JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০৭:৩১ পিএম
Breaking
Sourav Ganguly: ‘কুলদীপ-মানবরা কোথায়?’ গম্ভীর-শুভমনের দল নির্বাচন নিয়ে প্রশ্ন সৌরভের, নিশা... Ukraine: লিবিয়ার উপকূলে রুশ যুদ্ধজাহাজ ডুবিয়েছে ইউক্রেন, দায় স্বীকার জেলেনস্কির Pyre: ১৮টি আন্তর্জাতিক পুরস্কার ঝুলিতে! বাস্তব পাহাড়ি জীবনসংগ্রামের গল্প নিয়ে বিনোদ কাপরি... Illegal Saw Mills : মালদহে বন দফতরের অভিযান, সিল ৬টি অবৈধ করাত মিল সন্তানকে সব বিপদ থেকে আগলে রাখতে গিয়ে বড় ভুল করছেন না তো? Voter List 2026: ভোটার তালিকায় আপনার নাম রয়েছে তো? বাড়িতে বসেই মোবাইলে কয়েক মিনিটে করুন চ... হাসপাতাল চত্বর থেকে সরবে বেআইনি দোকান-হকার, কড়া নির্দেশ স্বাস্থ্য ভবনের Government Jobs 2026: ডিসেম্বরেই সরকারি চাকরির একাধিক পরীক্ষার বিজ্ঞপ্তি! NDA, CDS-সহ কোন... Sourav Ganguly: ‘কুলদীপ-মানবরা কোথায়?’ গম্ভীর-শুভমনের দল নির্বাচন নিয়ে প্রশ্ন সৌরভের, নিশা... Ukraine: লিবিয়ার উপকূলে রুশ যুদ্ধজাহাজ ডুবিয়েছে ইউক্রেন, দায় স্বীকার জেলেনস্কির Pyre: ১৮টি আন্তর্জাতিক পুরস্কার ঝুলিতে! বাস্তব পাহাড়ি জীবনসংগ্রামের গল্প নিয়ে বিনোদ কাপরি... Illegal Saw Mills : মালদহে বন দফতরের অভিযান, সিল ৬টি অবৈধ করাত মিল সন্তানকে সব বিপদ থেকে আগলে রাখতে গিয়ে বড় ভুল করছেন না তো? Voter List 2026: ভোটার তালিকায় আপনার নাম রয়েছে তো? বাড়িতে বসেই মোবাইলে কয়েক মিনিটে করুন চ... হাসপাতাল চত্বর থেকে সরবে বেআইনি দোকান-হকার, কড়া নির্দেশ স্বাস্থ্য ভবনের Government Jobs 2026: ডিসেম্বরেই সরকারি চাকরির একাধিক পরীক্ষার বিজ্ঞপ্তি! NDA, CDS-সহ কোন...

Sourav Ganguly: ‘কুলদীপ-মানবরা কোথায়?’ গম্ভীর-শুভমনের দল নির্বাচন নিয়ে প্রশ্ন সৌরভের, নিশানায় বোর্ডও

Sourav Ganguly: ‘কুলদীপ-মানবরা কোথায়?’ গম্ভীর-শুভমনের দল নির্বাচন নিয়ে প্রশ্ন সৌরভের, নিশানায় বোর্ডও
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের সুযোগ পেয়েও ড্র করেছে ভারত। ৭২০ রান তুলেও প্রতিপক্ষের শেষ পাঁচটি উইকেট নিতে পারেননি শুভমন গিলের বোলারেরা। আর তার পরেই ভারতের দল নির্বাচন নিয়ে সরব হলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সরাসরি বিসিসিআইকে ট্যাগ করে প্রশ্ন তুললেন, কুলদীপ যাদব এবং মানব সুথারের মতো বিশেষজ্ঞ স্পিনারেরা কোথায়? তাঁর মতে, বিদেশের মাটিতে টেস্ট জিততে হলে দলে অন্তত একজন বিশেষজ্ঞ স্পিনার থাকা জরুরি। ওয়াশিংটন সুন্দরকে অলরাউন্ডার হিসাবেই খেলানো উচিত।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে চার পেসার নিয়ে মাঠে নেমেছিল ভারত। জসপ্রীত বুমরাহ, আকাশদীপ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং অংশুল কম্বোজের সঙ্গে ছিলেন একমাত্র স্পিনার ওয়াশিংটন। রবীন্দ্র জাডেজাও প্রথম একাদশে ছিলেন না। ফলে স্পিন বিভাগ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। দুই ইনিংস মিলিয়ে ৫৫ ওভার বল করেও মাত্র একটি উইকেট পেয়েছেন ওয়াশিংটন।

সৌরভ সমাজমাধ্যমে লিখেছেন, ‘এই সিরিজে ভারত দুর্দান্ত খেলেছে। সাদা বলের ক্রিকেটের পর লাল বলেও ব্যাটিং খুব ভাল হয়েছে। কিন্তু বিদেশের মাটিতে টেস্ট জিততে হলে বুঝতে হবে, সময়ের সঙ্গে যে পিচ ব্যাটিংয়ের পক্ষে আরও ভাল হয়ে যায়, সেখানে একজন প্রকৃত স্পিনার থাকা অত্যন্ত জরুরি। টেস্ট ক্রিকেটে অন্তত একজন বিশেষজ্ঞ স্পিনার খেলাতেই হবে। ওয়াশিংটন অলরাউন্ডার হিসাবে খেলতে পারে। বিসিসিআই, কুলদীপ বা মানব কোথায়?’

সৌরভের নিশানায় মূলত দলের নির্বাচনী পরিকল্পনা। কুলদীপ যাদব এবং মানব সুথার, দু’জনেই উইকেট নেওয়ার ক্ষমতা রাখেন। বিশেষ করে পিচ থেকে পেসারেরা সাহায্য না পেলে তাঁদের মতো স্পিনারেরা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। কুলদীপের বৈচিত্র এবং মানবের নিয়ন্ত্রিত বোলিং ভারতকে বাড়তি বিকল্প দিতে পারত বলে মনে করছেন প্রাক্তন অধিনায়ক।

প্রথম ইনিংসে ৭২০ রান করে ডিক্লেয়ার করেছিল ভারত। জবাবে নিউ জিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩৬৮ রানে। দ্বিতীয় ইনিংসে ১১৯ রানে দুই উইকেট হারানোর পরেও হাল ছাড়েননি ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপ্স। তাঁদের প্রতিরোধেই পাঁচ উইকেট হারিয়ে ২৩৯ রান তুলে ম্যাচ ড্র করে নিউ জিল্যান্ড।

শেষ দিন হাতে ১৫ ওভার থাকলেও জয়ের চেষ্টা না করে ড্র মেনে নেয় ভারত। ফলে অধিনায়ক শুভমন গিল এবং কোচ গৌতম গম্ভীরের কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে। এ বার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন সৌরভ। তাঁর বক্তব্য, বিদেশের মাটিতে টেস্ট জিততে হলে শুধু ভাল ব্যাটিং নয়, সঠিক বোলিং সমন্বয়ও প্রয়োজন।

1 Views 0 Likes 0 Comments

Related News

Liverpool: পোচেত্তিনোর অভিষেকেই লিভারপুলের কাছে ০-৪ হার
ময়দান

Liverpool: পোচেত্তিনোর অভিষেকেই লিভারপুলের কাছে ০-৪ হার

নিউজ ডেস্ক: নতুন কোচের হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কিন্তু ম্যানেজার হিসাবে প্রথম ম্যাচেই ভয়াবহ ধাক্কা খেলেন মাউরিসিয়ো পোচেত্তিনো। অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ০-৪ গোলে বিধ্বস্ত হল লাল ম্যা...

২৩ নভে ২০২৬, ০৬:৪৩ পিএম · 2 মিনিট
Rishabh Pant: সিধুর ৩২ বছরের রেকর্ড ভাঙলেন পন্থ
ময়দান

Rishabh Pant: সিধুর ৩২ বছরের রেকর্ড ভাঙলেন পন্থ

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে যেন রেকর্ডের ঝড় তুলেছেন ঋষভ পন্থ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ১২৮ রানের দুরন্ত ইনিংস খেলার পথে একাধিক নজির গড়লেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। ভেঙে দিলেন নভজ্যোৎ সিং সিধুর ৩২ বছরের পুরন...

২৩ নভে ২০২৬, ০৫:৩৫ পিএম · 2 মিনিট
Barcelona: সাত মিনিটে দুই গোল হজম করেও বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নায়ক ইয়ামাল
ময়দান

Barcelona: সাত মিনিটে দুই গোল হজম করেও বার্সার অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নায়ক ইয়ামা...

স্পোর্টস ডেস্ক: শুরুতেই দুই গোল হজম। প্রথমার্ধে পেনাল্টি মিস। সব মিলিয়ে তখন বার্সেলোনার জন্য অশনিসংকেত। কিন্তু বিরতির পর সম্পূর্ণ অন্য চেহারায় ধরা দিলেন লামিনে ইয়ামালরা। মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে ভিয়ারিয়ালকে ...

২৩ নভে ২০২৬, ০৩:৪৭ পিএম · 2 মিনিট
Henry Nicholls: যেখান থেকে শুরু করেছিলাম, সেখান থেকে ড্র পাওয়াটা তৃপ্তির’, ভারতকে রুখে উচ্ছ্বসিত নিকোলস
ময়দান

Henry Nicholls: যেখান থেকে শুরু করেছিলাম, সেখান থেকে ড্র পাওয়াটা তৃপ্তির’, ভারতকে...

স্পোর্টস ডেস্ক: প্রথম ইনিংসে একসময় ৭০ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল নিউজিল্যান্ড। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে প্রথম ইনিংসে ৩৬৮ রান। দ্বিতীয় ইনিংসেও ভারতের ৩৫২ রানের লিডের সামনে মাথা নত না করে ম্যাচ ড্র। সব মিলিয়ে ওয়েলিংটনে...

২৩ নভে ২০২৬, ০৩:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.