত নজরদারি চললে এতদিন ধরে কিভাবে এই বেআইনি ব্যবসা চলল? প্রশাসনের নজরদারির অভাব ছিল, নাকি অন্য কোনও মহলের মদত ছিল? এই অবৈধ কারবারের সঙ্গে কারা যুক্ত, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। শুধু মিল সিল করেই থেমে না থেকে এর পিছনে থাকা ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে কি না, এখন সেটাই দেখার।

সব মিলিয়ে হরিশ্চন্দ্রপুরের ছটি করাত মিল বন্ধের ঘটনায় বন দফতরের তৎপরতা সামনে এলেও পুরো বিষয়টি ঘিরে রহস্য ও প্রশ্ন থেকেই যাচ্ছে। দীর্ঘদিন ধরে কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে এই বেআইনি কারবার চলছিল, তার উত্তর খুজছেন স্থানীয়রা। শুধু করাত মিল গুলিতে তালা ঝুলিয়ে দিলেই কি সমস্যার স্থায়ী সমাধান হবে, নাকি এর পিছনে থাকা চক্রের শিকড় পর্যন্ত পৌঁছবে প্রশাসন? উদ্ধার হওয়া অবৈধ কাঠের উৎস, ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরিচয় এবং সম্ভাব্য মদত এর বিষয়গুলি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে। আগামীদিনে বন দফতরের তদন্ত ও নজরদারিতে কি উঠে আসে, এখন সেদিকেই নজর।

2 Views 0 Likes 0 Comments

Related News

Durgapur: বিজেপি নেতা খুনের অভিযোগে গ্রেপ্তার! এবার মূল অভিযুক্তের বাড়িতে বুলডোজার চালাল প্রশাসন, দুর্গাপুরে চাঞ্চল্য
রাজ্য

Durgapur: বিজেপি নেতা খুনের অভিযোগে গ্রেপ্তার! এবার মূল অভিযুক্তের বাড়িতে বুলডোজা...

দুর্গাপুর: বিজেপি নেতা খুনের ঘটনায় এবার বড় পদক্ষেপ প্রশাসনের। খুনের মূল অভিযুক্তের বাড়িতে বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল নির্মাণ। সোমবার দুপুরে দুর্গাপুর-ফরিদপুরের জব্বরপল্লিতে এই অভিযান চালানো হয়। ঘটনাকে কেন্দ...

২৩ নভে ২০২৬, ০৬:২৭ পিএম · 2 মিনিট
Howrah: সোনা-টাকা কিছুই নয়, চোরের নিশানা শুধু দামি জুতো! এক রাতেই ৪০টি ফ্ল্যাটে হানা, উধাও ১ লক্ষ ২০ হাজারের বুট-স্নিকার্স
রাজ্য

Howrah: সোনা-টাকা কিছুই নয়, চোরের নিশানা শুধু দামি জুতো! এক রাতেই ৪০টি ফ্ল্যাটে হা...

হাওড়া: চোরের লক্ষ্য সোনা, গয়না কিংবা নগদ টাকা, এমনটাই সাধারণত দেখা যায়। কিন্তু হাওড়ার শিবপুরে ঘটল একেবারে উলটপুরাণ! কোনও ফ্ল্যাটের দরজা ভেঙে ঘরে ঢোকেনি চোর। আলমারি, লকার কিংবা গাড়িতেও হাত দেয়নি। তার নজর ছিল শুধু ফ্ল্য...

২৩ নভে ২০২৬, ০৬:১৪ পিএম · 2 মিনিট
Dakshin Dinajpur: পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের টাকা? দুর্নীতি রুখতে এবার কড়া পদক্ষেপ
রাজ্য

Dakshin Dinajpur: পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের টাকা? দুর্নীতি রুখতে এবার কড়া প...

বালুরঘাট: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অতীতে একাধিকবার সামনে এসেছে। কোথাও পাকা বাড়ি থাকা সত্ত্বেও সরকারি আবাস প্রকল্পের সুবিধা পাওয়ার অভিযোগ, আবার কোথাও একই জায়গায় একাধিকবার আর্থিক সহা...

২৩ নভে ২০২৬, ০৬:০০ পিএম · 2 মিনিট
Leopard Rescue : রাতের অন্ধকারে গর্জন, খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
রাজ্য

Leopard Rescue : রাতের অন্ধকারে গর্জন, খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

ফের বন দফতরের পাতা খাঁচায় বন্দি হল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের রাইয়াবাড়ি চা বাগানের ১৫ নম্বর সেকশনে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। তবে চিতাবাঘটি খাঁচাবন্দি হওয়ায় স্বস্তি ফিরেছে চা বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

২৩ নভে ২০২৬, ০৫:৪৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.