JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০৬:৪৬ পিএম
Breaking
Liverpool: পোচেত্তিনোর অভিষেকেই লিভারপুলের কাছে ০-৪ হার Delhi: পালিয়ে বাইক ছিনতাই, ধাওয়া করে গুলি পুলিশের Crude Oil Prices: হরমুজে ফের জাহাজে হামলা তবু ৩ সপ্তাহ ধরে কমছে তেলের দাম কেন এই উলটপুরাণ? Ranjita Sinha: ট্রান্সজেন্ডারদের কর্মসংস্থানে রাজ্য সরকারের ঐতিহাসিক পদক্ষেপ, আশাবাদী ডঃ র... Delhi Air Pollution: শীতের দূষণ রুখতে দিল্লিতে কি তবে শুধুই BS-VI গাড়ি? কড়া অবস্থানের ইঙ... Durgapur: বিজেপি নেতা খুনের অভিযোগে গ্রেপ্তার! এবার মূল অভিযুক্তের বাড়িতে বুলডোজার চালাল... Shamik Bhattacharya: পীযূষ কানোরিয়াকে পাশে দাঁড় করিয়েই কড়া বার্তা শমীকের! কেন এমন সতর্কত... Pahalgam Terror Attack: পহেলগাঁও হামলার আগে ৩৭ বার আকাশে চক্কর চিনা উপগ্রহের Liverpool: পোচেত্তিনোর অভিষেকেই লিভারপুলের কাছে ০-৪ হার Delhi: পালিয়ে বাইক ছিনতাই, ধাওয়া করে গুলি পুলিশের Crude Oil Prices: হরমুজে ফের জাহাজে হামলা তবু ৩ সপ্তাহ ধরে কমছে তেলের দাম কেন এই উলটপুরাণ? Ranjita Sinha: ট্রান্সজেন্ডারদের কর্মসংস্থানে রাজ্য সরকারের ঐতিহাসিক পদক্ষেপ, আশাবাদী ডঃ র... Delhi Air Pollution: শীতের দূষণ রুখতে দিল্লিতে কি তবে শুধুই BS-VI গাড়ি? কড়া অবস্থানের ইঙ... Durgapur: বিজেপি নেতা খুনের অভিযোগে গ্রেপ্তার! এবার মূল অভিযুক্তের বাড়িতে বুলডোজার চালাল... Shamik Bhattacharya: পীযূষ কানোরিয়াকে পাশে দাঁড় করিয়েই কড়া বার্তা শমীকের! কেন এমন সতর্কত... Pahalgam Terror Attack: পহেলগাঁও হামলার আগে ৩৭ বার আকাশে চক্কর চিনা উপগ্রহের

Liverpool: পোচেত্তিনোর অভিষেকেই লিভারপুলের কাছে ০-৪ হার

Liverpool: পোচেত্তিনোর অভিষেকেই লিভারপুলের কাছে ০-৪ হার
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: নতুন কোচের হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কিন্তু ম্যানেজার হিসাবে প্রথম ম্যাচেই ভয়াবহ ধাক্কা খেলেন মাউরিসিয়ো পোচেত্তিনো। অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ০-৪ গোলে বিধ্বস্ত হল লাল ম্যান ইউ। ম্যাচের মাত্র আট মিনিটেই লেনি ইয়োরো লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনে পরিণত হয় ইউনাইটেড। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে একের পর এক গোল করে জয় তুলে নিল লিভারপুল।

ম্যাচের শুরুতেই বিপত্তি। ম্যাথিয়াস ডি লিখটের ভুলে বল পেয়ে আলেকজান্ডার ইসাক গোলের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তাঁকে আটকাতে গিয়ে ফাউল করেন ইয়োরো। রেফারি স্যাম ব্যারট সরাসরি লাল কার্ড দেখান ইউনাইটেড ডিফেন্ডারকে। যদিও এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, ফাউলের সময় বলের উপর ইসাকের নিয়ন্ত্রণ ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

১০ মিনিটে সেই ফাউল থেকেই পাওয়া ফ্রি-কিক থেকে গোল করেন ডমিনিক সোবোসলাই। তিন মিনিট পর ব্যবধান বাড়ান ফ্লোরিয়ান ভিৎজ। রিও এনগুমোহার ক্রস থেকে দুরন্ত ভলিতে গোল করেন তিনি। প্রথমার্ধেই ২-০ এগিয়ে যায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝড় অব্যাহত রাখে লিভারপুল। ৬৬ মিনিটে ব্যবধান বাড়ান ১৮ বছরের রিও এনগুমোহা। ব্র্যাডলি বারকোলার পাস থেকে গোল করেন তিনি। এই গোলের সুবাদে লিভারপুল-ম্যান ইউ ম্যাচে সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার নজিরও গড়েন তরুণ ফুটবলার। ৮২ মিনিটে ভিৎজের পাস থেকে চতুর্থ গোল করেন পরিবর্ত হিসাবে নামা ভিক্টর মুনোজ।

ম্যাচ শেষে পোচেত্তিনো বলেন, ‘ভীষণ যন্ত্রণাদায়ক। খুব হতাশ। প্রথম ম্যাচেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা ভাবিনি। আট মিনিটের মধ্যে ১০ জন হয়ে যাওয়ার পর ম্যাচের ছবিটাই বদলে গিয়েছিল। এখন অনেক কিছু ব্যাখ্যা করা যায়, কিন্তু ততক্ষণে ক্ষতি হয়ে গিয়েছে।’

এই জয়ের ফলে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের প্রথম চারে উঠে এল লিভারপুল। অন্য দিকে, মাত্র আট পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে রইল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ১১ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা। পোচেত্তিনোর সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা প্রথম ম্যাচেই স্পষ্ট হয়ে গেল।

1 Views 0 Likes 0 Comments

Related News

Rishabh Pant: সিধুর ৩২ বছরের রেকর্ড ভাঙলেন পন্থ
ময়দান

Rishabh Pant: সিধুর ৩২ বছরের রেকর্ড ভাঙলেন পন্থ

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে যেন রেকর্ডের ঝড় তুলেছেন ঋষভ পন্থ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ১২৮ রানের দুরন্ত ইনিংস খেলার পথে একাধিক নজির গড়লেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। ভেঙে দিলেন নভজ্যোৎ সিং সিধুর ৩২ বছরের পুরন...

২৩ নভে ২০২৬, ০৫:৩৫ পিএম · 2 মিনিট
Barcelona: সাত মিনিটে দুই গোল হজম করেও বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নায়ক ইয়ামাল
ময়দান

Barcelona: সাত মিনিটে দুই গোল হজম করেও বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নায়ক ইয়ামা...

স্পোর্টস ডেস্ক: শুরুতেই দুই গোল হজম। প্রথমার্ধে পেনাল্টি মিস। সব মিলিয়ে তখন বার্সেলোনার জন্য অশনিসংকেত। কিন্তু বিরতির পর সম্পূর্ণ অন্য চেহারায় ধরা দিলেন লামিনে ইয়ামালরা। মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে ভিয়ারিয়ালকে ...

২৩ নভে ২০২৬, ০৩:৪৭ পিএম · 2 মিনিট
Henry Nicholls: যেখান থেকে শুরু করেছিলাম, সেখান থেকে ড্র পাওয়াটা তৃপ্তির’, ভারতকে রুখে উচ্ছ্বসিত নিকোলস
ময়দান

Henry Nicholls: যেখান থেকে শুরু করেছিলাম, সেখান থেকে ড্র পাওয়াটা তৃপ্তির’, ভারতকে...

স্পোর্টস ডেস্ক: প্রথম ইনিংসে একসময় ৭০ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল নিউজিল্যান্ড। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে প্রথম ইনিংসে ৩৬৮ রান। দ্বিতীয় ইনিংসেও ভারতের ৩৫২ রানের লিডের সামনে মাথা নত না করে ম্যাচ ড্র। সব মিলিয়ে ওয়েলিংটনে...

২৩ নভে ২০২৬, ০৩:১৭ পিএম · 2 মিনিট
WTC: নিউজিল্যান্ডকে টপকে দুইয়ে অস্ট্রেলিয়া, ডব্লুটিসি-তে চারে ভারত! ফাইনালের রাস্তা কঠিন গিলদের
ময়দান

WTC: নিউজিল্যান্ডকে টপকে দুইয়ে অস্ট্রেলিয়া, ডব্লুটিসি-তে চারে ভারত! ফাইনালের রাস্ত...

স্পোর্টস ডেস্ক: ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র হতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) পয়েন্ট তালিকায় বদল। দ্বিতীয় স্থান থেকে তিনে নেমে গেল নিউজিল্যান্ড। তাদের টপকে দুই নম্বরে উঠে এল অস্ট্রেলিয়া। ...

২৩ নভে ২০২৬, ০১:৫৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.