JAZZBAAT 24 BANGLA
২৪ নভে ২০২৬, ০২:২৫ পিএম
Breaking
Sheikh Hasina: বিজয় দিবসেই বাংলাদেশে ফিরতে চান হাসিনা! দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য চাইলেন... India Canada Relations: নিজস্ব কূটনৈতিক দূরত্ব ঘুচিয়ে প্রতিরক্ষা সহযোগিতার পথে ভারত-কানাডা Deepak Nanda: প্রাণনাশের আশঙ্কা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের আইনজীবীর! নিরাপত্তা নিশ্চিত ক... Ras Mela : ঘোড়ার গাড়িতে নগর পরিক্রমা, রাসমেলায় নজর কাড়লেন মন্ত্রী-অভিনেতা-অভিনেত্রী! India Japan Relations: চিনকে ঘিরে কৌশলগত জাল! ভারতের মাটিতে জাপানি ক্ষেপণাস্ত্রের মহড়া কলকাতা মেডিক্যাল কলেজে তুমুল তাণ্ডব, তিন ইন্টার্নকে থানায় তলব পুলিশের মাশরুমের খোঁজ করতে গিয়ে কিং কোবরার ডেরায় পৌঁছে গেলেন! সামনে এল মাতৃত্বের বিরল নজির PM Kisan: একই পরিবারের বাবা-ছেলে কি দু’জনেই পাবেন পিএম কিষানের টাকা? Sheikh Hasina: বিজয় দিবসেই বাংলাদেশে ফিরতে চান হাসিনা! দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য চাইলেন... India Canada Relations: নিজস্ব কূটনৈতিক দূরত্ব ঘুচিয়ে প্রতিরক্ষা সহযোগিতার পথে ভারত-কানাডা Deepak Nanda: প্রাণনাশের আশঙ্কা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের আইনজীবীর! নিরাপত্তা নিশ্চিত ক... Ras Mela : ঘোড়ার গাড়িতে নগর পরিক্রমা, রাসমেলায় নজর কাড়লেন মন্ত্রী-অভিনেতা-অভিনেত্রী! India Japan Relations: চিনকে ঘিরে কৌশলগত জাল! ভারতের মাটিতে জাপানি ক্ষেপণাস্ত্রের মহড়া কলকাতা মেডিক্যাল কলেজে তুমুল তাণ্ডব, তিন ইন্টার্নকে থানায় তলব পুলিশের মাশরুমের খোঁজ করতে গিয়ে কিং কোবরার ডেরায় পৌঁছে গেলেন! সামনে এল মাতৃত্বের বিরল নজির PM Kisan: একই পরিবারের বাবা-ছেলে কি দু’জনেই পাবেন পিএম কিষানের টাকা?

Ras Mela : ঘোড়ার গাড়িতে নগর পরিক্রমা, রাসমেলায় নজর কাড়লেন মন্ত্রী-অভিনেতা-অভিনেত্রী!

Ras Mela : ঘোড়ার গাড়িতে নগর পরিক্রমা, রাসমেলায় নজর কাড়লেন মন্ত্রী-অভিনেতা-অভিনেত্রী!
জমজমা রাস উৎসব ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক: বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই পার্বণের অন্যতম রাস উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে মেতে উঠেছে গোটা বঙ্গবাসী। কোথাও ভক্তির আবেশ, কোথাও উৎসবের উচ্ছ্বাস, আবার কোথাও চোখধাঁধানো শোভাযাত্রা। হরে কৃষ্ণ, হরে রাম সংকীর্তনের সুরে মুখরিত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের গোবিন্দরামপুর। ঐতিহ্য, সংস্কৃতি এবং ধর্মীয় আবেগের মেলবন্ধনে শুরু হল গোবিন্দরামপুর সার্বজনীন ঐতিহ্যবাহী রাসমেলা। তবে এবারের উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠল ঘোড়ার গাড়িতে অতিথিদের নগর পরিক্রমা এবং দেবদেবীর সাজে সজ্জিত খুদে পড়ুয়াদের উপস্থিতি।

বহু বছরের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আয়োজিত এই রাসমেলার উদ্বোধন করেন সুন্দরবন বিষয়ক তথা উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী প্রেরণা, অভিনেতা সায়ন এবং গৌড়ীয় মঠের সভাপতি মহারাজ ব্রজ বিনোদ দাস অধিকারী। বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে মেলার সূচনাপর্ব ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ। ঘোড়ার গাড়িতে চড়ে মন্ত্রী ও অভিনেতা-অভিনেত্রীরা এলাকা পরিক্রমা করেন।

তবে শুধু ফিতে কেটে মেলার উদ্বোধনেই শেষ হয়নি অনুষ্ঠান। উদ্বোধনের পরেই শুরু হয় বর্ণাঢ্য নগর পরিক্রমা। ঘোড়ার গাড়িতে চেপে শহর পরিক্রমায় অংশ নেন মন্ত্রী-সহ আমন্ত্রিত অতিথিরা। আর সেই শোভাযাত্রার দিকে চোখ আটকে যায় পথচলতি মানুষের। ঘোড়ার গাড়িতে রাধাকৃষ্ণের পাশাপাশি বিভিন্ন দেব-দেবীর সাজে সেজে উপস্থিত হয় ছোট ছোট শিশুরা। তাদের সাজসজ্জা এবং শোভাযাত্রায় অংশগ্রহণ গোটা আয়োজনকে অন্য মাত্রা দেয়।

শোভাযাত্রা দেখতে রাস্তার দু'ধারে ভিড় জমান অসংখ্য মানুষ। কোথাও মোবাইলের ক্যামেরায় মুহূর্তবন্দি করার চেষ্টা, কোথাও আবার সংকীর্তনের তালে ভক্তদের অংশগ্রহণ। 'হরে কৃষ্ণ, হরে রাম' ধ্বনিতে উৎসবের আবহ আরও জমজমাট হয়ে ওঠে।

আয়োজকদের কাছে এই রাসমেলা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এলাকার দীর্ঘদিনের ঐতিহ্য ও সামাজিক মিলনমেলার অন্যতম মঞ্চ। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই উৎসবকে ঘিরে স্থানীয় মানুষের আবেগও যথেষ্ট গভীর। আর সেই ঐতিহ্যের সঙ্গে আধুনিক সাংস্কৃতিক আকর্ষণের মেলবন্ধনেই গোবিন্দরামপুরের রাসমেলার সূচনাপর্ব হয়ে উঠল বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।

ঘোড়ার গাড়িতে নগর পরিক্রমা, রাধাকৃষ্ণের সাজে খুদে পড়ুয়ারা। মন্ত্রী-অভিনেতাদের উপস্থিতিতে জমজমাট গোবিন্দরামপুরের রাসমেলা। দীর্ঘদিন ধরে ঐতিহ্য বজায় রেখেছে এই রাস উৎসব। জমজমাট হয়ে উঠেছে চারিদিক। এলাকার মানুষ সারা বছর এই উৎসবের অপেক্ষায় থাকেন। এলাকার অন্যতম ঐতিহ্য এই রাস উৎসব।

1 Views 0 Likes 0 Comments

Related News

Student Injured: প্লাস্টিকের বন্দুক নিয়ে খেলতে গিয়ে বিপদ, হাসপাতালে অষ্টম শ্রেণির ছাত্র
রাজ্য

Student Injured: প্লাস্টিকের বন্দুক নিয়ে খেলতে গিয়ে বিপদ, হাসপাতালে অষ্টম শ্রেণি...

বাড়িতে প্লাস্টিকের খেলনা বন্দুক নিয়ে খেলছিল সে। সেই সময় আচমকাই বন্দুকে প্লাস্টিকের গুলি ভরে নিজের বাম কানে তাক করে গুলি চালিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই গুলি কানের ভিতরে ঢুকে যায়। এরপর তীব্র যন্ত্রণায় কাতর হয়ে পড়ে ওই পড়ুয়া।

২৪ নভে ২০২৬, ০১:৩০ পিএম · 2 মিনিট
Jitendra Tiwari: পঞ্চায়েত দফতরে চরম গাফিলতি! হাজিরা খাতা দেখে ক্ষুব্ধ বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, সাত দিনে হাল ফেরানোর আশ্বাস
রাজ্য

Jitendra Tiwari: পঞ্চায়েত দফতরে চরম গাফিলতি! হাজিরা খাতা দেখে ক্ষুব্ধ বিধায়ক জিতেন...

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, প্রতাপপুর পঞ্চায়েতে পরিষেবা নিতে গিয়ে অনেক সময়ই আধিকারিক বা কর্মীদের দেখা মেলে না। এলাকার বিভিন্ন গ্রামে জনসংযোগে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে এমন অভিযোগ পাওয়ার পরই সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেন জিতেন্দ্রবাবু। এদিন পঞ্চায়েত দফতরে ঢুকেই তিনি সরাসরি সচিবের কাছে কর্মীদের উপস্থিতি খাতা বা অ্যাটেনডেন্স রেজিস্টার দেখতে চান।

২৩ নভে ২০২৬, ০৮:৫৬ পিএম · 2 মিনিট
Illegal Saw Mills : মালদহে বন দফতরের অভিযান, সিল ৬টি অবৈধ করাত মিল
রাজ্য

Illegal Saw Mills : মালদহে বন দফতরের অভিযান, সিল ৬টি অবৈধ করাত মিল

বন দফতর সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারি, ভবানীপুর, তুলসিহাটা, কাপাইচণ্ডী ও কুশিদা এলাকায় তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় সংশ্লিষ্ট মিলগুলির প্রয়োজনীয় লাইসেন্স বা বৈধ অনুমতি পত্র না থাকার বিষয়টি সামনে আসে।

২৩ নভে ২০২৬, ০৬:৫৫ পিএম · 2 মিনিট
Durgapur: বিজেপি নেতা খুনের অভিযোগে গ্রেপ্তার! এবার মূল অভিযুক্তের বাড়িতে বুলডোজার চালাল প্রশাসন, দুর্গাপুরে চাঞ্চল্য
রাজ্য

Durgapur: বিজেপি নেতা খুনের অভিযোগে গ্রেপ্তার! এবার মূল অভিযুক্তের বাড়িতে বুলডোজা...

দুর্গাপুর: বিজেপি নেতা খুনের ঘটনায় এবার বড় পদক্ষেপ প্রশাসনের। খুনের মূল অভিযুক্তের বাড়িতে বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল নির্মাণ। সোমবার দুপুরে দুর্গাপুর-ফরিদপুরের জব্বরপল্লিতে এই অভিযান চালানো হয়। ঘটনাকে কেন্দ...

২৩ নভে ২০২৬, ০৬:২৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.