JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০৭:০২ পিএম
Breaking
Pyre: ১৮টি আন্তর্জাতিক পুরস্কার ঝুলিতে! বাস্তব পাহাড়ি জীবনসংগ্রামের গল্প নিয়ে বিনোদ কাপরি... Illegal Saw Mills : মালদহে বন দফতরের অভিযান, সিল ৬টি অবৈধ করাত মিল সন্তানকে সব বিপদ থেকে আগলে রাখতে গিয়ে বড় ভুল করছেন না তো? Voter List 2026: ভোটার তালিকায় আপনার নাম রয়েছে তো? বাড়িতে বসেই মোবাইলে কয়েক মিনিটে করুন চ... হাসপাতাল চত্বর থেকে সরবে বেআইনি দোকান-হকার, কড়া নির্দেশ স্বাস্থ্য ভবনের Government Jobs 2026: ডিসেম্বরেই সরকারি চাকরির একাধিক পরীক্ষার বিজ্ঞপ্তি! NDA, CDS-সহ কোন... Government Jobs: মাধ্যমিক পাশেই মিলতে পারে কেন্দ্রীয় সরকারি চাকরি! কোথায় আবেদন করবেন, কী য... Liverpool: পোচেত্তিনোর অভিষেকেই লিভারপুলের কাছে ০-৪ হার Pyre: ১৮টি আন্তর্জাতিক পুরস্কার ঝুলিতে! বাস্তব পাহাড়ি জীবনসংগ্রামের গল্প নিয়ে বিনোদ কাপরি... Illegal Saw Mills : মালদহে বন দফতরের অভিযান, সিল ৬টি অবৈধ করাত মিল সন্তানকে সব বিপদ থেকে আগলে রাখতে গিয়ে বড় ভুল করছেন না তো? Voter List 2026: ভোটার তালিকায় আপনার নাম রয়েছে তো? বাড়িতে বসেই মোবাইলে কয়েক মিনিটে করুন চ... হাসপাতাল চত্বর থেকে সরবে বেআইনি দোকান-হকার, কড়া নির্দেশ স্বাস্থ্য ভবনের Government Jobs 2026: ডিসেম্বরেই সরকারি চাকরির একাধিক পরীক্ষার বিজ্ঞপ্তি! NDA, CDS-সহ কোন... Government Jobs: মাধ্যমিক পাশেই মিলতে পারে কেন্দ্রীয় সরকারি চাকরি! কোথায় আবেদন করবেন, কী য... Liverpool: পোচেত্তিনোর অভিষেকেই লিভারপুলের কাছে ০-৪ হার

Pyre: ১৮টি আন্তর্জাতিক পুরস্কার ঝুলিতে! বাস্তব পাহাড়ি জীবনসংগ্রামের গল্প নিয়ে বিনোদ কাপরির ‘পায়ার’

Pyre: ১৮টি আন্তর্জাতিক পুরস্কার ঝুলিতে! বাস্তব পাহাড়ি জীবনসংগ্রামের গল্প নিয়ে বিনোদ কাপরির ‘পায়ার’
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: পাহাড়ের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা একাকীত্ব, বার্ধক্য আর জীবনসংগ্রামের গল্প। সেই বাস্তব ছবিই বড় পর্দায় তুলে ধরেছেন পরিচালক বিনোদ কাপরি। তাঁর পরিচালিত ছবি ‘পায়ার’ ইতিমধ্যেই আন্তর্জাতিক চলচ্চিত্র মহলে বিশেষ পরিচিতি পেয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৮টি পুরস্কার জিতেছে ছবিটি। সম্প্রতি কলকাতার প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে এই ছবি। মুক্তির পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

ছবির গল্প আবর্তিত হয়েছে উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের প্রত্যন্ত পাহাড়ি এলাকার এক বৃদ্ধ দম্পতিকে কেন্দ্র করে। পদম সিং এবং তুলসী দেবী। বয়সের ভারে নুয়ে পড়লেও একে অপরকে আঁকড়ে ধরেই তাঁদের জীবন কাটে। তাঁদের ছেলে বহু বছর আগে কাজের সন্ধানে শহরে চলে গিয়েছে। প্রায় ৩০ বছর ধরে ছেলের ফেরার অপেক্ষায় দিন গুনছেন তাঁরা। কিন্তু সেই অপেক্ষার যেন শেষ নেই।

পাহাড়ি এলাকায় প্রতিদিনের জীবনযাপন কতটা কঠিন, সেই ছবিও তুলে ধরা হয়েছে সিনেমায়। অসুস্থ স্ত্রীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া থেকে শুরু করে সংসার চালানো, প্রতিটি ক্ষেত্রেই প্রতিকূলতার মুখোমুখি হতে হয় বৃদ্ধ পদম সিংকে। জীবিকার অন্যতম সম্বল তাঁদের কয়েকটি ছাগল। পাহাড়ের দুর্গম পরিবেশ, চিকিৎসার অভাব এবং মানুষের শহরমুখী হওয়ার প্রবণতা ছবির গল্পকে আরও বাস্তব করে তুলেছে।

এই ছবির অন্যতম আকর্ষণ মুখ্য দুই অভিনেতা। ৮৫ বছর বয়সি পদম সিং এবং ৭৫ বছর বয়সি হীরা দেবী দুজনেই প্রথমবার পেশাদার অভিনয় করেছেন। তাঁদের স্বাভাবিক অভিনয় ছবির গল্পকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। পাশাপাশি ছবির সংগীত পরিচালনায় রয়েছেন অস্কারজয়ী সুরকার মাইকেল ড্যানা। গীতিকার হিসেবে যুক্ত রয়েছেন গুলজার।

শুধু পাহাড়ের গল্প নয়, ‘পায়ার’ আসলে মানুষের সম্পর্ক, অপেক্ষা, বার্ধক্য এবং অস্তিত্বের লড়াইয়ের এক সংবেদনশীল দলিল। ঝকঝকে দৃশ্যায়নের বাইরে গিয়ে সাধারণ মানুষের জীবনের কঠিন বাস্তবকে পর্দায় তুলে ধরাই এই ছবির অন্যতম বিশেষত্ব। আন্তর্জাতিক মঞ্চে একাধিক স্বীকৃতির পর এবার কলকাতার দর্শকদের মন কতটা জয় করতে পারে বিনোদ কাপরির এই ছবি, সেদিকেই নজর।

1 Views 0 Likes 0 Comments

Related News

AR Rahman: ‘রামায়ণ’-এর জন্য ১০-১২টি ছবির প্রস্তাব ফিরিয়েছেন এ আর রহমান
বিনোদন

AR Rahman: ‘রামায়ণ’-এর জন্য ১০-১২টি ছবির প্রস্তাব ফিরিয়েছেন এ আর রহমান

বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমার অন্যতম প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারির পরিচালনায় এই ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে। তবে ছবির অভিনয় বা ভিএফএক্সের পাশাপাশি এবার বিশেষ চর্চায় উঠে এল এর সঙ্গীত। কারণ, এই ছবির সুর...

২৩ নভে ২০২৬, ০৬:০৯ পিএম · 2 মিনিট
হাউসফুল শো চললেও শুক্রবার থেকে বন্ধ হতে পারে ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রদর্শন! নেপথ্যে কী?
বিনোদন

হাউসফুল শো চললেও শুক্রবার থেকে বন্ধ হতে পারে ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রদর্শন! নেপথ্...

নিউজ ডেস্ক: বাংলা ছবির প্রেক্ষাগৃহে জায়গা পাওয়া নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। দর্শকের প্রশংসা, ভালো প্রতিক্রিয়া, এমনকী একাধিক হাউসফুল শো। তারপরেও কি প্রেক্ষাগৃহ থেকে সরে যেতে চলেছে বাংলা ছবি? সব্যসাচী চৌধুরী অভিনীত ‘স...

২৩ নভে ২০২৬, ০৫:৩৩ পিএম · 2 মিনিট
KBC: KBC-তে পাঞ্জাবের পুলিশ স্টেশনে বোমা হামলা নিয়ে প্রশ্ন
বিনোদন

KBC: KBC-তে পাঞ্জাবের পুলিশ স্টেশনে বোমা হামলা নিয়ে প্রশ্ন

নিউজ ডেস্ক: বিনোদন জগতে নতুন বিতর্কে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ বা KBC-র একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে আইনি নোটিস পেলেন অমিতাভ বচ্চন এবং সোনি টিভি। পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থি...

২৩ নভে ২০২৬, ০৩:৪৫ পিএম · 2 মিনিট
Alka Yagnik: দুই বছরের বিরতি কাটিয়ে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক, সুভাষ ঘাইয়ের আমন্ত্রণে বিশেষ প্রত্যাবর্তন
বিনোদন

Alka Yagnik: দুই বছরের বিরতি কাটিয়ে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক, সুভাষ ঘাইয়ের আমন্ত্...

দীর্ঘ দুই বছরের নীরবতা ও কঠিন শারীরিক লড়াই কাটিয়ে অবশেষে গানের মঞ্চে ফিরছেন বলিউডের কিংবদন্তি সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাইয়ের বিশেষ আমন্ত্রণে আগামী ১১ ডিসেম্বর মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনে অনুষ্ঠিত হতে চলা ‘ক্যায়া জামানা থা’ শীর্ষক সংগীতানুষ্ঠানে যোগ দেবেন তিনি। কানের বিরল স্নায়ুরোগের কারণে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পরও অদম্য মনের জোরে তাঁর এই প্রত্যাবর্তন সংগীতপ্রেমীদের আবেগাপ্লুত করে তুলেছে।

২২ নভে ২০২৬, ০৭:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.