JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০৭:৩৭ পিএম
Breaking
China Visa: ভারতীয় ব্যবসায়ীদের সহজে ভিসা দিতে প্রস্তুত চিন India US Relations: যৌথ মহড়া থেকে অস্ত্র কেনা, প্রতিরক্ষা সহযোগিতায় আরও ঘনিষ্ঠ ভারত-আমেরি... Sourav Ganguly: ‘কুলদীপ-মানবরা কোথায়?’ গম্ভীর-শুভমনের দল নির্বাচন নিয়ে প্রশ্ন সৌরভের, নিশা... Ukraine: লিবিয়ার উপকূলে রুশ যুদ্ধজাহাজ ডুবিয়েছে ইউক্রেন, দায় স্বীকার জেলেনস্কির Pyre: ১৮টি আন্তর্জাতিক পুরস্কার ঝুলিতে! বাস্তব পাহাড়ি জীবনসংগ্রামের গল্প নিয়ে বিনোদ কাপরি... Illegal Saw Mills : মালদহে বন দফতরের অভিযান, সিল ৬টি অবৈধ করাত মিল সন্তানকে সব বিপদ থেকে আগলে রাখতে গিয়ে বড় ভুল করছেন না তো? Voter List 2026: ভোটার তালিকায় আপনার নাম রয়েছে তো? বাড়িতে বসেই মোবাইলে কয়েক মিনিটে করুন চ... China Visa: ভারতীয় ব্যবসায়ীদের সহজে ভিসা দিতে প্রস্তুত চিন India US Relations: যৌথ মহড়া থেকে অস্ত্র কেনা, প্রতিরক্ষা সহযোগিতায় আরও ঘনিষ্ঠ ভারত-আমেরি... Sourav Ganguly: ‘কুলদীপ-মানবরা কোথায়?’ গম্ভীর-শুভমনের দল নির্বাচন নিয়ে প্রশ্ন সৌরভের, নিশা... Ukraine: লিবিয়ার উপকূলে রুশ যুদ্ধজাহাজ ডুবিয়েছে ইউক্রেন, দায় স্বীকার জেলেনস্কির Pyre: ১৮টি আন্তর্জাতিক পুরস্কার ঝুলিতে! বাস্তব পাহাড়ি জীবনসংগ্রামের গল্প নিয়ে বিনোদ কাপরি... Illegal Saw Mills : মালদহে বন দফতরের অভিযান, সিল ৬টি অবৈধ করাত মিল সন্তানকে সব বিপদ থেকে আগলে রাখতে গিয়ে বড় ভুল করছেন না তো? Voter List 2026: ভোটার তালিকায় আপনার নাম রয়েছে তো? বাড়িতে বসেই মোবাইলে কয়েক মিনিটে করুন চ...

India US Relations: যৌথ মহড়া থেকে অস্ত্র কেনা, প্রতিরক্ষা সহযোগিতায় আরও ঘনিষ্ঠ ভারত-আমেরিকা

India US Relations: যৌথ মহড়া থেকে অস্ত্র কেনা, প্রতিরক্ষা সহযোগিতায় আরও ঘনিষ্ঠ ভারত-আমেরিকা
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: যৌথ সামরিক মহড়া, অস্ত্র কেনাবেচা এবং শীর্ষ সামরিক কর্তাদের সফর—সব মিলিয়ে গত এক বছরে ভারত-আমেরিকা প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর হয়েছে। সম্প্রতি প্রকাশিত মার্কিন সরকারের একটি তথ্যপত্রে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার এই অগ্রগতির কথা তুলে ধরা হয়েছে।

তথ্যপত্র অনুযায়ী, ২০২৬ সালে ‘যুদ্ধ অভ্যাস’, ‘তরঙ্গ শক্তি’ এবং ‘টাইগার ট্রায়াম্ফ’—এই তিনটি যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে মার্কিন সেনা। এ ছাড়াও জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে ‘কোয়াড’-এর বহুজাতিক নৌমহড়া ‘মালাবার’-এ যোগ দিয়েছে আমেরিকা। তথ্যপত্রে বলা হয়েছে, ‘অন্য যে কোনও দেশের তুলনায় আমেরিকার সঙ্গে বেশি সামরিক মহড়া করে ভারত। দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের গভীরতারই প্রমাণ এটি।’

গত অক্টোবরে যোধপুরে আয়োজিত বহুজাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’-তে প্রথম বার ভারতের মাটিতে সামরিক মহড়ায় অংশ নেয় আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ-৩৫। অন্য দিকে, গত সপ্তাহে মার্কিন নৌবাহিনীর রসদ সরবরাহকারী জাহাজ ‘ওয়ালি শিরা’ চেন্নাইয়ের কাছে কাট্টুপল্লির একটি বেসরকারি জাহাজ মেরামতির কারখানায় পৌঁছয়। ভারত-আমেরিকা চুক্তির আওতায় সেখানে জাহাজটির রক্ষণাবেক্ষণ চলছে।

অস্ত্র উৎপাদন ও রক্ষণাবেক্ষণেও সহযোগিতা বেড়েছে। ২৮ অগস্ট জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি করে দুই দেশ। দু’দিন পর ভারতে এই ক্ষেপণাস্ত্র যৌথ ভাবে উৎপাদনের সম্ভাবনা খতিয়ে দেখতে টাটা অ্যাডভান্সড সিস্টেমস এবং লকহিড মার্টিন ও রেথিয়নের যৌথ উদ্যোগের মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়।

এ ছাড়া, গত ২৭ মার্চ ভারতীয় নৌবাহিনীর পি-৮আই সামুদ্রিক নজরদারি বিমানের রক্ষণাবেক্ষণের জন্য বোয়িং ইন্ডিয়া ডিফেন্সের সঙ্গে ৪ কোটি ৫০ লক্ষ ডলারের চুক্তি করে প্রতিরক্ষা মন্ত্রক।

২০২৬ সালে মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যানিয়েল ড্রিসকল-সহ একাধিক শীর্ষ সামরিক কর্তা ভারত সফর করেছেন। ২০২৭ সালে সামুদ্রিক নজরদারি ও তথ্য আদানপ্রদান বাড়াতে কোয়াড দেশগুলির মধ্যে নতুন সহযোগিতাও শুরু হওয়ার কথা।

2 Views 0 Likes 0 Comments

Related News

China Visa: ভারতীয় ব্যবসায়ীদের সহজে ভিসা দিতে প্রস্তুত চিন
বিদেশ

China Visa: ভারতীয় ব্যবসায়ীদের সহজে ভিসা দিতে প্রস্তুত চিন

নিউজ ডেস্ক: ভারতীয় ব্যবসায়ীদের চিনের ভিসা পাওয়া সহজ করতে নয়াদিল্লির সঙ্গে কাজ করতে প্রস্তুত বেজিং। দুই দেশের ব্যবসায়িক সম্পর্কের উন্নতির লক্ষ্যে ভিসা সংক্রান্ত ব্যবস্থায় সহযোগিতার আশ্বাস দিয়েছে চিনের বিদেশ মন্ত্রক। সম্প্...

২৩ নভে ২০২৬, ০৭:৩৪ পিএম · 2 মিনিট
Ukraine: লিবিয়ার উপকূলে রুশ যুদ্ধজাহাজ ডুবিয়েছে ইউক্রেন, দায় স্বীকার জেলেনস্কির
বিদেশ

Ukraine: লিবিয়ার উপকূলে রুশ যুদ্ধজাহাজ ডুবিয়েছে ইউক্রেন, দায় স্বীকার জেলেনস্কির

নিউজ ডেস্ক: লিবিয়ার উপকূলে রুশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে হামলা চালিয়ে সেটিকে ডুবিয়ে দেওয়ার দায় স্বীকার করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি জানান, এই অভিযানে ইউক্রেনের নিজস...

২৩ নভে ২০২৬, ০৭:১৮ পিএম · 2 মিনিট
Crude Oil Prices: হরমুজে ফের জাহাজে হামলা তবু ৩ সপ্তাহ ধরে কমছে তেলের দাম কেন এই উলটপুরাণ?
বিদেশ

Crude Oil Prices: হরমুজে ফের জাহাজে হামলা তবু ৩ সপ্তাহ ধরে কমছে তেলের দাম কেন এই উ...

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ কমার কোনও লক্ষণ নেই। একের পর এক জাহাজে হামলা, তেল শোধনাগারকে নিশানা করার দাবি এবং হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উদ্বেগ—সব মিলিয়ে আন্তর্জাতিক তেলবাজারে অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে। অথচ সেই...

২৩ নভে ২০২৬, ০৬:৩৬ পিএম · 4 মিনিট
Asia Power Index 2026: এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত! ক্রমশ কমছে চিনের সঙ্গে ব্যবধান, বলছে ২০২৬-এর এশিয়া পাওয়ার ইনডেক্স
বিদেশ

Asia Power Index 2026: এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত! ক্রমশ কমছে চিনের সঙ্গে ব্যবধ...

নিউজ ডেস্ক: এশিয়ার শক্তিধর দেশগুলির তালিকায় ফের নিজের অবস্থান আরও মজবুত করল ভারত। সামরিক শক্তি থেকে শুরু করে অর্থনীতি, কূটনৈতিক প্রভাব এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা—বিভিন্ন দিক থেকেই ক্রমশ নিজেদের অবস্থা...

২৩ নভে ২০২৬, ০৫:২৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.